এবার মোবাইল ফোনে বাংলা উইকিপিডিয়া
১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে সবচেয়ে বড় তথ্যভান্ডার উইকিপিডিয়ায় রয়েছে বিভিন্ন বিষয়ে নানা তথ্য। বিভিন্ন ভাষায় উইকিপিডিয়ার মধ্যে বাংলা উইকিপিডিয়াও বর্তমানে বেশ জনপ্রিয়।
একদল স্বেচ্ছাসেবীর নিয়মিত উইকিপিডিয়া সমৃদ্ধ করার ফলে ধীরে ধীরে নানা তথ্য বাড়ছে উইকিপিডিয়ায়। কম্পিউটারের বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি সম্প্রতি মোবাইল ফোনের জন্য চালু হয়েছে মোবাইল উইকিপিডিয়া সংস্করণ।
http://www.bn.m.wikipedia.org ঠিকানায় উইকিপিডিয়া এখন ব্যবহার করা যাবে মুঠোফোন থেকে। উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক (উইকিপিডিয়ান) বেলায়েত হোসেন জানান, এখন পর্যন্ত ভারত উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় ভাষা, যে ভাষায় মোবাইল উইকিপিডিয়া চালু হয়েছে। অন্য ভাষায় মোবাইল উইকিপিডিয়াটি হচ্ছে মালয়ালম ভাষায়;
http://www.ml.m.wikipedia.org ঠিকানায় পাওয়া যাবে।
মোবাইল মিডিয়াউইকির বাংলা লোকালাইজেশনের কাজটি সম্পূর্ণ হওয়ার পর মোবাইলের জন্য চালু হয়েছে।
বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণের প্রধান পাতার পোর্টাল হিসেবে প্রাথমিকভাবে দুটো পাতার নকশা করা হয়েছিল। পরবর্তী সময়ে নকশা চূড়ান্ত করা হয় এবং পাতাটি মূল মোবাইল সাইটের সঙ্গে যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের উপযোগী করে বাংলা উইকিপিডিয়া চালু হওয়ায় যে কেউ মোবাইল ফোনে বাংলা উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র :
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন