আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সবার জন্য নানারকম অপ্সরীয়ো স্পেশাল চা
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬
একটা লেবু রস করে নিলাম।
একটা গ্লাসে ঢেলে দিলাম।
পুদিনা পাতা দিলাম।
চামচ দি্য়ে থেতো করে দিচ্ছি।
গ্রীন টি ব্যাগ আর হট ওয়াটার
চিনি আর বরফ টুকরো
শান্তির দেবদূত,ভাঙ্গা পেন্সিল , তারার হাসি,মিছে মন্ডল , নরকের পাপী ,সাঁঝবাতি'র রুপকথা ,রাতমজুর ,ছন্নছাড়ার পেন্সিল ,ফারহান দাউদ, সাজি আপু, যীশু,মোহনাঢাবিআ২০০৪, নির্ঝরিনী, সব্যসাচী প্রসূন (কোল্ড কফির বদলে গ্রীন টি দিলাম)সন্দীপন বসু মুন্না ,অদৃশ্য , আকাশনীল, কমেন্টবাজ, মুহাম্মদ ঋফায রহমান শাওন৩৫০৪,মেঘাচ্ছন্ন ,অন্তিম,পারভেজ (হার্ট সেপ বরফ দিয়ে এই চাটাও বানানো যায়)বটগাছ ( আরো একটা ব্যতিক্রম চা রেসিপি। চেষ্টা করে দেখো)...অসমাপ্ত (তোমার জন্য স্পেশাল মিন্ট গ্রীন টি) তোমাদের জন্য আমার আজকের এই স্পেশাল মিন্ট গ্রীন টি।
একরামুল হক শামীম ,আবু সালেহ , গিফার, শিবলী ,
আবদুর রহমান (রোমাস), মুক্ত বয়ান তোমাদের জন্য লেবু চা।
কালপুরুষভাইয়া, মনজুরুল হক ভাইয়া, খলিল মাহ̖মুদভাইয়া( গনগনে গরম চা সোনালী চা টা এমন) সহেলীবন্ধু,ভাস্কর চৌধুরী, অক্ষর, ধীবর, কঁাকন, তিতিয়ানাতান্তা, শ্রাবনসন্ধ্যা,বিবর্তনবাদী , ও রাজামশাই তোমাদের র জন্য সোনার পেয়ালায় সোনার চা।
হিমালয় সব গুলোই টেস্ট করবে। আর একটা ভাইয়া আছে রাহাত তার জন্যও সোনার পেয়ালায় সোনার চা রইলো।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাল দরজা বলেছেন:
এই মেয়ে আমার জন্য কি!
লেখক বলেছেন: তোমার জন্য সোনার পেয়ালায় সোনার চা ছাড়া আর কিছু কি হতে পারে আমার প্রিয় ভাইয়া!
লেখক বলেছেন:
এই নাও ভাইয়া তোমার জন্য স্পেশাল গোল্ডেন টি।
লেখক বলেছেন: ধইন্যাপাতা টা চায়ে মিশিয়ে দেবো?? দেখি নতুন টেস্ট হয় কিনা?
সৌম্য বলেছেন:
বিখ্যাত ৫ কালারী চা। নীলকন্ঠেরটা ভালো। গ্রীন কন্ঠ আরো কি কি জানি বের করছে এগুলান ভুয়া। টিপসঃ যতো বেশী লেয়ার ততো ভুয়া। বিখ্যাত নীলকন্ঠ টি কেবিন।
লেখক বলেছেন: চিনিনা
লেখক বলেছেন: হুম! নেক্সট ট্রাই করবো।
সৌম্য বলেছেন:
উলটা পালটা ছবি পোস্ট হয়ে গেছে। সরি। মুইছা দিয়েন।
লেখক বলেছেন: দিলাম।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আমি লেবু শরবত চাইছিলাম....আমি চা চাই না....... আমার লেবু শব্বত কই??
হুুু আমার লেবু শব্বত কই?
লেখক বলেছেন: আরে এটা লেম্বু গরম শরবৎ। কোনো কথা না চুপচাপ খেয়ে নাও।
লেখক বলেছেন: এখুনি সোনার পেয়ালায় চা দিচ্ছি আপুনি। রাগ করেনা।
লেখক বলেছেন:
এইনাও শিঘ্রী
টুশকি বলেছেন:
আমাকে চা না দেওয়ার জন্য তোমার জন্য কিশটু চা
লেখক বলেছেন: তোমাকে সোনার পেয়ালায় চা এখুনি দিচ্ছি টুসকি পুসকি।
লেখক বলেছেন:
খাও টুসকি সোনার চা। আর রাগ করোনা ওকে টুসকি মনি???
গিফার বলেছেন:
বরফ ওয়ালা চা টা খাইবার চাই...
লেখক বলেছেন: এখন আবার বরফ ওয়ালা??? সেদিন না লেম্বু চা চাইলা?
লেখক বলেছেন: হবে হবে নেক্সট চা আসছে হার্বাল, মাসালা এন্ড .............. .......... ..........।
লেখক বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!! হবেনা আবার!! যা যত্ন করে বানালাম তোমাদের জন্য।
ধীবর বলেছেন:
ঘটক পাখি ভাই (পাত্রের বাবার কাছে)ঃ কি কইছিলাম ভাইছাব? মাইয়া যিমুন রুপে তিমুন চা বানানিতে। জিন্দেগিতে ভাত না জুটলে চা খিলাইয়ায় পেট ভর্তি করবার পারবেন। আর দিল চাইলে বসুন্ধরার মোদে চায়ের দুকান ভি দিতে পারবেন। লন আর দেরি কইরেন না, মাইয়ার বাবার লগে কথা বার্তা ফাইনাল কইরা আহি। মহল্লার চায়ের দোকানিঃ এই যে আফা, আন্নে এ গুলান কুনু ভালা কাম কইরলেন্নি? গরিবের হ্যাডে লাতি দিতাম চান ক্যা?
কট্টর জাতিয়তাবাদিঃ এই সব কি? কলিকাতার মত শুধু চা দিচ্ছে কেন? টা এর প্রচলন কি উঠে গেলো?
কম ইংরেজি জানা ডানকান ব্রাদার্স এর এম ডি ( বিলাতি বস এর কাছে)ঃ স্যার ইউ নো চিন্তা স্যার, পাতার ডাস্ট নো ওয়েস্ট স্যার। অপ্সরা সব বায়িং কইরা ফেলসে স্যার।
ধীবরের কমেন্টঃ সোনার পেয়ালায় চা? চা খামু না, তার চেয়ে সোনার কাপ টাই ঘাপ কইরা দেই। আমিন জুয়েলার্স এ নিয়া বেইচ্যা দিমু
লেখক বলেছেন: আবার ঘটক পাখী ভাই?????????????????????????????????বলেছিনা সেদিন, আমার যেমনি বেনী তেমনি রবে চুল ভেজাবোনা। রাধিবো বাড়িবো, ব্যান্জন কাটিবো তবু হাড়ি ছোঁবোনা।
হাহাহাহাহাহাহাহাহাহহাহা কমেন্ট গুলা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি!!!।এত দুষ্টু বুদ্ধি মাথায় তোমার!!! এত তাড়াতাড়ি কি করে এত কিছু লিখলে ভেবে ভেবে????
লেখক বলেছেন: আরে খাওয়া চা হবে কেনো??? সবার জন্য আলাদা আলাদা সোনা রুপা হীরা জহরতের কাপে দেবো তো।তোমার জন্য হীরা বসানো কাপ এনে দেবো বাবু রাগ করেনা।
লেখক বলেছেন: ওকে জানাবো। একদম ছবি তুলে। লেবুর সাথে আইসক্রিম দেওয়া যায় কিনা ভাবছি।
কলুর বলদ বলেছেন:
লেবু কফি খাইতে চাই
লেখক বলেছেন: লেবু কফি? আছে নাকি? ওকে ওকে তোমার জন্য তাই হবে।কোনো চিন্তা করোনা।
লেখক বলেছেন: কে বললো নাই? সোনার পেয়ালায় তো কনডেন্স মিল্ক দিয়েই করেছি।
ওকে তোমাকে দেই দাড়াও।টেস্ট করে দেখো।
খলিল মাহমুদ বলেছেন:
চা-টা খুব ভালো লাগলো। তবে খুব গরম, জিহ্বা পুড়ে গেছে।আগামী ঢাকা বাণিজ্যমেলায় একটা অপসরা টি-স্টল দেয়া যেতে পারে।
হুঁহুঁ- ধন্যবাদ।
লেখক বলেছেন: ওকে ভাইয়া তাই দেবো । তবে স্টলে দেখা যাবে অপসরা কর্তি্ত হাত চা বানাচ্ছে। হাহাহাহা । ভয় পেয়োনা যেনো আবার!
অলস ছেলে বলেছেন:
সৌম্য'র বলা নীলকণ্ঠে আমিও চা খেয়েছি। আসলে দুইরঙা টাই ভালো। গোপন কুঠুরিতে ঢুকে চা বানিয়ে নিয়ে আসে, কি যে ঢাক ঢাক গুড় গুড় রহস্য। যদিও এখানে আমার জন্য নেই, তবুও বলি, চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
লেখক বলেছেন: দাড়াও অলস ছেলে তোমার জন্য এক্ষুনি এক কাপ আনছি। আলসেমী কাটানো চা।
নম্রতা বলেছেন:
ঠান্ডা লেগেছে ...কাজে লাগবে !
লেখক বলেছেন: হাহাহা আরো লাগলে বলো নম্রতামনি। পাঠিয়ে দেবো তোমার বাসায়।
লেখক বলেছেন: একশোবার ফ্রী তোমাদের জন্য।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
আমি লেবু চা খাইনা। ঠাণ্ডা চা ও না। আমার জন্যে যে কিছুই করেননি, তা বুঝতেই পারছি। :'( দুধ চা খেতে চাই। অবশ্যই অপ্সরীয় স্পেশাল।লেখক বলেছেন: কে বলেছে করিনি?? তুমি আসবে আর চা না খেয়ে যাবে?? তাই কি হয়?? সোনার পেয়ালায় সোনার চা রেডী আছে তোমার জন্য। দাড়াও নিয়ে আসি।
লেখক বলেছেন:
জয় শান্ত বলেছেন:
অপসরা তোমার বুঝি অনেক সময়। তাই এত সুন্দর একটা ব্লগ দিলে। আমার পরীক্ষা কাল তাই শুধু সর্বশেষ সংবাদ দেখার জন্য একটু পিসি ওপেন করলাম। আমি মূলত কলাম টাইপের ব্লগ লিখি ও পড়ি কিন্তু তোমার ব্লগটি দেখেই ক্লিক করে দেখে ফিললাম। আমার সহপাঠিরা সহ সবাই তোমার দারুন প্রশংসা করো। আমি তোমার লিংক এড করে রেখেছি পরীক্ষা শেষে তোমার কাজের প্রাপ্য প্রশংসা করার জন্য তবে আমি কৃপনতা করতে চাইলেও সহযাত্রীদের জন্য এখনই তোমার পাওনা ধন্যবাদটা দিতে বাধ্য হলাম। একান্ত বাধ্যগত ধন্যবাদ তোমাকে সুন্দর ব্লগটির জন্য্।
লেখক বলেছেন: এমন একটা প্রশংসাময় কমেন্টের জন্য সত্যি কিন্তু লজ্জা পাচ্ছি আমি এইবার। তবে সবাই বলে আমার নাকি শুধুই অকাজের সময়। আমি তাতে একটুও রাগ করিনা অবশ্য। যত অকাজ করতেই আমার ভালো লাগে।
এত সুন্দর কমেন্ট আর এত প্রশংসার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ তোমাকে ও তোমাদেরকে।
এন এইচ আর বলেছেন:
আমি চা পছন্দ করিনা এখন আমার জন্য কফির ব্যবস্থা কর তারাতাড়ি । সা,ইনে চা পানের ধুম আর আমি গালে হাত দিয়ে বসে থাকব।
লেখক বলেছেন: অবশ্যই।তোমার জন্যও কফি আসবে । নেক্সট পোস্টে।
লেখক বলেছেন: অনেক খুশী হলাম কিন্তু আপুনি।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে!!!!!!!
লেখক বলেছেন: কেনো কেনো ?? রাগ করে?? এখুনি সোনার চা দিচ্ছি। রাগ করেনা বাবুটা। হাহাহাহা
অফ টপিক: সামহোয়্যারে একটা রান্নাবান্নার গ্রুপ খোলার প্রস্তাব দিবেন নাকি কেউ?
লেখক বলেছেন: কেমন লাগবে খেয়েই দেখোনা।
আমার ভালো লেগেছে। রান্না বান্নার গ্রুপ আছে তো মনে হয়।
লেখক বলেছেন: হাহাহাহা পৃথিবীতে এত কথা আছে যা খুশী লিখে দাও। নো প্রবলেম।
তোমার জন্য কাস্মিরী চা বানাই না হয়।
লেখক বলেছেন: হুম আমি হলাম সুন্দরের পূজারী। নিজেকে আর আশেপাশের সবকিছু সুন্দর দেখতে চাই, রাখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আর খুশী হলাম যে তুমি আমার হেসেলটা খেয়াল করেছো দেখে।
তোমার জন্য স্পেশাল কি চা যে বানাই এখন ? ভাবনায় পড়লাম।
এন এইচ আর বলেছেন:
তাহলে আজ নিজে বানিয়ে পান করি আর তোমার হাতের বানানোটা পানের অপেক্ষায় রইলাম।বি:দ্র: আমাদের রবিন্দ্র প্রেমী আপু দিনে দিনে এ কোন দিকে রওনা হচ্ছে। আপ্যায়নে ডুবে গেলে কি চলবে সাথে সেই পুরনো দিনের মতো লেখা চাই।
লেখক বলেছেন: হুম তোমার জন্য চা বানাচ্ছি। ঠিক কোন চা যে বানাই তোমার জন্য পিচ্চি ভাইয়াটা, তা নিয়ে চিন্তায় আছি।
গিফার বলেছেন:
ঐ ডা কইয়া লাভ নাই সত্যি সত্যি ফ্রি করেন। ভার্চুয়ালি চা খামু না...
লেখক বলেছেন: আরে সত্যি ফ্রী দেবো তোমাদের জন্য এমন একটা দোকান দেই যদি। কি আছে আর জীবনে বলো? হাহাহা
মোহাইমেন বলেছেন:
থুক্কু!!!! বুবু, বুঝতে পারি নাই, এইখানে চায়ের মেজবান চলতেছে, আমার নাক সরস তো, ঘ্রানে ঘ্রানে আইসা পরছিলাম লেখক বলেছেন: আরে আমি কি শুধু গুণে গুণে কয়েক কাপ চাই বানিয়েছি নাকি দাওয়াতীদের জন্য?
তোমার জন্যও আছে সোনার কাপে সোনার চা।
লেখক বলেছেন: এই কাপে করে চা ঢেলে দেবো তোমাকে ভাইয়া।
[
খুশী তো!!
লেখক বলেছেন:
কে বলেছে নাই?
শত রুপা বলেছেন:
Amar?????
লেখক বলেছেন:
এইযে তোমার টা আপুনি। খেয়ে ফেলো গরম গরম।
লেখক বলেছেন: ওকে । নো প্রবলেম। তোমার জন্য স্পেশাল কফি ই বানাবো।
তন্ময় ভট্টাচার্য বলেছেন:
আরিফ থেকে আনা, তনুজা আমার চা আগেই খেয়ে ফেলছে। অন্য কাপ দেন। নইলে আমি খেলমু না বললাম কিন্তু লেখক বলেছেন: ওকে অন্য কাপ আনছি একটু পরেই। চায়ের সাথে রাগ করেনা ভাইয়াটা।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এই স্বর্ণমুদ্রাগুলো গলিয়ে নতুন সোনার কাপ গড়াতে হবে রাজামশাই। তারপর আবার বানাবো নতুন রকম সোনালী চা।
কঁাকন বলেছেন:
humm
লেখক বলেছেন: এইবার পেলেতো তোমার আগুন গরম গনগনে চা???? তাও দিলাম সোনার কাপে।এইবার খুশী তো?
রাশেদ বলেছেন:
এতো ভেজাল করে চা বানাইলে খাবো কখন! কেটলে পানি গরম করি, কাপে গরম পানি দিয়ে টি ব্যাগ দেই, তারপর মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড গরম করি আবার, তারপর গুঁড়ো দুধ আর চিনি দেই। ফাস কেলাস চা।
লেখক বলেছেন: আমার গুলা ফাসের ফাস কেলাস চা। খেয়ে দেখো তাইলেই বুঝবে।
রোবোট বলেছেন:
রাশেদএত গ্যানজাম কে করে। মইক্রোওয়েভে টিব্যাগ, চিনি, আর দুধ দিয়ে দেড় মিনিট গরম করি। ব্যাস। ফাস কেলাস উইথ অনার্স চা
লেখক বলেছেন: আমার গুলা অনেক গ্যানজাম ভেজাল, গেজালের পরে বানানো ফাস কেলাস অনার্স মাস্টারস পিএইচ ডি চা।
লেখক বলেছেন: এখুনি চা বানাই আনছি গণ মুরুব্বী আমি অতীব দুঃখিত আমি এই টা জানতাম না যে আপনি গন মুরুব্বী।
অপবাদ ক্ষমা করুন মুরুববী ভাইয়া।
যীশূ বলেছেন:
অনেক ধন্যবাদ। কিন্তু চা খাওয়ার পর তো একটা সিগারেট খেতে হয়, সিগারেটটা খেয়ে আসি।
লেখক বলেছেন: ছি ছি ছি সিগারেট খাওয়া সাস্থ্যের জন্য খারাপ। এটা জানোনা???খেতে হবেনা সিগারেট আরো এক কাপ চা খাও বরং।
লেখক বলেছেন: ![]()
লুদ্ধক বলেছেন:
৫ রঙের চা খেয়েছেন? আমাদের সিলেটে আইসেন, খাওয়াবো... ঐ টা বানাতে চেষ্টা করেন...যাই হোক আমারও চা খাইতে ইচ্ছে হইতেছে... কি করি বলেন তো...
লেখক বলেছেন: না খাইনি। দেখিও নি এমন চা। তবে নাম শুনেছি। আর কিছু আগে সৌম্যের দেওয়া ছবিতে দেখলাম।
আর তোমার যখন চা খেতেই ইচ্ছে হচ্ছে দাড়াও তোমার জন্যও নিয়ে আসি এক কাপ।
লেখক বলেছেন:
এই নাও এক কাপ চা
লেখক বলেছেন: খেয়ে দেখো তাহলেই বুঝবে।
মানুষ বলেছেন:
মোতাব্বির কাগি'র বরফ চা খাইতাম চাই
লেখক বলেছেন: মোতাব্বির কাগি? উনি কে?? কই থাকেন??কই পাই এখন উনার চা।
বিষাক্ত মানুষ বলেছেন:
গ্রিনটি খাইতে কেমন জানি ওষুধ ওষুধ লাগে । লিপটনের এক ব্যাগ কিনে কোন মতে শেষ করছিলাম
লেখক বলেছেন: আমার মত করে বানিয়ে খেয়ে দেখো। অন্য রকম একটা ভেষজভাব আছে।
লেখক বলেছেন: উনি কে? মানুষের কেমন কাকী? কিছুই বুঝলাম না। উনাকেও চিনলাম নাতো।
বিষাক্ত মানুষ বলেছেন:
চা এর জায়গায় ছা পর্তে হইবে
লেখক বলেছেন: ওকে আমি কানা বগীর ছা পড়ে নিলাম।
লেখক বলেছেন: সব্যসাচী প্রসূন (কোল্ড কফির বদলে গ্রীন টি দিলাম)
একদম কান টান দেবো(যদি ছোটো হ্ও অবশ্য নাইলে পায়ে ধরে মাফ চাই) নাম নাই না??????????????? চোখে দেখোনা কানা??????? আবার পড়ো পোস্ট টা। কত কষ্ট করে করে যে যা খেতে চেয়েছিলো দেখে দেখে পড়ে পড়ে লিখলাম আর এখন বোলো নাম নাই না???????
লেখক বলেছেন: চা খাওয়ার বয়স শেষ হয় মৃত্যর পর। তুমি তো বেঁচে আছো। কাজেই বয়স শেষ হয়নাই। এই নাও এক কাপ চা।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হাহাহাহা জলদি চোখের ডক্টর দেখাও।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমি সবগুলোই খাব। গ্রিন টি তে আবার লেবু চিনি কেন? তুমি তো তিনটা কে একটা বানিয়ে বেশএকখানা ককটেল চা দিলে! (লেবু চা, মিন্ট চা, আর সবুজ চা)।এখন আমার সত্যি চা খেতে হবে, গেলাম খেতে।
লেখক বলেছেন: এই ভাবেই তো আমি সিদ্দিকা নানুর কাছে শিখলাম। এই ককটেল টি টা খেয়েই দেখোনা। মজা লাগবেই লাগবে।![]()
লেখক বলেছেন: এখুনি যাচ্ছি পড়তে।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
এই এক গ্লাস চায়ে কতটুকু চিনি?
লেখক বলেছেন: আধা কাপ আপুনি।
লেখক বলেছেন: মোটা হতে চাইলে এক কাপ দিতে পারো।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আমি লেম্বু গরম শব্বত খামুনা......... আমি লেম্বু ঠান্ড শব্বত খামু... তাড়াতাড়ি দিন.... না দিলে চুপ থাকুম না , চিল্লাই চিল্লাই কমূ আফ্রোদি আপু আমার লেম্বু শব্বত দাও।
লেখক বলেছেন: মরেছি এখন যদি সবাই আমাকে দিয়ে একে একে চা, কফি, শরবৎ অর্ডার দেয় আর আমাকেও একে একে শিখে শিখে সবাইকে খাওয়াতে হয়। তাহলে খুব শিঘ্রী আমি আমার অন্য সব কর্মকান্ড ভুলে যাবো অবশ্য পাকা রাধুনী/ বাবুর্চি হয়ে উঠবো। সেটাও কম লাভ না।
ওকে ওকে লেম্বুর শরবৎ আসিতেছে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আহা, কি আনন্দ আকাশে বাতাসে ...
লেখক বলেছেন: কেনো?? এত খুশী হঠাৎ?
ঝড়ো হাওয়া বলেছেন:
নীলকন্ঠের ০৭ রং এর চা খেয়ে আসলাম কয়েকদিন আগে। ০৭ রং হলো ভাউতাবাজি আসলে ০৭ লেয়ার হবে।
স্বাদ খুব একটা ভালো না।
লেখক বলেছেন: ওহ তাই বলো। যাজ বাবা বাঁচলাম শেষে খেয়ে দেয়ে আমার এক্সপেরিমেন্ট ফ্রুট চায়ের মত বমি করতে হতো।
লেখক বলেছেন: তোমার জন্য কফি বানাবো জেরিমনি। আইসক্রিম দিয়ে।
সহেলী বলেছেন:
আর কিছু নাহি চাহি গো ................
লেখক বলেছেন: হাহাহাহাহাহা
এন এইচ আর বলেছেন:
আচ্ছা আপু আমার মন্তব্যের নিচে দেখলাম পিচ্চি ভাইয়ার জন্য কি চা বানাবো বলে চিন্তায় আছো। কিন্তু আমি চিন্তায় আছি আমার তো কোন পিচ্চি ভাই নাই আর আমি না বললাম আমি আমি চা পছন্দ করি না। আমার জন্য কফি চাই। বড় মগ ভর্তি।
লেখক বলেছেন: তুমি তো নিজেই একটা পিচ্চি আবার কোন পিচ্চি ভাইয়া চাই? বড় মগে কফি ই বানাবো তোমার জন্য।
লেখক বলেছেন: না না তুমিও সব গুলাই টেস্ট করো টুসকি পুসকি।
ফ্রুলিংক্স বলেছেন:
পুদিনা পাতা দিয়ে শরবত খাইনি কোনদিন। পুদিনা পাতা ডলে ভদকা, আইস দিয়ে একটা ককটেল বানাতে দেখেছি। টেষ্ট করিনি লেখক বলেছেন: এইবার আবার চা শরবৎটা টেস্ট করে দেখো।
নতুন বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯ জেরী বলেছেন: আমি কফি খাবো ০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
লেখক বলেছেন: তোমার জন্য কফি বানাবো জেরিমনি। আইসক্রিম দিয়ে।
আগে আমার কফি... তার পরে জেলীর কথা চিন্তা.....
আর জেরী ছোট ... ছোটরা কফি খায়না...( ওকে এক কাপে একটু কফি আর বেশি করে দুধ দিয়া দেবেন কেমন,,, )
লেখক বলেছেন: তোমার টাই আগে দেবো আর জেলীমনিকে দুধের সাথে একটু কফি মিশিয়ে দেবো।
ভাস্কর চৌধুরী বলেছেন:
তোমার আজকের এই স্পেশাল মিন্ট গ্রীন টি চা তৈরী দেখে এই পর্যন্ত ৫ কাপ শেষ করেছি। যদিও আমি চায়ের রাজধানীর মানুষ। চায়ের প্রতি অন্য রকম ভালোবাসা কাজ করে আমার।
তবে মুগ্ধ আমি!!! জীবনের এই প্রথম সোনার পেয়ালায় তোমার তৈরী সোনার চা খাওয়ার সু-ভাগ্য হল আমার।
তাই তোমার জন্য বিভিন্ন রকমের কয়েক কাপ স্পেশাল চা..............
ভালো থেকো।
লেখক বলেছেন: সত্যি???
হাহাহা দেখলে তো আসলেই মিন্ট গ্রীন টি টা মজার।
অনেক অনেক ধন্যবাদ এত রকম চা দেবার জন্য।
নির্ঝরিনী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, অপসরা.....স্পেশাল চা বানিয়ে খাওয়ানোর জন্য। গত দুই দিন আসা হয়নি ব্লগে, তাই তোমার পোস্ট দেরিতে দেখলাম।আবারো ধন্যবাদ চায়ের জন্য....।
ভালো থেকো।
লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আপুনি।
হিমালয়৭৭৭ বলেছেন:
আফ্রোদিতি আপু, সবগুলো চা টেস্ট করতে দেয়ায় যারপরনাই অভিভূত হলাম!!!আগামী ৬মাসের জন্য চা জরিমানা তুলে নিলাম, তবে সত্যি সত্যিই গতমাসে চা খাওয়ানোর কথা ছিল, কিন্তু 'গুলশান টেস্টের" স্থান-কাল কোনটাই না জানানোয়, সেই চা টা এখন ব্লগেই খেতে হচ্ছে....এই জন্য আপনাকে আবার ১৭কাপ চা নতুন করে জরিমানা করা হল!!!!
লেখক বলেছেন: হায়হায় এখন কি হবে??? চা বানানো শিখতে শিখতে আর বানাতে বানাতে আমার বাকী সব কর্মকান্ড বাকী পড়ে আছে। এখনও আমার ১৭ কাপ চা রেসিপি শিখতে হবে নাকি??
বৈশাখী নৃত্য গীতি নিয়ে আপাতত বিজি একটু।
প হেলা বৈশাখের পরে আবার আসিবো ফিরে নতুন চা নিয়ে ।
হিমালয়৭৭৭ বলেছেন:
আরে, আমি তো চায়ের রেসিপির কথা বলিনি, আমি বললাম যে চা' টা সত্যি সত্যিই খাওযার কথা ছিল গতমাসে , কিন্তু আপনি আর সেই "গুলশান-টেস্টের" স্থান-কাল জানাননি.......সেজন্যই জরিমানা...
লেখক বলেছেন: আমি জানি তুমি বড়ই বুদ্ধিমান ছেলে। তোমার সাথে টেস্ট লড়ে মরবো নাকি? তুমি তো জিতবেই। তবে নর্মাল ১৭ কেনো ১৭ দুগুনে( কত হয় যেন) ততো কাপ চা খাওয়াতে আমার আপত্তি নেই আর। তোমার উছিলায় আমি কত্ত রকম চা বানানো যে শিখলা. আজীবন মনে থাকবে।
গিফার বলেছেন:
খুশকি কয় কি ?
লেখক বলেছেন: খুশকি আবার কে?
নীল-দর্পণ বলেছেন:
আমাল তা কই অ্যা...অ্যা....অ্যা....থাক তা না থাকলে থরবতই দিয়েন
না দিলে কিন্তু.....হু....
লেখক বলেছেন: তোমার জন্য থরবৎ ই দেবো তুমি তো পিচ্চি একটা বাবু।
লেখক বলেছেন: কান্দেনা .........এই নাও এক কাপ লেবু চা।
গিফার বলেছেন:
টুশকি পুশকি আর কে...
লেখক বলেছেন: টুশকি পুশকি না হয় বুঝলাম কিন্তু খুসকি দেখে ভয় পেয়েছিলাম । হাহাহা
লেখক বলেছেন: হাহাহা থ্যাংক ইউ
সহেলী বলেছেন:
চা পরিবেশন করতে গিয়ে অন্যের লেখা পড়ার ফুরসৎ নেই !!!!!
লেখক বলেছেন: ফুরসৎ আছে তো। কে বলেছে নাই? তবে যারা যারা চা খেতে এসেছিলো সবার বাড়ীতে সিরয়ালী যাচ্ছি । অমিশুক বলে একটু বদনাম আছেতো আমার সহেলীমনি।
আর একটা কথা, সামনে পহেলা বৈশাখ না? আমার কত কাজ!! নাচ গান , সাজুগুজু। তাই আবার বৈশাখী শাড়ীটা বানাচ্ছি নিজ হাতে। রেড রিবনের গোলাপ বানিয়ে সাদা শাড়ীটে বসাচ্ছি। কম ঝামেলা নাকি বলো? রাগ করোনা যেন আবার আমার উপরে।
শত রুপা বলেছেন:
খুব ইচ্ছে করছে তোমার হাতে এককাপ চা খাই।
লেখক বলেছেন: চলে আসো আমার স্বর্গের বাড়ীতে। শুধু এক কাপ না। যত রকম শিখেছি সব রকম খাওয়াবো এক কাপ করে।
নিহন বলেছেন:
আমি কিন্তু লালা চা খাবো বলছিলাম ।
লেখক বলেছেন: লাল রং ই তো লেবু চা টার। শুধু একটু লেবু দিয়েছি এই যা। খেয়ে ফেলো ঝটপট।
তন্ময় ভট্টাচার্য বলেছেন:
চা তো পাইলাম, কিন্তু আমার কাপে চা এত্ত কম কেন? সবার কাপ ভরা। আমি আর খেলমু না। চা কম দিয়া কাপে ফুল? শাক দিয়া মাছ ঢাকা? দেখছেন আমার কাপ? ছোট্ট মানুষ বইলা আপনাগো বড়দের কিচ্ছু বলি না।
লেখক বলেছেন: এটা হল ফুল ভাসা ফুলেল চা। শুধুই তোমার জন্য স্পেশাল। বানানো হয় শুধুই ছোট্ট বাবুদের জন্য।
ফেরারী পাখি বলেছেন:
মনটা বেশ খারাপ। মন খারাপ নিয়ে ব্লগে ঘুরঘুর করতে এসে দেখি, তোর সামান্য চা হয়েছে অসামান্য আহার, অনেক প্রিয় ব্লগারের দেখলাম নানা কথার বাহার--- সব মিলিয়ে মনের মেঘ খানিকটা হল ফিকে-----এখন বৈশাখের আগমন চারিদিকে
তুমি নেচে ওঠো
"এসো হে বৈশাখ এসো এসো"
আরএম্নি করেই (চা চিনি আর লেম্বুতে) সকলকে ভালোবেস।
লেখক বলেছেন: মাইগড!! এমন একটা কমেন্ট দেখলে মন কি রকম ভালো হয়ে যায় চিন্তা করতে পারো আপু?
অনেক অনেক অনেক ধন্যবাদ চা নিয়ে পড়ার জন্য আর শুভেচ্ছার জন্য।
মুক্ত বয়ান বলেছেন:
চা খাইয়া যেটুকু এনার্জি পাইছিলাম.. এখন মন্তব্য পড়তে পড়তে ক্লান্ত!!! আমারে চা দিয়া লাভ নাই। চা পছন্দ না। আপ্নে আমারে একটা আমের জুস পাঠাইয়েন।
[অ:ট: লেখিকার ঘরে দেখি খালি খাওয়ার ছবি!! দেওয়ালেও সব ফল-মূল!!]
লেখক বলেছেন: হাহাহা হুম কিচেনের দেওয়াল তো।তাই ফলমূল ভাইয়াটা।
শুনো কাঁচা আমের শরবৎ কিযে মজা করে খাচ্ছি কদিন। আমাদের বাসার টা খেলে কেউ ভুলেনা। তোমাকে খাওয়ালেও ভুলবেনা। কাঁচা আম কুচি, বিটলবন, পোড়া মরিচ গুড়া, চিনি আর একটু গোলমরিচ ব্যাস।
মিছে মন্ডল বলেছেন:
অসাধারণ চা আপু...আপনাকে অসংখ্য ধন্যবাদ...
লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়াটা। চা খেতে আসার জন্য।
মুক্ত বয়ান বলেছেন:
বাসায় দাওয়াত করেন!! কি আম?? ফজলি নাকি হিমসাগর??আর, আমের জুস না খাওয়ানোর কারণে আপনাকে মাইনাস!!!
লেখক বলেছেন: কাঁচা আম। কি আম জানিনাতো।আচ্ছা কালকে জেনে নিয়ে বলবো।
ইশ মাইনাস তুমি দেবে কেনো? তারা দেবে যারা চা/কফি/ শরবৎ পায়নি।
নকীবুল বারী বলেছেন:
টি ব্যাগের চা ভালো লাগে না। নরমাল চা-ই ভালো...............গরুর খাটি দুধ দিয়া একটু কড়া লিকার.............হালকা সড় ভাসতে পারে....এই টাইপ চা-ই ভালো লাগে। এইগুলান টেষ্ট কইরা দেখবো....দায় দায়িত্ব আপনের................
আর চা হইবো গরম, ঠান্ডা ক্যান?????? চা আর শরবত কি এক জিনিস.....????
লেখক বলেছেন: না না এক জিনিস নাতো তবে ঠান্ডাও হয় চা।
লেখক বলেছেন: যায় যায় । একশোবার যায়। হাজারবার যায়। সব গুলো খাও আপুনি।
হাইফেন বলেছেন:
চা ভাল্লাগেনা, বিড়ি খামু
লেখক বলেছেন: নো বিড়ি খাওয়া খাইয়ি। তোমাকে এক গ্লাসস করল্লার রস খাওয়ানো হবে। সাথে মরিচের গুড়া। আমি আজে বাজে লিখি না??দাড়াও মজা দেখাচ্ছি।
বানিয়ে আনি এক গ্লাসস মরিচ করল্লা।
নীল আলো বলেছেন:
আমি কি একটু বেশি দেরি করে ফেললাম!!কি জানি..দেখতে অনেক সুন্দর হয়েছে ...অপ্সরীয়ো স্পেশাল চা
লেখক বলেছেন: অনেক দেরী করে ফেলেছো নীলআলো মনি। যাইহোক, দেরী করলেও নো প্রবলেম। এখন যেটা পছন্দ খেয়ে ফেলো।
পারভেজ বলেছেন:
চা তো খেলাম! এবার কি টা হবে? ভাবছি দই দিয়ে কোন ঠান্ডা আইটেম হলে কেমন হয়! যা গরম পড়ছে!
লেখক বলেছেন: আবার কি তোমার জন্য বানাতে হবে দইবড়া/ লাচ্ছি বা বোরহানী? মরেছি, আমার বৈশাখী শাড়ী বানানো শেষ হবেনা তাইলে।
হাইফেন বলেছেন:
বিড়ি দিলে করল্লা খাইতে রাজি আচি
লেখক বলেছেন: বিড়ি দিবো কেনো? তোমার পানিসমেন্ট হইলো কড়ল্লার রস। আমার এমন সব সুস্বাদু খাবার/চা পোস্ট কে বলো হাবিজাবি তার শাস্তি। ভালো বললে খাবার দাবার ভেবে দেখতাম। (আকিজ) বিড়ি নাহয় আনানোর ব্যাবস্থা করা যেত।
হাইফেন বলেছেন:
তাইলে যাইগা..
লেখক বলেছেন: না না ওয়েট করো। কড়ল্লার রস বানানো হচ্ছে কিচেনে । না খেয়ে যাওয়া চলবেনা।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: শরবৎ তো এখোনো বানানো শিখিনি। ওকে আজ রাতে আবার সিদ্দিকা কবির নানুকে ফোন করবো। নতুন শরবৎ রেসিপি দিতে।
লেখক বলেছেন: থ্যাংক ইউ বন্ধু। তবে তুমি পুষ্টিকর করল্লার রস খাও। হাইফেনকে পানিসমেন্ট জুস করল্লার রস দিতে গিয়ে দেখলাম এটা অনেক অনেক বেশী গুণ গান যুক্ত খাবার আসলে।
বিবর্তনবাদী বলেছেন:
থ্যাংকিউ। তবে গুন যুক্ত বলেই জানতাম, এতে গান আছে জানা ছিল না।
লেখক বলেছেন: আছে আছে। এই জুস পরিবেশন ও খাইবার সময় গান করিতে হয়।
অক্ষর বলেছেন:
চা বানানো ভালো হয়েছে। চা দেওয়ার জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: হায় হায় তোমার কথা বার্তা যেন কেমন কেমন লাগছে। তুমি ভালো আছোতো অক্ষর?
অক্ষর বলেছেন:
জ্বী, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: ভালো থাকলেই ভালো। আবার অসুখ টসুখ করলো কিনা ভাবছিলাম।
অক্ষর বলেছেন:
না, সুস্থই আছি।
লেখক বলেছেন: আল্লাহ তোমাকে ভালো রাখুন।
লুদ্ধক বলেছেন:
শর্করার আধিক্য আর স্বল্প লিকার বিশিষ্ট আরেক কাপ চা খাবো...।
লেখক বলেছেন: ওকে তাই হবে । আরেক কাপ চা আনছি একটু পরেই।
লেখক বলেছেন: এই নাও আরেক কাপ।
[
কালপুরুষ বলেছেন:
এই মেয়েটা ভীষণ লক্ষ্মী, সবার কত খেয়াল করে। তোর জন্য মন থেকে দোয়া রইলো, সবসময় ভাল থাকিস। খুব ভাল।দেখো দেখো দেখো- এখানে আজ চায়ের বাজার,
রাজা থেকে প্রজা, উজির-নাজির কে কে নেবে বলো-
চা যে আছে হরেক রকম, ভীষণ মজার!
খাবেনা যারা পস্তাতে তারা, যে খেয়েছে সে মজা পেয়ে হাসে,
কাপ এগিয়ে বলে- আর কী আছে?
সরো সরো সরো, ভীড় করোনাকো-
একে একে সবাই লাইনে এসো,
হাতে নিয়ে কাপ, চুপ করে বসো।
এসে যাবে এই- একটু পরেই, গরম গরম চা,
সাথে যদি হতো, মন্দ কী বলো, গরম সামুচা।
লেবু চা, দুধ চা, গরম গরম আছে চা,
আরো আছে ঠান্ডা- বরফকুচির লিকার চা,
কে কী নেবে বলো, সবই যে ফুরোলো-
দেরী করে এসে দেখি গরম চা জুড়ালো।
লেখক বলেছেন: তুমি ছড়া লিখতে গিয়ে এত দেরী করে ফেললে ভাইয়া! গরম চা তো জুড়িয়ে জল। তাই আইস টিটাই খাও আপাতত।
লেখক বলেছেন: কে বলেছে নাই। তোমার জন্য রোজী এ্যপেল জুস!
মুক্ত বয়ান বলেছেন:
এই পোস্টে ২০০ তম মন্তব্য আমার!!! আপু, করল্লার রস যদি এমনে সাজাই দেন.. তাইলে তো ব্যাপক!! আপনে আমারে আমের শরবত খাওয়াইলেন না!!
লেখক বলেছেন: তা বটে। খাবার সাজানো কোর্স করাবো সবাইকে(মেয়েদেরকে) তাইলে পঁচা ঘচা, তিতা মিঠা সব খাবারই মজাদার মনে করে সবাই(শ্বশুর, শ্বাসুড়ী, দেবর , ননদ) খেয়ে নেবে।
আমের শরবৎ কোর্স করে নেই নিজে আগে তারপর খাওয়াবো তোমাকে। নয়তো এখন খেলে বাসার রান্নার বুয়া রেসিপি খেতে হবে।
লেখক বলেছেন: মাইগড!! এত কঠিন করে লিখো তুমি এই নাম?? গেছি আমি।
লেখক বলেছেন: ঠিক করছি বাবা একটু ওয়েট করো।
লেখক বলেছেন: আচ্ছা তাই হবে। এই গ্রীষ্মেই ম্যাংগো জুস, ম্যাংগো সেক, ম্যাংগো ভর্তা, ডাল, চচ্চড়ী তরকারী আচার বিচার যা কিছু আসে সব শিখে ফেলবো ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আছেতো।
এইযে
[
লেখক বলেছেন: তোমাকেও থ্যাংকস আমার এক্সপেরিমেন্টীয়ো চা খাবার জন্য মুন্নাবাবু।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
চা'য়ের পর কী আয়োজন থাকছে অপ্সরা? আমি চা খাইনা..এরকম কখনও বলেছি? মনে পরছে নাতো।
লেখক বলেছেন: তুমি তো চা খাও এ আমরা সবাই জানি। তোমার জন্য স্পেশাল পারফিউম চা বানিয়েছি তাই।
কিন্তু আপাতত চায়ের পর রান্না বান্না আয়োজন বন্ধ আছে। এখন চলছে বৈশাখী আয়োজন আল্পনা, ডালা কূলা আঁকাআঁকি, স্কুলে বাচ্চাদেরকে শিখানো বাংলা ও তার ঐতিহ্যের কথা, নাচ গান ছড়া আবৃত্তি কত যে কাজ!! এর মাঝে আবার বৈশাখী স্পেশাল শাড়ী বানাচ্ছি নিজের হাতে।
এসব ঝামেলা শেষ হলেই আবার রান্নাঘরে ঢুকে দেখবো কি কি বানানো যায় স্পেশাল আইটেম।
নববর্ষের আগাম শুভেচ্ছা।
মনজুরুল হক বলেছেন:
এই ভার্চুয়াল চা পান করানোর লোভ দেখাতে দেখাতে দেখবে একদিন সত্যি সত্যি তোমাকে এইসব আপ্যায়ন করতে হচ্ছে! সেই দিনের অপেক্ষায় রইলাম
কি আশ্চর্য্য ! আমি লেবু চা পছন্দ করি না, এটা জানলে কিভাবে ? গুড গুড!!
এবার আমার পছন্দের রেসিপি চাই.........কড়া তেলে ভাজা পিয়াজুঁ, বেগুনী, আলুপুরি, ফুচকা....উফস্ জিভে জল এসে গেল !!
লেখক বলেছেন: সত্যি সত্যি আপ্যায়ন করবো না হয় ভাইয়া। হুম আমি জানিতো তোমার পছন্দ রাজকীয়ো চা। তাই তো সোনার পেয়ালায় সোনার চা দিলাম তোমাকে।
তবে আমি খুব রাগ করেছি। সেই কবে সোনার পেয়ালায় স্পেশাল চা বানালাম তোমার জন্য আর তুমি এতদিন পর এলে???
যাইহোক তোমার পছন্দের রেসিপি কড়া তেলে ভাজা পিয়াজুঁ, বেগুনী, আলুপুরি, ফুচকা.. এইসব শুনে তো আমার মাথায় বাজ পড়লো। এখন তো আবার নতুন কোর্সে ভর্তি হতে হবে দেখছি।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ওয়াও !!আমি তো ব্যাপক দেরী করে ফেললাম.....অন্নেক থ্যাঙ্কস আপুনি.....।
ব্লগাররা তো দেখছি, এবার তোমাকে সিদ্দিকা অপ্সরা কবির না বানিয়ে ছাড়বে না.....হাহাহাহা.....।
ওও, আরেকটা কথা...ইয়ে, মানে...সোনার পেয়ালার সোনার চা'টাও আমি একটু খেতে চাইইই....!!!
লেখক বলেছেন: হায় হায় সর্বনাশ!! তাইলে আমার নানু সিদ্দিকা কবীরের কি হবে??
ওকে ওকে তোমাকে সোনার পেয়ালার চাটাও এক চুমুক দেওয়া হবে।
মেহবুবা বলেছেন:
এক কাপ চা সেটাও পেলাম না ? আর কখনো তোমার বাড়ি আসবো না ।
লেখক বলেছেন: তোমার জন্য এক কাপ না দশ কাপ চা সাথে ১০০ রকম টা আপুনি এটা কি সবার সামনে বলা যায়?????????? তাই চুপি চুপি.....
মনজুরুল হক বলেছেন:
ভাইয়ারে গত কয়েকদিন ঠিকমত লগইনও করতে পারি নাই! কয়েকটা ঝামেলায় ভীষণ ব্যস্ত ছিলাম। দেখ না পোস্টও করতে পারি না! আর পুরো এক আত্মিয় আছে আমার! ইদানিং প্রায় রোজ রোজ আসে! এসে তো আর যেতে চায় না! তার কারণেও ভাল ছিলাম না। তোমার পোস্ট দেখেও যেতে পারিনি। আমার সেই পরমাত্মিয়ের নাম- "মাথাব্যথা"।
তোমার বোশেখ পোস্ট দেখে মনে পড়ে গেল আমরা যখন সারারাত জেগে চৈত্র সংক্রান্তির দিনে এমন অনেক কিছু করতাম.....স্মৃতি হাতড়ে সে সব ফেরাতে গেলে আরো কষ্ট বাড়ে...থাক।
ভাল থেকো। তোমার চারুপাঠের সব্বাই আনন্দে উদ্বেলিত হোক।
লেখক বলেছেন: তোমার মাথাব্যাথার কথাটা শুনে খারাপ লাগছে এখন ভাইয়া।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও পড়তে আসার জন্য।
শ্রুতিমনিকে আমার ও আমার বাবুদের করা বোর্ডটা দেখিও। ওর নাম লিখেছি সেটাও দেখিও।
লেখক বলেছেন: এখুনি নাও এই এক কাপ। তুমি ছিলেনা তাই তো দেয়নি। এহকন এলে এখন খাও।লাগ কলেনা।
জিনাত বলেছেন:
আমি কি দোষ করলাম ....?
লেখক বলেছেন: কোনো দোষ করোনি......শুধু জানতাম না ঠিক কোন চা টা তোমার পছন্দ।এখুনি এক কাপ আমার পছন্দমত বানিয়ে আনছি।
লেখক বলেছেন: বাহ বাহ!! এক্সেলেন্টো কালার হয়েছে ভাইয়া।
অপ্সরা বলেছেন:
অনেক অনেক অনেক থ্যাংকসসসসসসসসসসসসসসসসসসসস।
লেখক বলেছেন: তোমার জন্য এইযে বানিয়ে আনলাম তো।
মুকুট বলেছেন:
চমৎকার পোষ্ট! মজার চা রেসিপি! ধন্যবাদ, শুভ নববর্ষ!
লেখক বলেছেন: তোমাকেও হাজার হাজার ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা।
অদৃশ্য বলেছেন:
অপস্রা.................................আর আমি কিনা চা লুটপাট হবার বেশ কয়েকদিন পর আসলাম....................এ বড়ই আফসোস আমার।তারপরেও অনেকের সাথে আমার জন্যও যে একটু চা অনেক কষ্ট করে বানিয়েছিলেন তার জন্য ...............একটু ধন্যবাদ দিয়ে চা'য়ের মজাটা নষ্ট করবোনা।
আপনার চা না খেয়েই আমি মুগ্ধ হয়েছি...........................
বৈশাখী শুভেচ্ছা রইলো..................
শুভকামনা..................
লেখক বলেছেন: না খেয়েই মুগ্ধ হবার জন্য অনেক অনেক ধন্যবাদ।আর নতুন বছরের শুভেচ্ছা রইলো।
ভুতের আড্ডা বলেছেন:
আমার্চা কৈ
লেখক বলেছেন: ভূতরা কি চা খায়???
সবুজ বলেছেন:
লেবু চিপা + আদা বাটা + তুলশি থ্যাতলা + ১টা এলাচ + ১টা তেজপাতা + ২টা লবন্গ + ১টু দারচিনি + ৩ চিমটি চা পাতা + ২০০গ্রাম পানি = সবুজ মিয়ার স্বপ্নে প্রপ্ত ইস্পিশাল গরম চা।
উপকারিতা : জ্বর, সর্দি, কাশি, হ্যাচ্চো, খকখক সব ফিনিশ।
(যক্ষা, হাপানী ও হুপিংকাশিও গ্যারান্টি সহকারে ভাল হয়)
সাবধানতা : অপাঙ্কতেয় পেট হলে হাতের কাছে স্যালাইন থাকা বাঞ্ছনিয়!
লেখক বলেছেন: এটা তো আমার খুবি দরকারে লাগবে। আমার আবার গলা বসা রোগ আছে। একটুতেই গলা বসে যায়।
অনেক ধন্যবাদ চা রেসিপির জন্য।
~টক্স~ বলেছেন:
বানাইতে ইচ্ছা করছেনা আপনার বাসায় চলে আসবো একসময় খাবার জন্য !
লেখক বলেছেন: আচ্ছা তাই হবে। বাসায় এলে ১০০ রকম চা একসাথে খাওয়ানো হবে।
~টক্স~ বলেছেন:
ওরে বাবা ! ভয় পাইসি। আমি আসলে তেমন চা-ভক্ত মানুষ না। সখের চা খাওয়া পাবলিক বলতে পারেন। দুই-এক রকম খাওয়ালেই আমি খুশি আর সাথে টা থাকলে কিন্তু মন্দ হয়না।
লেখক বলেছেন: ওকে ওকে চা না খাও টাই খাওয়াবো নাহয়।
লেখক বলেছেন: না না কে বলেছে দেই নাই??
একশোবার দিয়েছি , এক হাজারবার দিয়েছি তো।
লেখক বলেছেন: আরে চিকন ভাইয়া !!!! তোমার নাকি শুভবিবাহ সমাপ্ত হইয়াছে??? আমি কি আর জানতাম তুমি নতুন ভাবীজীর চা ছেড়ে এইখানে চা খেতে আসবে? তাহলে কি আর ভুলতাম তোমার নাম না দিতে।
যাইহোক এসে যখন পড়েছো তোমার আর নতুন ভাবীর জন্য স্পেশাল খানা পিনা রান্না করবে এই বোনটা।
তারিক হাসান তারিক হাসান বলেছেন:
আপু, আমি ব্লগে নতুন এসেছি। এসে দেখি আপনার চমৎকার চা সবাই খেয়ে ফেলেছে। এখন কি করব?
লেখক বলেছেন: তোমার জন্য নতুন খানাপিনার ব্যবস্থা করা হইবে। কোনো চিন্তা করোনা ভাইয়া।
লেখক বলেছেন: তোমাকেও অনেক থ্যাংকু। গ্রীন টি খাওয়ার জন্য।
অপ্সরা বলেছেন:
ওকে ওকে তাহাই হইবেক
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
.............................. দিদি তুমি আসলেই... লেখক বলেছেন: আচ্ছা যাই সোনার পেয়ালা সিন্দুক থেকে বের করে নিয়ে আসি, তারপর আরো এক কাপ চা বানাই তোমার জন্য।
লেখক বলেছেন: ওকে দাও । যদিও ফেইসবুকে শেয়ার দেওয়ার কোনো আইডিয়া নেই আমার।
কেমন আছো পিচ্চি ভাইয়া?
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
মেঘ বালিকা... গানটা শুনতেছি...
দিদি আমি কি আজীবন পিচ্চিই থাকব
লেখক বলেছেন: হঠাৎ মেঘবালিকা গান শোনা কেনো???
তুমি ৮০ বছরের বুড়া হয়ে গেলেও পিচ্চিই থাকবে আমার কাছে।
লেখক বলেছেন: বর্ষা আসুক। ভুনা খিচুরী রেসিপি আসবে।
শফিক আসাদ বলেছেন:
ইয়ে... মানে আমিও চা খাই তো... মানে আমিও চা পছন্দ করি আরকি... মানে... মানে...
লেখক বলেছেন: মানে মানে করতে হবেনা। তোমার জন্যও এক কাপ চা বানিয়ে আনছি।একটু অপেক্ষা করো। প্লিজজজ..........
লেখক বলেছেন: হুম ব্যাস্ত হয়েছি ঠিকি তবে এতটুকু ব্যস্ত সব সময়ই ছিলাম। শুধু প্রবলেম হোলো একেক সময় একেক রকম দিন নিয়ে মেতে উঠি। চা বানানোর দিন গুলোই শুধুই চা বানিয়েছিলাম। পুতুল বানানোর দিন গুলোয় শুধুই পুতুল ঠিক এখন বেশ কিছু নিত্য নতুন জিনিস নিয়ে মেতে উঠেছি। পোস্ট দিয়ে দেবো না হয় একটা । সবার এমন প্রশ্ন গুলোর জবাব দেওয়া হবে তাতে।
মে ঘ দূ ত বলেছেন:
চায়ের রঙটা একেবারে মনমতো। লোভ জাগছে। ইচ্ছে করছে এখুনি যেয়ে আরেক কাপ বানিয়ে নিয়ে আসি। আপনার পরিবেশন, ছবিগুলো তোলার ধরণ, আর পরিবেশনকারীর হাতের আধ-একটু উকিঁ মারা সব মিলিয়ে চমৎকার
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
তবে আসল কথাটা হলো আমি খুব সৌন্দয্য বিলাসী মানুষ। নিজেকে ও আশেপাশের সবকিছুকেই সাজিয়ে গুজিয়ে গুঁছিয়ে রাখতে ও দেখতে ভালোবাসি।
বন্ধুরা বলে আমি খুব স্বার্থপর। শুধু নিজেকে নিয়েই ভাবি আসলে। হাহাহাহাহা আমার ধারণা আসলেই আমি সেটাই।
মে ঘ দূ ত বলেছেন:
ভালো গুণ। তবে সৌন্দয্য বিলাসীতা আপনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাই আপনার সব পরিবেশনাতেই নান্দনিকতার ছোয়া স্পষ্ট ফুটে উঠে।
লেখক বলেছেন: জানিনা শিল্প কি ? ছোটো থেকে হঠাৎ নিজের মাঝে নিজে ডুবে যাওয়াটাই আয়ত্ব করে নিয়েছিলাম। জাগতিক কলুষতা, এত অভাব অভিযোগ বিদ্রোহ বিচ্ছেদ থেকে কি করে যেন নিজের জন্য ভালোলাগার জগৎ খুঁজে নিতে শুরু করলাম। তারপর আমি নিজে নিজেই শিল্পী হয়ে উঠেছি। জানতাম না নিজে কখনও যদি আশেপাশের মানুষ গুলো না জানাতো। তারপর থেকেই শিল্পটা আমার এক মজার খেলা।
প্রচেত্য বলেছেন:
বাহ ! চমতকারলোভ হচ্ছে একবার চেখে দেখবার
আমার ওয়ার্কস্টেশনে কিছুক্ষণ আগে অফিস টি-বয়টি এক কাপ 'লিকার' দিয়ে গেল (আমি অবশ্য দুধ চা পছন্দ করিনা), কিন্তু ছবিতেই যা দেখছি তাতে তো লোভ সামলামো মুশকিল হয়ে পড়ছে .....
এক কাপ চা কি পার্সেল করে পাঠানো যায়
ঠিকানা :
পাঠানো যাবে কি ?
লেখক বলেছেন: যাবেনা কেনো??
একশোবার যাবে। এখুনি এই ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি।
লেখক বলেছেন: বুঝেছি। চা বাগান দেখতে দেখতে অরুচী ধরে গেছে।
লেখক বলেছেন: কিছুদিনের মাঝেই চা বাগান বেড়াতে যাচ্ছি।
লেখক বলেছেন: অবশ্যই ট্রাই করো। আমার খুবই পছন্দের একটা ড্রিন্কস এটা
লেখক বলেছেন: গ্রীন টি ট্রাই করোনি এখোনো??
লেখক বলেছেন: লেবুও দিতে হবে আর বানানোর পর বরফ ।![]()
লেখক বলেছেন: আছে!![]()
রাতের ট্রেন বলেছেন:
অনেক ভাল লাগল........অনেক ধনবাদ।,,,,,
লেখক বলেছেন: থ্যাংক ইউ ট্রেইন ভাইয়া।
সায়েম মুন বলেছেন:
ব্যাপস! শরবত চা! আমার জন্মের আগেই দেখি কত্ত আধুনিক যুগ শুরু হৈছে। আপি আমারে এক কাপ শরবত চা খাওয়াও না
লেখক বলেছেন: ![]()
এক কাপ কেনো?
দশকাপ খাওয়াবো।![]()
ঘুমন্ত আমি বলেছেন:
চা নিয়ে যে এমন অসাধারন পোষ্ট হতে পারে সেটাই তো জানা ছিল না ।তবে কমেন্ট গুলো এবং এর সাথে ব্যবহারিকত ছবি বেশী ভালো লেগেছে ।
লেখক বলেছেন: হাহাহাহা
হুম আমি একসময় চা স্পেশালিস্ট হতে চেয়েছিলাম ভাইয়া।![]()
লেখক বলেছেন: ![]()
ট্রাই ট্রাই ট্রাই আপুনি!!!![]()
রু আদে বলেছেন:
বিভিন্ন ধরনের চায়ের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। অসাধারন পোস্ট তাতে কোন সন্দেহ নাই। প্রিয়তে রাখলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...












































