somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে ফেসবুকের আকাউন্ট চিরতরের জন্য বন্ধ করবেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একথা বলার অপেক্ষা রাখে না যে, ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সব বয়সী ইন্টারনেট ব্যবহারকারীই কম-বেশি সময় ফেসবুকে স্ট্যাটাস আপডেট, কমেন্ট করা, নতুন নতুন বন্ধুত্ব তৈরি, মেসেজ আদান-প্রদান এমন হাজারো ফেসবুকীয় কর্মকান্ডে ব্যস্ত থাকেন। বর্তমান প্রজন্মের তো ফেসবুক ছাড়া চলেই না।কিন্তু এই ফেসবুকই অনেক সময় অনেকের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাড়ায়। অসাবধানতা বশত আপনি হয়তো এমন কাউকে আপনার আকাউন্টে বন্ধু হিসেবে সংযুক্ত করেছেন যা আপনার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাড়িয়েছে। বাধ্য হয়ে আপনি আপনার আগের ফেসবুক আকাউন্টটি বন্ধ করে দিলেন কিন্তু আসলেই কি সেটা পুরোপুরি বন্ধ হয়েছে? আপনি আপনার ফেসবুক আকাউন্ট বন্ধ করে দিলেও আপনার আপলোডকৃত ছবি, ভিডিও, স্ট্যাটাস গুলো ফেসবুক সার্ভারে সংরক্ষিত থাকে। আর এগুলো আপনার আগের বন্ধুরা ঠিকই ব্যবহার করতে পারে। তাহলে উপায়?
আসুন জেনে নেওয়া যাক কিভাবে চিরতরে ফেসবুক আকাউন্ট বন্ধ করে দেওয়া যায় যাতে আপনার বন্ধ করা আকাউন্টের কোন তথ্য আর কেউ ব্যবহার করতে না পারে।
১. প্রথমে ফেসবুক আকাউন্টে লগ ইন করে Settings > Account Settings > Deactivate Account এ যান অথবা এখানে ক্লিক করুন
২. একটা ফরম আসবে। এই ফরমে কি কারণে আপনি আপনার আকাউন্টটি বন্ধ করতে চাচ্ছেন তা উল্লেখ করে Deactivate my Account লেখার উপর ক্লিক করুন।
৩. আপনার ফেসবুক আকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্ত আপনার আকাউন্টের বন্ধুরা আগের মতোই আপনার আকাউন্টের ছবি, ভিডিও, নোটসহ সকল ধরনের তথ্যই ব্যবহার করতে পারবে। আপনি চাইলে আপনার আকাউন্টের সকল তথ্যও মুছে দিতে পারেন। এজন্য ফেসবুক আকাউন্টে লগ ইন করে এখানে ক্লিক করুন
৪. একটা ডিক্লারেশন দেখতে পাবেন। আপনি যদি এই ডিক্লারেশনের সাথে একমত হন তাহলে Submit এ ক্লিক করলে চিরতরে আপনার ফেসবুক আকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×