কেমন লাগবে যদি কেউ বলে, "তোমার বাংলাদেশ তো পাকিস্তানের কাছে হারলো"? রক্তে আগুন ধরে যাবেনা?
রেডিও/ টেলিভিশানের খবর শুনুন, কিংবা পড়ুন দৈনিক পত্রিকা। ওরা কিন্তু বলেনা, "পাকিস্তান ক্রিকেট দলের কাছে বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত"। ওরা বলে, "পাকিস্তানের কাছে বাংলাদেশ পরাজিত"। মানে কি? মানে হচ্ছে, ওরা ১১ জন আর আমরা ১৬ কোটি। আর তার মানে হচ্ছে, বিজয়ী হলে সাকিবদের সাথে সাথে গোটা জাতি বিজয়ী হয়। আর হেরে গেলে হেরে যায় গোটা জাতি, গোটা দেশ।
আমি বিশ্বাস করি পাকিস্তান হবে গ্রুপ A চ্যাম্পিয়ান। আর বাংলাদেশ হবে গ্রুপ B চতুর্থ। তাহলে ২২ মার্চে'র প্রথম কোয়ার্টার ফাইনালে আমরা পেয়ে যাব ওদের। আল্লাহ্ রহমত কর। মুখ তুলে তাকাও। আমার স্বপ্ন পুরন হোক। এই মাটিতে ৭১'এর পর আবারও একটা বিজয়গাথা রচিত হোক ওদের বিপক্ষে। ১৯এ ফেব্রুয়ারি ২০১১ বিশ্ব জয়ের যে অভিযান শুরু করেছে বাংলাদেশ তা পাকিস্তানিদের হারিয়ে আরও গতি পাক। রেডিও/ টেলিভিশান আর পত্র-পত্রিকা'য় একযোগে প্রচারিত হোক, "স্বাধীনতা'র মাসে বাংলাদেশ আবারও হারিয়ে দিল পাকিস্তানকে"।
কোনো রাজনীতি নয়। "জয় বাংলা আর বাংলাদেশ জিন্দবাদ" এক হয়ে যাক। গোটা জাতি জেগে উঠুক এক সাথে। একসুরে চিৎকার করে উঠুক, "আমরা করবো জয়, আমরা করবো জয় এইবার......."
মার ঘুড়িয়ে..........
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

