সাইফুর রহমানের শেষ লেখা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯

শেয়ারঃ
0 0 0

সিলেট ক্রমে ফাঁকা হয়ে গেলো, এখন নেতা বলতে শুধু এক মুহিত। ব্যক্তিত্বে কৃতিত্বে যাঁরা ইতিহাসের অংশ হয়ে উঠেছিলেন, একে একে সবাই চলে যাচ্ছেন। অভিভাবকহীন সিলেট নতুনদের টেনে এনে কবে সেই শূন্যতা পূরণ করতে পারবে, এখন তারই অপেক্ষা।
সাইফুর রহমানকে কেনো এতো আপন মনে হতো, জানি নে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। নিচের লেখাটুকু আজকের সমকাল উপসম্পাদকীয় থেকে উদ্ধৃত। মন্তব্যকারীদের প্রতি আগাম নিবেদন, এ লেখায় স্বাভাবিকভাবেই বিএনপির কথা এসেছে, তবে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কখনো ছিলামও না। কাজেই দলীয় ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণ প্রত্যাশা করি না। গতকাল ব্লগে বৈকুণ্ঠ নামে একজন সাইফুর রহমান সম্পর্কে এতো কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন, যা খুবই নোংরা মানসিকতার পরিচায়ক। আমরা সিলেটবাসী সাইফুরকে ভালোবাসি। তাঁর প্রতি শ্রদ্ধা!
*** ***
'...যতদূর মনে পড়ে, স্বাধীনতার পর এক ডিনার পার্টিতেই মেজর জিয়াউর রহমানের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার পাল্টা বিপ্লবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। এর মধ্যে '৭৬ সালের প্রথম দিকের ঘটনা। উপ-সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়া মাঝে মধ্যে আমাকে চা খেতে ডাকতেন। একদিন জিয়া আমাকে বললেন, 'বাইরে থেকে এসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। আপনি উপদেষ্টা কাউন্সিলে যোগ দিন।' আমি তাকে বললাম, 'এটা আমার পক্ষে সম্ভব নয়।' মিলিটারি প্রশাসন সম্পর্কে আমার গভীর অনীহা আছে বলে তাকে জানালাম। কয়েকদিন পর জেনারেল জিয়া চায়ের আমন্ত্রণে ডেকে আমাকে সরাসরি বললেন, 'আপনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দিতে চাই।' আমি বললাম, 'আপনার প্রস্তাবে সম্মত আছি। তবে বেশিদিন আমি এ দায়িত্ব পালন করতে পারব না।' জিয়া বললেন, 'আপনাকে বেশিদিন থাকতে হবে না। খুব শিগগির নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হবে।' অতঃপর '৭৬ সালের ডিসেম্বর মাসের শেষদিকে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেই।
'৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে ৭ মাস আমাকে জেলে রাখলেন। জেল থেকে বেরিয়ে আমি ও চৌধুরী তানভীরসহ কয়েকজন খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করি। তবে প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বিচারপতি সাত্তারকে বিএনপির চেয়ারম্যান করতে সমর্থন অব্যাহত রাখেন। খালেদা জিয়া রাজি না থাকলেও আমরা কয়েকজন তাকে চেয়ারপারসন প্রার্থী হতে রাজি করাই। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন শুরু করি। অল্পদিনে খালেদা জিয়ার রাজনৈতিক বক্তব্য
দেওয়ার ক্ষেত্রে পরিপক্কতা এসে যায়, যা অনেক পুরনো নেতাও পারেন নি। এরশাদ খালেদা জিয়াকে গৃহবন্দি করে আন্দোলন দমানোর চেষ্টা করেন; পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে '৮৬ সালে সিট ভাগাভাগির নির্বাচন করেন। শহীদ জিয়ার অবর্তমানে খালেদা জিয়া বিএনপিকে জনগণভিত্তিক দল হিসেবে গঠন করতে সক্ষম হন। আমি মনে করি, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশি-বিদেশি নানামুখী যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা এখনও চলছে। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের জরুরি অবস্থা জারিও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। বিএনপিকে ক্ষমতাহীন করা এবং ভেঙে দুর্বল করাই ছিল ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য, যাতে ভবিষ্যতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি আর ক্ষমতায় আসতে না পারে। সেজন্য খালেদা জিয়াসহ অধিকাংশ নেতার বিরুদ্ধে নানা মামলা-মোকদ্দমা দিয়ে গ্রেফতার করে দলটিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র হয়। বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। মান্নান ভূঁইয়া দলকে সংস্কারের কথা বললেও বাস্তবে তার কোনো জনসমর্থন ছিল না। আর তাই তার ষড়যন্ত্র সফল করতে আমাকে সামরিক গোয়েন্দা সংস্থার লোকদের দিয়ে চাপ সৃষ্টি করা হয়। জোর করে আমাকে বাড়ি থেকে তুলে মান্নান ভূঁইয়ার বাড়িতে এবং কমিউনিটি সেন্টারে কয়েকটি মিটিংয়ে নেওয়া হয়। এমনকি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে আমার বাড়িতে কথিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছিলেন, যা শেষ পর্যন্ত আমি বানচাল করে দিয়েছি। পরিশেষে আমি বলতে চাই, শহীদ জিয়ার পার্টিকে টিকিয়ে রাখার জন্য সিনিয়র নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের মূল্যায়নের ভিত্তিতে দলের পলিসি নির্ধারণ করতে হবে। 'মানি না, জানি না' হুজুগের ওপর ভিত্তি করে দল চলতে পারে না। আসল কথা হলো, দলের লিডারশিপে আরও ম্যাচিউরিটি আনতে হবে। তাহলেই দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
ফাহিম আহমদ বলেছেন: দারুন পোস্ট। +++
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই!

২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
এম এ খান বলেছেন: আলোকিত সিলেটের গড়ার কারিগর সাইফুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।কিন্তু আপনার কাছে ও সারা সিলেটবাসীর কাছে আমার প্রশ্ন আপনারা কি এ ক্ষনজম্মা লোকটির প্রতি সঠিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন?তার হাতে গড়া সার্কিট হাউজে আপনাদের কে দেখতে আসলে তাকে ভিআইপি রুমে স্থান দেননি।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ভাই আমি খুবই দুঃখিত যে এই বিষয়টা জানি না। তবে জানি যে গত নির্বাচনে যারা তাঁকে ভোট দেয় নি, এখন তারাও চোখের জল ফেলছে।

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
সংগ্রামী অলস বলেছেন: প্রথমেই আপনার অবস্তান পরিষ্কারের ব্যপারটা দারুন লাগছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হ্যাঁ ভাই, আরো পরিষ্কার করে বললে আমি একটা দল করি বটে, সেই দলের নেতা হলেন সৈয়দ শামসুল হক, আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুল মান্নান সৈয়দ এঁরা।

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৬
সিটিজি৪বিডি বলেছেন: সাইফুর রহমানের কথা শুনে আমি খুব মজা পেতাম । আমরা একজন জাতীয় নেতা হারালাম্। ওনার জন্য দোয়া করি।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: সাইফুর শুদ্ধ বাংলা বলতে পারতেন না। ইংরেজি মাধ্যমে পড়েছিলেন কি না, তাই। তাঁর 'আমাদিগকে' শব্দটি শুনে হেসে গড়াগড়ি আর কি! ভাবতেন, এটাই বোধ হয় ভালো বাংলা। ইংরেজি আর সিলেটি'র কী মিশেল!

৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪
ইন্জিন বলেছেন:
লেখাটির জন্য অনেক ধন্যবাদ। সমালোচনা অনেক হবে কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্হানে আসার পিছনে এই লোকটির অনেক ভূমিকা রয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: সিলেটে সমালোচনার চে' বেশি হবে অনুশোচনা! বিরোধীরাও স্বীকার করবে, সাইফুরই সিলেটকে বদলে দিয়েছেন। শেষ পর্যন্ত তাঁকেই কি না অবমূল্যায়ন! তবে মুহিতও ভালো, সিলেটের মানুষ নেতা চিনতে বড় ভুল কখনোই করে নি। সাইফুর-মুহিত তো ক্লাসমেট, জনগণ স্বাদ বদল করতে চেয়েছিলো। সে সুযোগ আর রইলো না।

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
আবু সালেহ বলেছেন:
গতকাল এক অর্থনীতিবীদ বলেছিলেন...."আমরা তার(প্রয়াত সাইফুর) প্রতিটি কাজের প্রথম দিকে সমালোচনা করেছিলাম কিন্তু পরবর্তীতে তার সেই কাজগুলো বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন করে...এবং পরে তাকে আমরা সেই কাজের জন্যই সাধুবাদ জানিয়েছিলাম। বাংলাদেশ একটা মেধা হারিয়েছে।"

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: সিলেটের পথের ধুলো আজ অশ্রুজলে কাদা হয়ে যাবে! বিশেষত দুর্ঘটনায় তাঁর বিদায়, কিছুতেই মেনে নেবার নয়! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
বিবেক হীন বলেছেন: খুব অবাক লাগল, সাইফুর রহমানের মৃত্যুতে শেখ হাসিনা এখনো পর্যন্ত কোন শোকপ্রকাশ করেননি।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: আওয়ামী গণতন্ত্রের নমুনা! গতকাল এনটিভি বোধহয় প্রথম খবর প্রচার করলো, আমি তখন বিটিভি'র সামনে বসা, ব্রেকিং নিউজ কোথায়, নিত্যকার ইংরেজি সংবাদেও উল্লেখও নেই! তাঁর ঘন্টাখানেক পরে অনেক্ষণ হাসিনাগীতির পর......

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: @ Hamidur Rahman Siddiqi....

৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ভাই আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
এমন মানুষ পাওয়া সত্যিই আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।

আমিও বিএনপি করিনা।

ভাল মানুষের প্রসংশা অবশ্যই সকলকে করতে হবে।

গতকাল একজনের পোস্ট ছিল খুবই দুঃখজনক।
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
লুথা বলেছেন: দারুন পোস্ট

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মাঝে নিজেকে হারিয়ে বিপদে পড়ে যাই। মনে হয়, আমি আসলে কেউ না। আই এম নোবডি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই