তুমি লজ্জিত, তুমি শঙ্কিত
যদি কোনো এক মুহূর্তের জন্যেও ভালোবেসে থাকো
তাহলে সে ভালোবাসা স্বীকারে
দ্বিধা, সংকোচ বা ভয় কেন?
যতবার জিজ্ঞাসা করেছি ততবার উত্তর দিয়েছ
একই ভাবে...
চোখ তুলে কিন্তু চোখের দিকে না তাকিয়ে
চোখের পাতা নাড়াতে নাড়াতে আধখানা গলায় বলেছো-
হুম; ভালো লাগে, ও আমার টাইপের না"
আমি জানি না।
বুঝতেও পারছি না। আজ তোমার এই কান্নার অর্থ
দাঁতে দাঁত চেপে আছো, চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে-
পরের সপ্তাহে তোমার বিয়ে।
আমি তো দেখেছি- তোমার আচরণ...
আয়নার সামনে বসে একা একা কথা বলতে
কথা বলতে বলতে দু' ঠোঁটে লাল করে লিপিস্টিক পড়তে
দৃষ্টিকে আরো আকর্ষনীয় করার জন্য বাঁকা আর গাঢ় করে কাজল পড়তে।
ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বাঁধা চুলেকে ঝেড়ে-
হেলে দুলে ওর সামনে গিয়ে বসতে।
নাস্তা বানাতে বানাতে আমি লক্ষ্য করেছি-
তোমার চোখের হাসি, তোমার কাঁপা ঠোঁটের আবেদনকে।
আমি কী ধরে নিবো যে-
আজ এই কান্নার কারণ-
তোমার সাজার যে কারণ, হাসির যে কারণ, আবেদনের যে কারণ
সেই একই কারণ? ? ?
নীলা বালিশ থেকে মাথা টেনে এনে আমার কোলের উপর রাখে
শাড়ির ভাঁজে মুখ গুজে...
গরম দীর্ঘশ্বাস, ভেজা গাল ঘষতে ঘষতে বলে- দীদী, চুপ করো দীদী।
ভালোবাসি খুব ভালোবাসি
কী করে বলি বলো- সে যে কিছু বলেনি এখনো।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


