আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
তোমার আমার এই যে বিরহ একজনমের নহে
১১ ই জুন, ২০০৯ রাত ৮:২৯
নজরুল সঙ্গীতের গান গুলো যখনই শুনেছি তখনি বুকের মাঝে গেঁথে গেছে কিছকিছু কথা। অবাক হয়ে ভেবেছি,কবিরা খুব অন্যরকম ভাবে প্রকাশ করতে পারে তাদের মনের কথাগুলো, যা আমি পারিনা।
আমার গানের মালা আমি করবো কারে দান ,
মালার ফুলে জড়িয়ে আছে করুন অভিমান।
গানটির মাঝে এই করুন অভিমান কথাটা যতবার শুনেছি, যতবার গেয়েছি, ততবার এই শব্দদুটি বুকের তন্ত্রীতে আলাদা ভাবে সূর তুলেছিলো। শব্দ দুটি যেন আমারি করুন অভিমান। শুধু আমারি। আর কারোই নয়।
শাখায় ছিলো কাঁটার বেদন মালায় সূচীর জ্বালা
কন্ঠে দিতে সাহস না পাই অভিশাপের মালা ।
এই দুটি লাইনের বলা কথাগুলি । কি এক অপরূপ বেদনা জাগায় মনের গভীরে।তোমার দেওয়া মালায় যে কাঁটার বেদন, ভুল করে মালা গাঁথবার সময় ফেলে যাওয়া সূচীর আঘাত যন্ত্রনা। কি করে কন্ঠে দোলাই এ মালা আমি??
Click This Link
আমায় নহে গো ভালোবাসো,শুধু ভালোবাসো মোর গান।
বনের পাখীরে কে চিনে রাখে গান হলে অবসান।
ভালোবাসার অভিমানের এমন বর্ণনা আর কোথাও কি পাওয়া যায়?? বনের পাখী আমি। গান গাওয়ার সময়টুকু ফুরোলেই , মূল্য কোথায় আমার?? হারিয়ে যাবো কোনো দূর অজানায়। মনের রাখবার প্রয়োজনটুকুও কেউ কখনও অনুভব করবেনা।
চাঁদেরে কে চায় জোসনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধুলিমাঝে
তুমি বুঝিবেনা বুঝিবেনা আলো দিতে পোড়ে কত প্রদীপের প্রাণ।
Click This Link
আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সূর
...........
যার শিখি পাখা লেখনী হয়ে গোপনে মোরে কবিতা লেখায়
ঠিক তাই। তুমি না থাকলে এই আমার কত যে সুপ্ত অনুভুতি চাপা পড়ে রইতো। শুধু তুমি আছো বলেই তা কবিতা হয়। তুমি আছো বলেই গান গাই আমি।গোপনে লিখি কবিতা। তুমিই আমার শিখী পাখা, তুমিই আমার সকল মন্ত্রনা।
Click This Link
মোর প্রিয়া হবে এসো রাণী দেবো খোঁপায় তারার ফুল
কর্ণে দুলাবো দ্বিতীয়া তিথীর চৈতী চাঁদের দুল।
কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস সারীর দুলানো মালিকা,
বিজলী জরীন ফিতায় বাঁধিবো, মেঘ রঙ এলোচুল!!
জোসনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়,
রামধনু হতে লাল রঙ ছানি, আলতা পরাবো পায়।
আমার গানের সাতসূর দিয়া, তোমার বাসর রচিবো প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল!!
পুরো গানের প্রতিটি কথা প্রতিটি বাক্য যেন ভালোবাসা জড়ানো। খুব অবাক হয়ে ভেবেছিলাম। ভালোবাসার মানুষকে সকলেরই ইচ্ছে হয় সর্বশ্রেষ্ঠ উপহারটাই দিতে। তাই বলে কারো খোঁপায় পরিয়ে দিতে ইচ্ছে হয় ঐ সুদূর আকাশের ঝকমকে তারার ফুল!!! কতখানি রোমান্টিক হলেই এমন করে ভাবা সম্ভব। তুমি কিন্তু ভাবোনি কখনও এমন করে । কখনও দাওনি এমন একটি তারার রুপোলী ফুল । যা আমি খোঁপায় পরবো। হয়ে উঠবো স্বর্গের অপ্সরী।
Click This Link
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম.....
ছিলাম নদীর চরে, যুগল রুপে এসেছি গো আবার মাটির ঘরে।
মনে মনে কতদিন আমি হয়ে গেছি পূর্ব জনমের মরাল মরালী। ভেসে বেড়িয়েছি ঐ দিঘীর শীতল কালো জলে। শুধু এই গানটি নিয়ে গেছে আমাকে আমাদের পূর্বজনমের স্মৃতিতে।
Click This Link
সই ভালো করে বিনোদ বেনী বাঁধিয়া দে
মোর বধু যেন বাঁধা থাকে বিনুনী ফাঁদে।
...........
চপল পূরুষ যেথা কুরুশ কাঁটায়
রাখিবো খোঁপার সাথে বাঁধিয়ালো তাই।
এই দুই লাইনে যে মজাটা ছিলো তোমাকেও ঠিক সেভাবেই যদি বেঁধে রাখতে পারতাম!! চন্চল চিত্ত তোমার বাঁধা পড়ে রইতো শুধু আমারি খোঁপার কাঁটায়, আমারি বিনোদ বিনুনীতে। কোনোদিন মুক্তি মিলতো না আর তোমার, সেথা হতে।
Click This Link
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন।
স্বপ্ন সব সময় সত্যি হয়না। তবে স্বপ্ন দেখতে দোষকি তাইনা??নতুন ঘরটা নাহয় স্বপ্নেই বানিয়েছিলাম আমরা অথবা আজীবন সেই ঘরটা বানাবার স্বপ্নই দেখবো।। হয়তবা কোনো এক দূরদেশে। হয়তোবা নির্জন কোনো দ্বীপপুন্জে। নয়তোবা হিমালয়ের কোনো এক পথ হারানো সুউচ্চ চূড়ায়। যেখানে রঙধনু খেলা করে তার সাতরঙ নিয়ে। প্রজাপতিরা ছড়ায় বর্নীল আভা।শুধু তুমি আর আমি প্রিয়। জগতের কো থাও কোনো কোলাহল স্পর্শ করবেনা আমাদেরকে।
শাওন রাতে যদি ......
ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম
শাওন রাতে ঝরঝর বরষার কান্না দেখে যদি মনে পড়ে আমাকে প্রিয়তম।কষ্ট পেয়োনা। ভুলে যেও আমাকে। নিশার স্বপন তো ভোরের আলোয় মিলিয়ে যায়।কি ক্ষতি বৃদ্ধি হয় আর তাতে?
Click This Link
হারানো হিয়ার নিকুন্জপথে কুড়াই ঝরাফুল একেলা আমি।
তোমার ভালোবাসার নিকুন্জবনের কোন পথে যে মনটা হারিয়েছি আমি?খুঁজে ফিরি আজ আমি একাকী। তুমি আসবেনা জানি। তবুও নিস্ফল প্রশ্ন জাগে হৃদয়ে । কেনো ? কেনো এলেনা তুমি???
Click This Link
বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
তাই যত কাছে পাই,তত এ হিয়ায় কি যেন অভাব রহে।
বারেবারে মোরা কত সে ভূবনে আসি,দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি
দলিয়া সহসা মিলনের সেই মালা,চলিয়া গিয়াছি দোহে!!
আমরা বুঝিগো বাঁধিবোনা ঘর, অভিশাপ বিধাতার ।
শুধু চেয়ে থাকি,কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার।
মোদের জীবন মন্জরী দুটি হায়,শতবার ফোঁটে,শতবার ঝরে যায়
বঁধু আমি কাঁদি ব্রজে, তুমি কাঁদো মথুরায়(মাঝে) অপার যমুনা বহে!!
Click This Link
বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
মনে বিঁধে যাওয়া কথাগুলো যেসব গান থেকে নিয়েছি তা শুধু কাব্যগীতি পর্যায়ের।রাগ প্রধান ও অন্যান্য পর্যায়ের গান গুলো নিয়ে পরে লিখবো। যদিও.....
সই ভালো করে বিনোদবেণী- সিন্ধু ভৈরবী
হারানো হিয়ার নিকুন্জপথে- রাগ বাগেশ্রী।
( স্বপ্নজয় ভাইয়া যেন আর একটা বারো ডজ না খায়, তার জন্য শুধুমাত্র এই মূহুর্তে এই পোস্টটা দিলাম।)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ৮:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
স্বপ্নজয়ের আগে কমেন্ট দিয়া গ্যালাম
লেখক বলেছেন: তাতে কি ? পড়োনিতো সেটা কনফার্ম!
রাগ করলাম।
আগে পড়ো আমার মনের কথাগুলো দিয়ে লেখা এই পোস্ট টা। তারপর গান গুলো শুনে আবার কমেন্ট দাও ।
নাহলে গরম পানি মাথায় ঢেলে দেবার কথা ভুলিনি কিন্তু।
লেখক বলেছেন: আহারে ভাইয়া। থাক কিছু হবেনা। পরের বার তুমি ফার্স্ট হবে। একটা দুত্তু ছেলে দৌড়ে এসে ফার্স্ট হয়ে গেলো এইবার।
অক্ষর বলেছেন:
কানা নাকি? এক মিনিট পড়ে দিয়াও কয় হে নাকি ফার্স্ট!!!
লেখক বলেছেন: কেরে আমার ভাইয়াকে কানা বলে?? তার চোখে একটা খোঁচা দিয়ে দুই চোখই কানা করে দেবো।
লেখক বলেছেন: নানা ইদানীং গানের কথাগুলো বেশী বেশী ভাবাচ্ছে আমাকে। তাই তোমাদেরকেও একটু ভাবিয়ে তুললাম।
লেখক বলেছেন: শুনছি।
অনেকঅনেক অনেক ধন্যবাদ । ঠিক যেন আমার জন্যই গানটা।
তুমি এত ভালো একটা গান শুনালে তোমাকে কি দেওয়া যায় প্রতিদানে আমার জানা নেই।
আপনিই ভাল জানেন, আমি তো শুধু শ্রোতা।
লেখক বলেছেন: নজরুল গীতির আমিও শুধুই শ্রোতাই। আমি রবীন্দ্র একটু আধটু শিখেছিলাম।
জানিনা কোনটা ঠিক কোনটা ভুল। বড় বড় শিল্পীরা গেয়েছে তাই দিয়ে দিলাম লিংকটা তোমাদেরকে শুনতে।
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ সীমন্ত।
সুন্দর করে কিনা জানিনা। তবে গান গুলো শুনলে ঠিক যেমনটা মনে হয় সেটাই লিখেছি শুধু।
লেখক বলেছেন: গানের কথাগুলো খুবি সুন্দর। যদিও অতুলপ্রসাদ খুব একটা শুনিনি। মধুর আমার মায়ের হাসি ছাড়া আর কোনো গান চট করে মনেও আনতে পারবোনা। তবে আজ থেকে এটা মনে থেকে যাবে। একা মোর গানের তরী।
অক্ষর বলেছেন:
আমাগো কমেন্টের উত্তর না দিয়া আরেকজনের্টা আগে দিলেন ক্যা?
লেখক বলেছেন: আরে জানোনা। বাসার মানুষের কদর কম । বাসায় বাইরের গেস্ট আসলে তাদের আগে সমাদর করতে হয়।
যেমন আম্মু কোনো বিশেষ খাবার গেস্টদের জন্য বানালে বা টেবল সাজালে তোমাকে আগে খেতে না দিয়ে আগে গেস্টদেরকেই দেবেন তেমন একটা ব্যাপার।
অক্ষর বলেছেন:
১, ২, ৪, ৫ নাবমার গান গুলা আগেই শুঞ্ছি, অনেকবারই শুঞ্ছি। তাও অনেক আগে। আর বাকি গুলা শুনি নাই কখনো(পোস্টের নিচের লাইনগুলা এইবার তাইলে মুইছা দেন)
লেখক বলেছেন: শুনোনাই। এখন শুনো বসে বসে, সারারাত ধরে।
তবে কোন লেখাগুলো মুছে দিতে বলছো ?? আমার ভাইয়ার জন্য যেটা লিখেছি??
এত হিংসা কেনো আমার ভাইয়াটাকে তোমার ???
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
আহ আপু, আপনি আমার এই অলস দুপুরটা একেবারে ভরিয়ে দিলেন ফিরোজা বেগমের সেই কণ্ঠমায়ায়। একে একে শুনছি সব। আমি নজরুল সঙ্গীত শিখতাম। তবে নজরুল সঙ্গীত এত এত রূপান্তরের মধ্য দিয়ে গেছে, একেক শিল্পী তার মত করে গেয়ে গেছেন। কেউ মীড় পছন্দ করেন বলে বেশি বেশি মীড়ের টান দিয়ে গেছেন। রবীন্দ্র সঙ্গীত যেখানে মোটামুটি একটা স্ট্রিক্ট স্বরলিপি মেনে চলে, সেখানে নজরুল সঙ্গীতের বিনুনিটা ছাড়া। এখনকার শিল্পীদের মধ্যে শাকিল ভাইকে আসল স্বরলিপি মেনে চলতে দেখতাম।
লেখক বলেছেন: তুমি নজরুল শিখতে কোথায়?? ছায়ানটে তাইনা? শাকিল ভাই বলা শুনেই বুঝেছি।
যা রাগী রাগী চেহারা ছিলো শাকিল স্যারের । দেখলেই ভয় লাগতো। আমরা যখন উনাকে দেখেছি তখন পিচ্চি পাচ্চা ছিলাম। মানে শাকিল স্যার কেবল বিয়ে করেছিলেন তখন ।
লেখক বলেছেন: সান্তনা পুরষ্কার হবে কেনো?
একদম রিয়েল পুরষ্কার নাজনীন মনি।
অক্ষর বলেছেন:
ঠিক আছে, আমরাও তাইলে গেস্ট হমু
লেখক বলেছেন: বললেই হোলো???
মানে গেস্ট হমু কইলেই কি আর গেস্ট হওয়া যায়??
আচ্ছা একটা কবিতার দুই লাইন শুনাই, রবিঠাকুরের
আমার মা না হয়ে তুমি অন্য কারো মা হলে
ভাবছো তোমায় চিনতাম না যেতাম না ঐ কোলে??
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
আরে আপু, আপনি কখন শিখতেন? ও সময় তো মনে হয় আমিও শিখতাম। কঙ্কনা আপুকে বিয়ে করেছেন শাকিল ভাই আমি ছায়ানটে থাকতেই। ছায়ানটে আমার সেই ছোটবেলা, সেই শিশুশ্রেণী থেকে শুরু। শাকিল ভাইয়ের সেই সদা কুঞ্চিত কপাল--হাহাহা। আমাকে খুব আদর করতেন অবশ্য। এটা শুনতে শুনতে আমি প্রায়ই হারাই।
Click This Link
লেখক বলেছেন: হাহাহা শাকিল স্যারকে ঐ কোঁচকানো ভ্রুটার জন্যই আসলে রাগী রাগী লাগতো। তাড়া আর্কিটেক্ট ছিলেন উনি।
এই জন্য একটু গর্ব ছিলো হয়তো।অবশ্য আমার ধারনা এটা। তবুও উনি একজন ভালোলাগার মানুষ।
সবচাইতে মজার বিষয়। অনেক অনেকদিন পরে উনি আমার সকুলে এসেছিলেন বাচ্চা ভর্তি করাতে।
আমিও ঐ সময়টায়ই হয়তো ছায়ানটে ছিলাম। তবে আমি প্রারম্ভিক- খ থেকে শুরু করেছিলাম।
লেখক বলেছেন: পাইনিতো।
আহমেদ রাকিব বলেছেন:
অবাক হয়ে ভেবেছি,কবিরা খুব অন্যরকম ভাবে প্রকাশ করতে পারে তাদের মনের কথাগুলো, যা আমি পারিনা।-------------------------------------------------------------------------
হা হা হা হা খুব মজা পেলাম এই লাইন পরে।
সরাসরি প্রিয়তে। একেতো নজরুল তার উপর অপসরা।
আলগা করো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গায়িইইই
লেখক বলেছেন: হুম। দুষ্টামী হচ্ছে তাইনা??
আলগা করো খোঁপার বাধনও আসবে একে একে কেবল কাব্য গীতি পর্যায় থেকে গান গুলো বেছে নিলাম। এর পরের গুলো আসছে একে একে।
লেখক বলেছেন: সর্বনাশ!! তোমার মনও উদাস হয়?
আমিতো ভেবেছিলাম চোরকাঁটাদের মন নেই।
সাগর ঢাকা বলেছেন:
আপনার এর আগের পোষ্ট নজরুল গীতির ছিল ! সেটা প্রিয়তে নিয়েছি....অবশ্যই এই পোষ্ট প্রিয়তে যাচ্ছে
লেখক বলেছেন: আরো আসবে কিন্তু। পর পর, রোজ রোজ। বিরক্ত হয়ে যেওনা যেন। আমার মাথায় এখন চেপেছে নজরুলগীতি ভুত। কি যে করি।
আবু সালেহ বলেছেন:
আরিব্বাস.............এত গুলো আবারো......
কোথায় যে রাখি....???
সোজা প্রিয়তে....
আছেন কেমন???
লেখক বলেছেন: হাহাহাহা যেভাবে নজরুলগীতি মাথায় চেপে বসেছে তাতে অচীরেই মানুষ মাইর লাগাবে পোস্টের জ্বালায় মনে হচ্ছে।
আমি ভালো আছি । তুমি কেমন আছো ভাইয়াটা?
আমার খুব কম শোনা হয়েছে নজরুল গীতি এবং এটা অবশ্যই খুব খারাপ, শুনব সব কয়টা ।
শুভেচ্ছা অপসরা ।
লেখক বলেছেন: সব কয়টা শুনো আপুনি।
এইগুলা আমার খুবি প্রিয় গান।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বেশ নজরুল চলছে! যদিও গান হিসেবে রবীন্দ্ররে ভাল পাই। ছোট গল্পকার বা ঔপন্যাসিক হিসেবেও। আবার কবিতার বেলায় নজরুলকে ভাল পাই।
লেখক বলেছেন: রবীন্দ্র আর নজরুল আমার দুই চোখে দুই নদী
আমি দুহাত ভরে অশ্রু ঝরাই তৃষ্ণা লাগে যদি।
কালপুরুষ বলেছেন:
আসতে দেরী করে ফেললাম। মনে কিছু করিসনা। তোর গুনের প্রশঙসা করতে করতে মুখ থুক্কু কী-বোর্ডে টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। তুইতো দেখছি রীতিমত গানের পাখী।
লেখক বলেছেন: আমি গানের পাখী কে বললো ভাইয়া????
আমি গান শোনার পাখী, নাচ দেখার পাখী, যত অকাজের পাখী।
আর শোনো তুমি বেশী দেরী করোনি। তুমি আসলেই আমি খুশী।
নকীবুল বারী বলেছেন:
নজরুলের আধুনিক গান গুলো অসাধারণ
লেখক বলেছেন: সেসব কোন গুলো?
লেখক বলেছেন: শুনো আপুনি। আশাকরি অনেক ভালো লাগবে গান গুলি।
আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার পোস্টগুলো মুছেছো কেনো?
লেখক বলেছেন: হাহাহাহাহা ভালো বলেছো। পোস্টটা দেখার জন্য অনেক অনেক খুশী হলাম।
আমায় নহে গো ভালোবাসো,শুধু ভালোবাসো মোর গান।
বনের পাখীরে কে চিনে রাখে গান হলে অবসান।
লেখক বলেছেন: হুম আমার মনও যে তখন উদাস হয় তখন। কি করবো???
লেখক বলেছেন: চাহিতে তখন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।
আবু সালেহ বলেছেন:
যদি বলি আছি ভালো
তবে মিথ্যে বলা হবে।
যদি বলো, তবে হাসো কেনো
উত্তর নাহি পাবে...
তবুও বলছি আছি ভালো
ভালো থাকো সবে.......
লেখক বলেছেন: হুম।
সুন্দর।
কার লেখা?
কবি আবু সালেহ নাকি নজরুল নাকি রবীন্দ্রনাথ??
আবু সালেহ বলেছেন:
ছোটখাট একটু লিখলাম....
আমাকে কবি বলাটা ঠিক হবে না.....
ওরকম লেখা আমার দ্বারা হবে না...
লেখক বলেছেন: কে বলেছে কবি বলা ঠিক হবেনা?
ছোটোখাটো কবিতাটাই অনেক সুন্দর হয়ে গেলো।
নকীবুল বারী বলেছেন:
অনেক গানই তো আছে।আবার ভালোবাসার সাধ জাগে,
পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আবার নতুন লাগে........................অথবা মোর ঘুম ঘোরে এলে মনোহর.....
জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ.....যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে.............নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল....সাধ জাগে মনে পরজনমে তব কপোলে তিল হই..........................ইত্যাদি অনেক।
লেখক বলেছেন: বাপরে??? তুমিও তো কম না নকীবুল!!!
আচছা এরপর নজরুল গীতি নিয়ে লেখার সময় তোমার এই গান গুলি মনে রাখবো।
সহেলী বলেছেন:
ঠিক দেখ অপসরা একদিন চলে যাব , তোমার আর তোমাদের কাঁধে চলে যাবার কারনের দোষ চাপিয়ে .........আবেগে ভাসিয়ে দেবার জন্য ব্লগ অতি উত্তম জায়গা !
লেখক বলেছেন: কতবার ভেবেছি , আমিও যাবো। তারপরও , তবুও বেহাইয়ার মত ফিরে ফিরে আসি, পড়ে থাকি।
রাতমজুর বলেছেন:
ভাবগম্ভীর পোষ্টে গম্ভীর মুডে প্লাস।
(আসল ঘটনা হৈল আমার নেটওয়র্কের ফ্রিকোয়েন্সি খুব লো, ধর্তে পারি নাই
লেখক বলেছেন: হাহাহাহা
ভাবগম্ভীর কিনা জানিনা। অবশ্য লেখার সময় মুখটা একটু একটু গম্ভীর হয়েছিলো।
তবে এটা গান পোস্ট আরকি। মানে গানের কথা বিশ্লেষনধর্মী।
অনন্ত দিগন্ত বলেছেন:
হুমম ....কদিন ধরেই ভাবছি তোমায় একটা কথা বলবো ... আর তা হলো --- তোমার নিজের গলায় একটা (তোমার প্রিয় যে কোন) রবীন্দ্র সংগীত রেকর্ড করে দাও না আপি লেখক বলেছেন: আমার প্রিয় রবীন্দ্র সংগীতের তালিকাটা অতি দীর্ঘ্য।
তবুও এর থেকে একটা না হয় পাঠিয়ে দেবো তোমাকে রেকর্ড করে।
হিমালয়৭৭৭ বলেছেন:
আফ্রোদিতি আপু, নজরুল গীতিগুলো আগেই শোনা ছিল, তাই লিংক ধরে আর এখন শুনলাম না।।। প্রিয় পোস্টে এড করে রাখছি..পরে শুনতে ইচ্ছা হলে শুনে নেব।। ইনফ্যাক্ট গানের চেয়ে আমি গানের নিচে যে কথাগুলি লেখেন, সেগুলোই মনোযোগ দিয়ে পড়ি।।। সেগুলো পড়ে অনেক কিছুই মেলানোর চেষ্টা করি আপনার সংগে...তবে, আফ্রোদিতি আপু, আপনি অধিকাংশ সময়ই দু:খবোধক গান দেন...মানে ৭টা গানের লিংক দিলে সেখানে কমপক্ষে ৩টি স্যাড গান থাকা অবশ্যম্ভাবী.......একটা এমন পোস্ট দিলে কেমন হয়, সেখানে শুধু ফানি টাইপ গান থাকবে, কারণ সেক্ষেত্রে আপনি গানের নিচের কথাগুলো কী লিখেন সেটা দেখার ব্যাপারে আমি বিশেষভাবে আগ্রহী।।।। আপনার কাছেই গুজব শুনেছিলাম, আমি নাকি ইদানীং বেশ চুপচাপ হযে গেছি, এটা আপনার ভাষায় বড় হয়ে যাওয়ার লক্ষণ।।। আজ কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখেছি আফ্রোদিতি আপু.....(আমার বড় হওয়াটা কোনদিনই হবেনা)....
লেখক বলেছেন: হাহাহা হিমালয় আবার তোমার জন্য আমাকে একটা পোস্ট লিখতে হবে। আজকেই শুরু করে দেবো। যেই পোস্টে থাকবে সবগুলো ফানি/ ভালোলাগার / মন না খারাপ করা গান।
এমন তালিকাটাও মনে হয় কম দীর্ঘ হবেনা। আর অবশ্যই থাকবে তার সাথে মেলানো আমার মনের কথাগুলো।
তোমার বড় হবার দরকার নেই। আমি ছোটদেরকে বেশী পছন্দ করি। তারা মারামারি ঝগড়াঝাটি চিল্লাচিল্লি যাই করে সবটাতেই মানিয়ে যায়।
তুমি এসব কোনোটাই করোনা। তবে তোমাকে চুপচাপ থাকলেও মানায় না।
মনজুরুল হক বলেছেন:
বিমান বসু একবার "মোর প্রিয়া হবে এসো রানী" গানটার ব্যবচ্ছেদ করেছিলেন। সেকি অসাধারণ উপমা....বললেন, নজরুলের তেমন কোন গহনাগাটি নেই বলে সে তার প্রিয়াকে এইসব প্রকৃতির সম্ভার দিয়ে সাঁজিয়েছিলেন!!
তোমাকে অফুরন্ত অভিনন্দন। চলুক গানের ভেলা, তিরতিরে জল কেটে, ধীরে ধীরে....
লেখক বলেছেন: তুমি এত জানো কি করে ভাইয়া?? অবাক হয়ে যাই!!!
বিমান বসুর উপরে রাগ হচ্ছে। গহনাগাটির দরকার নেই এমন দুরহ সুন্দর প্রকৃতির সম্ভার পেলে।
তবে এইবার গানের ভেলাটাকে অন্য দিকে বহাতে হবে হিমালয়ের অনুরোধে।
সে আমার দুঃখ দুঃখ গান শুনে শুনে মহা বিরক্ত।
সহেলী বলেছেন:
কিছু মনে করো না অপসরা , এই কমেন্ট আর আমার আগের কমেন্টে তোমার জবাব -- দুটোই মুছে দিও । এমন ভাল লাগা একটা পোষ্টে নাই বা থাকল তোমার ওই জবাবটা ।
আমি তোমার এই পোষ্টের জন্য আজ অনেকবার পিসি থেকে দূরে থেকেছি ।
লেখক বলেছেন: সহেলীমনি। সত্যি সব সময় তিক্ত। তাই বলে কি থাকা যায় সত্যি থেকে দূরে???
গুরুজন কবি বলেছেন জন্মিলে মরিতে হবে ......... হাহাহাহা তাই বলে কি ভয় পেতে হবে???চির বিদায় চির প্রস্থান কোনোটাই কেউ রুখে দিতে পারেনা। পারবেওনা কোনোদিন।
ভয় করোনা বন্ধু ........
আমার প্রিয় পোস্টের তালিকা থেকে আকাশ পাগলার পোস্টটা পড়ো।
ম্যাভেরিক বলেছেন:
"বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে"বিরহেরা থাকুক শুধু গাঁথা আর গানে
সুখের সুর বাজুক সদা প্রাণে আর প্রাণে।
লেখক বলেছেন: বিরহ মাঝেই সুখ কেবা তাহা জানে?
আমি আর তুমি সখা রই দুইখানে।
হিমালয়৭৭৭ বলেছেন:
আফ্রোদিতি আপু, আপনি চুপচাপ থাকা বলতে কী মীন করছেন, সেটা কখনো বুঝতে পারছি, আবার কখনো বুঝছি না...একটা মধ্যবর্তী সঙ্কট বলতে পারেন।। তবে যাইহোক, আমি অন্তত আপনার কাছে কখনই বড় হতে চাইনা।।। আপনার কাছে আমি সবসময়ই শিশু।।। তবে, আপনার কয়েকটি পোস্টে আমার মন্তব্যের জবাব পড়ে মনে হচ্ছিল কোন কারণে আপনি হযতবা আমার প্রতি কিছুটা অসন্তুষ্ট।।। তাই একটু কনফিউজড ছিলাম কিছুদিন....এই আরকি...গানের ঐ পোস্টটার অপেক্ষায় রইলাম কিন্তু...
লেখক বলেছেন: তোমার উপরে অসন্তুষ্ট হবো????????????তাই কখনও হয়??
আচ্ছা বলোতো তোমার মত গুড বয়দের উপরে কেউ কখনও কি অসন্তুষ্ট হয়েছে জীবনে??
আর ঐ পোস্ট অতি শিঘ্রই আসিতেছে।
হিমালয়৭৭৭ বলেছেন:
জ্বি আফ্রোদিতি আপু, আমার পরিচিতজনদের অধিকাংশই আমার উপর অসন্তুষ্ট আমার উদ্ভট কথা-বার্তা আর খামখেয়ালি আচরণের জন্য.....লেখক বলেছেন: হাহাহাহা এইবার কিন্তু হাসছি!!!
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অবাক হয়ে ভাবছি!!! লেখিকারা খুব অন্যরকম ভাবে প্রকাশ করতে পারে তাদের মনের কথাগুলো, যা সাধারণ পাঠক হয়ে আমি পারিনা।
দারুন পোষ্ট।
ভালোলাগল। তাই ভালো লাগা রেখে গেলাম।
ভালো থেকো।
লেখক বলেছেন: তুমিও দুষ্টামী করো না??
যাইহোক, ভালোলাগার জন্য অনেক অনেক খুশী হলাম।
মগ্নতা বলেছেন:
তোমার আমার এই যে বিরহ একজনমের নহে..
লেখক বলেছেন: হুম সেটাই বলতে চাচ্ছিলাম এই বিরহ শত শত জনমের।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
প্লাসসসসসসসসস
লেখক বলেছেন: থ্যাংকস মেঘ বৃষ্টি।
কিছু করার নেই আপু।মন থাকলে কারনে অকারনে পাওয়া না পাওয়ায় উদাস হবেই। আপনি লিখে যান।
উদাস মনে গতকাল লিংক ধরে অনেক গানই ডাউনলোড করে ফেলেছি।
লেখক বলেছেন: মন উদাস হওয়াটাও খুব একটা খারাপ না তাইনা??
আশাকরি গান গুলো শুনে ভালো লেগেছে।
লেখক বলেছেন: হাহাহাহাহা
এইযে বললে লেখিকা। এটাইতো
শফিক আসাদ বলেছেন:
"আসবে আবার শীতের রাতি, আসবেনাক' আর সে-
তোমার সুখে প'ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে
আসবেনাক্ আর সে।
পড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যেদিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হয়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!"
(আপু কেমন আছো? আমার প্রিয় নজরুলগুলোর এক চিমটে তোমায় দিলাম।)
লেখক বলেছেন: যেদিন আমি হারিয়ে যাবো
বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর খুঁজবে।
বুঝবে সেদিন বুঝবে
এতো আমারও প্রিয় কবিতা।
লেখক বলেছেন: পড়ছি।
ঘোর লেগে যায়...যেন...
অনুভবের এই মাস্তুলে.. হাওয়া পেলে
ছুটবে তোমার স্বপন তরী
ভীষন বেগে..বাধ না মেনে
স্বপ্ন পারের সেই অচিন দেশে
মিলবে শেষে; চিনবে কিগো
এই আমারে!
স্বপ্ন দেখার রীতির ফেরে
হঠাৎ এসে বাজিয়ে যে যায় হৃদয়টারে
না বলা না অধিকারে...
হা হাহা হা .. দেখলেনতো কেমন অভিভুত করেছে লেখনি।
প্রিয়তে রাখলাম্।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কিরিটি রায়।
ধন্যবাদ মন্তব্যের জন্য, পড়ার জন্য আমার এ লেখা। আরো ধন্যবাদ এমন সুন্দর একটা কবিতার জন্য।
লেখক বলেছেন: এমন উপ হারের সাথে একশো মাইনাচেও আপত্তি নেই
উদাসী স্বপ্ন বলেছেন:
নজরুল ভাইজানরে নিয়া গুণ গান অখনো চলতাছে!আহারে! উনার নাম শুনলে আমার গাও গরম হইয়া যায়!
লেখক বলেছেন: বুঝেছি তুমি বিদ্রোহী রণক্লান্ত
তুমি কখনও হবেনা শান্ত।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি এমনি ক্লান্ত। ঘুম থিকা উইঠা ঝিমাইতাছি আর বোলগাইতাছি। একটু পর আড্ডা দিবার যামু মাগার হেভী ঘুম ধরতাছে!আমি নিতান্তই ক্লান্ত! গাও গরম মানে মন গরমের কথা কইছি!
লেখক বলেছেন: হায় হায় মনে আবার কি হলো??
উদাসী স্বপ্ন বলেছেন:
মনে আর কি হইবো! নজরুল ভাইজানের কবিতা মনে মনে আওড়াইতাছি। তাই মনের ভিতর টার্মিনেটরের সালভেশনের এ্যকশন শুরু হইয়া গেছে মাগার চোখের ঘুম যাইতাছে না। মনে হয় বিছানায় শুইয়া টার্মিনেটরের সালভেশনের এ্যাকশনের কথা চিন্তা করি আর ব্যাকগ্রাউন্ডে নজরুলের বিদ্রোহী কবিতা প্রোগ্রেসিভ থ্রাস মেটালে উইথ ডিসটর্টেড লীড এন্ড রিদম গীটার!!
লেখক বলেছেন: বাপরে!! এতকিছু???
আমি নাই।
লেখক বলেছেন: অনেক খুশী হলাম শান্ত আমার প্রিয় গান গুলো তোমার প্রিয়তে রাখবার জন্য।
বিবর্তনবাদী বলেছেন:
একটা মাইনাই দেই?
লেখক বলেছেন: এ কেমন শত্রুতা বন্ধু?
বিবর্তনবাদী বলেছেন:
একটা মাইনাস দেই?
লেখক বলেছেন: কেনো কেনো কেনো???
লেখক বলেছেন: হাহাহা ধন্যবাদ দিতে হবেনা। গান গুলো নিয়ে কেউ চুপি চুপি কেটে পড়েছে জানতে পেলেই আমি খুশী।
লেখক বলেছেন: থ্যাংক ইউ অদৃশ্য। কেমন আছো??
অন্ধ দাঁড়কাক বলেছেন:
পইড়া মন গইরা গেলো।
লেখক বলেছেন: গুড গুড মনের গড়াগড়িও ভালো ।
লেখক বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আপুনি ।
আশরাফ মাহমুদ বলেছেন:
শুনতেছি। অনেক ধন্যবাদ লিংকগুলোর জন্য।
লেখক বলেছেন: তোমাকেও। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: এত অল্পে মন খারাপ করতে হয়না ভাস্কর। মন খারাপের কিছু নেই।
বিবর্তনবাদী বলেছেন:
হারালে কোথায়?
লেখক বলেছেন: অপ্সরারা হারায় যেথায়,
ঐ অসীম অপার আকাশ নীলিমায়।
মেঘের ভাজে, মায়াবী সাঝে
রুমঝুম ঝুম বাদল মাঝে।
আমি হারাই সেথায়
ঐ চাঁদ সুরুজের ছায়।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ শুভ্র।
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
আগে অনেক শুনা হতো, ব্যস্ত জীবনের জন্য এখন আর হয়ে উঠে না। লিংক গুলোর জন্য ধন্যবাদ.............................।
লেখক বলেছেন: ব্যাস্ত জীবন তো কি হয়েছে? গান শুনবার কত ওয়ে আছে এখন। সেলফোন থেকে শুরু করে নিত্য কাজের কম্পি্উটারেও। সব ব্যাবস্থাই তো আছে।
ফেরারী পাখি বলেছেন:
এই পোস্টে যে ক'টা গান দিয়েছ, সেই গান গুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাইনের সাথে আমার সুদীর্ঘ ঘনিষ্ঠতা।এত প্রিয় এত পরিচিত যে কি বলবো। তবে ফিরোজা বেগমের আর একটা গান আমি অন্য কারও কণ্ঠেই পেলাম না।
"ওরে শুভ্র বসনা রজনী গন্ধা/বনের বিধবা মেয়ে
তুই লুকায়ে কাঁদিস, রজনী জাগিস
সবাই ঘুমায় যবে
বিধাতারে যেন বলিস, বলিস দেবতা আমারে লইবে কবে?
পারলে গানটার লিংক দিস তো আপু।
লেখক বলেছেন: এটা আমারও প্রিয় আপু।
এই পোস্টের গান গুলো শুধুই কাব্য গীতি পর্যায়ের । অবশ্য তোমার প্রিয় গানটাও মনে হয় কাব্যগীতি পর্যায়েরই
আমি খুঁজে দেখবো পাই কিনা। পেলে তোমাকে লিঙ্ক দেবো আপুনি।
ফেরারী পাখি বলেছেন:
অস্ত রবির সন্ধ্যা তারায় আমার খবর পুছবে হবে সম্ভবত, তাই না?
লেখক বলেছেন: হুম । এটা মনে হয় সবার প্রিয একটা কবিতা।বিদায় অভিশাপ
লেখক বলেছেন: হ্যা শুধু তোমার নামই না। তোমাকে ভোলার কথাও আছে আবার।
মনজুরুল হক বলেছেন:
মজার ব্যাপার হচ্ছে নজরুলের সবচেয়ে শ্রুতিমধুর গানগুলির সুরকার কিন্তু কমল দাশগুপ্ত। নজরুল বেঁচে থাকাকালিন আঙ্গুরবালা দেবীর কাছে আক্ষেপ করে বলেছিলেন: "আমরা এই মহামানবটিকে(কমল) মূল্যায়ন করলাম না!
অ.ট. মেলা দিন তো হলো, নতুন পোস্ট কই ভাইয়া ? স্কুলের খবর কি ?
লেখক বলেছেন: ভাইয়া অনেক অনেক ব্যাস্ত ছিলাম । স্কুলের ক্লাস পার্টি, রিপোর্ট কার্ডর হাজার ঝামেলা।সবচাইতে ব্যাস্ত ছিলাম কালকের আবৃত্তি অনুষ্ঠান নিয়ে।
আজ থেকে একটু ফ্রী।
আবৃত্তি নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম। নাচা গানা যাই করি স্টেজে আবৃত্তি এটা সেকন্ড টাইম। তাই একটু টেনশন বেশী ছিলো ভাইয়া।
কালকের অনুষ্ঠানে আমার রক্তকরবীস্টাইল বেনীর ছবি দিলাম ভাইয়া।
শাওন৩৫০৪ বলেছেন:
পদ্মার ঢেউ রে, মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা....খায়রুল আনাম শাকিল..লিন্কটা দিতে পারবা??লেখক বলেছেন: আরে একশোবার পারবো।
একটু অপেক্ষা করো ভাইয়াটা।
শাওন৩৫০৪ বলেছেন:
পাইয়া গেছি....ধন্যবাদ আপু।
লেখক বলেছেন:
ঐ আমাকে কষ্ট করালে কেনো? এইটাই শুনতে হবে এখন। কোনো ছাড়াছাড়ি নাই।
Click This Link
শাওন৩৫০৪ বলেছেন:
স্যরি কইলাম....আমি যেইটা বাইর করছি সেইটা বেশি সুন্দর...
এখন তোমারটা শুনতাছি...আবারো ধন্যবাদ...
লেখক বলেছেন: মিথ্যা কথা। একি লোকের গান কি দুই রকম হয়??
আমি কিন্তু ঝগড়া লাগায় দেবো এইবার। এমনিতেই ছায়ানটে শাকিল স্যারের কোচকানো ভ্রু দেখে আমার জান উড়ে যেতো। ভালো করে তার গান ও শুনতে পারিনি কখনও ভয়ে ভয়ে। তবে এখন শুনতে ভয় লাগেনা আর। এখন আমি অনেক বড় , বয়স আমার ...........
অক্ষর বলেছেন:
কি রে? খবর কি?
লেখক বলেছেন: হায় হায় । সর্বনাশ!! কিরে মিরে কেনোরে? জানো আমি তোমার বড় আপু। হায় হায় হঠাৎ বাচ্চা ছেলেটার কি হলো?
কয়েকদিন পরে ফিরে ফিরে এসে দেখি এক এক রকম!
বুঝেছি সারাদিন শুধু চা কফি খেলে এমনি হয়। সবই ক্যাফিন প্রবলেম।
লেখক বলেছেন: এইগুলা কবিতা কে বললো????
বুমবুম তোমাকে দুমদুম দিতে হবে পিঠের উপর । পোস্ট না পড়েই কমেন্ট না? হাহাহাহা একদম ধরা পড়ে গেছো কিন্তু।
আচ্ছা শুনো, এইসব গান । শুনেই দেখো একবার।
শাওন৩৫০৪ বলেছেন:
Click This Link মনে হয় এইটার মিউজিক টা ভালো লাগছে আমার, একুশে টিভির প্রথমদিকের ট্রান্সমিশনে ভিডিও ছিলো...শুইনা তারপর ঝগড়া করি, নাকি??
লেখক বলেছেন: ওকে শুনছি। নো প্রবলেম । তবুও আগেও ঝগড়া করতে আমার আপত্তি নেই কারণ আমিও আগে এটাই শুনেছিলাম। মিউজিকটা আমারও খুব ভালো লেগেছিলো তবে আজকে খুঁজে পাচ্ছিলাম না। সেটা কি আমার দোষ????????????
সব দোষ সাকিল স্যারের । কেনো এক একবার একএক রকম মিউজিকে গাইলো সে?
অক্ষর বলেছেন:
বড় আফা হৈবার চাইলেও সমস্যা নাই। আর কিরে, মিরে, কেনোরে কি বড় আফারে কওয়া যায়না? আমিও অনেকদিন পর আইছি। আগে কার সাথে কিভাবে কথা কৈছিলাম ভুইলা যাই। বয়স হৈছে তো। মনে রাখতে পারি না।
লেখক বলেছেন: হাহাহাহাহা
সত্যি অনেক হাসছি। তো বুড়া মানুষ এতোদিন কোথায় ছিলেন? শকুন্তলা যেন কাকে জিগাসা করেছিলো এই কথাটা?
অক্ষর বলেছেন:
কাজ-কাম নিয়া বিজি ছিলাম। আর কাইল্কা আর আইজকা ছিলাম বিছনায়। জ্বরে উঠতে পারি নাই। আপ্নের খবর কি?শকুন্তলা কারে কি জিগাইছিলো আমি জানি না। আমি কি আরেকজনের কথা শুনার লেইগা আড়ি-পাইতা থাকি নাকি?
লেখক বলেছেন: হাহাহাহাহা তোমাকে কে যেন বলেছিলো সেরা কমেনটবাজ । ভুল বলেনি অকষর। তুমি চাইলে উনমাদ বা রসালো পতরিকা লিখতে পারবে। হাহাহাহাহা
কেনো বললাম জানো? "শকুন্তলা কারে কি জিগাইছিলো আমি জানি না। আমি কি আরেকজনের কথা শুনার লেইগা আড়ি-পাইতা থাকি নাকি?"
হাহাহাহা পেটের মধ্যে এত শয়তানি!!!! পেট ফেটে যাবে ............
মনজুরুল হক বলেছেন:
হা হা হা । অচীন পাখি, এই ছবিটা অদ্ভুত ভিন্নমাত্রা হয়ে সেইভ হলো! এমন লম্বা কোন ছবি আমার ফোল্ডারে ছিলনা!
আবৃত্তিতে তুমি শীমুল,প্রজ্ঞা, নাকি সব্যসাচীকে আইডল মানো? শাঁওলি মিত্র শুনেছ?
কিংবা তার মা তৃপ্তী মিত্র ? "আমার কৈফিয়ত" টা এরা যে কি সুন্দর আবৃত্তি করে.......
লেখক বলেছেন: আমি শিমুল মুস্তাফার টা শুনেছি অনেক অনেক । এক্সপ্রেশান টা খুবি ভালো কিন্তু বেশি বেশি চেচামেচি মনে হয় মাঝে মাঝে। প্রজ্ঞা লাবনী সবার সেরা।
শাওলী মিত্রেরও খুব সুন্দর গলাটা। তৃপ্তী মিত্র কি শুনেছি কখনও । মনে পড়ছে না। তবে খুব মোটা আর খুব সুনদর একজন মহিলা আবৃত্তিকারের কবিতা শুনেছিলাম । নামটা মনে রাখিনি।
আর এমন অদ্ভুত ছবি কেনো জানো? শুধু বেনীটাই কেটে কুটে দিলাম তো তাই। বেনীটা দীঘল তাই সাথে সাথে ছবিটাও। হাহাহাহা
লেখক বলেছেন: এইবার শুনো। লিঙ্কগুলো শুনো। তারপর আর কোনো দোষ থাকবেনা।
লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিরাট খিধা নিয়ে গান শোনা মানা। কারন পেটে খিধা থাকলে গান কেনো স্বর্গদ্যানও ভালো লাগেনা।
লেখক বলেছেন: তাইলে মেজাজ খারাপ নিয়েই গান শুনো। আমি পালাই।
লেখক বলেছেন: ওকে মেইল আই ডি দাও পাঠিয়ে দিচ্ছি।
লেখক বলেছেন: ওকে ওকে পাঠিয়ে দেবো । কথা দিচ্ছি।
লেখক বলেছেন: পাঠিয়ে দিলাম কিন্তু।
লেখক বলেছেন: একশোবার পারো বন্ধু।তবে আইডি জানিনা তো ।
লেখক বলেছেন: ওকে ওকে বন্ধু!!
লেখক বলেছেন: আমি কিন্তু কথা রেখেছি বন্ধু।
লেখক বলেছেন: অনেক অনেক খুশী হলাম এমন একটা কমেন্ট পেয়ে । সত্যি সত্যি ।
অনেক দিন সামহ্যোয়ারের হাল-হকিকত জানি না। অনেক ভালো ব্লগ নিশ্চয়ই বেড়েছে কিন্তু ছদ্দনামের প্রতি আসক্তি ব্লগারদের মোটেও কমেনি মনে হচ্ছে। কেন যে মুখের উপর সবাই একটা ঘোমটা ধরতে চায় আমি ঠিক বুঝে উঠতে পারি না।
লেখক বলেছেন: মুখের উপর ঘোমটা ধরায় আমি আছি এক নম্বরে। জানিনা এইখানে হয়তো সব মনের কথা অপকটে প্রকাশ করে দেই বলেই এই ঘোমটা নাম, ঘোমটা ছবি সবকিছুই।
ভালো ব্লগ কাকে বলে জানিনা আমি। আমি শুধু যা কাউকে বলতে পারিনা এমন অনেক ব্যাথা বেদনা দুঃখ ভালোবাসা এখানে লিখে ফেলি আর সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে আবার নানা রকম নেই কাজ তো খই ভাজ টাইপ কাজ গুলো। আমার অন্য দু একটা ব্লগ ঘুরলেই আমার মতিগতি নিয়ে পুরাটাই কনফিউজড হয়ে যাবে। তুমি বলায় আবার যেন রাগ করোনা প্লিজ!
ভালো-মন্দ বলা হয় সে বিষয়ের বিষয়বস্তু বিচার করে। ছদ্দনামের কারিশমা, জনপ্রিয়তা, প্রোফাইল পিকচার বা ফিমেল নিক দেখে নয়। আর বিষয়বস্তুর প্রশ্ন যদি আসে অথবা আপনার উল্লেখিত "অনেক ব্যাথা বেদনা দুঃখ ভালোবাসা"সবার সাথে শেয়ার করতে হলে লেখকের সাবজেক্ট পজিশন পাঠকের কাছে গুরুত্বপূর্ণ।
এখন যেতে হচ্ছে। পরে কথা হবে হয়ত কোনদিন। ভালো থাকবেন সবাই।
লেখক বলেছেন: হাহাহাহা ঘোমটার নিচে খ্যামটা অন্য কিছু মীন করে মনে হয়। তবে কিছুটা তো বটেই। ছদ্দনামে অনেক মানুষ অনেক রকম ব্যা হার করতে দ্বিধা বোধ করেনা।তখন সেটা ঘোমটার নিচে খ্যামটাই হয়ে যায় মনে হয়।
তবে এমন কোনো ইচ্ছে নেই আমার। আর অপ্সরাটা আমার নিজেরই নাম তবে ছবি নিয়ে আপত্তি আছে। এখানে ঘোমটা না টেনে উপায় নেই । অনেক তিক্ত অভিগ্গতা আছে তো। যাইহোক, অনেক অনেক খুশী হয়েছি প্রশংসা গুলোর জন্য।অনেক অনেক ভালো থেকো ভাইয়া।
কেউ দিতে পারে নি।
আপনি পারবেন?
লেখক বলেছেন: আমি এই গান শুনিনি। তবে অবশ্যই ট্রাই করবো তোমার জন্য।
অন্য কিছু মিন করিনি। যা বোঝাতে চেয়েছি ঠিক তা ই লিখেছি নিচের প্যারায়।
অপ্সরা বলেছেন:
হাহাহাহাআমিও স্বর্গলোকেই থাকিতো।
না কিচ্ছু মনে করিনি আমি।
আমি কিছু তেমন মনেও করিনা আসলে আর তাছাড়া তোমার কথার মাঝে একটা অন্যরকম স্নেহ আছে যার জন্য কিছু রাগ করে বললেও হয়তো মন খারাপ হবেনা ভাইয়া।
স্বর্গে যারা থাকে তাদের আবার মন খারাপ কি? স্বর্গে অপসরাদের সাথে আরো থাকে কত কত দেবতা। শুধু ইন্ডিয়ান দেবতারা নয় কিন্ত; ইন্ডিয়ান, গ্রিক, বাইজেনটাইন, মায়ান.... আরো কত কত সব দেবতারা। আর স্বর্গে সারাদিন তাদের কাজ কি? উদ্যানে ঘুরে বেড়ানো, সমুদ্রে সাঁতার কাটা আর প্রেম করা। যখন খুব নিরানন্দ লাগে মনে, তখন দুই হাত দিয়ে আকাশের মঘে সরিয়ে দিয়ে পৃথিবীর কান্ডকারখানা দেখে আর ১০৮ রকম ভঙ্গিতে হাসে.......
অতএব, খুব সাবধানে কমেন্ট পড়তে হয় তাদের; কারণ, যদি কোন ভূল হয়েই যায় তাহলে পৃথিবীর মানুষের খোঁচা তাদের খেতেই হবে।
লেখক বলেছেন: হাহাহাহা
তুমি মনে হয় অনেক ভালো রুপকথা লিখতে পারবে। প্লিজ একটা খুব তাড়াতাড়ি লিখে ফেলো । এমন সুন্দর করে শুধু কমেন্ট যেটা করেছো সেটাই তো রুপকথা হয়ে গেছে।
লেখক বলেছেন: কেনো হবেনা??
একশোবার ঠিক হবে , হাজারবার , এক কোটীবার ঠিক হবে। কাল থেকেই শুরু করো প্লিজ!!!!
লেখক বলেছেন: স্বাগতম।
আমার বিরহরাজ্যে। ![]()
ডঃ জেকিল বলেছেন:
বাহ!
লেখক বলেছেন: থ্যাংক ইউ ডক্টর ভাইয়া। ![]()
আমার পছন্দের গান গুলোকে ভালো বলার জন্য!!!![]()
![]()
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























