somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলা

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খেলা যখন ছিলো তোমার সনে,
তখন কে তুমি তা কে জানত?
তখন ছিল না ভয় ছিলনা লাজ মনে
জীবন বয়ে যেত অশান্ত।


মনে পড়ে তোমার সাথে সেই প্রথম পরিচয়ের কথা।হঠাৎ দেখা হয়ে গেলো আমাদের। কি সাংঘাতিক রকম ভালোলাগার মুহুর্ত ছিলো সেটি।কিন্তু আমরা দুজনই কেউ কাউকেই জানালাম না। শুধু আমি জেনেছিলাম তুমি যেন ঠিক আমার মনের মত কেউ একজন। মনে হয়েছিলো আমি জন্ম জনমান্তর ধরে তোমাকেই খুজেছিলাম।একটু ভয় ও হচ্ছিল তাই পালিয়ে যেতে চাইলাম, তোমার থেকে । কিন্তু তোমার থেকে পালানো তো নিজের থেকেই পালিয়ে যাওয়া। তাই সকল লাজ ভয় ছেড়ে পাড়ি দিলাম এক অজানার উদ্দেশ্যে, এক অকুল দরিয়ায়। কূল নাই , কিনার নাই।
কি এক অস্থিরতায় কাটিয়েছিলাম সেসব দিন কিন্তু কিছুতেই কি তোমার আকর্ষন এড়ানো যায় বলো?

তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেন আমার আপন সখার মত।
হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে
সেদিন কত না বন বনান্ত!

তারপরপর কতদিন কতরাত অশান্ত জীবনে ছুটে চলা।ভোরবেলা ঘুম ভেংগে চোখ মেলতেই, প্রথমেই মানসপটে তোমার মুখ।কলপনার উদ্যানে শিউলি ফুল কুড়িয়ে মালা গেঁথে তোমার গলেই পরিয়ে দেওয়া ।স্বপ্নের চেয়েও সুন্দর মুহুর্ত গুলোয় কাটিয়ে ফেলা সেসব দিন।স্বপ্নময় সেসব দিন গুলি তুমিই দিয়েছিলে উপ হার।

ওগো সেদিন তুমি গাইতে যেসব গান
কোনো অর্থ তাহার কে জানতো?
শুধু সং গে তারি গাইত আমার প্রান
সদা নাচত হৃদয় অশান্ত!


কত শত অর্থহীন কথায় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলাম।জগত সংসার ভুলে দুজনে মুখোমুখি গভীর দুখে দুঃখী।এই পৃথিবীর কোনো শোক দুঃখ তাপ ছুয়ে যায়নি সেসব দিনগুলোতে আমাদেরকে।সদা ও সবর্দা হৃদয়মন্দিরে বেজে চলেছিলো এক ভালোলাগার নুপুর নিক্কন, রুনু ঝুনু রুনুঝুনু।

হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি
স্তদ্ধ আকাশ নীরব শশী রবী
তোমার চরণ পানে নয়ন করি নত।
ভুবন দাড়িয়ে আছে একান্ত
!

তুমি হারিয়ে গেছ।তোমাকে হারিয়ে ফেলেছি আমি।সদা চন্চল সেই নুপুর নিক্কন থেমে গেছে আজ।কূল হীন সেই অশান্ত অকুল দরিয়ায় নেই কোনো ঢেউ।তোমার চরণে আমার ভুবন আজ এক স্থবীর ছবি। কোথাও কোনো ভালোলাগা নেই আজ আর অবশিষ্ঠ, আমার জন্য।


Click This Link

(রবীন্দ্র সংগীতটির লিন্ক)

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×