মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করুন কী-বোর্ড
১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল আবিস্কার করলাম আমার মাউস কাজ করছে না। পুরা ডেড। কিন্তু তাই বলে কী আমি পিসি অপারেট করবোনা? পুরানো একটা ট্রিকস ব্যবহার করে কী-বোর্ডকেই মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। আমি জানি অনেকেই ট্রিকসটির সাথে পরিচিত আছেন। যারা জানেন না তারা শিখে নিতে পারেন। আমার মতো আপনাদেরও ভবিষ্যতে কাজে দিবে।
প্রথমে কী-বোর্ডের windows key প্রেস করে Control Panel>> Accessibility Options এ যান। লেফট এ্যারো কী প্রেস করে Mouse Tab আসুন। এবার Tab Key প্রেস করুন দেখবেন Use MouseKeys এর চারপাশে ডট লাইন এসেছে। এখন টিকচিহ্ন দিতে spacebar প্রেস করুন। ব্যস সব কাজ শেষ। LeftCtrl + LeftAlt +NumLock কী তিনটি একসাথে প্রেস করলে টাস্কবারের ডানদিকে মাউস পয়েন্টার দেখতে পাবেন। চিহ্নটি আসার পর NumLock কী ৮,৪,৬,২ কীগুলো প্রেস করে মাউস পয়েন্টারটি যেকোন দিকেই সরানো যায় আর ৫কী প্রেস করুন সিলেকশনের কাজে।
অনেকসময় দেখা যায় মাউস ঠিক আছে কিন্তু আপনার কী-বোর্ড কাজ করছে না। সেক্ষেত্রে কম্পিউটারে থাকা On screen Keyboard থেকে মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করতে পারেন। এটি পেতে হলে Start>> All programs>> Accessories>> Accessibility থেকে On screen Keyboard সিলেক্ট করুন এবং স্ক্রীনে আসা মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন