প্রায় দেড় বছর আগে একদিন বাংলাদেশ লিখে সার্চ করে অনেক গুলো বাংলা লিংক পেয়েছিলাম। তার মাঝে সামুর কয়েকটা লিংকও ছিল। গুগুল থেকেই সামুতে আসা।
তার পর থেকে রোজই ব্লগে এসে কবিতা গল্প ও মজার মজার লেখা পড়তাম। ইচ্ছে করতো মন্তব্য করতে, মন্তব্য করা ও নিজে কিছু লেখার জন্য তাই রেজিষ্টশন করে ফেলালাম।
রেজিষ্টশন করার সপ্তাহ খানেক পর নোটিশ বোর্ডে দেখলাম "৩০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৮ আপনাকে ফ্রন্টপেইজ একসেস দেওয়া হয়েছে" এই নোটিশটি।
ফ্রন্টপেইজে একসেস পেয়ে অনেক খুশি হয়েছিলাম। তারপর থেকেই শুরু করলাম সবাই কে মন্তব্য করা । নিজে টুকটাক কিছু লিখা। কোন বিষয়ে একটু সমস্যা হলেই সামুতে পোষ্ট করে সমাধান খুঁজতাম। সবাই যার যার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করতো।
বছর খানেক আগে সামুর চেহেরা ছিল একটু ভিন্ন, সে সময়টায় অনেক দারুন দারুন লেখা পড়তাম।
নাঈম নামের এক ব্লগার অনেক সুন্দর কবিতা উপহার দিতেন। রন্টি চৌধুরী, আরিফ থেকে আনা, শান্তির দেবদূত, মুহিব , বিষাক্ত মানুষ, সুলতানা শিরীন সাজি , একজন ব্লগার, গিফার, বিডি আইডল, ঝুমী, প্রবাস কন্ঠ প্রমুখ ব্লগাররা ব্লগ মাতিয়ে রাখতেন।
কালপুরুষ, কৌশিক, মিল্টন, ত্রিভুজ , একরামুল হক শামীম, শফিকুল ইসলাম ও আরো অন্যান্যদের স্কিকি করা পোষ্ট থেকে অনেক কিছুই শিখতে পেরেছি।
আরো দুজন ব্লগারের কথা না বললেই নয়, যাদের পেয়েছি অনেক কাছ থেকে অনেক আপন মনে হয় তাদের কে। তারা হচ্ছে রুবাইয়াত ইসলাম সাদাত ভাই , এন এইচ আর ওরফে নাজমুল ভাই সামুতে আমরা তিনজন এক দেশের আইপি থেকেই ব্লগাই।
দেখতে দেখতে পার হয়ে গেল এক বছর তিন মাস । পোষ্ট করেছি এটি নিয়ে ১০০টি।
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৯৯টি
মন্তব্য করেছেন: ৮৬৯টি
মন্তব্য পেয়েছেন: ৯০৫টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
ব্লগটি মোট ২১০৬৩ বার দেখা হয়েছে
আজ অনেক আনন্দ লাগছে সামুতে এক বছর ১০০ তম পোষ্ট করতে পারলাম । একটি বছর ও পার হয়ে গেল।
আমি শুধু সার্থপরের মতো সামু থেকে অনেক কিছুই নিয়েছি তাই কৃজ্ঞতা প্রকাশ করছি সামুর সকল ব্লগারদের কাছে।
সামুর ও সকল ব্লগারদের সাথে আছি ও থাকবো ....
এবার আসুন একটা পার্টি হয়ে যাক....


ইতালীয়ান পিজ্জা....



যারা সিগারেট খান তাদের জন্য।
বাকি টা চাওয়ার সাথে সাথেই পাবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


