আমার প্রিয় পোস্ট

ছোট্ট সোনামনি আছে যাদের ঘরে, আমার এ পোস্ট তাদের তরে

০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪৫

শেয়ারঃ
0 0 0

ছোটবেলা থেকেই পুতুল আমার ভীষন পছন্দের একটা খেলনা। আমার অবশ্য এমনিতেই পছন্দের জিনিসের শেষ নেই। এই পৃথিবীর খুব কম জিনিসই আছে যা আমার ভালো লাগার তালিকায় নেই। আর অতি অল্পেই আমি মুগ্ধ হতাম আর আজো হই।
যে আমাকে প্রথম বানিয়ে দিয়েছিলো কাপড় পেঁচিয়ে দুটো বরবউ কাপড়ের পুতুল উনি ছিলেন আমাদের বাসার অনেক পুরোনো বুয়া। তার কথা আমি আজো মনে রেখেছি। এত করে মনে রাখবার কারন তার সামান্য পুরোনো কাপড় পাকিয়ে তাতে কালো সুতোর চুল লাগিয়ে চোখ মুখ সেলাই করে বানানো সেই মনোমুগ্ধকর বর বউ পুতুলের সৌন্দর্য্য, কি এত সহজে ভোলা যায়?

ছোট্ট বেলায় বুয়ার বানানো কাপড়ের পুতুল বানানোর সে প্রক্রিয়া দেখার পরে তা বানানোর নিরলস চেষ্টার আমার কোনো কমতি ছিলোনা। আর তা আজো অব্যাহত। সেদিন দুপুরে ছুটির দিনে বসে বসে ছেলেবেলার প্রাকটিস টা ঝালাই করতে লেগে গেলাম । আর বানিয়ে ফেল্লাম একটা ফিংগার পাপেট পুতুল।

ছোট্ট বাবুরা স্পেশালী মেয়ে বাবুগুলো খুব মজা পাবে এই পুতুলটা যদি তাদের আব্বু আম্মুরা তাদেরকে বানিয়ে দেয়। আর ছেলেবাবুদের জন্য বানানো যেতে পারে হামটি ডামটি বা পিনোকিও।

এই পুতুল বানানোটা একদম সোজা। একটা চার্টপেপার/ কার্টিজ পেপার/ মাউন্ট বোর্ড/ কিছুই বাসায় না থাকলে যেকোনো বিস্কিট বা কর্ণ ফ্লেক্‌সের প্যাকেটের উল্টোদিক ওভাল সেপ করে কেটে নিতে হবে। আর তাতে উপরের দিকে চোখ মুখ একে কোমরের কাছটাতে এক টুকরো কাপড় / লেস/ রিবন দিয়ে ফ্রিল করে আইকা বা স্ট্যাপলার দিয়ে জুড়ে দিতে হবে। আর চুল করতে লাগিয়ে দেওয়া যেতে পারে কালো উল বা সুতো/ কালো উল বা সুতো না থাকলে শুধুই কালো পেন দিয়ে চুল একে দেওয়া যেতে পারে। আর নিচের দিকে বাচ্চার/ মা/ বাবার আঙুলের মাপ করে দুটো ফুটো করে দিতে হবে এন্টি কাটার দিয়ে। তারপর দু আঙুল ঢুকিয়ে দুপা হয়ে গেলো পাপেট পুতুলের। এখন বাবুদের সামনে সে হাঁটতে পারবে নাচতে পারবে এমনকি লাফ ঝাঁপ ও করতে পারবে। আবার বাবুরা নিজেরাই এটাকে হাঁটাতে পারে।

 

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
আবু সালেহ বলেছেন:

আমাদের পিচ্চিটা এখনও অনেক পিচ্চি....
১মাস ও হয়নি....
তবে ভবিষ্যতে কাজে লাগবে.....
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: এখুনি শিখে রাখো কিন্তু।না পারলে আমাকে বলো একটা বানিয়ে পাঠিয়ে দেবো।

২. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
আন্ধার রাত বলেছেন:
ত্থুত্থুড়ে বুড়াদের জন্য কিছু নাই?
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: হাহাহা আছে মনে হয়। আচ্ছা এরপরের বার ভেবে দেখবো বুড়াদের জন্য কিছু পাওয়া যায় কিনা।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আ্যালন।

৪. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫০
হিমালয়৭৭৭ বলেছেন: আমার একটা আড়াই বছরের ভাগ্নে, ৬মাসের ভাগ্নী আছে (২ বোনের ১টি করে).........ছোটবাবু, কোলে নিতে ভয় পাই, তাই ভাগ্নীটাকে এখনো কোলে নেয়া হয়নি, দূর থেকে দেখি।।। আফ্রোদিতি আপুর পোস্টটা ভাগ্নীর কাজে লাগতে পারে.........
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: অবশ্যই লাগবে তবে না পারলে আমি বানিয়ে দেবো। যদিও অনেক অনেক সোজা একটা কাজ।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৮
জেরী বলেছেন: বানাতে পারবো না,অলস আমি। পুতুল কি ফ্রি দেওয়া যাবে নাকি??:)

না দিলে সব লেখা কুট,কুট করে কেটে ফেলবোX(X(
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: নানানানা কেঁটোনা জেরীমনি। যত চাও ফ্রি দেবো।সব ফ্রি তোমার জন্য।

৭. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখা পড়ে আজ আবার লাবিবের কাণ্ডকীর্তি লিখতে উদ্বুদ্ধ হলাম।
ভালো লিখেছেন।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: হাহাহা ওকে লিখো ফারিহান ভাইয়া। তারপর এসে পড়ে নেবো। আর হ্যা ওর জন্য বানাতে ভুলোনা যেন।

৮. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০২
নিঃসঙ্গ বলেছেন: পুতুল বানানোর জন্য দেখি আপনি পুরা এক দোকান সরন্জাম নিয়ে বসছেন :P
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: হাহাহা তা বটে। বাসায় যা কিছু ছিলো সব নিয়ে না বসলে কি মনের মত পুতুল বানানো যায়?

৯. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রথম পাতায় নাই?? পাইলাম না কেন!

ছেলেবাবুরা পুতুল দিয়া খেলে না/:)...গাড়ি কেমনে বানায় সেইটা বলো।

আইডল ভাইয়ের প্রিয়তে নেয়ার রহস্য জানো তো? না জানলে জিজ্ঞেস করে দেখ;)
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: প্রথম পাতায় তো গেলো দেখেছিলাম। কি হল জানিনা তোমার চোখে ভাঙা পেনসিল।
গাড়ী বানানো একদিন দেবো নাহয়। সেটা দেখে দেখে বানিয়ে তারপর গাড়ি নিয়ে তুমি খেলতে পারবে।

আইডল ভাইএর রহস্য কি ? জানিনাতো। আইডল ভাইয়া জবাব দাও।

১০. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৭
নীল আলো বলেছেন: আমার পুতুল একদম অপছন্দ ..বিশেষ করে ছোটবেলায় টিভিতে যখন পুতুল নাচ দেখাতো কেন জানি অনেক ভয় লাগতো... :(

অনেক দিন পর দেখছি আপু আপনাকে ভেবেছিলাম সবাই ব্লগ ছেড়ে দিচ্ছে নাকি!! যাক আপনাকে দেখে অনেক ভাল লাগছে :)
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: তোমার কি পছন্দ এখুনি বলো নীল আলো মনি।দেখি তোমাকে খুশী করা যায় কিনা?

না এখনও ছাড়িনি। কিন্তু ছাড়তে হবে যে কোনো সময় হয়তো। জীবনটা খুব ব্যস্ত হয়ে উঠছে দিনদিন।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: এত খুশী কেনো তুমি? কার জন্য? বাবুদের জন্য নাকি নিজের জন্য?

১২. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আরে!! প্রথম পাতাতেই আছে...রিফ্রেশ করি নাই...আর অল্প সময়ে এত্তো কমেন্ট, আমি ভাবলাম পুরানো পোস্ট, টাইমস্ট্যাম্পের দিকে খেয়াল করি নাই
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: হাহাহা তাই বলো।

অল্প সময়ে এত কমেন্টের কারণ হল সবার পুতুল দেখে ছেলেবেলা মনে পড়ে যাচ্ছে আমি একদম নিশ্চিৎ। এছাড়া সবার বাসাতেই তো বাবুরা আছে। ছেলে বাবু , মেয়ে বাবু, ভাগনী, ভাগনা আরো কত কত।

১৩. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৯
অক্ষর বলেছেন: আমার বয়স তো ১ বছর ৭ মাস

(ঘুম আইতাছে:-
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: তাতে কি তোমাকেও একটা পুতুল দেবো।

১৪. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৭
আমিই রূপক বলেছেন: ডায়াগ্রাম দেন নাই কেন?
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: এত কষ্ট করে কি লাভ? এটা একটা এতই সহজ পুতুল যে কেউ দেখলেই পারবে। তুমিও ট্রাই করে দেখো রুপক।

১৫. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৫
আমিই রূপক বলেছেন: ডায়াগ্রাম বানাইতেই যদি এত কষ্ট হয়, তবে পুতুল বানাইতে না জানি কত কষ্ট হবে।

চুপে চুপে বলি, পুতুলটা কি আদৌ আপনি বানাইছেন?
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আমি কেনো বানাবো না? অন্য কেউ বানালে দিতাম নাকি এত কষ্ট করে দেখছোনা আমার হাত আর মটু মটু আঙ্গুল??

১৬. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫২
মনজুরুল হক বলেছেন:

তোমার এই ট্রেনিং স্কুলটা আমার মামনিটার কাজে আসবে। যদিও সে অনেক কিছু পারে। ক্লাস সিক্সে উঠল। তার মধ্যেই হাত মেশিনে জামা সেলাই করতে পারে।পত্র-পত্রিকায় কাবিতা আর ছবি ছেপে গিফট পেয়েছে। তার পর দারুন দারুন খেলনা বানাতে পারে। টিভিতে MAD দেখে দেখে শেখে।

নাম কি জান ? শ্রুতি শ্রাবন্তী।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: নামটা খুবি সুন্দর আর আনকমন ভাইয়া। ওর যদি সত্যি কাজে লাগে আমি তো অনেক খুশী হব। আর সে তোমার মতই কবি ও লেখক হয়ে উঠছে জেনে খুবি ভালো লাগলো।

আমিও ম্যাড দেখি। আর দেখে দেখে মাঝে মাঝে ম্যাড হয়ে ঘরবাড়ীও ম্যাড করে তুলি হাহাহা।

১৭. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৭
মেহবুবা বলেছেন: পুতুল বিশেষজ্ঞ মনে হচ্ছে । আমার বাচ্চারা কেন যেন মায়ের পরে ভরসা রাখতে পারেনা , ওরা অনেক বেশী বোঝে , দু একবার চেষ্টা করেছি ,মন পাইনি হস্তশিল্প দ্বারা ।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: হাহাহা আপু ওদেরকেই বলো নিজেদেরকে বানাতে।

কেমন আছো তুমি ? পিচ্চিদেরকে নিয়ে অনেক ভালো থেকো।

১৮. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:১৪
আমিই রূপক বলেছেন: আপনার চেহারা দেখি নাই, তবে আংগুলদেখে ধন্য 'হালুম'
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: হাহাহাহা তোমাকে কিন্তু দেখতে পাচ্ছি।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ অসমাপ্ত। বানিয়ে আমাকে জানাবে কিন্তু।

২০. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৭
আরিফ থেকে আনা বলেছেন: আমি নিজেই তো ছোট্ট সোনামনি /:)
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১৯

লেখক বলেছেন: ছোট্ট সোনামনি আরিফ থেকে আনা, তোমাদের বাসার যতগুলি বাবু দেখেছি ওদের জন্য আর তোমার জন্য এই পুতুল একটা করে বানানো হোম ওয়ার্ক।

২১. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
পাপী বলেছেন: ভালো তো। মেয়ে ব্লগারদের কাজে লাগবে।
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২০

লেখক বলেছেন: ছেলেদেরও লাগতে পারে। ইচ্ছে করলেই আব্বু চাচু, মামারাও তো বানিয়ে দিতে পারে তাদেরকে। সবই কি মেয়েদেরকে করতে হবে বাবুগুলার জন্য।

২২. ১০ ই মার্চ, ২০০৯ রাত ২:১২
মুক্ত বয়ান বলেছেন: আমার বয়স তো এথনও ৮ মাস হয়নাই। আমারে একটা বানাই দিবেননি??
আর ছোট ছোট ভাগিনা, ভাগ্নি কোলে নিতে ভয় লাগে। কোন এক বিচিত্র কারণে এগুলা আমারে দেখলেই খালি কোলে উঠতে চায়, আর উঠা মাত্র দেরি নাই.. আমার কাপড়-চোপর সব ভিজাই দেয়!! কোনখানে গেলে ব্যাগে আরেকটা শার্ট নিয়া যাই :(
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২২

লেখক বলেছেন: হাহাহা অনেক হাসছি তোমার কমেন্ট পড়ে। আচ্ছা বানিয়ে দেবো তোমাকে আর তোমার পিচ্চিদেরকেও বাবু।

২৩. ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৪৫
নিহন বলেছেন: আমি এখনো পিচ্চি ,বু'
তাই +
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৩

লেখক বলেছেন: পিচ্চি বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: কি বল্লা বাবু? বুঝিনিতো।

২৫. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৮
অক্ষর বলেছেন: আসে না তো, আমি কি কর্মু |-)
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩২

লেখক বলেছেন: এইখানে বুঝলাম। ঘুম আসে তোমার। হাহাহাহা। যা দেখো তাতেই ঘুম কেনো? গান শুনলে ঘুম। পুতুল বানাইতে বললেও ঘুম। তুমি দেখছি ঘুমকুমার হয়ে গেছো।

২৬. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩০
অক্ষর বলেছেন: উপরের গুলি মুইছা দেন, এইটা সহ। ইমো আহে না
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: বুঝেছি । তুমি ঘুমকুমারের ইমো দিতে চাচ্ছিলে ঘুমকুমার( অবশ্য ছবিতে কোনো কুমার দেখিনা দেখি অন্য কিছু) হাহাহা

২৭. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩০
রিয়া বলেছেন: আমার ও একটা চাই কিন্তু!!
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: অবশ্যই রিয়ামনি।

২৮. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৪
অক্ষর বলেছেন: কয়দিন পর আপ্নেরে দেখলেই ঘুম আইবো :-<
১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: আমি তো কয়দিন পরে আর আসতেই পারবো কিনা এই নিয়ে চিন্তায় আছি। তখন না ঘুম হারাম হয়ে যাবে তোমার মনে হচ্ছে আমাকে না দেখে দেখে হাহাহাহাহা। যাইহোক, এখন উঠছি বাই বাই অক্ষর।পুরা বাংলাদেশে আজ ছুটি আর আমাকে এখন ছুটতে হচ্ছে বিশেষ জরুরী কাজে । মেজাজটা খারাপ লাগে কেমন চিন্তা করে দেখো।
গেলাম এখন আরাম করে নাকে তেল দিয়ে ঘুমাও।

২৯. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪৬
অক্ষর বলেছেন: আইজকা কিয়ের ছুটি?

আইবেন্না ক্যা? কাহিনী কি?
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: আজকে ঈদ-ই মিলাদুন্নাবী এর ছুটি ছিলো। কিন্তু অনেক কাজ ছিলো আমার , জরুরী কাজ তাই বের হতে হয়েছিলো।

আর আইবন্না কেনো ? উত্তর জানিনা।

৩০. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৬
নকীবুল বারী বলেছেন: ও পুতলা................সরি আমার ঘরে ছোট্ট সোনামনি নাই। তবুও পোষ্টটা পইড়া পালাইলাম..................
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ নকীবুল। কেমন আছো তুমি?

৩১. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০০
মুক্ত বয়ান বলেছেন: আইজকা কিসের কাজ!!
আপু.. সাহিত্যিক হইয়া যাইতেছি!!! সিনেমার রিভিউ লিখি এখন!!!
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: আজ ছিলো জরুরী কাজ। সাহিত্যিক হয়ে যাও এটা তো খুবই ভালো কথা। দাড়াও সিনেমার রিভিউ টা পড়ি আগে।

৩২. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৮
সহেলী বলেছেন: নিজেকেই পুতুল মনে হয় কখনো কখনো ;
লেখা ভাল লেগেছে । ভাল আছো তো !
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আমি ভালো আছি। নিজেকে পুতুল মনে হলে তো অনেক মজা। পুতুলরা কি সুন্দর হয়!!! এতদিনে বুঝলাম তুমি তাইতো আমার এত পছন্দের।

১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: খুশী কেনো এত গিফার??? পুতুলটা পছন্দ হয়েছে তাইনা?

৩৪. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৬
উধাও ভাবুক বলেছেন: পুতুল দিয়ে আমার প্রত্যুষ খেলেনা।
এতো মেয়ে বাচ্চার জন্য !!!


তবুও তোমাকে ধন্যবাদ কারন বাচ্চাদের জন্য কিছু ভেবেছো তাই।
ভাল থেকো।
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আমি কিন্তু দিনের অনেকটা সময়ই বাচ্চাদের নিয়েই থাকি। ভুলে গেছো সেটা ভাবুক?

৩৫. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭
উধাও ভাবুক বলেছেন: ভাবুকরা কতকিছুই তো ভুলে যায় !!!
তুমি কি কোন আর্টের স্কুল চালাও নাকি ?
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: সপ্তাহে একটা ক্লাস শুধু আর্ট এ্যন্ড ক্রাফট। তাই নিয়েই মেতে থাকি।

৩৬. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:০৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
ছোট্ট সোনামনি!
সোনামনিদের পুতুল খেলা!
সোনামনিদের নিয়ে ভাবনা! সত্যি অসাধারণ।
এত সুন্দর ভাবনা নিয়ে লুকিয়ে থাকাটা কিন্তু ঠিক না।

ভালো লাগল আপনার পুতুল নামাটা পড়ে।


ভালো থাকুন
সুন্দর চিন্তা-চেতনা নিয়ে।
শুভেচ্ছা রেখে গেলাম।
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাস্কর। লেখাটা পড়ার জন্য আর এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

৩৭. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

আচ্ছা তোমার আর্ট স্কুলের নাম কি?
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: অপ্সরার আর্টস্কুলের নাম আবার কি হবে? অপ্সরা আর্ট স্কুল ছাড়া? :P

৩৮. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৫
ম্যাভেরিক বলেছেন: আহ, হা রে, ছোট সোনামনি আনতে হবে, তারপর পোস্ট আবার পড়তে হবে।
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: তাড়াতাড়ি এনে ফেলো ভাইয়া। তারপর পোস্ট পড়েই বানিয়ে দাও তাকে একটা ছোট্ট পুতুল।

৩৯. ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৯
পূর্ব বলেছেন: আমি কিন্তু বড়, বুড়ো নয়...
১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: বড়বাবু বুড়ো হবার আগেই সোনামনিদের জন্য বানিয়ে ফেলো একটা মজার পুতুল।

৪০. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০২
চাঙ্কু বলেছেন: টিউটোরিয়াল সোন্দর হয় নাই কেন ?? মাইনাস :):)
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আরো সোন্দর করতে পারবোনা। কষ্ট করে তুমি সুন্দর করো চাঙ্কু।

৪১. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
অক্ষর বলেছেন: গেলে গা কি আর কমু, কিছুই কওয়ার নাই

খালি কমু, যাইয়েন্না
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: হাহাহা কবিতা পড়োনি........ যেতে নাহি দেবো , তবু চলে যেতে দিতে হয়................

৪২. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
শম্পা শাহরিয়ার বলেছেন: পুতুল কি ফ্রি দেওয়া যাবে ?? : P
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: হুম যাবে। ঠিকানা দাও পাঠিয়ে দিচ্ছি শম্পামনি।

৪৩. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, নতুন গল্প পোস্ট করেছি।।।

মেইল লেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।।।
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: ওকে যাচ্ছি তোমার নতুন গল্প পড়তে।

কিন্তু আমি তো মানষিক স্বাস্থ্যকর কাজ করলাম একটু আগেই।

৪৪. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমার বোনটা দেখতে দেখতে কেমন যে বড় হয়ে গেল! এখন সে সেভেনে পড়ে। একা হোস্টেলে থাকে। নিজের দায়িত্ব নিয়ে পড়াশুনা করে! ভাবতেই অবাক লাগে! কিন্তু এখনো সে পুতুল ভালবাসে!
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: আমি ক্লাস সেভেন অনেক আগেই শেষ করেছি কিন্তু এখনও পুতুল ভালোবাসি। তোমার বোনটার জন্য রইলো অনেক ভালোবাসা।

৪৫. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২০
ভাস্কর চৌধুরী বলেছেন:

নাম তো অবশ্যই একটা হবে!!!
তবে প্রশ্নটা এড়িয়ে যাওয়াটা কি ঠিক হল?
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: জানিনা তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাই তো সবাই আমাকে ভুল বুঝে।

৪৬. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

তোমার কথা সঠিক নয়!!!
এত সুন্দরমনা মানুষকে কেউ ভুল বুঝতে পারেনা!
আমরাও ভুল বুঝিনা!
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: এমন একটা সুন্দর মন্তব্য আর প্রশংসা (যদিও ভুল) এর জন্য তোমাকে কি দেওয়া যায় ভাবছি।

৪৭. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
গিফার বলেছেন: না ওত বেশি হয় নাইক্কা হাত টা কিরাম জানি কইরা আছে...
১০ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: হাতটা তো আনন্দে আঁকাশ ছুঁতে চাচ্ছে। তুমি কিচ্ছু জানোনা গিফার।

৪৮. ১০ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৬
জেরী বলেছেন: পোস্টে এডিট করে পুতুলের নাম হিসেবে জেরী নামটা দেওয়া যায় না??:P
১০ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: হা দেওয়া যায় অবশ্য অবশ্যই। তবে তার আগে একটা ফ্রক পরা জেরী পুতুল বানাতে হবে।

৪৯. ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ছোট্ট সোনামনি আর দরকার নেই, আমি নিজেই সোনামনি :)

সোজা প্রিয়তে
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: হাহাহা সোনামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

৫০. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৮
নকীবুল বারী বলেছেন: ভালো আছি.............আপনি কেমন?? অনিয়মিত মনে হচ্ছে কয়েক সপ্তাহ ধরে...
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: আরে আমি তো ভেবেছিলাম তুমিও অনিয়মিত। নিজে যে কই থাকি না থাকি নিজেই জানিনা নিজেই বুঝিনা।

৫১. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩২
এন এইচ আর বলেছেন: আপনার পুতলা টা ভালো হয়নাই । এইটা দেখলে বাবুসোনারা চিৎকার দিব। তখন কিন্তু আপনারই সামলাতে হবে ঢেলা।


আর আমার ছোট মা(ভাগ্নি) এইরকম পুতুল পেলে খবর আছে। ছিড়া তেনা তেনা করব।
১১ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: ইশ!! জানো কত্ত পিচ্চিরা আজকে আর্ট ক্লাসে এই পুতুল বানিয়ে মহা চিল্লাচিল্লি খুশীতে! তোমার ভাগনীটা যে আমার এই পুতুল মহা পছন্দ করবে সে আমি নিশ্চিৎ।

৫২. ১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
চিকনমিয়া বলেছেন: পুতুলডা সোন্দর আচে
১১ ই মার্চ, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিকন ভাইয়া। তুমিও পুতুল লাইক করো জানতাম না তবে জেনে অনেক অনেক ভালো লাগছে। অনেক ভালো থেকো।

৫৩. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৪
কালপুরুষ বলেছেন: ভাল লিখেছিস। এবার তোর জন্য ছড়া দিলাম---

নিজের হাতে গড়িস পুতুল
পুতুল নিয়ে সময় কাটে,
বরের সাথে কনে পুতুল
ঘোমটা মাথায় সঙ্গে হাঁটে।

গাঁয়ের বধু কলসী কাঁখে
জল নিয়ে যায় একা একা,
কৃষ্ণ পুতুল বাজায় বাঁশী
রাধার সাথে হয়না দেখা।

পুতুল রাধা নূপুর পায়ে
আর আসেনা পুকুর ঘাটে,
শ্যামের বাঁশী বেজেই চলে
ঘরে রাধার বুক যে ফাটে।

ফর্সা মুখের মেম পুতুলটা
ছাতা মাথায় যাচ্ছে হেঁটে,
কুলি পুতুল মাথায় বোঝা
কড়া রোদে মরছে খেটে।

বর পুতুলের মুখে রুমাল
কনে পুতুল লাজেই মরে,
কেমন করে বলবে কথা
ফুল সাজানো বাসর ঘরে।
১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ভাইয়ামনি এই কবিতা আমার ছোটবেবিদের আর্ট ক্রাফট ক্লাসে টাঙিয়ে দেবোই দেবো কিন্তু। এমন যোগ্য কবিতা আর নেই।
অনেক সুন্দর হয়েছে!!! আমি মুগ্ধ!!!

৫৪. ১২ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫০
ভাস্কর চৌধুরী বলেছেন:

এখনও তো কিছুই পেলামনা!!!
কি দেবে বলে ভাবলে?
১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: এখনও পুতুল বানানো শেষ হয়নি তো । শেষ হলেই পাঠিয়ে দেবো।

৫৫. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

পুতুল খেলার বয়স সেই কবে পার করেছি। এখন পুতুল দিয়ে কি করবো ?

তবে আমার ছোট কোন ভাই-বোন নেই! না হয় ওদের জন্য......।
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আমারো তো পুতুল খেলার বয়স নেই। তবুও আমি খেলি হাহাহা

৫৬. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৬
রুবেল শাহ বলেছেন: ওর জন্য পাঠিয়ে দিও.........

১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: মাইগড!!! এইটা তো নিজেই একটা দুত্তু পুতুল ভাইয়া। এর জন্য এত এত আদর আর ভালোবাসা রইলো।

৫৭. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৮
অপরাজিতা ০০৭ বলেছেন: হু, ব্যক্তিগত ভাবে কৌশর আবার ও জেনে নেব!!!!!!!!!
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: অবশ্যই । তবে কৌশল বড়ই স হ জ।

৫৮. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৬
কালপুরুষ বলেছেন: পিকনিকের লিস্টে তোর নাম আছে কিন্তু! ফোন করে জানাবি যাচ্ছিস কিনা।
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: আচ্ছা জানাবো ভাইয়ামনি।

১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: রিপ্লাই দেওয়া হবে তো।স্যরি, একটু ব্যস্ত ছিলাম।

৬০. ১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১৬
যীশূ বলেছেন: আমিও ছোট বেলায় পুতুল বানাইতাম। আপনার পোস্ট পড়তে পড়তে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: ছোটবেলার কথা বারবার মনে পড়ে যায়।

৬১. ১২ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২১
ফেরারী পাখি বলেছেন: আমি আর কি বলবো, অপ্সরা পুতুলটার জন্য স্নেহ রইলো।
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: অনেক অনেক খুশী হলাম পুতুলটাকে স্নেহ দেওয়ায় আপুনি। আমিও স্নেহ চাই সাথে সাথে।

৬২. ১২ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
রাস্তার ছেলে বলেছেন: আমার কোন কাজেই লাগবে না! তবে লেখার বিষয়টা বেশ মজার! :) +
১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: কে বলেছে কাজে লাগবেনা? কোনো না কোনোদিন লাগতেও পারে তো।

৬৩. ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫৪
ফেরারী পাখি বলেছেন: এই বোকা মেয়ে আমি তোর পুতুলকে স্নেহ দেইনি। আমি বলেছি "অপ্সরা পুতুলটাকে" স্নেহ দিলাম। অপ্সরার পুতুলকে স্নেহ দিলাম বলিনি।

তোর ঐ গুটলু গাটলু পুতুলটাকে স্নেহ দিতে আমার বয়েই গেছে।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: থ্যাংক ইউ আপুনি।এমন করে কেউ কখনও বলেনি।

৬৪. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৭
উধাও ভাবুক বলেছেন: নতুন কিছু দাও !!!
কেমন আছো ?
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: আচ্ছা নতুন কিছু দিচ্ছি একটু পরে।
ভালো আছি আমি। তুমি কেমন আছো?

৬৫. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৩
ইমন০০৭ বলেছেন:

২ টা পুতুল কিন্তু আমার চাই........................................................
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: সব গুলো তোমাকে দিয়ে দিলাম।

৬৬. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১
তামজীদ বলেছেন: আহ্‌! আমার ভাগ্নিটি যা খুশি হতো এটা পেলে। কিন্তু বানাতে পারছি না.......দূর্ভাগ্য...সুন্দর লিখন যাই হোক.....
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: কেনো পারছোনা? ভীষন সোজা তো। আর একবার ট্রাই করো।

৬৭. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
রেজওয়ান শুভ বলেছেন: আমার মেয়েটা অনেক মোটা , ওজনের চোটে মেয়ের অবস্থা সাড়ে বারোটা ... একবার বসে পড়লে কেউ না উঠিয়ে দিলে নিজে নিজে উঠতে পারে না , কি করি বলেন তো !! ;)

পোস্টে ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ টা প্লাস :)
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: মেয়েটাকে একবেলা খেতে দিতে হবে আর বাকী সব বেলায় শুধুই শশা।




হাহাহাহাহা

অনেক ধন্যবাদ এত এত প্লাসের জন্য।

৬৮. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৫
তামজীদ বলেছেন: সকাল ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত অফিস, কখন বানাই?Life is H***
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: ছুটির দিনে বানাও।
লাইফকে হেভেন বানালেই বানানো যায় কিন্তু।

৬৯. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩১
মে ঘ দূ ত বলেছেন: কি সুন্দর। প্রথমে পুতুলের পেছনে আঙ্গুলদুটো খেয়াল করিনি। পরে প্রস্তুতপ্রণালী দেখে খেয়াল গেলো।

আর আপনি সোজা বললেই তো সোজা হয়ে যায় না। আপনার উচিত ছিল কিভাবে বানাতে হবে সেটি ভিডিও করে দেয়া। :=) (মজা করছি)
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: তুমি মজা করলেও ঠিকি বলেছো। আমি আসলে খেয়ালই করিনি আমার প্রতিটা স্টেপে ছবি তোলা উচিৎ ছিলো। যখন এইভাবে ছবিটা দিলাম চাঙ্কু এসে বললো টিউটোরিয়াল ভালো হয়নি, মাইনাস। আমি সবার থেকেই শিখি। সাথে সাথে বুঝে গেলাম কি ভুল হয়েছে। পরের পুতুল গুলো প্রতিটা স্টেপ তাই ছবি তুলে রাখলাম আর লিখে দিলাম কি করে বানাতে হয়।এটা করতে গিয়েই মাথায় এলো আমি তো এমন অনেক কিছুই করি একটা বই বের করে ফেলিনা কেনো?
আর সাথে সাথেই শুরু করে দিলাম বই এর কাজ। বাচ্চাদের নানারকম আর্ট ক্রাফট শেখা যাবে যেখানে।

আমার প্রতিটা পোস্ট এক এক করে পড়ার জন্য লাখ লাখ ধন্যবাদ মেঘদূত।

৭০. ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
মে ঘ দূ ত বলেছেন: ঠিক বললেই তো আর হলো না। আপনার বইয়ের নামতো আর জানাবেন না :(। সেদিন জানতে চেয়েছিলাম সিডি কবে বের করছেন কোনো উত্তরিতো দিলেন না। নামটা না হয় নায় বললেন।

আপনার ধন্যবাদ একটাও নিবোনা আমি (আমার অভিমান হয়েছে)...
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: হাহাহাহা
অভিমান করতে হবেনা মেঘের দূত। দেবদেবতাদের অভিমান করতে হয়না।

আর সিডি , বই এসব বের হলে তখন নামগুলো জানাবো আচ্ছা??

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: অনেকদিন পর ধন্যবাদের জবাব দেই।
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ!!!

৭২. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬
হোদল রাজা বলেছেন: সত্যিই আপনার বইয়ের আশায় থাকলাম।

আপনার কাছ থেকে আইডিয়া পেয়ে বাচ্চাদের Do it yourself বই কিনলাম! দেখি মাইয়াটা কে বিজি রাখতে পারি নতুন হবি হিসাবে!

ভালো থেকেন!!
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: যদিও আমার বইএর নাম আমি এখানে কাউকে বলবোনা ঠিক করেছি।

তবুও তোমাকে চুপিচুপি বলে যাবো ভাইয়া। অথবা একটা উপহার হিসেবেই পাঠিয়ে দেবো।

আসলেই ভাবছি বিক্রির জন্য নয় এটা থাকবে সব বুক সপে পিচ্চিদের জন্য আমার ছোট্ট উপহার।

একা একা ছোটোবেলা কাঁটানো বাচ্চাগুলো যেন তাদের এই বন্ধুটাকে পায় তাদের সাথে সব সময়।

৭৩. ৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৬
সায়েম মুন বলেছেন: আপুনি! আমারে একটা পুতুল বানিয়ে দাও :D :-B
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০০

লেখক বলেছেন: ওকে দিচ্ছি। একটা না দুইটাই দেবো। একটু ওয়েট করো।:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০১

লেখক বলেছেন:

'


এই নাও সায়েম মুন ভাইয়াটা!!!!!!!!!!!!

 

মোট সময় লেগেছে ১.১৯৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই