somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধমক গোনসালভেজ -১

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন বড় ভাইয়ার বিয়ের জন্য পাত্রী দেখাশোনা চলছিল। একদিন শুনতে পেলাম চট্টগ্রামের কোন এক মেয়ের ব্যাপারে আমার চাচা প্রস্তাব নিয়ে এসেছেন। আমার আব্বু আর আপু চাচার বাসায় গিয়ে মেয়েটিকে দেখেও এল। ঘটনাটা প্রথম দিকের। তাই আমরা সবাই খুব উৎসাহী এবং উত্তেজিত। আমি, বড় ভাইয়া আর আম্মু তখন ঢাকায় থাকি। ঢাকা থেকে আপুকে ফোন দিয়ে মেয়ের কথা জিজ্ঞেস করলাম। আপু বলল মেয়ে দারুণ সুন্দরী। চেহারা খুবই সুন্দর। গায়ের রঙ দুধে আলতা রঙের। ওকে জিজ্ঞেস করলাম দুধে আলতা রঙ আবার কেমন জিনিস? তখন উত্তর পেলাম দুধের সাথে আলতা মিশালে যেমন হয় সেটাকে দুধে আলতা রঙ বলে। কিন্তু দুধ আর আলতা কি অনুপাতে মিশাতে হবে সেটাসে বলেনি। একটা জিনিসের প্রোডাক্ট কেমন হবে সেটা তার কাঁচামালের অনুপাতের উপর প্রত্যক্ষভাবে নির্ভর করে। যেমন ইথানল আর সালফিউরিক এসিড ১ অনুপাত ১ হারে মেশানো হলে উৎপন্ন হয় ইথিন। আবার ২ অনুপাত ১ হারে মেশানো হলে উৎপন্ন হয় ডাই ইথাইল ইথার। তাই অনুপাতটা খুব জরুরী। জানতে চাইব ভেবেছিলাম কিন্তু সে ক্ষেপে যাবে এই আশঙ্কায় আর জিজ্ঞাসা করিনি। অতএব মেয়ের গায়ের রঙ ঠিক কেমন সেটা আমি পুরোপুরি নিশ্চিত হতে পারি নি। ভাইয়া খুব উৎসাহী হলেও সেটা দেখাতে পারছেন না। তবুও বললেন আপুর কাছে মেয়ের মোবাইল নাম্বার আছে কিনা জিজ্ঞেস করতে। আপু মেয়ের মোবাইল নাম্বার নিয়ে এসেছে। আমি না চাইতেই দিয়ে দিল।

আমার মোবাইল থেকে ফোন দিলাম। চার-পাঁচ মাসের কোন শিশুকে কোলে নিলে তার মুখ থেকে যেমন ভুরভুর করে দুধের গন্ধ বের হয়, তেমনি এই দুধে আলতা দেয়া রঙের মেয়ের কথা থেকেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ভুরভুরে গন্ধ পাওয়া যাচ্ছিল। মেয়েরা কোন অপরিচিত ছেলের নাম্বার থেকে কল আসলে যা বলে তাই বলল। আপনি কে, কেন ফোন দিয়েছেন, নাম্বার কোথা থেকে পেয়েছেন এইসব। অন্য কেউ হলে পরিচয় দিত কিনা জানিনা তবে আমি আমার পরিচয় দিইনি। ফোন দিলাম আর কথা হল এমন-

হ্যালো, আসসালামু আলাইকুম।

ওয়ালাইকুম আসসালাম।

কেমন আছেন?

ভাল আছি। আপনি কে?

এই আপনাদের মেয়েদের একটা সমস্যা। কেউ ফোন দিলেই কে কে করে কয়েক মিনিট নষ্ট করেন।

এমনিতে কি শান্তিমত কথা বলা যায় না? আমি মানুষ।

আপনার নাম কি?

কি ব্যাপার নাম জিজ্ঞেস করছেন কেন? আমি কি আপনার নাম জিজ্ঞেস করেছি?

আপনার নাম বলেন নাহয় আমি আর কথা বলব না।

আমার নাম মুন্তাসির আল সাইদী। আমি মুন্তাজির আল জাইদীর ছোট ভাই।

মুন্তাজির আল জাইদী? উনি কে? বুঝতে পারলাম এই মেয়ে আবুল মার্কা। মুন্তাজির আল জাইদী একজন ইরাকি সাংবাদিক। আমেরিকার প্রেসিডেন্ট বুশকে পাদুকা নিক্ষেপ করে তখন রাতারাতি বিখ্যাত ব্যক্তি। এই ঘটনা যেদিন ঘটে তার তিন-চারদিন পরের কথা। এতদিনেও যদি এই ঘটনা সে না জানে তবে তাকে আবুল না ভেবে কি করব? বা এটা এমন কোন বাসি ঘটনা না যে জানলেও ভুলে যেতে হবে।

থাক বাদ দেন। ভাইয়াকে না চিনলেও চলবে। আমাকে চিনেন তাতেই হবে।

আপনি কেন ফোন দিয়েছেন?

আপনার সাথে কথা বলার জন্য।

কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি ঘুমাব। আমি ঘড়ি দেখলাম মাত্র সাড়ে দশটা বাজে। চট্টগ্রাম শহরে এটা এমন কোন রাত না যে এখনি ঘুমিয়ে পড়তে হবে। চট্টগ্রামের অনেকেই এখন বিকেলের চা খাচ্ছেন।

আমি না খুব একা। আমার কোন গার্লফ্রেন্ড নেই। আমার না একটা গার্লফ্রেন্ড খুব দরকার। আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন?

গার্লফ্রেন্ড কি? ভাবলাম এই মেয়ে হয় সেরের উপর সোয়া সের নাহয় সে ইউনিভার্সিটিতে পড়ে না। আমার চাচাকে কেউ মদন বানানোর চেষ্টায় আছে।

গার্লফ্রেন্ড মানে বান্ধবী।

ছিঃ আপনি এত পচা? আপনার এরকম বলতে লজ্জা লাগে না।

আরে লজ্জার কি আছে? আমার একটা বান্ধবী দরকার হতেই পারে।

আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন?

রিচার্জের দোকান থেকে। দেখেন আপনি কিন্তু কথার মোড় ঘুরানোর চেষ্টা করছেন। আপনি আমার বান্ধবী হবেন কিনা জলদি বলেন নাহয় রিচার্জের দোকান থেকে আরও কিছু মেয়ের নাম্বার নিয়েছি ওদেরকে ট্রাই করে দেখতে হবে।

আচ্ছা আপনার নামটা কি সত্যি করে বলেন না।


দ্বিতীয় পর্বে সমাপ্য :)
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×