somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী বছর ঢাকা আসার আগ্রহ হিলারি........:P

১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, "দীপু মনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানালে তিনি তাতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আগামী বছর তিনি বাংলাদেশে আসতে চান।"

তবে এই সফরের কোনো সম্ভাব্য তারিখ তিনি উল্লেখ করেননি।

এর আগে ১৯৯৫ ও ২০০০ সালে বাংলাদেশে এসেছিলেন হিলারি। অবশ্য সেই সফর ছিল গ্রামীণ ব্যাংকের আমন্ত্রণে।

২০০৮ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর নিউইয়র্কে এক অনুষ্ঠানে বাংলাদেশ সফরের আগ্রহের কথা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের এই সাবেক ফার্স্টলেডি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীপু মনির সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকে বাংলাদেশে সুশীল সমাজ, গণমাধ্যমের স্বাধীনতাসহ কয়েকটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হিলারি।

জবাবে দীপু মনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি সুশীল সমাজের স্বতস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিশ্র"তিবদ্ধ।

বর্তমানে সুশীল সমাজ বাংলাদেশে 'অবাধ স্বাধীনতা' ভোগ করছে বলেও হিলারির কাছে উল্লেখ করেন দীপু মনি।

এ সময় গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের অবস্থান জানতে চান হিলারি।

চলতি বছররের শুরুতে সরকার নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিলে তখনও ওয়াশিংটন এ ব্যাপারে উষ্মা প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, গ্রামীণ ব্যাংকের স্থিতিশীলতা, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চলে- তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্ট বারাক ওবামাকেও বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর

হিলারির সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর খুনি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ব্যাপারে যুক্তরষ্ট্রের সহযোগিতা চান দীপু মনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে যে ছয়জন এখনো বিদেশে পালিয়ে আছেন, তাদের মধ্যে রাশেদ একজন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে স¤প্রতি ওয়াশিংটনে চিঠিও পাঠিয়েছেন দীপু মনি।

বৈঠকে তিনি বলেন, গত ৩৪ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে অপরাধীর সাজা ভোগ না করার যে 'সংস্কৃতি' চলেছে তার অবসান প্রয়োজন।

জবাবে হিলারি বলেন, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে।

বাণিজ্য:P

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টিও বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সময় বাংলাদেশি পণ্য বিশেষত তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। ২০০৯-১০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা বাংলাদেশি পণ্যের জন্য ৫০ কোটি ডলারের বেশি শুল্ক দিয়েছেন।

মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের (এমসিসি) আওতায় বাংলাদেশের প্রতি সহায়তা বাড়ানোরও জন্য হিলারির প্রতি আহ্বান জানান তিনি।

জবাবে হিলারি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করবে।

সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে হিলারি বলেন, বাংলাদেশের ভূমিকা একটি মডেল হয়ে দাঁড়িয়েছে।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। :D:D:D:):)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×