শাফিক আফাতব-----------
মাইয়্যে তুই ক’ কী এ্যামন মোর বয়স হলো, ভাতার হারানু ;
চ্যাংড়ি কালে বুড়ি হনু মুই, মোর কপালের দোষ, মুই ভাতারখাকি ;
চারটি বাচ্চা নিয়ে এ্যালা মই কটাই যাম, না হয় বাপের বাড়িত গেনু,
বাপ মোর কত্ দিন খাবার দিবে, তারে্য নাই প্যাটের খোরাকি।
এ্যাই গেরামত হামাক কেটা দুমুঠো ভাত দেবে, খালি কবে দুননাম,
আইতের ব্যালা, খুপরির ভেতর দিয়্যা দ্যাখবে হামার খালি গাও,
সুজোগ পাইল্যে ঘরত ঢুকি যায়্যা ঘুমত ধরবে হামার দুধের বাথান ;
তাত্যেই দুননাম কয়, যদি খয়বর মেম্বারের সাথে করি দুটো আও।
দুননামক ভয় পায়া হামার কী হবে, হামার বাচত্যে হবেনা ?,
তোমরায় কয়, এ্যাই মাছুম বাচ্চাগুলা ফ্যালে মুই কুটি কাইন বসিম,
এ্যাই ছোটো বাছ্চাটা দেখো ক্যামন নিষ্পাপ, নুলা, পাগল আর কানা
কার কাছে মুই ছোটো হই্যম, বুজান ক’ কার নুনুত তেল মলিম।
আল্লার দুনিয়াত কত জায়গা আছে, বুজান গো আছে কত কাম,
বোচকা কাধে স্বামীর কবরত যায়া তরিপন কয় এখন এ্যালা যাম।
নিসর্গ : ঢাকা
২৪.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


