আমার প্রিয় পোস্ট

বইমেলায় আজকে

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

শেয়ারঃ
0 0 0

আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম পুরো দুনিয়া উল্টে গেলেও আজকে আবার আমি বইমেলায় যাবো ই যাবো। পহেলা ফাল্গুনের দিনে সাথে এক দঙ্গল মানুষজন থাকায় বই কেনা তো দূরের কথা হাতে নিয়ে একটু ধরেও দেখতে পাইনি।তাই প্ল্যান করলাম আমি ও আমার এক কাঠখোট্টা কাজিন দুজন মিলে। সকাল সকাল বের হবো এই ছিলো প্ল্যান। ওকে ঘুম থেকে উঠে ফোন করলাম।ছুটির দিনে আবার তার ঘুম হয় রাজকীয়। কাজেই ১০টাই উনি ঘুম থেকে উঠলেন। বাসা থেকে বের হতে হতে উনার আরো দু ঘন্টা। আমাকে যখন পিক করতে এলেন তখন বাজে ১২টা। ভর দুপুরে বের হলাম বইমেলার উদ্দেশ্যে।

একে শুক্রবার তাই আবার ভর দুপুর হেতু রাস্তাঘাট একদমই বলতে গেলে ফাঁকাই ছিলো। মনের আনন্দে গল্প করতে করতে আর রবীন্দ্রসঙ্গীত গুন গুন করতে করতে বইমেলায় পৌছে গেলাম।

ভেবেছিলাম প্রথমেই সাজি আপুর বইটা কিনবো।কাজেই জাগৃতি মাথায় নিয়ে ঘুরতে শুরু করলাম। তার আগেই কিনে ফেললাম ছোটোবেলায় পড়া রুপকথার এক বই।আমার আবার এক ভীষন বদভ্যাস আছে। যত বুড়ী হচ্ছি তত ছোটোবেলার কথা মনে পড়ে। যাইহোক, আ্যানাফ্রাঙ্কের ডায়েরীটা পড়ে ছিলাম কিছু অংশ কোনো এক পত্রিকায়।সেটা পেয়ে কিনলাম। আরো কয়েকটা হাবিজাবি। তারপর "চয়ন" স্টলটা পেরোতে পারলাম না। কবি লিলি হকের ডাকাডাকিতে ঐ স্টলে যেতেই হল আর উনার এত এত সুমিষ্ট প্রশংসা বাণীতে ভুলে একগাদা বই কিনে কাজিনের বকা খেতে হল। ও বলে আমি নাকি অদরকার বেদরকারে কথা বাড়াই। মানুষকে মাথায় উঠাই।

যাইহোক, তারপর গেলাম জাগৃতিতে। সাজি আপুর বইটা চাইলাম। আরো জানতে চেয়েছিলাম আপু আসবে কিনা। ওরা বললো বিকালে আসবেন, বিকালের দিকে ফিরে আসার পথেও দেখলাম আপুটা তখনও আসেনি। একবার ভাবলাম দোকানে বলে যাই, আমি অপসরা, সাজি আপু এলে বলবেন আমি এসেছিলাম ।

তারপর ১৯২ খুজতে খুজতে চলে গেলাম ৩০০ এর দিকের সব স্টল গুলোতে । আমার গজেন্দ্রগামিনী কাজিনের কারণে ১৯২ স্টল শেষমেষ যাও খুজে পেলাম ততক্ষণে উনার নাকি ক্ষীধেয় পেট চো চো করছে।চিল্লাচিল্লি শুরু করে দিলো। সে আর এক পাও নড়বেনা। ফুচকা, চটপটি এইসবে উদর পূর্তি না করা পর্যন্ত নাকি কোনো কথাই নাই।যাইহোক তড়িঘড়ি ১৯২ তে ঢু দিলাম। দেখলাম ৩টা ছেলে আর একটা মেয়ে । আমাকে মানিক বন্দ্যোপাধ্যায় জীবনী না কি যেন একটা বই কিনতে অনুরোধ করলো মেয়েটা তবে আমি দেখিয়ে দিলাম আমাদের এই ব্লগের বই অপরবাস্তব। তারপর গণসাক্ষর বুকে নিজের নামটা লিখে দিলাম। ভাসাচিত্র আর পাঠসুত্রের স্টল খুঁজে বের করা হলোনা আমার পাজী কাজিনের জ্বালায়।ভাবলাম ঐটাকে পেটপূজো করিয়ে আবার বইমেলায় ঢু মারবো। কিন্তু গেট থেকে বেরিয়ে দেখলাম ভীড় বেড়ে উঠছে। চটপটি ফুচকা আইসক্রিম, আমড়া খেতে খেতে দেখি চারিদিকে মানুষ থই থই। পুনরায় বইমেলায় ঢুকার আশা বাদ দিয়ে এরপরদিন ভাসাচিত্র আর পাঠসূত্রে মুকুল আর মনজুরুল হক খুঁজতে যাবো এই মনোবাসনায় আবার বাসার পথ ধরলাম।
মনটা একটু খুত খুত করছিলো জাল ছেড়া নদী আর মনজুরুল হকের বই না নিয়ে ফিরতে।তবে আরেকদিন আসা হবে এই উছিলায় এই ভেবে মনকে সান্তনা দিলাম।

 

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
ভেংচুক বলেছেন: ছবি বাকি অর্ধেক দেখবার চাই
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: অপসরাদের পুরোটা দেখলে চোখ নস্ট হয়ে যাবার সম্ভাবনা আছে ভেংচুক। আমি কি জেনে শুনে তোমার চোখ নষ্ট করতে পারি?

২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
অক্ষর বলেছেন: :-< ঘুম পাইতাছে
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: হাহাহা ঘুমাইওনা প্লিজ।

৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
ফিউশন ফাইভ বলেছেন: কবি লিলি হকের ডাকাডাকিতে ঐ স্টলে তো গেলেন ঠিকই, কিন্তু কবি লোকালটকের ডাকে "অপরবাস্তব" তো কিনলেন না! আফসোস।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: কে বলেছে কিনিনি?? হাতে আংটি চুড়ীর ফাকে বইটাও আছে তো। সাজিআপুরটাও আছে !!! লোকালটকের চশমা লাগবে।:p

৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
অক্ষর বলেছেন: হাতে একটা আংটি আছে, ঐটা দেখানৈ পোস্টের মূল উদ্দেশ্য
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: একটা না দুইটা আংটি আর অনেকগুলা চুড়ীও আছে। গুনিনাই কয়টা। আর বই দুইটা লুকানো আছে।

৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
কালপুরুষ বলেছেন: তুইতো ইচ্ছে করেই ঐ সময় গেছিস যাতে কারো সাথে দেখা না হয়। ভালই বুদ্ধি আছে মাথায়। শাড়ীটা সুন্দর, সাজটাও ভাল হৈছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ভাইয়া ইচ্ছে করে ঐ সময় যায়নি। গত সপ্তাহ রবি থেকে বৃহস্পতি রোজ রোজ প্ল্যান করেও বিকেলে বের হওয়া হলোনা। তাই ঐ সময় এই সময় কিছু বেছে নেবার সুযোগ পাইনি। তবে আবার যাবো।

৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
মনজুরুল হক বলেছেন:

কি সুন্দর সরল স্বীকারোক্তি! আরেকদিন দেখা হবে। হবেই। শুভকামনা। আজ দেখা হলে অটোগ্রাফ সহ পেতে!!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: আরেকদিন দেখা হলেও অটোগ্রাফ পাবোই।নয়তো তুমি একটা অটোগ্রাফ স হ বই রেখে দি্ও। আমি যেকোনো সময় গিয়ে আমি অপসরা বললেই যেন যে কেউ দিয়ে দিতে পারে।

অনেক ভালো থেকো।

৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জাগৃতি আর সংহতি প্যাচায় ফেলছিলাম। অপর বাস্তব তো আর খুঁইজা পাই না...কি সমিস্যা! পরে বহুত কষ্টে চিপা থেকে বের করছি:|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আমি দুপুরে যখন নিলাম। ওরা বলছিলো সেটাই লাস্ট কপি ছিলো। মনে হয় পরে এনেছে বিকালে।

৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬
ভেংচুক বলেছেন: আইচ্চা, আফনে মনে হয় এলীট শ্রেণীর বলগার
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: এলীট শ্রেনীর ব্লগার আবার কি ? কাকে বলে ?

৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭
খুশবু বলেছেন: অপসরা আসলেই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: হাহাহা খুশবুমনি!!! কেমন আছো???

১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪০
...অসমাপ্ত বলেছেন: হুমম.. সংহতি আর শুদ্ধস্বরের স্টলটা বেশি চিপায় চলে গেছে। ...ঝামেলা হয়েছিল পেতে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: আমিও তো সবার শেষে খুঁজে পেলাম অনেক কষ্টে। শুদ্ধস্বরে কার বই আছে। জানিনাতো।

১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
ভেংচুক বলেছেন: নাম মানে, আমি নতুন তো, সবাইরে জিগাইতেচি, কে কে এলীট শ্রেণীর
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: কেনো? তুমি কি এলীট শ্রেনী ? অন্যকারো সাথে কথা বলা নিষেধ?

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: হাহাহা ।হুম।

১৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
তারার হাসি বলেছেন:
সহজ সরল লেখা, এত সুন্দর লাগছে ছবিতে...
বাকিটা দেখতে ইচ্ছা করছে।
শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। লেখাটা পড়ার জন্য।

ছবিটা সুন্দর বলার জন্য ও অনেক ধন্যবাদ। হাহাহা আচ্ছা একদিন বাকীটা দেখাবো।তবে চোখ নষ্ট হলে আমার কিন্তু দোষ নেই। অপসরীদের দেখতে নেই জানোতো???

১৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
ভেংচুক বলেছেন: নাহ, এলীট শ্রেনী তে ঊঠবার চাই, এই জন্য খুজ খবর নিতাছি,
তুমি বলায় মাইন্ড খাইনাই কিন্তু, শত হইলেও আমারে বন্ধু ভাবছ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: সবাইকেই বন্ধু ভাবি ভেংচুক। সবাইকেই তুমি বলি একটু খেয়াল করে দেখো।

১৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
ফিউশন ফাইভ বলেছেন: ইস, আপনার হাতটা যদি আরেকটু পিছনে থাকতো, পোস্টের ছবিটা অপরবাস্তবের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারতাম। দারুণ বিজ্ঞাপন হতো কিন্তু।

শাড়ি-চুড়ির ফাঁকে বইটা প্রথমে চোখ না পড়ায় নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: আচ্ছা আরেকটা দিতে পারি। কিন্তু এই মুটু মুটু হাত দেখে আবার পাঠক হটে যেতে পারে । হাহাহা তখন কিন্তু আমার দোষ নেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: তোমার জন্য এইবার বইটার নাম সহ দিলাম ভাইয়া।

১৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭
মনজুরুল হক বলেছেন:

এটাই ভাল বুদ্ধি! অটোগ্রাফসহ বই রেখে দেওয়া! কিন্তু সমস্যা হলো এখন যে কেউ যেয়ে যদি বলে "আমি অপ্সরা আমার নামে অটোগ্রাফ দেওয়া একটা বই আছে, দেন", তাহলে ? কাল সন্ধ্যে ৬ টা থেকে থাকব। ওই সময়ের মধ্যে এসো না। তাহলে দেখা হবে।

অ.ট. পাকা কাগজি লেবু রঙের হাল্কা বুটিক দেওয়া শাড়ি,সোনালী জরী পাড়, ডান অনামিকায় রক্তমুখি নীলা, ফিরোজা রঙের পলিশ, সামনে পিছে বালার প্রটেকশনে মাঝে কাঁচের চুড়ি...সবই দুর্দান্ত ম্যাচিং ! কিন্তু ট্যাপা ট্যাপা আঙ্গুল গুলো তোমার !!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: হাহাহা লাস্ট লাইনটা পড়ে হাসছি। ট্যাপা ট্যাপা আঙুলগুলোই আমার।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: তোমাকেও ভেংচুক।

১৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ও, আপনিই তাহলে অপসরা? আপনাকে আমি দেখলাম তো আজকে! ;)
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: হাহাহা তাই নাকি? কই আমি তো দেখলাম না। কই ছিলে তুমি ভাইয়া?

১৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৫
...অসমাপ্ত বলেছেন: শুদ্ধস্বরে চমৎকার কিছু বই এসেছে...

মাহবুব লীলেনের তৃণতুচ্ছ উনকল্প (...এই বই নিয়ে কিছু বলার নেই... প্রিয় লেখকের সবই ভাল লাগে... তারপরও ভাললাগা বাড়ল।)

শেখ জলিলের জায়গীরনামা ... নাজনীন খলিলের বিষাদের প্রখর বেলুনগুলো...

আরো অনেকগুলো চমৎকার বই। ... ধ্রুব এষের ছোটদের একটা দারুন বইও দেখলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে অসমাপ্ত এত গুলো খবর দএবার জন্য। বিশেষ করে মাহবুব লীলেন ভাইয়া আমার অনেক প্রিয় লেখক। আর নাজনিন আপু শেখ জলিল উনাদের টাও কিনতে চাই। একদিন অন্তত বইগুলো স্মৃতি হয়ে থাকলেও অনেক ভালো লাগবে বইগুলো নেড়ে চেড়ে দেখলেও।

২০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১০
হরিণ বলেছেন: অপরবাস্তব বইটির দাম কতো নিল?
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: খুব বেশী না। অন্য বইগুলোর এত দাম আর এই বইটার দাম ৭৫ দেখে আমি তো অবাক!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: কি??

২২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১২
পথিক!!!!!!! বলেছেন: হাত দুখানি সুন্দর বেশ
হয়তো সুন্দর আরো বেশী কেশ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: হাহাহা নাও হতে পারে। কিছুই বলা যায়না।

২৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৩
ভেংচুক বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: ইস, আপনার হাতটা যদি আরেকটু পিছনে থাকতো, পোস্টের ছবিটা অপরবাস্তবের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারতাম। দারুণ বিজ্ঞাপন হতো কিন্তু।

শাড়ি-চুড়ির ফাঁকে বইটা প্রথমে চোখ না পড়ায় নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছি।


পুরা
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: আরে আরেকটা দিলাম তো!!

২৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯
ভেংচুক বলেছেন: বাংলালিঙ্ক্রে ডাক দিলে জটিল হইতো
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: কেনো????

২৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২১
চিকনমিয়া বলেছেন: ঠিকাচে, সাজি আফার বইডা ভালা লাগচিলো
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: সবার গুলো মানে যে কজন ব্লগার লিখেছেন ও যতগুলো সম্ভব কেনার চেষ্টা করবো। তারপর পড়ে দেখবো। দরকার পড়লে কাজিনদের সাথে ভাগাভাগি করে হলেও কিনাবো। হাহাহা
সাজি আপুর বইটাও এখনও পড়িনি। আজরাতে ঘুমাবোনা। পড়ে শেষ করবো নাহয়।

২৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৩
নিঃসঙ্গ বলেছেন: এই সব কাহিনী পড়লে কলিজা ভাইট্টা যায় /:) বইমেলারে মাইনাস :((
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: কেনো?? তুমি কি দেশের বাইরে???মন খারাপ করেনা ভাইয়া।

২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪০
পথিক!!!!!!! বলেছেন: আশা ভালটাই করা উচিৎ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: সেটাও ঠিক। হাহাহা
অনেক ধন্যবাদ !!

২৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৬
হিমালয়৭৭৭ বলেছেন: আজ তো বিকেল থেকে সারাসন্ধ্যা বইমেলাতেই ছিলাম।। গত শুক্রবার ব্লগারদের বসন্ত আড্ডায় ছিলাম।। কালপুরুষদা'র কাছে আপনার কথা অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু u were invisible!!! আমার মেলার কেনাকাটা মনে হয় শেষ, ৭০টা বই কেনা হয়েছে। টাকা সব শেষ।।। নতুন করে অনুদান না পাওয়া পর্যন্ত আর কেনার সম্ভাবনা নেই, তবুও যাবো আরও কয়েকবার।।। আপনার সাথে তো মেলায় মুখোমুখি হলেও চেনার চান্স শুন্য।।। যাইহোক, মেলায় দেখা হলে ভাল হত।।।। আর কী বলব, আফ্রোদিতি আপু??তাই মন্তব্য আপাতত এটুকই।।। ওহ হো, আপনার নাম সত্যিই "অপ্সরা" নাকি??
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: বিকেল হতে মানে ভীড় বাড়তেই পালিয়েছিলাম কাল।বসন্ত আড্ডায় ছিলাম না তবে সেদিন মেলাতেই ঘুরেছিলাম । এক বিশাল দল ছিলো সাথে। সেদিন কিন্তু আমি সংহতি স্টলটার কাছে যাইনি। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই ওই স্টলটা একটু কোনার দিকে হওয়ায় ওটার সামনে দিয়েই ঘুরে এসেছিলাম। চিনতে পারিনি। আর সবচেয়ে বড় কথা এত মানুষ জন সাথে ছিলো আর আড্ডাটা খুঁজে দেখার চেষ্টা করিনি।

আমি তো ইনভিসিবল কি তখন ছিলামই না । ভর দুপুরে গিয়ে বিকেলের আগেই ফিরেছিলাম। আমি থাকলে আর ইনভিসিবল থাকতে হতনা সে বেশ জানি। হাহাহাহা।
যাইহোক, তুমি ৭০টা বই কিনেছো আমিও নেহায়েৎ কম না।
এই দেখো এসব কাল কিনেছি।


আরো ছিলো কিছু গিফট। গিফট গুলোর ছবি তুলে রাখা হয়নি।আমি এ সপ্তাহে আর একবার যাবো, মনজুরুল হক, মুকুল আর লীলেন ভাইয়ার বই কিনতে।আমাকে মুখোমুখি দেখলে অবশ্যই চিনবে। আর মুখোমুখি না দেখে হাতাহাতি মানে গুললুগাললু হাতগুলো দেখলে তো না চেনার সম্ভাবনা নেই আর । হাহাহাহা।

আর আমার নাম সত্যি অপ্‌সরা। প্রমান দেখো এইযে।





অনেক ভালো থেকো।

২৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: বিকেল থেকে রাত আটটা পর্যন্ত মেলায় ছিলাম :)
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: আমি ঠিক ১২টা থেকে সাড়ে ৩টা। আর একদিন যাবো শুধু বিকেল থেকে সন্ধ্যা।

৩০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬
আলী আরাফাত শান্ত বলেছেন: সাজি আপুর বই কত আগে কিনা ফেলছি!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: আমি কালকে কিনেছি। যখন গিয়েছিলাম, সাজি আপুকে পাইনি তখন শুধু বইটা পেয়েছিলাম।

৩১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭
নুশেরা বলেছেন: অপ্সরার হাতে এইটা অপরবাস্তব! আমি তো ভাবলাম কানিজ আলমাস বা ফারজানা শাকিলের বই :P

ঠাট্টা বাদ। তোমার লেখা পড়তে পড়তে একসঙ্গে মেলায় ঘুরে এলাম। কেমন আছ?
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হাহাহা নুশেরা আপু। ভালোই বলেছো। অনেকে বলে আমি মোবাইল বিউটি পারলার। যাইহোক, তুমি তো শুনেছি অপরবাস্তব লেখা নিবার্চনে ছিলে। নিজেরা যে বইটা বানালে সেটা চোখের সামনে দেখেও চিনলে না?? হায় হায় বলো কি ???

আমি এমন একটা বই বানালে তো চোখ বুজে এমনকি ঘুমের মাঝেও দেখতে পেতাম শয়নে, স্বপনে, জাগরণে।


ভালো থেকো আপুনি। অনেক ভালো লেগেছে বইটাতে তোমার লেখা দেখে। একটা খুব সত্যিকারের স্মৃতি হয়ে থাকবে বইটা।অপরবাস্তব নামটাও অসাধারণ হয়েছে।

৩২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
দারুন প্রকাশ।
ছবিটাও অসাধারণ।
অপ্‌সরা'রা কি এভাবেই মুখ লুকিয়ে থাকে?
ছবিটার বাকি অর্ধেক দেখার আগ্রহ রইল।

কেমন আছো?
শুভেচ্ছা রেখে গেলাম...............................................
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ ভাস্কর।
অপসরারা মুখ লুকিয়ে থাকে অন্যকারণে মানুষের সহ্য হয়না অপসরাদেরকে তাই।মানুষের জন্য ক্ষতিকর সম্ভবত তারা।হাহাহা জানিনা আমি সত্যিকারের অপসরাদের কথা আসলে। আমি জানি শুধুই আমাকে।
যাইহোক আমি ভালো আছি। অনেক অনেক ভালো। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ভাস্কর। আরো অনেক ধন্যবাদ মেইল ও ছবিগুলির জন্য। অনেক ভালো থেকো।

৩৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০
হিমালয়৭৭৭ বলেছেন: আর একদিন গেলে অবশ্যই বলবেন।। আপনার সঙ্গে দেখা করার ব্যাপক ইচ্ছা, বিশেষত সবার সাথে দেখা হওয়ার পরও আপনাকে মিস করাটা মেনে নিতে ইচ্ছে হচ্ছেনা।।। আপনার আগের পোস্টে মেইল এড্রেস দিয়েছিলাম।। একটা মেইল করবেন সময় করে, ফোন নাম্বরাটা দিয়ে দেব।।। এরপর নিশ্চয়ই দেখা হবে।।

আপনার নাম অপসরা হলে সেটা খুবই ভুল নাম রাখা হয়েছে অনেক আগেই বলেছি। তাই আর কিছু বলবোনা।।। আমি সবসময়ই ভালো থাকি।। এখন থেকে "অনেক ভালো" থাকার চেষ্টা করবো। আর, আশা করি, আপনারও ভালো থাকার সু-অভ্যাসটা গড়ে উঠবে।।।। না উঠলে, জোর করে উঠাতে হবে।।।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আমার সাথে দেখা করার ইচ্ছা অনেক আর আমাকে মিস ও করেছো এত গুণীজনদেরকে দেখার পরেও এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়াটা। হ্যা মেইল করবো অবশ্য অবশ্যই।

হাহাহা সত্যি অনেক হাসছি তোমার এই কথাটা শুনে,"আপনার নাম অপসরা হলে সেটা খুবই ভুল নাম রাখা হয়েছে" মনে হচ্ছে পেত্নী রাখা হলেই বেশি ভালো হত তাইনা? হাহাহা কি আর করা বলো রেখেছিলেন আমার মা। তাকে ধরতে হবে।

অনেক ভালো লাগে তোমার এই ইচ্ছেটা দেখে তুমি জোর করে হলেও এই আপুটাকে ভালো রাখাতে চাও।আসলে আমি কিন্তু মহানন্দে থাকি তুমি আমাকে চিনোনি তাই এমনটা ভাবো।"আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা যেন আপনার মন , আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি। সুখে আছি সখা আপনমনে।"ঠিক এই গানটার মতই ভালো থাকি আমি।
অনেক ভালো থেকো । যতখানি আছো তারো চেয়ে আরো একশো কোটী গুণ ভালোথাকা ঘিরে থাকুক তোমাকে।

৩৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩
এন এইচ আর বলেছেন: আহারে তুমি বই মেলায় ঘুরে এলে কত বই কিনলে। মেলায়ও ঘুরতে পারিনা বই ও কিনতে পারিনা। আর আগে প্রতি বই মেলায় এত্ত এত্ত বই কিনতাম ্যে বুক সেলফে জায়গা হতো না নতুন আরেক না কিনতে হতো আর আমার আপুর মেজাজ খারাপ হতো । কারণ আমার তিনটা বইরের সেলফেই বাসা অবস্থা ...........। এখন তোমরা কেন আর আমি নেটে পড়ি মূর্ছনার কল্যাণে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: কি আর করা! এমন দিনের অবসান হোক তাড়াতাড়ি। তুমি আবার বইমেলায় ফিরে আসো। নতুন নতুন বইয়ে ঘর বাড়ি সব ভরে তোলো।
তুমি কি অক্ষর পাজীটা??

৩৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
মুকুল বলেছেন: জানা হলো না, অপরবাস্তব হাতখানি কার!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: অপরবাস্তব হাতখানি অপরবাস্তব অপ্‌সরার.............নেক্সটদিন তোমার স্টলে যাচ্ছি কিন্তু!

৩৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৭
সহেলী বলেছেন: ভাল হলো তোমার নিজের কথা বলতে বলতে আমাদের মেলায় ঘুরিয়ে নিয়ে এলে ।
ভাল থেকো ।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: তুমি কেনো মেলায় যাচ্ছোনা?? তোমার সাথে সাথে নাহয় আমরাও যেতাম আরেকদিন।

৩৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯
মুকুল বলেছেন: আমি আশা করছি আবার ২৭ তারিখ যাবো।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: তোমার বই একা একা পড়ে রয়েছে বইমেলায় । তোমার তো উচিৎ বইটাকে সঙ্গ দেওয়া। রোজ রোজ উপস্থিত থাকা বইমেলা। শুধু ২৭ তারিখ কেনো? পারলে রোজ যাওনা।

৩৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৮
মুকুল বলেছেন: বইয়ের সঙ্গ প্রয়োজন নাই
মানুষের সঙ্গ দরকার
আমার কোন সঙ্গ নাই :(
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: হাহাহা তাইনাকি??
জানতাম না তুমি এত নিসঙ্গ!! সঙ্গী জুটুক তাড়াতাড়ি এই প্রার্থনা করি।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ভালো??
কি ???
কেমন আছো বন্ধু তুমি???

৪০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
রাজামশাই বলেছেন: পড়লাম - ওরে কেমন আছিস?
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: ভালো আছি রাজামশাই। আপনি কেমন আছেন???

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: ভালো আছো জেনে খুব ভালো লাগছে। কিন্তু আজকাল আসোইনাতো তেমন। দেখিনা খুব একটা। তুমি কি ইদানিং অনেক ব্যস্ত?

৪২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১
জেরী বলেছেন: ছবিটা দেখছি....সুন্দর
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: ছবিটা সুন্দর বলার জন্য অনেক ধন্যবাদ জেরীমনি।
কেমন আছো দুষ্টু ইদুরছাঁনা?

৪৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
সহেলী বলেছেন: যাবো ,তবে ভিড়ে নয় । বিশেষ দিনগুলোতে যাওয় এড়িয়ে যাই ।
৪৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
বিবর্তনবাদী বলেছেন: হ্যা আমি খুব খুব ব্যস্ত। একদম অসহ্য রকম ব্যস্ত আছি। তাই আসলেও কথা বলি না।

আর প্রথম "ভাল" বলতে বুঝিয়েছি, "শাড়ি, চুড়ি, আংটি আর হাতের কম্বিনেশনটা খুউউউব ভাল।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: হুম ব্যাস্ত সেতো বুঝতে পারছি। আর সব কিছু ভালো বলার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।

৪৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
নম্রতা বলেছেন: বান্ধবী ভারী সুন্দর লাগছে ..তা ভালই বুঝতে পারছি। এই জন্যে কি মেলায় বেশীক্ষন ছিলে না ? :)

খবর কি ? নতুন কি শাড়ি কিনলে ?
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: বান্ধবী নম্রতা তুমিও শুনো, সুন্দর বান্দর জানিনা ।আগেই বলেছি সাজতে ভীষন ভালোবাসি। অনেক মেয়েরা সাজুগুজু করি বলতে লজ্জা পায় আর আমি এটাকে শিল্প ভাবি। হাহাহাহা কাজেই নো লজ্জা। তবে মেলায় বেশী ক্ষন ছিলাম তো। শুধু সময়টা ছিলো ভর দুপুর। ভীড় এড়াতে এমন সময়টা বেছে নেওয়া ছিলো আরো একটা কারণ ছিলো সে আমার লেট লতিফা কাজিনের লেট করে বের হওয়া।

৪৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
এন এইচ আর বলেছেন: অমমমমমমমম। আপু এই জন্যই তো বলি অক্ষর এর জন্মদিনে আমার পোস্টে কেন তুমি শুভেচ্ছা জানালে। আমার নাম আর অক্ষর এর নাম একই। অক্ষর ও প্রথম নিজের নামে ব্লগিং শুরু করে( লোকে মুখে পড়েছি) আর আমিও নিজের নামে শুরু করেছিলাম ।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: হাহাহাহা সেইতো আমি ভাবলাম তুমি সেই অক্ষর। স্যরি হইনি কিন্তু। কারণ জন্মদিন চলে যাক আর থাকুক সামনে আমার শুভেচ্ছা রইলো তোমার জন্য সব সময়।

৪৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
এন এইচ আর বলেছেন: মজার ব্যাপার কি জান আপু অক্ষর এর ঠিক চার দিন আগে আমার জন্মদিন। তোমার শুভেচ্ছা দেখে আমিও সন্দেহে ছিলাম!!!!!!!!! আজ সন্দেহটা পরিস্কার হলো। আনন্দ চিত্তে তোমার শুভেচ্ছা গ্রহণ করলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা গ্রহন করার জন্য ভাইয়াটা।

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: হুম এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাবুক। কেমন আছো?

৪৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
নীল আলো বলেছেন: আমি এখন পর্যন্ত যেতে পারলাম না...আফসোস কাকে বলে!!! :(
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আজকেই চলে যাওনা নীল আলোমনি। আফসোস রাখতে নেই।

৫০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
উধাও ভাবুক বলেছেন: তুমিতো অপ্সরা হতে পারলেনা !!!
জাগৃতিতে দাড়িয়ে যখন সাজিকে খুঁজছিলে, তখন আমিও আশেপাশেই ছিলাম। তোমার এই হলুদ শাড়ী পরা ছবি দেখে পরিস্কার হলাম যে তোমাকেই দেখেছি।
===========================================

আমি ছিলাম আর আমার কোলে ছিল আমার ছেলে প্রত্যুষ।

এজন্যই শুধু হুমমম...
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হাহাহাহা তাই নাকি? তখন কটা বাজে বলোতো। আমি তো ছেলে কোলে ভাবুক চেহারার কাউকে দেখলাম না। অবশ্য কোনোদিকেই তাকাইনি তেমন । আমি তো অপসরা আশেপাশে তাকাণো নিষেধ। তবে অপসরাকে যদি দেখে ফেলো আজই চোখের ডক্টর দেখাও ভাবুক। চোখ নষ্ট হয়ে যাবার সমুহ সম্ভাবনা আছে কিন্তু । হাহাহা।

৫১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
দূর্ভাষী বলেছেন: সত্যি তুমি অপ্সরা!

আমার কথা না তোমার সাজ বলছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: হাহাহা দুর্ভাষী আপুনি। তোমার মুখে ফুল চন্দন পড়ুক।নিকটা দুর্ভাষী হলেও তুমি দেখছি সুমিষ্টভাষীনি। অনেক ধন্যবাদ সাজটা সুন্দর বলার জন্য। আসলেই আমি সাজতে ভালোবাসি।

অনেক ভালো থেকো।

৫২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২
উধাও ভাবুক বলেছেন: চোখ নষ্ট হবেনা... !!! কারন তোমাকে দেখেও যখন আমি তোমার সাথে পরিচিত হতে যাইনি তখন নিশ্চিত থাকো চোখ / মন কোনটাই নষ্ট হবেনা।

আর কটা বাজে ?
সেটা তুমিইতো ভাল জানো তুমি কখন গিয়েছো।

ভাল থেকো। বেশি বেশী সাজুগুজু করো।

অপারবাস্তব বইটা কেমন ? পরেছো !
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: হাহাহা আমি তো জানি ই কখন গিয়েছিলাম। জাস্ট তোমার একটা টেস্ট নিচ্ছিলাম। ঠিকঠাক দেখেছো কিনা জানতে হবেনা?
বইটা এখনও শেষ হয়নি।হলে জানাবো কেমন। তবে খারাপ বলা যাবেনাতো তাইলে সবাই মিলে আমার বারোটা বাজাবে।

৫৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
উধাও ভাবুক বলেছেন: আমি গিয়েছিলাম এবং দেখেছিও তোমাকে। অমন ভরদুপুরে... !!!
আমি সেদিন প্রায় দুপুর ১টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত বইমেলা আর চারুকলার সীমানাতেই ছিলাম।

যাহোক যাচাই করার দরকার নেই। আমি তোমাকে দেখিনি, আর তুমিও সেদিন বই মেলায় যাওনি।
হয়েছে ... ???
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ভাবুকদের রাগ করা মানায়না।
তুমি সেদিন বইমেলা ছিলে ঠিক ঐ দোকানটাতেই। আমাকে দেখেছো আর মনেও রেখেছো এটাতে আমার খুবই মজা লাগছে ভাবুক। ইশ একটু যদি বলতে তুমিই উধাও ভাবুক আমি সে সুযোগে দেখতে পারতাম তোমাকে আর প্রত্যুষকে।

৫৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
উধাও ভাবুক বলেছেন: আমি রাগ করেছি কে বলল !!!
আমি কোন প্রকার টেস্ট দিতে নারাজ তাই ওকথা বলেছি।
প্রত্যুষকে দেখতে চাইলে ছবি দিয়ে দেই !!!
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: প্রত্যুষকে দেখতে চাই । ছবি দাও ভাবুক।

৫৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
ফেরারী পাখি বলেছেন: কেমন আছ অপ্সরা?

মাঝখানে তোমাকে খুব মিস করেছি। তোমার লেখা এবং ছবি ভালো লাগলো।
নিজের উপর নিজে অভিমান করে, এবার বই মেলায় কাউকে বই কিনে রাখতে বলিনি। কারণ দেশে সবাই এত ব্যস্ত! ভাল্লাগে না।
কিন্তু তোমার বই কেনা দেখে সত্যি কষ্ট হচ্ছে। সত্যি তেমন কোন বন্ধু থাকলে, বলতাম 'বিশেষ করে; সাজি আপু, মনজুরুল হক এর বই এবং অপরাবাস্তব টা কিনে রেখ। আমি সংগ্রহ করে নেব।" হল না।

কিন্তু আসলে আমার কোন বন্ধু নেই। আরেকটা বইমেলা পেতে আমাকে আরও এক বসন্ত অপেক্ষা করতে হবে।
বই পড়া আর সংগ্রহ করা আমার অসম্ভব নেশা।


দেখি দেশে গেলে আজিজে খোঁজ করবো।

ভালো থেকো।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আমাকে মিস করেছিলে কেনো বলোতো আপুনি?
আমার লেখা আর ছবিগুলো ভালো লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগছে।

আমি কিনে রাখতাম তোমার জন্য সবগুল বই হয়তো। কিনতু লাস্টের দিকে মনজুরুল হক আর মুকুলের বই দুটি কিনতেও বইমেলায় যাওয়া হলনা, বিডিআরের গন্ডগোলের কারণে।তবুও নিউমার্কেট থেকে কেনা যাবে আপুনি অবশ্যই । দুসেট বই নিয়ো কিন্তু কারন কালপুরুষ ভাইয়াও কিনে রাখবে বলেছে।

৫৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
কালপুরুষ বলেছেন: আপনি দেশে এলে বইগুলো পাবেন এটা নিশ্চিত। আপনার জন্য সযতনে উল্লেখিত বইসহ অপরবাস্তব-৩ বইগুলো রেখে দেয়া হবে। ঠিকানা পেলে পাঠানোর ব্যবস্থা করতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই লোক মারফত। পোস্ট করে পাঠালে খাজনার চেয়ে বাজনা বেশী হবে। আপনি সম্ভবত জাপানে থাকেন আমার পরিচিত একজন কদিন আগেই জাপান গেল। আগে জানলে তার হাতেই পাঠিয়ে দিতে পারতাম।
৫৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭
ফেরারী পাখি বলেছেন: দাদা, আপনাকে বোধ হয় আমি অনায়াসে (আপনার অনুমতি ছাড়া)তুমি ডেকেছি এবং আমার অনুরোধে আপনি ও-----অথচ আজ আমাকে আপনি সম্বোধন করলেন।

আমাদের স্মৃতিতে বোধ হয় ধুলো পড়ে গেছে।

হুম, আপনার সাথে একদম একমত। এমন কি নিজের কাউকে পোস্ট করে আমার জন্য এটা পাঠাও, সেটা পাঠাও,বলতেও কুণ্ঠা হয়। তারপর আবার ক'দিন আগেই একগাদা বই আনিয়েছি। তাতে খাজনার চেয়ে বাজনাই বেশী হয়েছে।
তাই বই মেলা এলেও কাউকে বলতে ইচ্ছা করেনি।

আর বিদেশে যারা যাওয়া আসা করেন, তাদেরও অনেক বাড়তি ফরমাস থাকে। তাই সহজে কাউকে বলতে ইচ্ছা করে না।

আমার এখানে বাঙ্গালী অনেক, কেউ না কেউ সারাদিনই যাচ্ছেন-আসছেন------------- তাদের কখনই আমি বিরক্ত করিনি।

আপনার মন্তব্যে যে বাৎসল্য, সেটা সত্যিই আমাকে ছুঁয়ে গেল।

ভালো থাকুন।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নেমতন্নের জন্য।

৫৯. ০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৪
আবু সালেহ বলেছেন:

নানান ঝামেলায় এবার আমার বইমেলায় যাওয়া হয়নি....
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: যারা বইমেলার লাস্টের দিকে যাবার প্ল্যান করেছিলো তাদের তো আর হলইনা মনে হয়।

৬০. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫০
হিমালয়৭৭৭ বলেছেন: আরে, আফ্রোদিতি আপু কেমন আছেন? আপনি আর মেইলও করলেননা, বইমেলাযও দেখা হরনা...এটা কি খুব ভাল কাজ হল???আমার কিঞ্চিৎ মাইন্ড করা উচিৎ, তবে ৭কাপ চা খাওয়ালে নাও করতে পারি....
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: হিমালয়, আমি সত্যি অনেক স্যরি। বইমেলায় যাওয়া হলনা। বিডিয়ারে র কারনে।বাসা থেকে বের হবার পারমিশন মিলেনি।মাইনড করতে হবেনা। আমি এমনিতেই একটু ব্যাস্ত ছিলাম।বইমেলায় না হোক অন্য কোথাও দেখা হবে হয়তোবা। আর আজকেই মেইল করবো তোমাকে একটা এতত বড়! কাজেই নো মাইন্ড।

৬১. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৮
কালপুরুষ বলেছেন: কেমন আছিসরে? কদিন তোর পাত্তা নেই। তোকে এবার বসন্ত পিকনিকে যেতে হবে- তোর মুখে গান শুনবো। মনে থাকে যেন।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: হায়হায় ভাইয়া বলো কি? বসন্ত পিকনিকে কি করে যাই???

মাটি্তে নামতে অনেক সমস্যা স্বর্গ থেকে।হাহাহাহা

কেমন আছো ভাইয়ামনি?

৬২. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫১
কালপুরুষ বলেছেন: ভাল আছিরে।

তাহলে তুই কি বলতে চাস তোর জন্য আমরা দল বেঁধে স্বর্গে আসি পিকনিক করতে? এতো লোকের স্বর্গে যাওয়া আসার ভাড়া যা আসবে তাতে কেউ চাঁদা দেবেনা- পিকনিকও হবেনা। তার চেয়ে তুই কষ্ট করে এক লাফে নেমে আয়। দেবীর আশীর্বাদে পিকনিকটা ভালই হোক।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: হাহাহাহা ভাইয়া তোমার লেখা দেখে মনে হল যেন আমি এক রুপকথার রাজ্যে আছি। তুমি আসলেই অসাধারন লেখক!

অনেক ভালো থেকো । এখন ঘুমাতে যাই।

৬৩. ০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৫
অক্ষর বলেছেন: নতুন পোস্ট যে আহে না?
০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: মন আর মেজাজ খারাপ থাকলে আমার আবার কিছুই আহেনা অক্ষর।
তুমি কেমন আছো?

৬৪. ০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৫
অক্ষর বলেছেন: আছি জীবিতৈ, মরি নাই

আপ্নে?
০৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: আমিও জীবিত আছি মরিনাই এখনও।

৬৫. ০৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
অন্তিম বলেছেন: এবার বইমেলায় অনেক কিছুই মিস করলাম।
ভাল আছেন-তো?
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: কেনো? তুমি কি বাংলাদেশে ছিলেনা?

আমি ভালো আছি। কেমন আছো তুমি???

৬৬. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ব্যস্ত নাকি খুব? নতুন পোস্ট দেখাই যায় না!
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ব্যস্ত একটু একটু। নতুন পোস্ট লিখি কি নিয়ে যে ভেবেই পাইনা। চারিদিকে এত্ত কিছু।

৬৭. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
চানাচুর বলেছেন: কাজের কাজ করছো আপু:)........আমি এবার কোনো মেলাতেই যায়নি। বই কেনার জন্য রোদে ঘোরার কোনো মানেই হয় না তাই যাইনি এবার আর।:)
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: হাহাহা খুব ভালো করেছো । রোদে ঘুরে ঘুরে কালো হবার কোনো মানে নেই চানাচুর সোনামনি। অনেক অনেক ভালো থেকো।

৬৮. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৬
অক্ষর বলেছেন: ঘুম আইতাছে না, একটা পোস্ট দেন্না। পর্তে পর্তে ঘুমাই
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: হাহাহাহা। এক কাজ করি একটা রবিন্দ্র সঙ্গীত ধরি। তাহলে আরো ঘুম এসে যাবে ইনশাল্লাহ।

৬৯. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০
অক্ষর বলেছেন: আমাগো পাশের বাড়ির কুত্তাডা ঘুমাইতাছে। আপ্নে গান ধর্লে হেয় বুঝবো বাড়িতে চোর ডাকাত পর্ছে। চিল্লাফাল্লা সুরু কৈরা দিবো। তাইলে আর ঘুমাইতেই পারুম্না। তাই, গান থিকা ক্ষেমা দেন।
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: গান শুনলে ঘুম ভেঙে জেগে উঠবে?

বলো কি??? আমি তো ভাবলাম ঘুম পাড়ানি গান শুনালেই ঘুম আসবে তোমার। আচ্ছা থাক দরকার নেই তাইলে।

৭০. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৮
অক্ষর বলেছেন: আপ্নের সু(!)কন্ঠ শুইনা, হেয় হয়তো ভাবতে পারে আপ্নে মনে হয় ঝগড়া কর্তাছেন


আপ্নের পোস্ট শিডাক্সিন টেব্লেটের মতো কাজ করে
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: হাহাহা তাহলে তো ভালোই ওষুধ কিনতে হবেনা।

৭১. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৫
নম্রতা বলেছেন: অপসরা তোমার খবর কি ? নতুন লেখা কৈ ? ব্যস্ত নাকি?
...তুমি হলে আমার সাজুগুজু শেয়ার করার ব্লগে একমাত্র বান্ধবী !
আমার বাড়ীও আসোনা আজকাল ! দাওয়াত দিয়ে নিতে হবে নাকি ? :)
সুরভি কৈ ...ওকে খুব একটা দেখিনা ব্লগে !
০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: নম্রতামনি আমার খবর ভালোই। শুধু একটু ব্যস্ত ছিলাম আর এখনও আছি। তাই খুব কম সময়ের জন্য আসতে পেরেছি ব্লগে।কম্পিউটার অন করলেও শুধু অনলাইনে থাকা, ব্লগের কারো বাড়িতে বেড়াতে যাওয়া হয়নি। একটু ফ্রি হয়ে সবার বাড়ী বেড়াতে যাবো আচ্ছা। রাগ করোনা যেন। দাওয়াত টাওয়াত কিছুই লাগবেনা।

সুরভীছায়া কে তো আমিও দেখিনা। তবে নিশ্চয় ভালো আছে।

৭২. ০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
উধাও ভাবুক বলেছেন: কি হে অপ্সরা অনেকদিন পরে মাটিতে এলে মনে হয় !!!
আছো কেমন ?

প্রত্যুষের ছবি কোথায় দেবো ?
০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: হুম অনেক দিন স্বর্গে বসে বসে আর ভালো লাগলোনা। তাই মাটিতে নেমে এলাম। এখন ভালোই আছি
প্রতুষের ছবি তো স্বর্গের ঠিকানায় দিতে হবে।স্বর্গের ঠিকানাটা কি এখানে দেওয়া ঠিক হবে ভাবুক? একটু ভেবে বলোতো। তবে ভাবুকের মর্ত্যের ঠিকানাটা জানলে মনে হয় সব মুসকিল আসান হয়ে যেত।

১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: কেনো কি হয়েছে তোমার আবার???

৭৪. ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
মে ঘ দূ ত বলেছেন:
"কবি লিলি হকের ডাকাডাকিতে ঐ স্টলে যেতেই হল আর উনার এত এত সুমিষ্ট প্রশংসা বাণীতে ভুলে একগাদা বই কিনে কাজিনের বকা খেতে হল।"

এই লাইনটা পড়তে পড়তে হেসে ফেললাম। মনে হল যেন বাচ্চা একটি মেয়ে বকা খেয়ে গাল ফুলাল :=)

কেমন আছেন?
৭৫. ১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩১
অপ্‌সরা বলেছেন: আরে সত্যি তো। লিলি হক ভুলিয়ে ভালিয়ে আমাকে ৯৫০ না ১০৫০ টাকার বিল ধরিয়ে দিলো এক গাদা বই দিয়ে আমার হাতে।

 

মোট সময় লেগেছে ১.০৯৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই