আমার প্রিয় পোস্ট

নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া

০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৪

শেয়ারঃ
0 0 0

নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল,
ফুল নেবোনা, অশ্রু নেবো
ভেবেই হই আকুল........

ভেবে ভেবে আকুল হয়েছিলাম সেদিন।তোমার নয়নে দেখেছিলা জল ভরা আকুতি আর ঠিক তার উল্টো পিঠেই যেন আঁচল ভরা এক ফুল্লগুচ্ছ অপ্রতিরোধ্য ভালোবাসার টান। কোনটা নেবো আমি? আমি অসূর্য্যস্পর্শা অবরোধবাসীনি। দুর্গম দূর্গে বসবাস আমার। সেই ছোট বেলায় পড়া ফেইরী টেলসের র‌্যাপুন্জেল যেন। রাজকুমার প্রতীক্ষমান। কুন্তল খুলে দেবার অপেক্ষায়।

মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে গাঁথো যখন, আরো ভালো লাগে।

সাধ আর সাধ্যের কি এক অদ্ভুত টানা পোড়েনের ভেতর দিয়ে চলাচল।তবুও ভালোলাগা, ভালোবাসার এক চুম্বক আকর্ষন। বিরহেও ফোঁটে ফুল। ঠিক যেন কোনো প্রস্তরমন্জরীকা। আর মালা গেঁথে যাই আমি সেই পাথরের ফুলদলগুলি দিয়ে।

পেয়েও তোমায় যদি হারাই,
দূরে দূরে থাকি গো তাই।
পেয়েও হারিয়েছি। তবুও দূরেই ছিলাম, দূরেই আছি। তারপরও জানতে ইচ্ছে করে। দূর কাকে বলে? আচ্ছা তুমিই কি বলতে পারো? দূর কাকে বলে?
Click This Link

আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
আমার কথার ফুল গো , আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও।
Click This Link
সেই সময়টা ছিলো খুব অদ্ভুত। বিষন্নতায় ভরে উঠতো মন যখন তখন।
কারনে অকারনে তোমাকে ভেবে চোখ দুটো জলে ভরোভরো।।মনে পড়ে কত দিন কত রাত, বিশেষ করে নিশুতী রাত গুলোয় ঘুম ভেঙে বারান্দায় বা জানালায় দাড়ালেই চোখে পড়তো এক আঁকাশ ভরা তারার মেলা বা কখনও অমাবশ্যার নিকশ কালো অন্ধকার।
কিন্তু অদ্ভুত একটা ব্যপার জানো? সে সময়টায় প্রতিটা বার মনে পড়তো তোমাকেই , তুমি হয়তো ঘুমিয়ে আছো বা জেগেই, জানিনাতো। ঘুম ভেঙে জেগে ওঠো যদি, আকাশে ছড়িয়ে দিলাম আমার অস্ফুট কথার ফুল প্রিয়তম, ছড়িয়ে দিলাম আমার নিশুথী রাতে তোমাকেই ভেবে গাওয়া এই গুনগুন গানের কলি । তুমি যত দূরেই থাকোনা কেনো। ছুঁয়ে যাক সেসব তোমাকে। সে ছিলো এক দূর্মনীয় চাওয়া। বুকের গভীরের প্রতিটা তন্ত্রীতে বেজে গিয়েছিলো সেই আকুলতা।

এমনি বরষা ছিলো সেদিন,
শিয়রে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলসবীণ
মনে কি পড়ে প্রিয়????
Click This Link
সময় তার নিজস্ব গতীতেই এগিয়ে চলে। দিন যায় মাস যায় বছরও এক এক করে হারিয়ে যায় কালের বিবর্তে। তবুও ফিরে ফিরে আসে ফাগুনের আগুনঝরা দিন, ফিরে আসে অলসবীণে গেয়ে শোনানো কোনো এক বরষাদিনের গান।
মনে কি পড়ে প্রিয়???


তেপান্তরের মাঠে বঁধু হে
একা বসে থাকি....
তুমি যে পথ দিয়ে গেছো চলে
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি।
Click This Link
তোমার হেঁটে যাওয়া পথে আজ একা বসে থাকি। এপথের ধুলোতেই তো মিশে রয়েছে তোমার চরনচিহ্ন। যে ধুলা অঙ্গে ধারন করে জুড়ায় আমার সকল যন্ত্রণা, ক্ষত। হয় কিছুটা হলেও যেন ব্যথা ও বেদনার উপসম।

আমার ঘরের মলিন দীপালোকে
জল দেখেছি যেন তোমারও চোখে।
চোখ বুজলেই আজো দেখতে পাই , তোমার নীরব কান্না, তোমার চোখের জল, যত মলিন দীপালোকই হোক না কেনো। কোনো কিছু দিয়েই যে তা আড়াল করা যায়না ।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই,
কেন মনে রাখো তারে,
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।

কি এক অকারন অভিমানে , মন কাঁদে প্রাণ কাঁদে। প্রার্থনা করি মনে প্রাণে, ভুলে যাও, ভুলে যাও চিরজনমের মত এই আমারে।
Click This Link

আবারও কোনো একদিন,

পথ চলিতে যদি চকিতে,
কভু দেখা হয় পরানপ্রিয়........
চাহিতে যেমন আগের দিনে,
তেমনি মদির চোখে চাহিও।

যদিগো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল করিওনা ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে
সে নাম ধরে বারেক ডাকিও।

তোমারও প্রিয় পাশে যদি রয়,
মোরও প্রিয় সে করিওনা ভয়।
কহিবো তারে আমার প্রিয়ারে,
আমারো অধিক ভালোবাসিও।
Click This Link

তবু শুধু এতটুকুই বলার আছে, এতটুকুই জেনো তুমি.....
জনম জনম তব তরে কাঁদিবো............
যতই হানিবে হেলা ততই সাধিবো!!

তোমারি নাম গাহি, তোমারি প্রেম চাহি,
ফিরে ফিরে নিতি চরণে আসিবো।

জানি জানি বঁধু , চাহে যে তোমারে,
ভাসে সে চিরদিন নিরাশা পাথারে
তবু জানি আমি, কোন সে লোকে আমি
তোমারে পাবো বুকে বাহূতে বাঁধিবো।
Click This Link

পরজনমটা এখনও বাকী রয়েছে তাইনা?
তেপান্তরের মাঠে, বঁধু হে একা বসে থাকি.............সেই প্রতীক্ষায়।

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৬
~স্বপ্নজয়~ বলেছেন: সরাসরি প্রিয়তে ... তারপর পড়তেছি :D
০২ রা জুন, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: ভাইয়া,
এখন তোমাকে একটা মেইল লিখবো। একটু পরে অবশ্য। কারণ এখুনি লিখলে মেইলটা পড়ে মন খারাপ হতে পারে তাই একটু পরে লিখছি।

ছবিতে যে চোখটা দেখছো আমার আঁকা। কদিন ধরে সবার চোখ আঁকার প্রাকটিস চালাচ্ছি। নতুন প্রচেষ্টা। যদিও প্রচেষ্টার সূচনা সেই শিশুকাল থেকেই।

২. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৬
'লেনিন' বলেছেন: রীতিমতো ছোটোখাটো গবেষণা করে ফেলেছেন :)
০২ রা জুন, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: গান নিয়ে সব সময় গবেষনা চালাই। যদিও আমার গবেষনা শুধুই গান নিয়ে না। ছোটো খাঁটো চোখের সামনে যা পড়ে, ভালো লেগে গেলে আর রক্ষা নেই । শুরু হয়ে যায় আমার গো+এষনা= গোবেষনা।

৩. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:১২
~স্বপ্নজয়~ বলেছেন: হুমম ... আমি অনেক্ষন থেকে চোখটাই দেখছিলাম ... রিফ্লেক্সনটা ...

আমার পোস্টের ঐ চোখটা কিন্তু আমার :D
০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: হায় খোদা!!!
আমি তো ভেবেছিলাম কোনো মেয়ের চোখ।

৪. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৫
আবু সালেহ বলেছেন:
প্রিয়তে প্রিয়তে....তোমার কথার আলোতে.....

আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
আমার কথার ফুল গো , আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও।
০২ রা জুন, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: কুড়িয়ে নাও

আমার দেওয়া গানের লিঙ্কগুলো গো ,
আমার লেখা গানের কথাগুলো গো,
নিজের জীবনের সাথেও মিলিয়ে তুমি নিও।
:P

৫. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
ফুল নেবোনা, অশ্রু নেবো
ভেবেই হই আকুল........

কালের বিবর্তে এক এক করে হারিয়ে গেলেও এমন কিছু থাকে যা কালের বিবর্তে কখনও হারিয়ে যায়না। কখনও যাবেওনা। যেমন এ পোষ্টে দেওয়া গানগুলো কখনও হারাবে না। তোমার আমার আমাদের কোটি কোটি হৃদয়ে বেঁচে থাকবে মহাকাল।
তোমাকে যেমন বাভায় ঠিক তেমনি.......................................।
তোমার এই প্রয়াসটা ধেকে সত্যি ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এমন পোষ্ট দেওয়ার জন্য। তোমারি কর্মপ্রয়াস সত্যি অতুলনীয়।

অসাধারণ পোষ্ট দিয়েছো।


ভালো থেকো।
মঙ্গলে থেকো।
০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: এত প্রশংসা করোনা। শেষে ফুলে ঢোল হয়ে গেলে আর নাচতে পারবোনা। স্টেজ ভেঙে পড়ে যাবোতো।:P

৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বাপ্রে...এতো গান নামাব কখন আর শুনবো কখন?
০২ রা জুন, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: এখন নামাও । পরে শুনো।

৭. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:২৬
খলিল মাহ্‌মুদ বলেছেন:
তোমারি আঁখিরও মতো আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি সেকি তুমি?

__________________________

পরজনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

__________________________

যতো ফুল ততো ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এতো ভালো লাগে

__________________________

মোরা আর জনমে হংসমিথুন ছিলাম
ছিলাম নদীরও চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটিরও ঘরে

__________________________

জনম জনমও গেলো আশা পথ চাহি
মরু মুসাফির চলি আর নাহি নাহি

__________________________

আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশেরও গায় বাতায়ন খুলে দিও
__________________________


কতো কতো প্রিয় কলি যে আছে, কিন্তু যেটা পুরো জীবন জুড়ে জড়িয়ে আছে :

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও একেবারে

আমি গান গাহি আপনার সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর নিশীথও অন্ধকারে

দয়া করো দয়া করো আর আমারে লইয়া খেলো না নিঠুরও খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা

আমি ফিরি পথে তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি
আমি কি ভুলেও কোনোদিনও এসে দাঁড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
০২ রা জুন, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: কতো কতো প্রিয় কলি যে আছে, কিন্তু যেটা পুরো জীবন জুড়ে জড়িয়ে আছে :


ঠিক। এসব আজীবন জড়িয়েই থাকবে। সকলে ছেড়ে গেলেও।

০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: আচ্ছা আগে উপহার টা দেখি।

০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উপহারটার জন্য। অনেক ভালো লাগলো।তবে জনম জনম তব তরে কাঁদিবো এই গানটার লিঙ্ক পেলাম না কোথাও।এটা থাকলে আরো বেশী খুশী হতাম ।

৯. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: আপু তোমার কাছে এ গানটা আছে ? থাকলে দাও না প্লিজ ---

(লিরিকটা মনে হয় এরকম )

তিলক তিলক টংকার
তিলক তিলক টংকার
বসুন্ধরার পিন্জর তলে ....
০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: না নাই ভাইয়াটা। তবে এই গান কেনো আমি জীবনে শুনিনি এটাও বুঝতে পারছিনা। বিবর্তনবাদী বা ইমন জুবায়ের জানতে পারে । দাড়াও ওদেরকে শুনে দেখবো।

১০. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৬
ইমন জুবায়ের বলেছেন: @ অনন্ত দিগন্ত

গানটা আমার অপরিচিত।
০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আমিও সেটাই ভাবছি কোথাও ভুল আছে ।

০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: নজরুল গীতির বই চেক করেও এমন কোনো গান পেলাম না। তিলক দিয়ে কোনো গান নেই।

১১. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫৩
ইমন জুবায়ের বলেছেন: আমারও তাই মনে হয়।

জনম জনম তব তরে কাঁদিবো/ এই গানটার লিঙ্ক পেলে পরে জানাব।
০২ রা জুন, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১২. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫৯
অনন্ত দিগন্ত বলেছেন: আমি কিন্তু কনফিউজড আপি, এটা নজরুল সংগীত নাকি রবীন্দ্র সংগীত ... জীবনে এই জাতীয় গান খুব কম শুনেছি তো এ জন্য নিশ্চিত হয়ে আমিও কিছু বলতে পারছি না ... আপনার এ পোষ্ট দেখে হঠাৎ মনে হলো এরকম একটা গান শুনেছি অনেক আগে, তাই জিজ্ঞেস করেছিলাম :(
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: মনে হয়না এটা নজরুল। এবার রবীন্দ্র সংগীতেও খুঁজতে হবে। রবীন্দ্র সংগীত হলে অন্তত আমার শোনার কথা।

১৩. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:৫৯
ফ্রুলিংক্স বলেছেন: হয়েছে।

নজরুল সংগীত!!

কোনটা ছেড়ে কোনটা ?? এতো গান শুনবো কখন??

গতকয়েকদিন একটা গান বেশ শুনতেছি।
Click This Link

হয়ত ভালো লাগবে।
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: সত্যি ভালো লাগলো ।

আর অনেক অনেক ধন্যবাদ ফ্রুলিংক্স।

১৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:০১
আগামি বলেছেন: নজরুল গীতি আমার প্রিয়
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আমারও

১৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:০২
আকাশ অম্বর বলেছেন:

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৬. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:১৫
মহলদার বলেছেন:

দীপ নিভিয়াছে ঝড়ে
জেগে আছে মোর আঁখি
কে যেন কহিছে কেঁদে
মোর বুকে মুখ রাখি
পথিক এসেছ নাকি?
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: এত সুন্দর গানটার লিঙ্ক দিলে আরো খুশী হতাম। কথাগুলির জন্য ই অনেক অনেক ধন্যবাদ

১৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:২৫
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ভুল করে যদি ভালবেসে থাকি
ক্ষমিও সেই অপরাধ....
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: অনেক অনেক ভালো আর খুব ভালো লাগার গানের সন্ধান পাচ্ছি এখন নিজেই। এই গুলো আগে শুনিনি। অনেক ধন্যবাদ।

০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: মনে মনে হাসছো নাতো শামীম???

০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ একলব্য।

০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: তোমাকেও হাজার হাজার ধন্যবাদ আমার পোস্ট টা দেখার জন্য।

২১. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তোমারই আকাশে এসেছিনু হায় আমি কল;কে চাঁদ...
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: এই গানটাও অনেক অনেক সুন্দর!!

২২. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫৫
সুফিয়ান ডট কম বলেছেন: আমার সব থেকে ভাল লাগে.... আমি চিরতরে দুরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে....
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আমারও ভালো লাগে এই গানটা ।

অনেক অনেক ধন্যবাদ

২৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:০৬
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, গানের রিভিউ ভাল হয়েছে, আর গানের সিলেকশনটাও ভাল লাগল....তবে কয়েকটা গান থাকতে পারতো, যেমন "মোর প্রিয়া হবে এসো রাণী", "মোরা আর জনমের", "তুমি সুন্দর, তাই চেয়ে থাকি"................

যাইহোক, এতগুলো গান একই পোস্টে থাকায় আফ্রোদিতি আপুর এই পোস্টটাকে তুলে রাখছি।।


প্রাগৈতিহাসিক যুগে নাকি আপনার মেইল লেখার অভ্যাস ছিল????
০২ রা জুন, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: পোস্টটাকে তুলে রাখবার জন্য অনেক অনেক ধন্যবাদ হিমলু।

তবে প্রাগৈতিহাসিক যুগের অভ্যাসটা আবার অচীরেই ঝালাই করবো খুব তাড়াতাড়ি।

তুমি কেমন আছো?? পরীক্ষা শেষ?

২৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:১১
কালপুরুষ বলেছেন: তুইতো দেখি রীতিমত নজরুল সঙ্গীত গবেষক হয়ে গেছিস। এতো কষ্ট আর যত্ন করে লিখেছিস যে ভাল না লেগে পারে। প্রিয়তে রেখে দিলাম।

ভাল থাকিস।
০২ রা জুন, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আরে সবাই তোমরা আমাকে গবেষক বলছো কেনো?
তবে আমি বুঝি রবীন্দ্রসঙ্গীত গবেষকও নই??
কত গান নিয়ে গবেষনা করলাম !!!!

যাইহোক, প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ অনেক অনেক ভাইয়ামনি।

২৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:১২
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: শুধুই কি তার প্রেম বিষয়ক গান, নাকী অন্য ধরনের গানও আপনার পছন্দ..??

আমি কিন্ত তার ভীষন ভক্ত "নিক" দেখেই বুঝতে পারছেন.. ;)
০২ রা জুন, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: না সব কিছুই ভালো লাগে। যেমন লিচু চোর থেকে শুরু করে বুলবুলি নীরব নারগিস বনে , বা এত জল ও কাজল চোখে পাষানী আনলে বলো কে ?

বা ঝিঙে ফুলের মত কবিতাগুলো বা শিউলী মালা , পদ্ম গোখরো ও আরো অসংখ্য কবিতা গা গল্প, সাহিত্য আছে যা আমার খুব খুব প্রিয়।
তবে আজকের গান গুলো শুধুই কিছু স্মৃতিবিজড়িত তাই লিখেছিলাম বিশেষভাবে।

২৬. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:১৪
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, আমার পরীক্ষা এটা আপনি কোথায় শুনলেন??? আমার তো এখন পুরোদমে ক্লাস চলছে.........

প্রাগৈতিহাসিক যুগের অভ্যাস যত তাড়াতাড়ি ঝালাই হয় ততই কল্যাণকর........আর আপনি আমাকে 'হিমলু' বলা শুরু করলেন কবে থেকে??? আগে যে কী বলতেন সেটা অবশ্য ভুলে গেছি...
০২ রা জুন, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: হিমু বলতাম । সেটা তো তোমার একদম পছন্দ না।আচ্ছা হিমালয় ই বলবো।অবশ্য হিমাদ্রী ও বলা যায়।হিমালয় নামটায় এক রকম জীবনে অনেক বড় হবার আভাস দেখতে পাই।

এইবার নাম নিয়ে গবেষনা শুরু করে দিলাম আবার।

যাইহোক, আজকাল কম কম দেখি, একদম চুপচাপ, তাই ভাবলাম আবার পরীক্ষা বুঝি।

২৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৩৩
হিমালয়৭৭৭ বলেছেন: যাইহোক, আজকাল কম কম দেখি, একদম চুপচাপ, তাই ভাবলাম আবার পরীক্ষা বুঝি। .........হ্যা একটু অনিয়মিত হয়েছিলাম গতমাসে, কিন্তু এখন তো আবার ফিরে এসেছি...

আফ্রোদিতি আপুর কোন কারণে মন খারাপ নাকি???
০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হুম মন খারাপ। তবে চিন্তা করোনা।কিছু হবেনা। সব ঠিক হয়ে যাবে।

তুমি আজকাল একটু চুপচাপ হয়ে গেছো। মনে হয় বড় হয়ে যাচ্ছো।

০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ভালো আছি। তুমি কেমন আছো?

২৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:১০
মহলদার বলেছেন:

দীপ নিভিয়াছে ঝড়ে
জেগে আছে মোর আঁখি
কে যেন কহিছে কেঁদে
মোর বুকে মুখ রাখি
পথিক এসেছ নাকি?
(শিল্পী: যুথিকা রায়)
Click This Link
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহলদার

৩০. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:২৮
বিবর্তনবাদী বলেছেন: মনে হয় লেখাটা ভালই লিখেছ।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: জানিনা ভালো লিখেছি কিনা। মাঝে মাঝে উদাসী মনে কিছু লিখে ফেলা আরকি।

কেমন আছো বন্ধু?

৩১. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৪১
ধীবর বলেছেন: নজরুল যদি জানতেন যে কাটাবন এলাকায় ফুলের ব্যাবসা জমজমাট তাহলে, তিনি ফুল না অশ্রু এই দ্বিধায় ভুগতেন না। ;)

অটঃ অনেক দেরিতে তোমার আইসক্রিমের পোস্টে গিয়ে দেখি সব সাবাড়। এতগুলি মানুষের জন্য মাত্র কয়েকটা আইসক্রিম? যাই হোক, ফালুদা বানালে আওয়াজ দিও, সবার আগে পৌছে যাব।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: তখনও ভুগেছিলেন দ্বিধা দ্বন্দে। কেন সেটা বুঝে নাও।


কে বলেছে শেষ?? এই আইসক্রিম জীবনে ফুরোয়নাতো। ফালুদা বানালে আগে আগে তোমাকেই খবর দিয়ে আসবো।

৩২. ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: প্রিয় পোস্টে অপসরা আপু। থাক, ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করবনা। কী অসাধারণ কাজটি তুমি করেছ আপু জানোনা।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আরো অনেক প্রিয় গান আছে । মনের কথা গুলোও সব গানেই খুঁজে পাওয়া যায় তারপরও এই গান গুলো বিশেষকোনো স্মৃতিমূলক তাই শুধু একটি ই বেছে নিয়েছিলাম।

৩৩. ০৩ রা জুন, ২০০৯ সকাল ৭:২২
মে ঘ দূ ত বলেছেন: আমার কাছে অন্য গানগুলো এক অনুপ ঘোষালের কাছে ম্লান হয়ে গেল। হৃদয়-দুয়ার অবমুক্ত করে শুধু তাকেই অনুমতি দিলাম সুর-সুধা ছড়িয়ে দেয়ার জন্য।

আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়।

চমৎকার এই গানটার জন্য ধন্যবাদ।

লেখাটা চরম ভালো লাগলো। গানের কথা দিয়ে সাজিয়ে সাজিয়ে হৃদয়ের কথা বলা চাট্টিখানি কথা নয়। নজরুলের গানের উপর কতটা দখল থাকলে এটি পারা যায় ভাবছি।

ভিন্ন প্রসংগঃ ইমনদাকে ধন্যবাদ লিঙ্কটা শেয়ার করার জন্য। উপকার করলেন।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য আর গান গুলো শোনার জন্য ।

নজরুলের গানের উপরে দখল না এই গান গুলো কি করে করে যেন বুকের গহীনে প্রথিত হয়ে গেছে। শুনে শুনেই।

৩৪. ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: আপনেতো আসল গানটাই দেননাই। মোহাম্মদ রফির গাওয়া:

আলগা করোগো খোপার বাধন
দিল মেরা ওহি ফাস গেয়ী
বিনোদ বেলীর জড়ির ফিতায়
দিল মেরা ওহি কাস গেয়ী


গান হইলো এগুলান, পুরাই মাথানস্ট!
০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: মাথা নষ্ট হয়ে গেলে সেই গান শুনে কি লাভ???

কি আশ্চর্য্য কথা!!!!

৩৫. ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:১৮
নির্ঝরিনী বলেছেন: চোখটা আঁকা খুব সুন্দর হয়েছে...ছোটবেলায় ক্লাসের খাতায় একটাই চি্ত্রাঙ্কন করা হতো...সেটা এই এক চোখ...তবে তোমার মতো এতো সুন্দর কখনো আঁকতে পারিনি...কেন যে আকতাম এক চোখ নিজেই জানিনা.. তোমার এই ছবিটা দেখে মনে পরলো।

আজ সকালেই মনে মনে এই গানটা গুনগুন করছিলাম...

নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল,
ফুল নেবোনা, অশ্রু নেবো
ভেবেই হই আকুল........

এসেই পেয়ে গেলাম গান সহ অনেক অনেক সুন্দর একটা পোস্ট...

কয়দিন আগেই দেখলাম রবীন্দ্র সঙ্গীত নিয়ে গবেষনামূলক পোস্ট...আজ দেখি নজরুল সঙ্গীত নিয়ে পোস্ট...তুমি দেখছি গানের জাহাজ....

তোমার বহুমূখি প্রতিভা দেখে আমি সত্যিই ভীষন মুগ্ধ....

ভালো থেকো অপসরা প্রতিসময়....


০৩ রা জুন, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুমনিটা।

এটা হলো আমার গান বিশ্লেষন।

গানের জাহাজ বলোনা শেষে আহ্লাদের ডুবে যাবো।:P

৩৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৫২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: আপনেতো আসল গানটাই দেননাই। মোহাম্মদ রফির গাওয়া:

আলগা করোগো খোপার বাধন
দিল মেরা ওহি ফাস গেয়ী
বিনোদ বেলীর জড়ির ফিতায়
দিল মেরা ওহি কাস গেয়ী


গান হইলো এগুলান, পুরাই মাথানস্ট!

উদাসী ভাই আসেন কোলাকুলি করি।

আরেকটা আসল গান দেন নাই। আমার চতুর্থ বা পঞ্চম জাতীয় সংগীত।

এত জল ও কাজল চোখে
পাষাণী আনলে বল কে
টলমল জলমতির মালা
দুলিছে ঝালর পলকে।
০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: এটা আমারো খুব প্রিয় একটা গান। জলমতির মালা কথাটা এত অবাক করা!! কি করে কবি নজরুল লিখছেন এমন গান আর এমন একটা শব্দ আবিস্কার !! ভেবে পাইনা।

অশ্রুবিন্দুটি যেন জলের মুক্তো!!

৩৭. ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট না করি আর। :P
০৩ রা জুন, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ দিতে হবেনা । এমনিতেই অনেক খুশী হলাম।

৩৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:০৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: গোলাপের উপর যখন শিশির জমে আর সূর্যের আলো যখন তার উপর পড়ে তখন সৌন্দর্যে আসল মুক্তাও তার কাছে হার মানে। এক দৃষ্টিতে চেয়ে থাকতে ইচ্ছা করে। আর চোখের জল? সে তো পৃথিবীর সবচেয়ে দামী ও ক্ষমতাবান জিনিসের একটি।
০৩ রা জুন, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: ঠিক । আর একথাটা মনে হয় কবি নজরুলের এই গানের মত করে আর কোথাও কখনও প্রকাশিত হয়নি।

এত জল ও কাজল চোখে পাষানী আনলে বলো কে??
টলোমল জলমোতীর মালা দুলিছে ঝালর পলকে।

দেখতে পাই, কাজল চোখে কোনো রমণীর জলভরা চোখের ছবি। প্রশ্ন জাগে মনে, কে কাঁদালো তাকে?
জলকণাগুলো যেন জলের মুক্তো হয়ে, চোখের পাপড়ী ঝালরে দুলছে পলকে পলকে।

৩৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:৩৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: সে চলে গেছে বলে কি গো
স্মৃতি ও হায় যায় ভোলা
তার স্মুতি ও হায় যায় ভোলা........

নজরুল নিয়ে পোস্ট, আর আমি দেখি নাই:(। আফসুস।

স্মৃতি কি ঝাপসা হয় না, ধুলো পড়ে না?
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: হাহাহাহা স্মৃতি ঝাপসা হবে কেনো আপুনি? তুমি ব্যাস্ত ছিলে মনে হয়।

৪০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:৪৩
রুবেল শাহ বলেছেন: চোঁখের জনল নিয়ে নজরুলে সব চেয়ে সেরা গানটার কথাই আসেনি...........

এত জল ও কাঁজল চোঁখে
পাষাণীর আনলে বলে কে... ?

দোল বিধিল বুকেতে গিয়া........ ।


আলগা করোগো খোপার বাধন
দিল মেরা ওহি ফাস গেয়ী
বিনোদ বেলীর জড়ির ফিতায়
দিল মেরা ওহি কাস গেয়ী ......।


হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইনে বাঁধবো চুল.....।

এখন আর মনে পড়ছেনা........ পরে এসে বলে যাবরে............... ;)
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ঠিক । আমারও খুব প্রিয় একটা গান। বিশেষ করে গানের মধ্যে একটা কথা আছে যা সারাজীবনের জন্য মনে বিঁধে গেছে । কখনও আর উপড়ে তোলা যাবেনা।

আচ্ছা আরো একটা পোস্ট হবে বুকে বেঁধা গানের কথামালা নিয়ে।

৪১. ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৫:১৭
রাশেদ বলেছেন: গান কবিতা আর ভাল্লাগে না! /:)
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: কেনো??

৪২. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫১
উধাও ভাবুক বলেছেন: হুমমম
গবেষক !!!
তুমি পোষ্ট কর কখন আর এত তারাতারি এত কমেন্টই বা পাও কিভাবে। যাহোক, গবেষনা ভালি করেছ। তব আমার পছন্দের গানটা নাই।

আমায় নহে গো
ভালবাস সখি ভালবাস মোর গান...

চোখটা সুন্দর হয়েছে। সবার চোখ নিয়ে গবেষনা করছ ! আমারটা নিয়ে করবা না ?

শুভকামনা রইল।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: তোমার চোখটা কই পাই???

নিজের চোখের উপরে আবার গবেষনা বেশি করি। স্বার্থপর মানুষ তো আমি তাই।

তোমার গানটাও আমার খুব প্রিয়। আচ্ছা সবার প্রিয় গান নিয়ে পোস্ট আসবে ধীরে ধীরে।

আমি পোস্ট করি কখন জানিনা। তবে মনে হয় মনের কথাগুলো কাউকে যা বলা

৪৩. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
অদৃশ্য বলেছেন: চোখটি কি আপনি আঁকিয়েছেন................!


শুভকামনা............।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: হুম আমি এঁকেছি তো। ভালো হয়েছে না??
ইদানিং চলছে পেনসিল স্কেচ।

৪৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৮
মনজুরুল হক বলেছেন:

"শাওন আসিল ফিরে...
সে ফিরে এলো না......"


এটা দিতে পার নাকি দেখতো......আমার কালেকশনে নেই।
অসাধারণ কাজ। একডালি ফুলেল শুভেচ্ছা।
০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: তোমার প্রিয় গান আর আমি চেষ্টা করবোনা ভাইয়া , তাই কি হয়???
এখুনি দেখছি আছে নাকি গানটা। তবে আমি নজরুলের গানের কিছু কিছু কথা নিয়ে একদম মোহাবিষ্ঠ। সে সব নিয়ে ভাবছি কিছু লিখিলিখি।

০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: এতদিন পরে পাওয়া গেলো ভাইয়া।

Click This Link

যদিও সবটুকু কৃতগ্গতা মৃন্ময় আহমেদের প্রাপ্য।

০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: গানটা শুনেছোতো ভাইয়া?

৪৫. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৪৮
সাগর ঢাকা বলেছেন: ভরিয়া পরান শুনেতেছি গান
আসিবে আজি বন্ধু মোর...
সপ্নো মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাউ চিত চকোর..

আসিবে আজি বন্ধু মোর...
ভরিয়া পরান শুনেতেছি গান..

হিজল বিছানো বনপথ দিয়া...
রাঙ্গায়ে চরন আসিবে গো প্রিয়া..
নদীর পাড়ে বন কিনারে......



Click This Link
০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: অনেক অনেক সুন্দর একটা গান!

৪৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:১০
সাগর ঢাকা বলেছেন: বধু তোমার আমার এই যে বিরহ....
এক জনমের নহে....
হায় বারে বারে মোরা কত সে ভূবনে আসি
নিমিষে দুজনে দুই জনে ভালবাসি....
বধু দলিয়া সহসা মিলনের সেই মালা.
চলিয়া গিয়াছে দোহে...

তোমার আমার এই যে বিরহ....
এক জনমের নহে....

আমরা বুঝি বাধিবোনা ঘর
অভিশাপ বিধাতার
শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি...
......


০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: এই গান যে মনে মনে কত গেয়েছি!!! মানে বিরহবেদনে আর কি। :P

৪৭. ০৫ ই জুন, ২০০৯ রাত ১:২১
শফিক আসাদ বলেছেন:

আপু আমার লেখা পড়ো প্লিজ...
Click This Link

(ইয়ে, চোখটা আমার খুব ভালো লেগেছে।)
০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: এখুনি পড়ছি ভাইয়া। চোখ আঁকার প্রাকটিস চলছে। তোমাকেও না হয় দিয়ে দেবো একটা চোখ।

৪৮. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৩
আবু সালেহ বলেছেন:

কোনটা ছেড়ে কোনটা নিবো
ভেবে আমি পাইনা গো.....
০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হাহাহাহা

কি সমস্যা চিন্তা করে দেখো।

৪৯. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৭
ঋফায রহমান বলেছেন: ভালই তো হল। কিন্তু গানের এক্সপ্লোরে মনে হচ্ছে ছোটখাট ভুল আছে।

তবে আমি ঠিক করে দিবনা।
০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: কেনো দিবেনা? ঠিক করে দাও।

তুমি কেমন আছো পুতুল ঋফায ???

৫০. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৪২
জলপাই দেশি বলেছেন: নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল,
ফুল নেবোনা, অশ্রু নেবো
ভেবেই হই আকুল........

দুটো-ই নেবে, তাই না? ভালো থাকুন।
০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হুম দুটো ই নিলে চিন্তা নেই আর কোনো।

৫১. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৮
নাজনীন১ বলেছেন: এই পোস্টে ঢুকবো ঢুকবো করে দেরী হয়ে গেল, আসলে গানগুলো শোনার জন্য একটু সময়ের দরকার ছিল। নজরুল সংগীত আমারো খুব প্রিয়। একটা সময় নিয়মিত শুনতাম রেডিওতে। এরপর আর সেভাবে মন দিয়ে শোনা হয়ে উঠে না। এখন একটু একটু করে গানগুলো আবার শুনে নেব। ধন্যবাদ আপু।
০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ

৫২. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৭
ঋফায রহমান বলেছেন: আপনি কি আমার খোজ রাখেন নাকি? তাহলে ভাল থাকব কি ভাবে?
০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: কে বলেছে রাখিনা????
আসলে কটা দিন খুব বেশী বিজি ছিলাম ভাইয়াটা

০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: দেখলাম আর পড়লাম ও। ভালো হয়েছে অনেক অনেক।

৫৪. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৯
শাওন৩৫০৪ বলেছেন: "হারানো হিয়ার নিকুন্জ পথে...." নাই?আফসুস:(:(:(
০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আসবে আসবে। ধীরে বন্ধু।

৫৫. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩২
~স্বপ্নজয়~ বলেছেন: অপসো স্যালাইন, কিরম আছিস? :(
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: স্যালাইন কেনো???

গান শুনে কি স্যালাইন খেতে হবে বলে মনে হলো??
ভালো আছি। আমার কখনও অসুখ করেনা।

৫৬. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৫২
অক্ষর বলেছেন: নজরুল সঙ্গীত শুনি নাই তেমন:(
০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: কেনো???

তবে আমারগুলো কষ্ট করে শুনে দেখো।

৫৭. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৫
সাগর ঢাকা বলেছেন: "তবে জনম জনম তব তরে কাঁদিবো এই গানটার লিঙ্ক পেলাম না কোথাও।এটা থাকলে আরো বেশী খুশী হতাম "

আপনার খুশীর জন্য....সামান্য চেষ্টা !

Click This Link


ভালো থাকবেন!
০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ

৫৮. ০৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪০
সহেলী বলেছেন: যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই,
কেন মনে রাখো তারে,
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।...................


কেন দিলে ?
প্রিয়তে থাক অপ্রিয় সব সব কিছু ।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: প্রিয়তে থাক অপ্রিয় সব সব কিছু


একদম ঠিক বলেছো। তুমি এত রোমান্টিক কি করে বলোতো?

৫৯. ০৬ ই জুন, ২০০৯ রাত ১১:১০
অসীম পাল বলেছেন: হুম!!!!!!!!!!! প্রশংসনীয় প্রচেষ্টা। ভালো লাগলো।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: থ্যাংক ইউ!!!!

৬০. ০৭ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৫
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আপুও কি নজরুল ভক্ত!!
নজরুল আমার ভিতরে বাহিরে...অন্তরে অন্তরে.......:)
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: নজরুল আর রবীন্দ্রনাথ আমার দুই চোখে দুই নদী।

৬১. ০৭ ই জুন, ২০০৯ দুপুর ২:২১
আনোয়ার সাদী বলেছেন: সেই সময়টা ছিলো খুব অদ্ভুত। বিষন্নতায় ভরে উঠতো মন যখন তখন।
কারনে অকারনে তোমাকে ভেবে চোখ দুটো জলে ভরোভরো।।মনে পড়ে কত দিন কত রাত, বিশেষ করে নিশুতী রাত গুলোয় ঘুম ভেঙে বারান্দায় বা জানালায় দাড়ালেই চোখে পড়তো এক আঁকাশ ভরা তারার মেলা বা কখনও অমাবশ্যার নিকশ কালো অন্ধকার।



ভালো লেগেছে। এমন বিষন্নতার দিন সবারই আসে। কেউ বোঝতে পারে কেউ পারেনা। এই যা ...

যারা বোঝতে পারে তাদের জন্য অবশ্য বিষন্নতাও অনেক আনন্দের .....
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: হুম। বিষন্নতার মাঝেও আনন্দ খুঁজে নেওয়াটাই আমার মতে দুঃখবিলাস। দুঃখ বিলাসে আনন্দ জড়িয়ে থাকে।জড়িয়ে থাকে ভালোবাসাটাও।

৬২. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: বাহ..!! বিদ্রোহ আর প্রেমের আলাদা দুই নদী!!!!
আপনি বড়ই বড় মাপের পাঠিকা
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: পাঠিকা??
গায়িকাও কিন্তু। হাহাহা

৬৩. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
পুতুল বলেছেন: নহে নহে প্রিয় এ নয় আঁখি জল
মলিনো হয়েছে ঘুমে চোখের কাঁজল।।

হেরিয়া নিশী প্রভাতে শিশির কমল পাতে
ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল।।

মরুতে চরণ ফেলে কেন বনো মৃগ এলে
সলিল চাহিতে পেলে মরিচীকা ছল।।

এ শুধু স্মৃতির মেঘে কপট কুয়াশা লেগে
ছলনা উঠিছে যেগে, এ নহে বাদল।।

এই গানটার লিংক কেউ দিতে পারেন। গানের লিরিকে কোন ভুল বা অশুদ্ধ বানান থাকলে ক্ষমা করবেন। এই গানের কথা আজ্ঞাতসারে ভুল হলেও একটা পাপ।
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গানটা দেবার জন্য।
গানটার লিন্ক দিতে চেষ্টা করবো অবশ্য অবশ্যই।

৬৪. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আরেকটা কথা আপু নজরুল/রবীন্দ্রনাথ বিষয়ক পোস্ট ২ টার চিত্রদ্বয় কি আপনার আকা???

বীনা হাতে ছবিটা খুব মনে ধরছে..
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: দুইটার না একটার আঁকা। যেটা কম মনে ধরেছে সেটা। বীনা হাতে যেটা দেখেছো সেটা কোনো বরেণ্য শিল্পীর আঁকা । যদিও তার নাম জানা নেই আমার। নেট থেকে নেওয়া।

আমি কোনো বরেণ্য শিল্পী নই। যা কিছু দুচোখের সামনে দেখে মুগ্ধ হই তাই নিজে হাতে করবার চেষ্টা চালাই।আগেই বলেছি আমার অসীম ধৈর্য্য এসব ব্যাপারে। তবে মানুষের উপরে মেজাজটা চট করেই গরম হয়ে যায়। যদিও বুঝতে দেইনা অনেক সময়ই । শুধু বুঝাই বা জানাই তাকেই। যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো।

৬৫. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: চোখেরটাও পছন্দ তবে আইবলের মধ্যে যে আরেকটা কিছু মিন করছেন সেটা বুঝি নাই...তাই চুপ করে ছিলাম...:)
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন:


নিজের চোখটাই আঁকার চেষ্টা চালিয়েছিলাম।তবে আঁকতে গিয়ে চোখের মধ্যে চিনতা ভাবনা আর দুঃখটাকেও ঢুকিয়ে দিলাম।

৬৬. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: য়েজন্যেই বোধয় বলে "চোখ যে মনের কথা বলে....."
তবে ঢুকিয়ে দিছেন নাকি ঢুকে গেছে?
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: হাহাহা জানিনা। লেখাটার সাথে বুঝি ম্যাচ হতে হবেনা ছবিটা?

৬৭. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: হু তা তো হতেই হয়....
তবে শুধু লেখার সাথে না মনের সাথেও ম্যাচ হয়.....
পরী বুবু আপনি বহুমুখী অপ্সরী...আপনি জিন্দাবাদ
০৭ ই জুন, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়াটা। আমি কি জানিনা তবে মজা পাই এমন অনেক কিছুতেই যেসব দেখে মানুষ হয়তো পাগল বলবে।

৬৮. ০৭ ই জুন, ২০০৯ রাত ৮:১১
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: নিজের মনটাই আসল বুবু:)
...নিজের কাছে সৎ থেকে নিজের চিত্তে আনন্দ দিবেন...কে কি বলছে দেখার দরকার কি??!!

তবে য়েটা ঠিক আপনি যেহেতু টিচার আপনাকে আপনার কিডসরা ফলো করে সো আপনার ভাললাগা-আনন্দগুলু ওদের উপযোগী হওয়াটা জরুরী...
০৭ ই জুন, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: এত সুন্দর একটা মন্তব্যের জন্য এক হাজার কোটী থ্যাংকস ভাইয়াটা।

৬৯. ০৭ ই জুন, ২০০৯ রাত ৯:৫০
সাগর ঢাকা বলেছেন: "শাওন আসিল ফিরে...
সে ফিরে এলো না......"


এটা চাই চাই চাই.....আমার মাথার ভিতর বেজে চলেছে! কিন্তু শুনতে
পারছিনা... কিযে কষ্ট...:(
প্লিজ.. তাড়াতাড়ি কেউ দিন !
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: এই গান আমি খুঁজে পাইনি । মনজুরুল ভাইয়াও বলেছিলো।অনেক খুঁজেছি পাইনি।

৭০. ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:৩৩
মৃন্ময় আহমেদ বলেছেন: আমার জীবনে শুধু আঁধারে লেখা....

বাহির অন্তরে ঝড় উঠিয়াছে
আশ্রয় যাচি হায় কাহার কাছে...


অনিন্দ্য পোস্ট। পুরোনো দিনের কথা মনে পড়লো অনেক।।
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: পথহারা পাখী কেঁদে ফেরে একা.......

ছোট্ট এই গানটার আবেদন আমৃত্যু মনে থাকবার মত।

৭১. ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:৪১
মৃন্ময় আহমেদ বলেছেন: শাওন আসিলো ফিরে
সে ফিরে এলো না

বরষা ফুরায়ে গেলো
আশা তো গেলো না

....

শাওন আসিলো ফিরে সে ফিরে এলো না
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: কোটী কোটী ধন্যবাদ তোমাকে !!

৭২. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৯
সাগর ঢাকা বলেছেন: @ মৃন্ময় আহমেদ
মেলা ধন্যবাদ :)
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: যাক ভাগ্যিস মৃন্ময় ছিলো। আমি তো পাচ্ছিলাম ই না খুঁজে খুঁজে।

Click This Link

৭৩. ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৪৯
ঋফায রহমান বলেছেন: এইবার আপনাকে গ্রুপে আসার আমণ্ত্রন।


Click This Link
০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আমণ্ত্রন গ্রহন করা হইলো।

৭৪. ০৯ ই জুন, ২০০৯ রাত ১০:২৪
সহেলী বলেছেন: আমি রোমান্টিক বলেই তো কষ্ট বেশী বেশী !
আর তুমি !
১০ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: প্রতিশোধপরায়ন।

৭৫. ০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৩৭
জানজাবিদ বলেছেন: 'বুলবুলি নিরব
নারগীস বনে
ঝরা বন গোলাপের
বিলাপ শোনে'

নজরুল গীতি আমার অনেক প্রিয়। খুব ঘনিষ্ঠ এক বন্ধুর মাধ্যমে নজরুলের গানের প্রতি আকৃষ্ট হই। সেই আকর্ষণ এখনো সমানতালে বিদ্যমান।
১০ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: আমারো নজরুলের কিছু কিছু গানের কথা অসাধারন লাগে।

১০ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: তোমাকেও।

৭৭. ১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পড়ে ভালো লাগলো। প্রিয়তে নেয়ার নিয়মটা জানলে প্রিয়তে রাখতাম।
পড়ে মনে হলো কোন এক বিরাট শিশু খেলিছে আনমনে ! নাকি মনোহর ঘুমঘোরে থাকতে এসেছিলো ! তবে সঙ্গীতে সঙ্গীতে যে অন্জলী দিলেন তাতে মোর প্রিয়া হবে এসো রাণী বলে গাইতে শুরু করে দেয়া বিচিত্র কিছু না!
শুভ কামনা রইলো।
১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: এত ভালো একজন লেখক প্রিয়তে নেয়ার নিয়ম জানেনা দেখে অবাক হলাম।

তবে এমন একটা সুন্দর মন্তব্যের জন্য হাজার হাজার হাজার কোটী ধন্যবাদ ভাইয়া।

৭৮. ১১ ই জুন, ২০০৯ রাত ১০:৪৫
শত রুপা বলেছেন: নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল,
ফুল নেবোনা, অশ্রু নেবো
ভেবেই হই আকুল........
ভেবেই হই আকুল.....ভেবেই হই আকুল........ ... ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........ ভেবেই হই আকুল........
১২ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: জানিনা , জানতামও না কোনটা নেবো?আজো জানিনা.......

৭৯. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে নেয়ার নিয়ম শিখে ফেলেছি এবং এটা প্রিয়তে রাখলাম।
২২ শে জুন, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: হাহাহাহা যাক তবুও শেখা হলো তো। অনেক অনেক ধন্যবাদ !!!

৮০. ২২ শে জুন, ২০০৯ রাত ৮:০৮
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আপু কেমন আছ??
অনেকদিন দেখা নাই..
আইসক্রিমের কথা ভুলি নাই....:)
২৩ শে জুন, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ভালোই আছি ভাইয়া। হ্যা অনেকদিন আসিনি।

আমিও ভুলিনি আইসক্রিমের কথা।

৮১. ২২ শে জুন, ২০০৯ রাত ৮:২০
আলী আরাফাত শান্ত বলেছেন: পোস্টটা দেখছিলাম
মনে হয় কোনো কমেন্ট করা হয় নাই
দুইটা গান আগে শুনি নাই
দেখি শুনে নি
২৩ শে জুন, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: শুনে দেখো । আশাকরি ভালো লাগবেই।

২৩ শে জুন, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: লজ্জা পেলাম কিন্তু আপু।

৮৩. ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: পড়লাম।
যথারীতি ভালো লেগেছে!
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক তায়েফ। মন ভালো হয়েছে তো।

৮৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪
বাবুনি সুপ্তি বলেছেন: আপু তুমিতো অনেক সুন্দর আকতেও পার!!!!!!!!!!!!! :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আমি যে অং বং কিছু আঁকি এই কথা তুমি এতদিনে জানলে???????

৮৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০
স্রাফা বলেছেন: "দাও ষৈর্য দাও ধৈর্য্ ...হে উদার নাথ.. দাও দাও"

এই রকম কোন রবীন্দ্র সঙ্গীত আছে তোমার ভান্ডারে?
৮৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
স্রাফা বলেছেন: "দাও ষৈর্য দাও ধৈর্য্ ...হে উদার নাথ.. দাও দাও"

এই রকম কোন নজরুল সঙ্গীত আছে তোমার কাছে??
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: না ভাইয়া । এমন কোনো নজরুলগীতি শুনিনিও আমি।

৮৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: খুব সুন্দর পোস্ট! বুকমার্কড! :)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: থ্যাংক ইউ !!!!!:):):)

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।:)

৯১. ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০৭
টোটাল ভালবাসা বলেছেন: প্রিয়ায়িত যোগমার্ক
২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: থ্যাংক ইউ!:)

৯২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
বিষফোঁড়া বলেছেন: এত চমৎকার লেখা ।

আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
আমার কথার ফুল গো , আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও।- এ গানটা অনেক খুঁজেছি,

অনন্ত দিগন্ত - তিলক তিলক টংকার
তিলক তিলক টংকার
বসুন্ধরার পিন্জর তলে ..eta ekta rabindro sangeet.
lyric ta erokom - pinakete lage tonkar , boshundharar ponjoro tole, kompono jage shonkar
amar kace ei ganer sadi muhammad version ase. dorkar hole mail korte paren:

ar apu, post ta pore eto valo laglo kintu likhte parlam na....amar avro te kicu ekta problem hoice. baddho hoye english letter a likhte holo.sry for that. :(
২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)


অনেক অনেক ভালো থেকো।

৯৩. ২৬ শে আগস্ট, ২০১১ রাত ১২:০১
মাহবুবা আখতার বলেছেন: একটা অকারণ কৌতুহল হচ্ছে, পোস্টের সাথেকার ছবিটা কার আঁকা?

বাই দ্য ওয়ে, পোস্টটা কাজের।
২৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৮

লেখক বলেছেন: আমার আঁকা আপুনি!!!!!!!!!!!


:)


অনেক অনেক থ্যাংকস এতদিন পরেও পোস্ট টা দেখার জন্য।:)

৯৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেলি ফুল এনে দে - গানটা খুজতে এসে আপনার অসম্ভব সুন্দর পোস্ট পেলাম। প্রিয়তে রাখলাম।

আর আমাকে পারলে গানটার হদিস দিয়েন।
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)


 

মোট সময় লেগেছে ২.৮০৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই