অবশেষে ও শেষ পর্যন্ত
আমরা দুজন শত্রু হয়ে গেলাম,
ঢাল নেই তলোয়ার নেই
এক নিধিরাম সর্দারের যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ এবং তারপরেও যুদ্ধ---
পরাজয় না মেনে নেবার যুদ্ধ!!
যুদ্ধাংদেহী রণসাজে
ঝাপিয়ে পড়লাম আমি ও আমরা
তুমি রুপান্তরীত হলে বীর যোদ্ধা
ইখতিয়ারউদ্দিন মুহাম্মাদ বখতীয়ার খলজিতে
আর আমি যেন রাজিয়া সুলতানা।
কেউ কারো কাছে একবিন্দু দমলাম না
কেন দমলাম না তার উত্তর আজো খুজি!
আজন্ম খুজে যাবো হয়তোবা
তুমি কি উত্তর পেয়েছিলে?
নাকি কখনও খুজবার চেস্টাটুকুও করোনি?
নিধিরাম বিধিবাম,
এই দুইএ মিলে
তোমার এবং আমার অহং
একবিন্দু টলতে দিলোনা।
অহং এর অনলে পুড়ে
ছারখার হয়ে গেলাম তুমি ও আমি
আর
আমাদের সেই চিলেকোঠার নিস্তদ্ধ দুপুর।
মনে পড়ে? সেসব নিঝুম দুপুর?
যেসব দুপুরে
পৃথিবী ছিলো একদিকে
আর তুমি আমি
সকলের চোখ ফাকি দিয়ে
নিঝুম নিস্তদ্ধ দুপুর গুলোকে
আরো নিঝুম করে তুলেছিলাম
দুজন দুজনাতে মগ্নতায়।
জাগতিক কোলাহলের উর্ধে ছিলো
আমাদের ভালোবাসা,
ছিলো সকল পন্কিলতার বাইরে।
তবুও
অবশেষে ও শেষ পর্যন্ত
আমরা দুজন দুজনার শত্রু হয়ে গেলাম,
ঢাল নেই তলোয়ার নেই
এক নিধিরাম সর্দারের যুদ্ধ।
যুদ্ধ যুদ্ধ এবং তারপরেও যুদ্ধ---

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

