আমার প্রিয় পোস্ট
- ইন্ডিয়ান ৪টি জাক্কাচ পোজ (ছবি ব্লগ) - মহলদার
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- ওরা আমাদের সন্তান, উটের জকি নয়!
- লাল দরজা
- ডিমের খোসার নকশা - ছবি ব্লগ - কুয়াশা
- খাদ্য নিয়ে শৈল্পিক স্থূল রসিকতাকারীদের জন্যে একটি খাদ্য ব্লগ - জটিল
- পেন্সিল আর কলমের কথা - ভাঙ্গা পেন্সিল
- বাংলা ছবির গান! - রাশেদ
- নবীনদের জন্য - নাদান
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - ফারিহান মাহমুদ
- বিক্রম বধূ 'খনা'.... (চতুরভূজ) - চতুরভূজ
শেষচিঠি
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
কিভাবে যেন রাত কেটে দিন আসে। আবার দিন ফুরোয় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে।কোনটা সত্যি আর কোনটা মিথ্যে ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যায়।সময়ের সাথে সব কি স্বাভাবিক হয়ে যায়? একথা কি সত্যি?
তোমার জন্য, শুধু তোমার জন্য সকালে ওঠার অভ্যাস গড়ে উঠেছিলো।আমার দিন শুরু হতই তোমার এস এম এস বা ফোন দিয়ে।সে অভ্যাস বুঝি চলেই যাচছে। সব তোমার দোষ।কি দরকার ছিলো এইভাবে সব কিছু ওলট পালোট করে দেবার?আজকাল কিছু ভালো লাগেনা। ঘুম পায়না। ঘুমালে এমনকি সে ঘুম ভেংগে উঠতেও মন চায়না। জেগে থাকা মানেই তো শুধু সারাক্ষন তোমাকে নিয়ে ভাবনা।সব খানে শুধু তোমার স্মৃতি। কি করে বাঁচি আমি ? তোমাকে ছাড়া।
একটু কাটের্সি করেও কি একটা খবর নিতে পারোনা? একটা বার ও কি জানতে ইচছে হয়না ? কেমন আছি আমি ? তোমাকে ছাড়া।এইভাবে কি হারি্য়ে যেতে হয় বলো?আচছা বলনা, সত্যি কি পেরেছো মন থেকে দূরে সরাতে আমাকে?আমার কিছুতেই বিশ্বাস হয়না জানো?
জানি তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছ সেটা খুব ঠিক।তোমার জন্য হয়তো আমার জন্যও।কিন্তু আমি চাইনা। আমি আসলেও চাইনা, সবকিছু ঠিক হোক।
সব কিছু ঠিক না হয়েও তো অনেক কিছু চলতে পারে।চলুক না হয়।
স্বার্থপর হতে ইচ্ছা করে মাঝে মাঝ। হলামই বা!
কখনও তোমার সাথে দেখা হবে কিনা আর জানিনা। শুধু মনে করো সেসব দিন গুলোর কথা যেসব দিন গুলোতে কাছে ছিলাম।একটু একটু করে প্রতিটা দিন, প্রতিটা সময় মনে করে দেখোতো তুমি। আসলেই কি তুমি বিশ্বাস করো আমার সব মিথ্যে ছিলো?কিম্বা এখনও মিথ্যা?
তোমার জন্য আমি অনেক অনেক সময় অপেক্ষা করবো।
কিছু ভালো লাগছেনা। এ কটা দিনে বয়স যেন দশ বছর বেড়ে গেছে।
আমার কিছু ভালো লাগছে না।কি ছেলেমানুষি করছি, না ? হয়তো তুমি আমার এও চিঠিটা পড়ছ ই না। তবুও লিখে যাচ্ছি ,যা মনে আসছে তাই।
মনে হচ্ছে হঠাৎ কর্মশুন্য হয়ে পড়েছি। কারো জন্য অপেক্ষা নেই,কারো এসএম এস এর জন্য অপেক্ষা নেই। কারো জন্য দেখা করার তাড়া নেই।
জানো এস এম এস এর শব্দ হলে এখনও চমকে উঠি ।মনে হয়.....
আমাকে কি একটুও মিস করছ মেয়ে?আমি এখনো মিস করতে পারছিনা। আগে একটু ভুলতে তো হবে?তারপর না মিস।
কতদিন তোমাকে দেখিনা। ইচ্ছা করছে বুকের ভেতরে জড়িয়ে ধরে রাখি।
আমার কিচ্ছু ভালো লাগছেনা। তোমাকে ভালোবাসি। যে যা বলে বলুক । যে যা ভাবে ভাবুক।
P
লেখক বলেছেন: না বাসিনা।এটা আমার লেখা চিঠি না। একজন লিখেছিলো।
বিডি আইডল বলেছেন:
বিদেশী ছবি ক্যান??
---------------
প্রচারনা: নতুন গ্রুপ সফট প্লানেটে সবাইকে স্বাগতম
http://www.somewhereinblog.net/group/SP
লেখক বলেছেন: নিজের ছবি দেবার সাহস হলনা তাই।
কিনতউ আপনি কি ছবি দেখালেন , দেখতে পাইনি।
লেখক বলেছেন: একমত।
লেখক বলেছেন: কি ছবি দেন বারবার? দেখিনা কিছু।
লেখক বলেছেন: এই ছবিতে একজন কাঁদছে, আমারি মত পাওয়া কোনো এক চিঠি পড়ে।যে চিঠি পড়ে একদিন চোখের জলে বুক ভাসিয়েছিলাম আমি।
লেখাটা আমার লেখা না। অন্য একজনের লেখা।অনেকদিন পরে আমি আবার লিখলাম ।ব্লগে দিলাম।
প্রতিফলন বলেছেন:
হমমমম!! চিঠিটা P সাহেবের ই উচিত ছিল ব্লগে দেয়া!! উনি ভালবেসেছিলেন, তাই না?!! ছেলেমানুষ মনে হচ্ছে তাকে!!!
লেখক বলেছেন: হা হা হা P সাহেবটা খেয়াল করেছেন আপনি। উনি কোথায় আছেন জানিনা।আর ব্লগে থাকলেও চিঠিটা দিতেন কিনা সেটাও জানিনা। কারণ চিঠিটা পাঠিয়ে দিয়ে আরেক কপি উনার সংগ্রহে রেখেছিলেন কিনা জানা নেই।
লেখক বলেছেন: আপনাকেও
একরামুল হক শামীম বলেছেন:
চিঠিটার প্রেরক P । কিন্তু প্রাপক কি আপনি? নাহলে এই চিঠি আপনার কাছে আসলো কিভাবে?ভালো লেগেছে পুরো চিঠিটাই। অনেক ভালোবাসা...
লেখক বলেছেন: হাহাহা চিঠিটার প্রাপক অ।
আর কিছু কি বলতে হবে?
একরামুল হক শামীম বলেছেন:
বুঝছি এইবার।এই চিঠি পড়েও কি অ এতো ভালোবাসাকে ফিল করে নি?

ছেলেটার কি খবর অ কি তা জানে?
লেখক বলেছেন: না জানেনা। অ আর কখনও ছেলেটার খবর জানতে চায়নি।
আর (এই চিঠি পড়েও কি অ এতো ভালোবাসাকে ফিল করে নি?)
উত্তর জানিনা।
(কি লিখলাম আবোলতাবোল, মনে কিছু নিয়েন না)
লেখক বলেছেন: যা লিখেছেন ঠিক ই লিখেছেন । মোটেই আবোল তাবোল নয়।
কবিও জানেনা , তায় লিখেছিলেন, কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে?
একরামুল হক শামীম বলেছেন:
হুমমদুইজনের ফিলিংসকেই শ্রদ্ধা করি।
তবে মন বিষন্ন হয়েছে খুব।
একটা কবিতার লাইন মনে হলো। জীবুদার লেখা
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার স্বাদ
কখনো কোন অবসরে টুপ করে ভালোলাগার পঞ্চমীর চাঁদটা ডুবে গেলে অনুভুতির মরার স্বাদ হয় .................
লেখক বলেছেন: থ্যাংকস!
কঁাকন বলেছেন:
মন খারাপ হয়ে গেলো
লেখক বলেছেন: যেদিন চিঠিটা পেলাম, আমার মনটা সেদিন ও খারাপ হয়েছিলো ভিষন ভিষন । লেখাটা লিখতে গিয়ে অনেক কিছু এক সাথে হুড়মুড় করে মনে পড়ে গেলো। মনটা আরো খারাপ হল।
অনন্ত দিগন্ত বলেছেন:
"" জানো এস এম এস এর শব্দ হলে এখনও চমকে উঠি ।মনে হয়..... """ভাবছি নম্বর বদলে ফেলবো ..... তাহলে আর ম্যাসেজ আসার অপেক্ষা থাকবে না... কি বলেন ?
লেখক বলেছেন: হা হা হা ! আজ ই বদলে ফেলুন।
পারভেজ বলেছেন:
হমমমম
লেখক বলেছেন: হুম।
প্রতিফলন বলেছেন:
এরপর আর কোন চিঠি আসেনি "p" সাহেবের?
লেখক বলেছেন: হাসছি আপনার কৌতুহল দেখে।



















এত ভালোবাসেন....!!!!