কটকটি বষিয়ক জটলিতা
১০ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহাকবি
সাগরের ওপর বসে বসে সেদিন আমি ও আমার আড়াইজন বন্ধু বালু নিয়ে খেলা করছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম আকাশ দিয়ে একটা জাহাজ উড়ে যাচ্ছে। কী মনে করে সাগরের পানি থেকে একটা স্বর্ণের টুকরো কুড়িয়ে নিয়ে ছুড়ে মারলাম আকাশের দিকে। টুকরোটা গিয়ে লাগলো উড়ে যাওয়া জাহাজের গায়ে আর ঠিক তখনি জাহাজটা ওড়া থামিয়ে মুখ থুবড়ে সাগরের পাড়ে এসে পড়লো। তাই দেখে আমার আড়াইজন বন্ধুর মধ্যে একজন দৌঁড়ে গিয়ে জাহাজটা কুড়িয়ে আনল। তারপর আমরা সবাই মিলে জাহাজটাকে নিয়ে সাগরের পাড়ে একটা বিশাল শপিং মলের সাড়ে তিনতলায় একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিলাম। জাহাজটা বিক্রি করে আমরা তিন টুকরো কটকটি পেলাম। সেটার ভাগাভাগি করতে গিয়ে বন্ধুদের সাথে ঝগড়া লেগে গেলো। ঝগড়ার এক পর্যায়ে আমার মেজাজটা এতটাই খারাপ হয়ে গেলো যে আমি কটকটি না খেয়েই ঘুম থেকে জেগে উঠলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন