somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী শ্রমিকের ব্যাপারে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা বহাল রয়েছে

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশীয় কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানিয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

থাইল্যান্ডের ফুকেতে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের আঞ্চলিক ফোরাম আসিয়ান-এর মন্ত্রী পর্যায়ের ১৬ তম বৈঠকের ফাঁকে দীপু মনির সঙ্গে সাক্ষাতকালে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী দাতুক আনিফাহ আমান তাকে ওই নিষেধাজ্ঞা বহাল থাকার কথা জানান।

এর আগে গত ৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, "বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সেদেশের নতুন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। আমি মনে করি, এটি এখন সময়ের ব্যাপার।"

তিনি আরো জানান, দেশটির ক্ষমতাসীন দল বাংলাদেশী শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে সংসদে আলোচনা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেছেন, চলমান বিশ্বমন্দার প্রভাব কাটিয়ে উঠার পর তার সরকার বাংলাদেশী শ্রমিকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।

মালয়েশিয়া সরকার গত মার্চে কলিং ভিসার ওপর স্থগিতাদেশ দেওয়ায় ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিকের সেদেশে যাওয়া আটকে যায়।

এর পরই এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়ার নতুন সরকারের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে সেখানে যান।

বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশী দেশটিতে রয়েছেন।

এছাড়া ফুকেতে দীপু মনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভি লাভরভ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ের সোলানাসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাত করেন।

হিলারি ক্লিনটনের সঙ্গে তার বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অনেক আগ্রহ রয়েছে।

"জলবায়ু পরিবর্তন, নারী, শিশু, মানবাধিকার এবং সন্ত্রাস দমন সংশ্লিষ্ট ইস্যুসহ বেশ কিছু ক্ষেত্রে উভয় দেশ একযোগে কাজ করতে পারে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।"

দীপু মনি অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথের সঙ্গেও সাক্ষাত করেন বলে বিবৃতিতে জানানো হয়।

বিস্তারিতঃ বাংলাদেশী শ্রমিকের ব্যাপারে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা বহাল রয়েছে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×