শাফিক আফতাব----
সফেদ সারোয়ারে কিছু ধবধবে সুবাস,
ডিম্বাটে স্তনের সমস্ত এলাকা জুড়ে
সুঘ্রাণ পাউডার,
কিংবা দাও রজনীগন্ধা নয়তো গোলাপের পাঁপড়ি
ঠোঁটে দাও দামী পিচ্ছিল ভেসলিন
সিক্ত করে তোলো কামনার রস
তারপর খোঁপা খোলো, এলোমেলো করে চুলের বিন্যাস
তারপর নিভে দাও হাজার পাওয়ারের বাতি
নীল গোলডিম আলোটা জ্বেলে দাও
দেখবে মদির আলোয় কামরা তোমার আবেশে ভিজে গেছে
তারপর দেখা যাবে চুমুকে চুমুকে তুমি ঢক ঢক করে
সুধা গিলছো
অজস্র রাতের চেয়ে আজকের রাত তোমার শ্রেষ্ঠ মনে হবে
থাকুক না বেকার সমস্যা,
মানুষ ঘুষ খেয়ে গড়–ক না সুরম্য প্রাসাদ
ওতে সুখ নেই, আছে যন্ত্রণার বিষ
ওরা সামান্যতেই স্খলিত হবে, ্ওদের কীট থেকে জন্ম নেবে
সিনেমার শ্রেষ্ঠ ভিলেন
কিংবা মানুষমুখোশের কিছু কুকুর জন্ম নেবে।
২৪.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



