somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাই কাজ তো খই ভাঁজ, তেমন কিনা জানিনা, তবে একমাসের ছুটিতে এক মিনিট বসে থাকাটাও রঙ্গিন করে তুলতে ভালো লাগে। তাই গ্লাস পেইন্ট আর এক গাদা ফেলে দেওয়া বাসন কোসন , পারফিউমের শেষ হয়ে যাওয়া শিশিবোতল, পুরোনো মগ এসব নিয়ে বসে গেলাম রাঙ্গাতে। এসব ফেলে দেওয়া জিনিসগুলো রঙে রঙ্গিন করে তুলবার সময় গানও গাইছিলাম গুনগুন করে, :P
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
Click This Link
আজ সবার রঙে রঙ মেশাতে হবে
Click This Link
মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো
Click This Link
মনের রঙ লেগেছে বনের পলাশ চাঁপার বনে
Click This Link
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা....
Click This Link
এমন এমন কতশত গান....
অবাক হয়ে খেয়াল করলাম রঙ নিয়েও মোটেই কম গান লেখেনি কবিরাও, যাইহোক,




ফুরিয়ে যাওয়া পারফিউমের খালি শিশি আর পুরোনো সাদা মাটা, ফুলটা ভেঙে যাওয়া একটা ছোট চিকন ফুলদানীকে রাঙিয়ে তুললাম কাঁচ-রঙের ছোঁয়ায়।

ছোট ছোট মধুবোতল, হাতলওয়ালা গ্লাসজার রঙিন করে দিলাম।

এইযে হয়ে গেলো আমার পুরো ছ'পিসের রঙীন গ্লাস সেট

পারফিউমের যত পুরোনো শিশি আর নাট্‌কোর খালি বোতলে শুধু কালো পেইন্ট দিয়ে ডিজাইন করেছি।

বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসপাতি কিনলে যেসব ফ্রী গিফট মাগ গুলো পাওয়া যায়, সেসবের উপরে কাঁচ-রঙে ডিজাইন করে ওদের লোগোগুলো ঢেকে দিয়েছি:P:P:P



প্রজাপতি ঝিলিমিলি পাখা এঁকেছি মগগুলোর ধপধপে সাদার উপর। একটু গ্লিটার ইউজ করেছি এখানে।:P

এইযে ছোট্ট নীলমগটার ছবি তুললাম রুমমা স্টাইলে:P

এবার কমলাটা

সবশেষে লালটার ছবি। রঙ তখনও শুকোয়নি। কাঁচা ছিলো তাই আঙুলে লেগে গেলো রঙটা।

এসবকিছুই এঁকেছি এই ব্ল্যাক লাইনার টিউবটা দিয়ে আর আশে পাশের রঙের টিউবগুলো দিয়ে লাল নীল রঙে রাঙিয়েছি ডিজাইনগুলো।
এবার বলি গ্লাস পেইন্ট কি করে করতে হয়। এটা এমন সোজা যে জীবনে কোনোদিন একটা আঁচড়ও কাটেনি কখনও সেও ইচ্ছে করলে ফুটিয়ে তুলতে পারবে কাঁচের উপর নানারকম ডিজাইন।
প্রথমে ব্ল্যাক লাইনার টিউবটা দিয়ে ছবিটার আউটলাইন এঁকে নিতে হবে।
আউটলাইনটার রঙ শুকিয়ে গেলে তারপর লাল নীল হলুদ সবুজ ইচ্ছে মতন রঙে রঙীন করে তুলতে হবে ছবির ভেতরটা।
তবে একদম ফ্ল্যাট কাঁচ হলে যে কোনো ছবির উপরে কাঁচটা রেখেই উপরে ছবিটা মানে আউটলাইনটা ট্রেস করা যায়। তারপর ভরিয়ে দেওয়া যায় ভেতরটা নানা রকম রঙে। ব্যাস ফেলে দেওয়া হাবিজাবি জিনিসপত্র , শিশি বোতল ডাস্টবিনে না ফেলে বানিয়ে ফেলা যায় সোপিস।:P
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
১২৯টি মন্তব্য ১৩১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৩

লিখেছেন রাজীব নুর, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭



জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।
চমৎকার একটা গান। ছোটবেলায় রবীন্দ্রনাথের গান আমার ভালো লাগতো না। মা যখন রবীন্দ সংগীত শুনতো আমার যথেষ্ট বিরক্ত লাগতো। আর এখন রবীন্দ্রনাথের... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

খামেনি কি আছেন না গেছেন? ইরানের ভবিষ্যৎ নির্ধারণের রাত!

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৬ রাত ১২:৪৩


আমার মনে হয় না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। এটা শুনে অনেকের মন ভেঙে যাবে জানি, তবুও এটাই সত্যি।


যে মাত্রার হামলা হয়েছে তাঁর... ...বাকিটুকু পড়ুন

×