আমরা প্রতিনিয়তই আমাদের পিসিতে নতুন নতুন সফটওয়ার, গেম ইন্সটল বা আপলোড করে থাকি। আর প্রতিবার গেম বা আ্যপলিকেশন ইন্সটল বা আপডেট করবার সময় আপনার কম্পিউটারের সিস্টেল চেঞ্জ হয়ে যায়। যা অনেক সময় আমাদের কাঙ্খিত নাও হতে পারে। System restoreএর মাধ্যমে খুব সহজেই আপনার পিসিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এটা ওনেকটা Microsoft Wordএর Undo commandএর মতো।
System restore দারুন কাজে দেয় যখন আপনার পিসিতে ভাইরাসের আগমন দেখা দেয়। আপনি যদি বুঝতে পারেন ঠিক কবে থেকে বা কোন সফটওয়্যার ইন্সটলের সময় ভাইরাসের আক্রমন দেখা গেছে তাহলে ওইদিনের আগে যেকোন এক restore point এ আপনার সিস্টেমকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।
আমি জানি অনেক ব্লগার বন্ধুরায় System restore সম্পর্কে ওকবিহাল আছেন। যারা এখনও ঠিক বুঝে উঠতে পারছেন না কিভাবে তাদের জন্য বলি। প্রসেসটা হচেছ-
Start>> All Programs>> Accessories>> System Tools>> System Restore>> Restore my computer to an earlier time>> Select a Restore Point.
এরপর আপনার আগের কোন System আপডেটের তারিখ সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। Confirm Restore Point Selection page এ Next বাটনে ক্লিক করুন।
কম্পিউটার এবার অটোমেটিকলি shut down হযে reboot হবে। Reboot শেষে আপনি Restoration Complete page দেখতে পাবেন। এবার OK করুন। ব্যস হয়ে গেল System restore। ঝামেলামু্ক্ত সিস্টেম উপভোগ করুন।
আরও বিস্তারিত জানতে বা কোন সমস্যার সম্মুখিন হলে এখানে ক্লিক করুন । আশাকরি আপনার যেকোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


