আমার প্রিয় পোস্ট

তুমি সন্ধ্যার মেঘমালা

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭

শেয়ারঃ
0 0 0

তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগণ বিহারী,
আমি আপনমনের মাধুরী মিশায়ে, তোমারে করেছি রচনা।
তুমি আমারি তুমি আমারি মম অসীম গগণ বিহারী।

মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ী সন্ধ্যাস্বপণ বিহারী
তব অধর একেছি সুধাবিষে মিশে মম সূখ দুখ ভাঙিয়া।
তুমি আমারি তুমি আমারি মম বিজনজীবন বিহারী।

মম মোহের স্বপন অন্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ী মুগ্ধ নয়ন বিহারী।

মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি মম জীবন মরণ বিহারী।

Click This Link

অনেক দিন পর, আজ আবার গানটা শুনলাম। তখন সন্ধ্যা নামছে। গানটা প্লেয়ারে খুব ধীরে ধীরে বাঁজছিলো। হঠাৎ বুকের মধ্যে কিসের যেন একটা সূচিভেদ্য ব্যাথা। মনে পড়ে গেলো। অনেক অনেকদিন আগে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এক সন্ধ্যা।
আমরা সবাই সামনের খোলা চত্বরটায় গোল হয়ে বসে ছিলাম সেদিন বিকেলে। যেহেতু আমরা নাচ , গান, অভিনয়, শিল্প-সাহিত্যের ছাত্র ছাত্রী ছিলাম। তাই যে কোনো আড্ডা বা ছোট্ট একটু অবসরে গান, নাচ আবৃত্তিচর্চা সেসব ছিলো ডালভাত।
যে কেউ যখন তখন গেয়ে ফেলতো দু এক কলি গান বা আবৃত্তি করে ফেলতো লাইন বাই লাইন দীর্ঘ কোনো কবিতা। কিন্তু সেদিনের সন্ধ্যায় তোমার গাওয়া এ গানটি কি করে যেন আমার বুকের মধ্যে দাগ কেঁটে বসে গেলো। এতগুলো বছর পরেও আজ এগান ঠিক আমাকে টেনে নিয়ে গেলো সে সন্ধ্যা বেলায়।আমার সোনালী অতীত!! যে সব সন্ধ্যায় আমি ফেলে এসেছি আমার অনেক অনেকগুলি সোনালী দিন।
কত শত দিন, এ গানে বলা প্রতিটি পংক্তিমালা আমাকে ভাসিয়ে নিয়ে গেছে নাম না জানা ভালো লাগার স্বর্গরাজ্যে।
"মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া" এজীবনে যতবার আলতায় রন্জিত করেছি এ দু'পা। ঠিক ততবার, ততবারই মনে পড়েছে এই পংক্তিটি। আলতার লাল রেখাগুলি ঠিক যেন তোমার হৃদয় রক্তরাগের লিখন হয়ে রাঙিয়ে দিয়েছিলো আমার দুপা। ঠিক এভাবেই তো তুমি বলেছিলে!
এরপর অনেক অনেক দিন, নাচের সাজের শেষে পায়ে আলতা পরতে গিয়ে কতবার যে আমি কেঁদেছিলাম। বারবার মনে পড়েছিলো শুধু একটি কথা, একটি সূর। কোন দূর অজানা হতে ভেসে এসে বৃষ্টি ঝরিয়েছিলো আমার দুচোখে। সেসব দিনে কি অসহায় অবস্থাতেই না পড়েছি আমি। চোখের জলে, কাজল লেপ্টে একাকার অবস্থা। আমি ছিলাম নিরুপায়। এমন অদ্ভুত অপ্রস্তূত পরিস্থিতি একেবারেই ছিলো আমার নিয়ন্ত্রণের বাইরে।

"মম মোহের স্বপন অন্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ী মুগ্ধ নয়ন বিহারী।" এই প্রতিটি শব্দ, প্রতিটি অনুভুতি আমার মনে হয় আমার মত করে কেউ কখনও কোনোদিন এই জগতে অনুভব করতে পারেনি। কতদিন আয়নায় দাড়িয়ে নিজের চোখে খুঁজেছিলাম সেই মোহ জড়ানো কাজলের লেখা।যে মোহোন্জন অনেকদিন আগে মুছে গিয়েছে। তবুও খুঁজেছিলাম।

"মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি মম জীবন মরণ বিহারী।"

কি সঙ্গীত তুমি জড়িয়ে দিয়ে গিয়েছো যা আজো আমার অঙ্গে অঙ্গে প্রতি তন্ত্রীতে তন্ত্রীতে জেগে রয়ে গেলো। এতগুলি দিন পরেও সে সূরের মূর্ছনা আবেশে জড়ায়।
ছড়িয়ে পড়ে সবখানে...........


 

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
অরুনাভ বলেছেন: স্মৃতিচারন টা সুন্দর......
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অরুনাভ।

অনেক অনেক ভালো থেকো।

২. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কষ্টমাখা স্মৃতি.............
ভালো থেকো।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য আপু ।
অনেক অনেক ভালো থেকো।

৩. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
অদৃশ্য বলেছেন: অপস্‌রা আপু.........................খুব খুব ভালো লাগলো অনেক দিন পর এই পোষ্ট দেখে।

আর লিখার কথা বলছি...............এতদিন পর এসেই মনটা খারাপ করে দিলেন.........ভালোসারা বড়ই অদ্ভুত.....। কিন্তু লিখাটি আমার কাছে খুব ভালো লেগেছে...........।

অনেক ভালো থাকুন।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: লেখাটা পড়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অদৃশ্য।
ব্যস্ততা বাড়ছে দিন দিন ।ব্লগে আসার সময়টাই মনে হচ্ছে ফুরোতে চলেছে।

অনেক ভালো থেকো।

৪. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
খুশবু বলেছেন: অপসরা ur de best ।সুন্দর লিখো++
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: কিযে বলোনা !!! খুব লজ্জা লাগে আপু। তোমাদের মত লিখতে গেলে তো আরেকবার জন্ম নিতে হবে। যা মনে আসে তাই লিখি।

৫. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২২
মনজুরুল হক বলেছেন:

যাক তিন সপ্তাহ গেলেও শেষ পর্যন্ত উদয় হলে, আর একটু হলে আমরা নিখোঁজ সংবাদ দিয়ে মাইকিং করতে যাচ্ছিলাম !

বোলপুরের আমের ডালে ঝুলনা ঝুলে সেই যে কবে
এক সন্ধ্যা পেরিয়েছিল, আজো তা রাতে রূপান্তর হলো না
তাই সন্ধ্যার মেঘমালা তেমনই আছে। সাধেন সাধনা হয়ে।

আমি বেশী শুনি চিন্ময়ের টা।


২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: হাহাহা, হাসছি তোমার মন্তব্যে।
আসলেই অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে জীবন!

৬. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
অক্ষর বলেছেন: প্রথমটুক আর শেষের না দিলে কি হৈতো না?

দাঁত তো নড়ে
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: কেনো???
হাহাহাহা দাঁত নড়লো কেনো?
রাবীন্দ্রিক কঠিন ভাষায়???

৭. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
শেরজা তপন বলেছেন: কি সঙ্গীত তুমি জড়িয়ে দিয়ে গিয়েছো যা আজো আমার অঙ্গে অঙ্গে প্রতি তন্ত্রীতে তন্ত্রীতে জেগে রয়ে গেলো। এতগুলি দিন পরেও সে সূরের মূর্ছনা আবেশে জড়ায়।
ছড়িয়ে পড়ে সবখানে..........

......দারুন বর্ণনা
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তপন!

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আহারে।

চেহারাটাই তো করুণ হয়ে গেছে, কঠিন শব্দ পড়তে গিয়ে।
আমাকে বলো, কোন কোন শব্দের মানে বলতে হবে?

৯. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
সহেলী বলেছেন: তুমি রবীন্দ্রভারতীতে পড়েছো ! এজন্যই তো রবীন্দ্রসঙ্গীতের শব্দ নিজের মত করে সাজিয়ে নিতে পেরেছো ; অনেক ভাল লাগল ।
ভার থেকো । তুমি অনেকদিন বাদে এলে ? দেরীতে আস ক্ষতি নেই --হারিয়ে যেও না ।

( সময় পেলে "জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে "--এ গানটা দিও ,কথা সাজিয়ে ) ।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: রবীন্দ্রভারতীতে পড়েছি ঠিকই তবে খুব ছোট থেকেই রবীন্দ্নাথ জড়িয়ে গিয়েছিলো মনে প্রাণে।

অবশ্যই তোমার গানটি মনে থাকবে আমার । লিখতে পারবো কিনা জানিনা। তুমি ই লেখোনা আপু। অনেক অনেক ভালো লিখো তুমি । আমার মনে হয় তুমি বেশী ভালো কথা সাজাতে পারবে আমার থেকে।

অনেক ভালো থেকো।

১০. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪১
অক্ষর বলেছেন: এই মহিলাটা প্রত্যের কমেন্ট দুইবার কৈরা করে। একবার অন্য জায়গাতে কৈরা সেইটা আবার মুইছা ঠিক জায়গাতে করে
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: হাহাহা আরে আমার এই সমস্যা তুমি চিহ্নিত করলে কিভাবে???
সর্বনাশ তুমি তো ভয়ঙ্কর মানুষ!

১১. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
অক্ষর বলেছেন: তুমি চান্দু ভুল কর্বা, আর আমরা দেখুম না ভাবলা কেম্নে?
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: বলো কি!!আমি তো চান্দু না আমি অপ্সরা!

১২. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: স্মৃতিজাগানিয়া। ভাল লেগেছে লেখাটা।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ।

১৩. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
অক্ষর বলেছেন: তুমি আমারি তুমি আমারি
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: এ কথাটাই যদি কঠিন লাগে সবচাইতে, তাহলে তোমার এজীবনটাই বৃথা।

১৪. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪
রুখসানা তাজীন বলেছেন: রবীবাবুর প্রেমিকা যে রবীন্দ্রভারতী থেকে ঘুরে এসেছেন, জানা ছিলোনা। নাচা, গানা কেমন চলে?
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হাহাহা আপু হাসছি তোমার মজার কথা শুনে।
রবীন্দ্রভারতী থেকে ঘুরে এসেছি এটা জানোনি কারণ এ খবরটা কখনও জানাইনি বলে।
নাচা গানা চলছে কোনোরকম । মটু হয়ে যাচ্ছি চর্চার অভাবে।

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: এর মানে সবাইকে বলা যায়না। শুধুই বিশেষ জনকেই বলা যায়।
নিজে বুঝে নাও এখন মানেটা।

১৬. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০১
অক্ষর বলেছেন: চ্যাইতা গেলেন মনে হৈলো!!!
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: না চেতি নাই। সত্যি উত্তরটাই দিলাম কিন্তু।

১৭. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২
সহেলী বলেছেন: আমার বাড়ি ঘুরে এস সময় করে !
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: অবশ্যই।

১৮. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
অক্ষর বলেছেন: ঠিক আছে, রাগ করেন নাই শুনে ভালো লাগলো

একটু ফান কর্ছিলাম
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ওকে। ফান করার জন্য রাগ করিনাতো।

অনেক ভালো থেকো।

১৯. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
কালপুরুষ বলেছেন: খুব ভাল লিখেছিসরে গুড়িয়া। গানের সাথে সাথে নিজের মনের কথা। খুব ভাল লাগলো। ভাল থাকিস। খুব ভাল।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: কেমন আছো ভাইয়া? অনেক ধন্যবাদ তোমাকে সব সময় আমার লেখাগুলো পড়ার জন্য । এমন করে মন থেকে শুভকামনা আর কোনো ভাইয়া করতে পারে কিনা আমার জানা নেই।

ভালো থেকো অনেক অনেক।

২০. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
এন এইচ আর বলেছেন: অনেক দিন তোমার লেখা পেয়ে ভাল লাগল আপু। আর তুমি জান আমি কেন তোমার লেখা এত পছন্দ করি। কারণ তুমি কষ্ট গুলোকে এমন ভাবে প্রকাশ করে যে ........পড়ে নিজের কষ্ট গুলোকে ভেবে আনমনা হইনা, একা একা আর কাদি না।

কামনা করি সব সময় যেন ভাল থাক। আর শত ব্যস্ততার মাঝে একটু হলেও ব্লগে এস।
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: সব সময় ই আসার চেষ্টা করি ব্লগে। কিন্তু মাঝে মাঝে কিছুতেই হয়ে ওঠেনা।এইবার থেকে তোমার কথা মনে রাখবো।

অনেক ভালো থেকো।

২১. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বহু দিন পর...


রবীন্দ্রভারতীটা কোথায়?
২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: রবীন্দ্রভারতীটা রবীন্দ্রনাথের দেশে।

কেমন আছো পেনসিল?? পরীক্ষা শেষ হয়নি এখনও??

২২. ২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: স্মৃতি.............স্মৃতি..............স্মৃতি................................ব্লগে লেখা এটাও স্মৃতি, ঘুরে আসা তাও স্মৃতি................স্মৃতিকে বিস্মৃতির অতলে হারাতে দিলে কেমন হত ভাবছি।।।।
২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: "স্মৃতিকে বিস্মৃতির অতলে হারাতে দিলে কেমন হত ভাবছি।।।"

মনে হয় ভালো হতনা খুব একটা। কারণ স্মৃতি-বিস্মৃতির মাঝেই তো জড়িয়ে আছে আমাদের সুখ ও দুঃখবিলাস!!

তোমাদের পরীক্ষা এখনও শেষ হয়না কেনো???

২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ওকে। তবুও অনেক ধন্যবাদ। লেখাটা পড়েছোতো!! তাতেই আমি খুশী।

২৪. ২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
নীল আলো বলেছেন: আপুউউউ, এত্তত্ত দিন পর!!! সব সময়ের মত লেখাটি যেন ছুঁয়ে গেল............
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটা মন্তব্যের জন্য নীলমনি। তোমাদের পরীক্ষা কবে শেষ হবে? কেউ উত্তর দেয়না। মনে হয় পরীক্ষার নাম এখানে মুখে নেওয়া নিষেধ। হাহাহা

২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো ফাঁকিবাজ? ফাঁকিবাজি কেমন চলছে?

২৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
নীল আলো বলেছেন: হাহা!! "পরীক্ষা" মানে যে শনির দর্শন!!

এই তো আর ও এক মাস চলবে...১৯ ফেব্রু পর্যন্ত!!
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আরো অনেকদিন তো তাহলে!

এতক্ষণে বুঝলাম কেনো পরীক্ষার কথা বললেই সবাই নির্বাক হয়ে যাচ্ছিলো।

অনেক ভালো থেকো। অনেক শুভকামনা রইলো।

২৭. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
...অসমাপ্ত বলেছেন: ভাল লাগল...

বছরের এই দিনটা আমার এমনিতেই খুব কষ্টে যায় ...আপনার লেখাটা তাই মন ছুয়ে গেল।

অনেক ভাল থাকুন।
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: কোন দিনটা? আজকের দিনটা?কেনো?
আজ কি কোনো বিশেষ দিন?

তুমিও অনেক ভালো থেকো। অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

২৮. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
মনজুরুল হক বলেছেন:

এক একটা সময় আসে তখন গান শোনা ছাড়া কিছুই করার থাকে না। এটাকে বলে বোধহয় এ্যালিয়েনেশন ফ্রম হিমসেল্ফ !!
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: হাহাহা তা জানিনা তবে আমি সারাক্ষণই গান শুনি আর শুধু শুনিইনা গুন গুন করিও।

তোমার সমুদ্রবিলাস নিয়ে লেখার কি হলো?এখনও লেখার সময় হলোনা?

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: আছি ভালোই। তুমি কেমন আছো ভাইয়ামনিটা??

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: আবারও হুম হুম ঘুম ঘুম!!!

৩১. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
বিষাক্ত আলো বলেছেন: স্মৃতি, স্মৃতি, স্মৃতি...

..স্মৃতির গন্ধ পাচ্ছি দিদি...
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: স্মৃতির গন্ধ থেকেই তো লিখলাম ভাইয়া। অনেক ভালো থেকো।

৩২. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
হমপগ্র বলেছেন: খুব খুব খুব প্রিয় একটি গান! এক হাজারটা প্লাস! ++++++++++
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
অনেক ভালো থেকো।

৩৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৫
উধাও ভাবুক বলেছেন: সভ্যতার খাতিরে মানুষ মন নামক আপনার এক অংশকে প্রশ্রয় দিয়া এমনভাবে বাড়াইয়া তুলিয়াছে যে, এখন মানুষ চাইলেও মন আর মানুষকে ছাড়েনা।

কখনও বর্তমানের সাথে আপোষ করে
কখনও ভবিষ্যতের মাঝে আশার নকশী বুনে চলে
আবার ভুতের মাঝে অবগাহন করিয়া লুটোপুটি খেলিয়া চলে...

কেমন আছো হে !!!
অনেকদিন পরে ?
২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: ভালো আছি। কিছুদিন যাবৎ একটু ব্যস্ত থাকতে হচ্ছে।
তুমি কেমন আছো?

৩৪. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৭
সহেলী বলেছেন: লেখা পাচ্ছি না কেন ? মাইনাস !
২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: হাহাহা আচ্ছা মাইনাস দাও। তবে বলো একটা কথা, লেখা কি এমনি এমনি আসে?

অলস সময়ে অনেক কিছু আবোল তাবোল ভাবনায় বলা যায় লেখা যায় কত মনে পড়ে যাওয়া কথা।
কিন্তু এখন ভীষন রকম ব্যাস্ত সময় যাচ্ছে।আবোল তাবোল ভাবনা গুলো ডানা মেলে পালিয়েছে তাই। লেখার কিছু খুঁজে পাচ্ছিনা। তবে আজ একটু অবসর মিলেছে।তাই মনে পড়ে যাচ্ছে কত কথা। দেখি কিছু লেখা বের হয় কিনা?
অনেক অনেক ভালো থেকো।

৩৫. ২৭ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
পূর্ব বলেছেন: আপাতত প্রিয়তে রাখিলাম, ঘুমাইতে যাইবার পূর্বে অবশ্যই পড়িয়া মন্তব্য করিয়া যাইবো...
২৭ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: প্রিয়তে রাখিবার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য করিলে উহার জবাব দিবো।

অনেক ভালো থাকিও।

৩৬. ২৭ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
ফ্রুলিংক্স বলেছেন: ভাল্লাগছে।

তবে এতো দু:খ দু:খ লেখা পড়ে মন খারাপ হয়
২৭ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: মন ওরে মন--- তুই কোন সাধনার ধন??

মন তো খারাপ হবার জন্য, সুখে থাকার জন্য দুখে থাকার জন্য ও ভালোবাসার জন্য।

৩৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
আবু সালেহ বলেছেন:
কি সঙ্গীত তুমি জড়িয়ে দিয়ে গিয়েছো যা আজো আমার অঙ্গে অঙ্গে প্রতি তন্ত্রীতে তন্ত্রীতে জেগে রয়ে গেলো। এতগুলি দিন পরেও সে সূরের মূর্ছনা আবেশে জড়ায়।
ছড়িয়ে পড়ে সবখানে...........


দারুন....
অনেক সুন্দর সুন্দর লেখা মিস করেছি এই কয়দিনে.....+++
২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: কেনো? একয়দিন কই ছিলে?

৩৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
নকীবুল বারী বলেছেন: চমঁৎকার লেখা..........
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নকীবুল। কেমন আছো?

৪১. ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:৩৪
~স্বপ্নজয়~ বলেছেন: আমার গল্পের নাম চুরি করছিস তুই X(X(
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ইশ!!!!!!!!!!!!!!!!!!!! কত্ত দিন আগে লিখেছিলাম আমি। তুমি এই নাম দেবার পর একি কথাই আমিও ভাবছিলাম ।আমার লেখার নামটা চুরি করলো ভাইয়াটা। পরে কিছু বললাম না ভাবলাম যাই হোক ভাইয়াটার তো বোনের সাথে মনের মিল আর ভালো লাগাগয়লোর মিল থাকবেই। তাই একি নাম ।

৪২. ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:৪১
রাতমজুর বলেছেন:
ইনারেও সন্ধ্যার মেঘমালা আর গব্বর সিং এর গান শুনানি লাগবো :)
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: গব্বর সিং এর গান আবার কি??

৪৩. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:১১
রাতমজুর বলেছেন:
সন্ধ্যার মেঘমালা আর গব্বর সিং এর গান এইটা, শেষ দিকে পাইবেন, ৪ মিনিটের পরে :)

Click This Link
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আচ্ছা শুনি

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: খিক খিক কেনো?

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ওহ গব্বরসিং??

এখনও শুনিনি। দাড়াও শুনছি এখুনি

৪৬. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১০
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
ওহ গানটা আমার অসম্ভব প্রিয়। বিশেষ করে সুমনের গলায়।
লিংকের গানটা কার গাওয়া?

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: এটা শ্রীকান্তের।গানটা আমারও অসম্ভব প্রিয়।

৪৭. ১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:২৭
মে ঘ দূ ত বলেছেন: "রুখসানা তাজীন বলেছেন: রবীবাবুর প্রেমিকা যে রবীন্দ্রভারতী থেকে ঘুরে এসেছেন, জানা ছিলোনা। "

আপনাকে অনেক অনেক ইর্ষা করতে ইচ্ছে করছে। :(

গানটা শ্রীকান্তের গলায় শুনা হয়নি কখনো। সুমনের টায় শুনেছিলাম। আমার খুব প্রিয় একটা গান।

তবে 'বিহারী' শব্দের অর্থটা অনেক ভেবেও বের করতে পারিনি। জানা আছে? হঠাৎ খেয়াল গেল বিহারী মানে বিচরণকারী নয়তো?

৪৮. ২৩ শে জুন, ২০০৯ রাত ১০:১০
অপ্‌সরা বলেছেন: বিহার মানে ভ্রমন। রাজা বাদশাহেরা বিহারে যাইতেন।এমনটাই তো শুনেছিলাম মনে হয়।
বিচরনকারীও সঠিক।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: তোমাকেও মেঘদূত।

৫০. ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
মে ঘ দূ ত বলেছেন: একটা কথা মনে পরে গেল -

একবার একজনকে লিখছিলাম প্রেয়সীকে গেয়ে শুনানোর জন্য এর চাইতে ভালো আর কোনো গান হয় না। :=)

আপনার গানের সিডি-র কাজ কদ্দুর?
১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: হুম ঠিক বলেছো এমন করে ভালোবাসার মুগ্ধতার বর্ননা আর কোনো গানেই নেই।

একটা কথা কি জানো? যদি কখনও কাউকে সত্যিকারে ভালোবাসা যায় সেই হয়ে ওঠে মর্ত্যলোকের অপ্সরী। আসলে যত বান্দরীই হোকনা কেনো?:P

৫১. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: আমার জন্মের অনেক অনেক আগের কথা। তখনও এরকম সুন্দর লিখতা!
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: মন খারাপ হলে কারো কারো কাব্য বের হয় জানোনা???????:P

আর মন ভালো থাকলে মম চিত্তে নিতি নৃত্যে কেযে নাচে তাতা থইথই। তখন যত অকাজের ভুত মাথায় ভর করে।

৫২. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
এই গান যে কী ভয়ানক প্রিয় ছিলো আমার। সে অনেক আগেকার কথা। ১৯৯৮-৯৯, তখন কলেজে পড়ি। কলেজের ফাকা বারান্দায় বসে আমি এবং আমার বন্ধু শংকর এই গান করতাম। অনেক কান্না আর রক্তক্ষরণ ছিলো, মিনার্ভা।

শুভকামনা। বুড়ি হয়ো না। বড় হও।
অনেক দিন এসে তোমার এই পোস্ট পড়ে গেছি। কিন্তু কমেন্ট করি নি। কেনো করি নি না বলি।
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: :( :( :(

সেতো বুঝতেই পারছি!!!

৫৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
রাগ ইমন বলেছেন: বলেছো অনেক কিছুই , তবু বললে না সে কথা ।

হাজার শব্দ ভিড়ে লুকানো এক ফোটা নিরবতা !
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: হুম আপুনিমনি

অনেক কথা বলেও কভু হয়না বলা একটি কথা
নীরব আমার সেই কথাটি লুকিয়ে রাখি জী'য়ে ব্যাথা!!!


অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য আপুনি!!!

 

মোট সময় লেগেছে ১.০১৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই