somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ক্ষমা করো লিমন, দেখো ওদের দম্ভ একদিন ঠিকই চূর্ণবিচূর্ণ হয়ে যাবে...

০৪ ঠা মে, ২০১১ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ক্ষমা করো লিমন। আমরা তোমার জন্য শেষ পর্যন্ত কিছুই করতে পারলাম না। তোমাকে ওরা জেলহাজতে ঢুকিয়েই ছাড়লো। জানি, তুমি ওদের দাম্ভিকতার বলি হলে। তবে জেনে রেখো, ওদের এই দাম্ভিকতা একদিন ঠিকই চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। ওরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যাবে। তবে বিনা দোষে তুমি যে তোমার নিজ পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর শক্তিটা হারিয়েছ, তাতে দুঃখ করো না। আমরা এক কোটি ‘লিমন’ তোমার অপর একটি পায়েই শক্তি যুগিয়ে যাবো, যে যেভাবে পারি, তুমি এক পায়েই আবার শক্ত হয়ে দাঁড়িয়ে সবকিছুর জবাব দিবে।
লিমনের বিষয়ে প্রথম দিন থেকেই, যেদিন প্রথম আলোয় প্রথম প্রতিবেদনটা প্রকাশিত হলো, মনে হয়েছিল কিছু একটা হবেই। মিডিয়া চাইলে অনেক কিছু করতে পারে। মিডিয়ার কল্যাণে বিষয়টি সবার দৃষ্টিগোচর হলো। মানবধিকার কমিশনের চেয়ারম্যান লিমনের পাশে গিয়ে দাঁড়ালেন, লিমনের চোখের জলের সঙ্গে সঙ্গে নিজেও চোখের জল ফেললেন। তারপর অন্যান্য সব মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠলো। ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে। হয়তো বিনা কারণে লিমনকে অন্ধকার কুঠুরিতে মূল্যবান সময়গুলো নষ্ট করতে হবে না। হয়তো লিমন এক পা নিয়েই তার মমতাময়ী মায়ের সকল দুঃখ দুর করবে। কিন্তু আমাদের এই আপাত দৃষ্টির সভ্য সমাজ তার সেই সুযোগটুকুও কেড়ে নেয়ার পাঁয়তারা করছে।
লিমনের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় লিমন যেদিন জামিন পেল, কিছুটা আশ্বস্ত হয়েছিলাম, সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এমন কিছু হয়তো করা হবে, যাতে লিমন একেবারেই মুক্ত জীবনে ফিরে আসে। তা না হলেও অন্তত যেন জামিনে বেড়িয়ে আসতে পারে। তার চারপাশে যেন রাষ্ট্রযন্ত্রের লাঠিয়াল বাহিনীর সদস্যরা গরম নিঃশ্বাস ছাড়তে না পারে। কিন্তু বোঝা যাচ্ছে, আপাতত সেই সম্ভাবনা আর নেই।

অসহায় লিমন কিন্তু আপনার-আমার দিকেই তাকিয়ে আছে...

এই যে, মিডিয়ায় এত ঝড়, আমদের এত প্রতিবাদ, তারপরও তার শেষ রাটা হলো কেন? এই রাষ্ট্র কি তাহলে আমাদের নয়। রাষ্ট্র কি তার নাগরিকের কান্না শুনতে পায় না। রাষ্ট্র কি এতটাই অন্ধ আর কালা হয়ে গিয়েছে। শুধু লাঠিয়াল একটি বাহিনীর সম্মান রাই কি রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের বিবেচনা কি নির্দয় থেকে নির্দয়তর হয়ে যাচ্ছে? হয়তো তাই, হয়তো রাষ্ট্র আমাদের মতো সাধারণ নাগরিককে গ্রামীণ ভাষায় ‘গোনায়’ ধরে না। কিন্তু একবার তো আমাদের কাছে হাত পাততেই হবে হে রাষ্ট্রের অধিপতিরা। তখন আমাদের তীব্র ঘৃণা আর থুথু ছাড়া আর কিছুই যে দেয়ার থাকবে না।
শ্রেণীর বৈষম্যে যারা মানুষকে বিবেচনা করেন, তাদের মতে লিমন আমাদের খেটে খাওয়া অজপাঁড়াগায়ের নিম্নবিত্ত পরিবারের সন্তান। ওইসব এলাকায় ভগবানরা থাকেন না। ভগবানরা থাকেন এইসব অট্টলিকায়, মধ্যবিত্তের ঘরে, উচ্চবিত্তের ড্রয়িং রুমে। তা না হলে ভগবান কেন লিমনের জন্য এমন নিষ্ঠুর নিয়তি (নিয়তি বলছি কারণ গরীবের সবকিছুই নিয়তিতে লেখা থাকে) লিখে রেখেছিলেন? কেন দোষী না হয়েও লিমনকে পঙ্গুত্ব বরণ করতে হলো? কেন লিমনকে এখন জেলের ঘানি টানতে হচ্ছে?
জানি লিমনকে জেলে ঢুকিয়ে আমাদের এলিট বাহিনীর সম্মান রা করা হচ্ছে। কিন্তু এভাবে জোর করে কি সম্মান রা করা যায়? মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? মাননীয় মধ্যবিত্তরা আপনারা কি এখনো ‘দেখি কি হয়’ বলে চুপটি করে বসে থাকবেন?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ রাত ২:৩৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×