somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবি ছাত্রীর আত্মহত্যা নেপথ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সুমন

০৯ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না সুমীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক মেধাবী ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে এ ঘটনা ঘটে। সে ওই হলের ৩২৩/এ নং কক্ষের আবাসিক ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে ঘটনার সময় হলের কর্তৃপক্ষের দায়িত্ব পালন না করার অভিযোগ করেছে ওই হলের ছাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মার্জিয়া জান্নাত সুমীর কক্ষের দরজা-জানালা বন্ধ থাকতে দেখে বাইরে থেকে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে তাকে বৈদুত্যিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সুমীর বান্ধবীরা। সঙ্গে সঙ্গে হলের সুপারকে খবর দিয়ে সুমীর বান্ধবীরাসহ আরো কয়েকজন জড়ো হয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। পরে হলের কতৃপক্ষ বিষয়টি পুশিল কেইস বলে ঝুলন্ত সুমীকে নামাতে অস্বীকৃতি জানান। পরে উপস্থিত ছাত্রীরাই ওড়না কেটে সুমীকে নিচে নামান। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক তৌহিদ হাসান শাহ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে এ্যাম্বুলেন্স এ করে দ্রুত তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুমীকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ হিসেবে প্রেমে সংক্রান্ত একটি বিষয়ে ব্যর্থতাকে দায়ি করেছেন সুমীর বান্ধবীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, সুমী ইতিহাসের মাস্টার্স পরীক্ষা শেষ করেছে। অনার্সে সে প্রথম। তাকে বিয়ে করার প্রস্তাবের মধ্য দিয়ে কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান শিকদার সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কয়েকদিন ধরে সুমির অতীত একটি বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে মনমালিন্য দেখা দেয়। এবং ওই শিক্ষক সুমীকে বিয়ে করবেন না বলে সুমীকে জানিয়ে দেন। আজ সকালেও ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে সুমীকে কান্নাকাটি করতে দেখেন তারা। তার কিছুক্ষণ পরেই সুমীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে দাবি করেন তারা। সুমীর সহপাঠীরা আরো জানান, শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক সুমীর সাথে সম্পর্ক গড়ে তোলে। সুমীর নিজেরও শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। ইতিহাস ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী সুমীকে ম্যাডাম বলে সম্বোধন করতো বলে তারা জানায়। কিন্তু ওই শিক্ষকের প্রতারণায় সুমীর আর শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না বলে কান্নায় ভেঙ্গে পড়েন সহপাঠীরা।
এ বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অসুস্থ্যতার কারণে তিনি ফোন ধরেননি। তবে ওই শিক্ষকের সংশি¬ষ্ট বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ বলেন, ওই ছাত্রীর সাথে সুমনের বিয়ের কথা চলছিল। মাত্র একমাস তাদের মধ্যে কথা বলাবলি হয়। কিন্তু মেয়েটির আগে বিয়ে হয়েছিল এবং ডিভোর্স জানতে পেওে সুমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, মেধাবী ওই মেয়েটি আবেগের বশবর্তী হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টি আমাদের সকলকে মর্মাহত করেছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তানিম হোসেন রাসেল বলেন, সুমিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ওই কক্ষে তল¬াশি চালিয়ে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব বিষয় বলে তিনি জানান।
মার্জিয়া জান্নাত সুমীর গ্রামের বাড় জামালপুরে। তারা বাবার নাম আব্দুস সামাদ। ভাইবোনের মধ্যে সে বড়। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগে ভর্তি হয় এবং অনার্সে প্রথম স্থান লাভ করে। এ মাসের ২ তারিখে তার মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে।
১৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×