নাম তার মাথি, সাহসী এক কিশোরী সাপুড়ের গল্প (ছবি ব্লগ)
১৬ ই জুলাই, ২০১১ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাপ দেখলেই লাফ দিয়ে ওঠে না এমন কাউকে হয়তো সামুতে পাওয়া যাবে না। আমি নিজেও সাপ দেখে প্রচন্ড ভয় পাই। মনে পড়ে একবার আমাদের গ্রামের বাড়িতে, বিলে গিয়েছিলাম মাছ ধরতে। পানির নিচের গর্ত থেকে টাকি মাছ ধরছি। এক গর্ত থেকে টাকি মাছ মনে করে লেজ ধরে টেনে বের করলাম একটা মস্ত ঢোঁড়া সাপ। তারপর আর কোনো দিন কোনো গর্তে হাত দিইনি মাছ ধরার জন্য।
কিন্তু সাপুড়েদের পেশাটা দেখেন, সাপ নিয়েই তাদের কারবার। বড় থেকে ছোট সবাই অনায়াসে সাপ নিয়ে খেলছে, খেলা দেখাচ্ছে, যদিও তা জীবনের তাগীদে।
নাম তার মাথি। সাভারের পোড়াবাড়ি এলাকায় বাস। বাবা টুকু সাপুড়ে। মাও একই পেশায়। শিশুবেলা থেকেই সাপে হাতেখড়ি তার! এমন হয়েছে হয়তো খেলনার বদলে সাপ নিয়েই খেলছে সে। এই সবুজ রঙ্গের পঙ্খীরাজ মাথির কাছে নিতান্তই খেলনা মাত্র।
ছবিতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে ধরে আনা একটি পঙ্খীরাজ সাপ নিয়ে নিজ বাড়ির আঙিনায় খেলতে দেখা যাচ্ছে মাথিকে। দেশের বিভিন্ন অঞ্চলেও এ সাপের দেখা মেলে। সবুজ গাছ-গাছালির মধ্যে মিশে থাকে। এক গাছ থেকে আরেক গাছে যায়। কেউ কেউ ‘উড়ে মহারাজ’ বলেন। আবার লাউ গাছের ডগার মতো দেখতে বলে একে ‘লাউডগা’ সাপও বলা হয় কোনো কোনো এলাকায়। আমাদের এলাকায় একে লাউডগা সাপ বলে।
ছবি কৃতজ্ঞতা :
বাংলানিউজ
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন