আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
গোপন ব্যথার নীরব রাত্রী হোক আজি অবসান
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৫
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান,
তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই
তার মূল্যের পরিমান।
জীবনপাত্র! খুব সহজ কিন্তু কি পরিমান কঠিন একটি শব্দ কবিগুরু লিখে ফেলেছিলেন অবলীলায়।অনেকবার ভেবেছি, জীবনপাত্র বলতে তিনি ঠিক কি বুঝাতে চেয়েছেন? সেকি আমাদের এই বেঁচে থাকবার আয়ূস্কাল? নাকি হৃদয়পট? কাকে বলে জীবনপাত্র?
তবে গানের এই লাইনটা যতবার শুনেছি আমার কাছে কেনো যেন মনে হয়েছে এই জীবনপাত্রটি আমারই এই ছোট্ট, অতি ক্ষুদ্র হৃদয়পট, হৃদয়ের পাত্রখানি।
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান,
হুম ঠিক এই লাইনটির মত করেই একদিন আমার হৃদয়খানি যেন উছলে উপচে পড়েছিলো।ঠিক যেন টইটুম্বুর জলে ভরভর একটি পাত্র।সেপাত্রখানি আমার এই হৃদয়। আর জল, সেতো তোমারই ভালোবাসা। সে কতখানি, কি তার পরিমান তুমি কখনই তা জানতে পাওনি। কি এক অকারণ অভিমানে, আমি তা কখনও জানতে দেইনি তোমাকে। লুকিয়ে রেখেছিলাম সযতনে।
রজনীগন্ধা অগোচরে, যেমন রজনী স্বপনেভরে সৌরভে
তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই,
মরমে আমার ঢেলেছো তোমার গান।
রাতের ঐ তীব্র সৌরভে সুরভীত রজনীগন্ধা,সেতো কখনও জানতে পায় না সে তার অগোচরে সারা পৃথিবকে কি সৌরভে জড়ায়! ছড়িয়ে দেয় তার পরশটুকু পরশহীন স্পর্শে। তুমিও তেমনি সৌরভে ভরিয়েছিলে আমার এই হৃদয়।
তোমারি সৌরভে সুরভীত আমি তাই গেয়েছিলাম গান। লিখেছিলাম কবিতা। সেসবই তোমারি অজান্তে তোমারি অবদান। তুমি ছাড়া রচীত হতনা আমার কিছুই।হয়তোবা সত্বাহীন কোনো এক খুব সাধারণ প্রাণীতে পরিনত হতাম এই আমি। আমাকে অসাধারণ করে তুলেছিলে তুমি আমার নিজের কাছেই, তেমনি ধারনা আমার।
বিদায় নেবার সময় এবার হলো,
প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো।
জেনেশুনে বিদায়, কেউ কি পারে এইভাবে বিদায় নিতে? সে হয়তো শুধু আমার পক্ষেই সম্ভব। তাই তো করেছিলাম আমি। তবে কবিগুরু শতবর্ষ আগেও কি লিখেছিলেন আমারি কথা? হাহাহা, হাসি পায় আমার। নিজেকে সর্বশ্রেষ্ঠা ভাবাটা আমার আর গেলোনা। ঠিকই বলতে তুমি।
বিদায়, আবারও কঠিন বিষাদময় একটি শব্দ। যতখানি না বিদায় দেওয়া, তার থেকে শতগুণ বেশী বিষাদময় বিদায় নেওয়াটা। সে আমার মত আর কে জানে? তবুও চাই সারাটাজীবন তোমার প্রসন্ন মুখখানিই স্মৃতিপটে গেঁথে রাখতে। তুমিও হয়তো সেটাই চেয়েছিলে। পারলাম না আমি। ক্ষমা নেই আমার সে জানি, তাই চাইনাও ক্ষমা, এই আমি তোমার কাছে।
মধুর মরণে পূরণ করিয়া সপিয়া যাবো প্রাণ চরণে
যারে জানো নাই যারে জানো নাই যারে জানো নাই
তার গোপন ব্যথার নীরব রাত্রী হোক আজি অবসান!!
গোপন ব্যাথা,
কি আমার গোপন সেই ব্যাথা? তুমি কি কখনও জানতে পেরেছিলে? না, সেও আমি জানতে দেইনি কখনও তোমায়, একটা দিনের তরেও। আমার গোপন ব্যাথা, আমারি করে রেখে দিলাম আমি। শেষদিনটি পর্যন্ত জানতে দেবোনা।
জানবে শুধু ঐ দূর আকাশ আর নীরব রাতের তারারা, আমার গোপন ব্যাথার সাক্ষীরা। তোমার চরণেই সঁপেছিলাম আমার এই প্রাণ।
(আবার হিমালয়ের ভাষায় বুক রিভিউ এর মত গান রিভিউ করলাম।![]()
![]()
![]()
http://www.youtube.com/watch?v=MVmDVRPWRi0
এই গানটা শুনে শুনে চোখের পানিতে বুক ভাসিয়ে।![]()
![]()
![]()
)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমির বলেছেন:
অসাধারণ
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমির। তবে রম্য রচনায় তুমি ও কম নহে।
অক্ষর বলেছেন:
কাইল্কা পড়ুম্নে, আইজকা ধৈর্য্য নাই
লেখক বলেছেন: পড়ো পড়ো আজকেই পড়ো।
পড়লে জানতে,
দূরে কোথাও , দূরে দূরে .........
আমার মন বেড়ায় ঘুরে........![]()
আবু সালেহ বলেছেন:
জানবে শুধু ঐ দূর আকাশ আর নীরব রাতের তারারা, আমার গোপন ব্যাথার সাক্ষীরা। তোমার চরণেই সঁপেছিলাম আমার এই প্রাণ।হয়তো বুঝেছিলো
তোমারই কথন...
চোখ আর হৃদয়ের ভাষায়....
লেখক বলেছেন: হুম । হয়তো অথবা হয়তোনা। কিন্তু সেসবের কি আর মূল্য???
পানকৌড়ি বলেছেন:
কতে আবগেী কেনো তুমি ? এই গান শুনে বুক ভাসানোর কি আছে !! পাগললললললললললললললল
লেখক বলেছেন: তুমি জানিবেনা তুমি জানিবেনা তুমি জানিবেনা..........
কি তার কারণ আছে?
কবিগুরুর সাগরেদি দেখাইলাম।![]()
লেখক বলেছেন: দিয়েছি ডিলিট করে। ![]()
প্রশান্ত শিমুল বলেছেন:
এহন ঘুমামু..তাই খালি পেলাস দিয়া যাইতেছি...
লেখক বলেছেন: ভাগ্যিস তোমার ঘুম পেয়েছে নয়তো সেদিনের মত আবার কি চেয়ে বসতে কে জানে??
তাড়াতাড়ি ঘুমাও যাও। নয়তো ঘুম না আসলে একটা ঘুম পাড়ানি গান বাজিয়ে দেবো তবু ঘুমাও।
আবু সালেহ বলেছেন:
ও গানের রিভিউর জন্য ধন্যবাদ....এই সুযোগে সুন্দর একটা রিভিউ হয়ে গেলো আমারও.........
লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ।
তবে এমন রিভিউ আমি রবীন্দ্র সঙ্গীতের আমার হাজার হাজার আছে। শুধু ভয়ে এইখানে দেইনা কবে আমাকে ঘাড় ধরে বের করে দেয় বিরক্ত হয়ে সবাই সেই ভয়ে।![]()
এন এইচ আর বলেছেন:
অনেক দিন পর কষ্ট মাখানো লেখা পেলাম...............গোপন ব্যাথা গুলো কুড়ে কুড়ে আঘাত করে মন নামের অঙ্গটা আছে। কোন কথা বা কোন সান্তনা সে ব্যাথা কমাতে পারে না। তারপরেও জীবন বলে কথা। জীবন পাত্রে জল তো ধরে রাখতে হবেই....
ভালো থাকো চির কাল.......সুখ তোমার পদ স্পর্শ করুক কোমলতায়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল এমন মন্তব্য আর শুভকামনার জন্য।
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার রিভ্যিউ!
কথাগুলো ইন্টারেস্টিং, সবসময়ই। হতে কি পারে অন্য কোন কিছুর ঈঙ্গিত?
আমি কম জানি।
শুভকামনা, আপু।
লেখক বলেছেন: কম কম জানাটাই তো ভালো ভাইয়াটা। তবুও হতে পারে তুমিই বেশী জানো।
আসলে কি জানো? মানুষের মন । আমরা সবাই তো মানুষ। কাজেই তুমি হয়তো ঠিকই জানো।
শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর একটা কথা কিসের ইঙ্গিত অপ্সরারা কি বলে?? তারা তো চির রহস্য! আকাশেই থাকে , মর্ত্যে নামেনা। অনেক অনেক দুষটামী আর পাগলামী করলাম তোমার সাথে। রাগ করোনা যেন।
লেখক বলেছেন: থ্যাংক ইউ বিজনেস পার্টনার। আজ মন খারাপের ব্যাস্ততায় তোমাকে মেইল করা হয়নি। এই ব্যাস্ততা একটু কমলেই বিজনেস টক করিবো।
আকাশচুরি বলেছেন:
মুগ্ধ!!
লেখক বলেছেন: অনেক খুশী হলাম। আমার ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
চমৎকার!!! খুব ভাল লেগেছে।+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদ।
পাথুরে বলেছেন:
রবি ঠাকুর রিভিউ?
লেখক বলেছেন: হুম কিন্তু নিজের মত করে ।
লেখক বলেছেন: তুমি হলে চিরসুখিজন ভাইয়া। কি করে বুঝবে??
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে??? ![]()
পানকৌড়ি বলেছেন:
ডাকবোনা অমন করে বাইরে থেকে ডাকবো নাপারি যদি অন্তরে তার ডাক পাঠাবো আনবো ডেকে...............
এই গানটা আছে তোমার কাছে ? থাকলে মেইল করে দিও...
লেখক বলেছেন: আছে আছে একশোবার আছে। আচ্ছা মন খারাপের ব্যাস্ততাটা কমলেই পাঠিয়ে দেবো মেইল করে।
ইমন সরওয়ার বলেছেন:
যেপাত্র সহে, সেই তো উপচায়। ভালো লাগলো পড়ে।
লেখক বলেছেন: হুম ঠিক ঠিক।
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর.......।
কবি যদি জানতেন অপ্সরা.............
অনেক ভালো থেকো।
অনেক ভালো।
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি শুভেচ্ছার জন্য।
কবিতো কোনোদিন জানবেনা, তার গানের গোপন ব্যাথার নীরব রাত্রী গুলোর আজো অবসান হয়নি।
অক্ষর বলেছেন:
আপ্নের মন ঘুর্তে থাকুক, চর্কির মতো ঘুর্তে থাকুক। কিন্তু আমি এখন পর্তে পারুম্না।
লেখক বলেছেন: ঐ পোস্টে এত বক বক করলে তখন ঘুম আসেনা?? এইটা পড়তে ঘুম আসে না?? তোমাকে মনে হয় কফিতে স্লিপিং ট্যাবলেট দেওয়া হয়েছে আখুবাবু।![]()
লেখক বলেছেন: মাধুর্য্য/ মাধুরীমা/ মধুরতা/ সুইটনেস
বলতে পারো এইখানে বলা হয়েছে তার ভালোবাসায় জীবনটা স্বর্গীয় ভালোলাগার মত মধুর হয়ে উঠেছে। পন্ডিতি করলাম সুযোগ পেয়ে।![]()
জনৈক আরাফাত বলেছেন:
ভালো! যথার্থ!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরাফাত।
সাইফুর বলেছেন:
আপনি একবার রেটিং দিয়েছেন
লেখক বলেছেন: কোন নিকে দিয়েছিলে ভাইয়া??![]()
একরামুল হক শামীম বলেছেন:
হায়! হায়!! মন খারাপ কেন বিজনেস পার্টনারের??
লেখক বলেছেন: কি উত্তর দেই ?? কি উত্তর দেই???
একটা ধাঁধা দিতে পারি, শুধু তোমার জন্য
আমার নিশীথ রাতের বাদলধারা
এসো হে , গোপনে
আমার স্বপনলোকের দিশাহারা।![]()
ভাস্কর চৌধুরী বলেছেন:
শিরোনামটি খুব হার্ড হয়েছে!!!
সুন্দর বিশ্লেষন করেছো! তুমিও খুব সহজে কিন্তু কঠিন একটি লেখা কবিগুরু মত করে লিখে ফেলেছো অবলীলায়। ভালো লাগল তোমার এত সুন্দর উপস্থাপনাটি।
+++++++++++++++
ভালো থেকো।
ভালোবাসা নিয়ে।
লেখক বলেছেন: শিরোনামটাই যে আমাকে কাঁদালো। তাইতো হার্ড হলেও সেটাই দিয়ে দিলাম।
এমন মন্তব্য শুধু তুমিই করতে পারো ভাস্কর।
লেখক বলেছেন: তাই বলো। আমি ভেবেছিলাম আরো একটা নিকে এসেছিলে।![]()
লেখক বলেছেন: আরে সত্যি কথা বললাম তো।
ধ্রুব০০৭ বলেছেন:
এত কঠিন কথা বুঝিনা আপু!তবে পড়ে ভাল লেগেছে এটুকু বলতে পারি।
ক্লাস এইটে পড়ার সময় শেষের কবিতা হাতে নিয়েছিলাম। প্রথম পাতাটাও শেষ করতে পারিনি তখন!! কি করে পারবো?! আমার মাথায় যে তখন শুধুই ম্যারাডোনা আর শচীন ঘুরে বেড়ায়!!
সেই শেষের কবিতা ফার্স্ট ইয়ারে আবারো হাতে নিলাম।
এবার কিন্তু আমি মুগ্ধতায় ডুবে যাই। মুগ্ধতা এতই বেশী ছিল যে পরপর ১৫ বারের বেশী বৈ কম পড়িনি!!!
যতবারই পড়ি, মনেহয় কি যেন পেলাম নতুন করে। তাই আবারো আবারো আবারো...
শেষে বুঝলাম আমি আসলে রবীন্দ্রনাথের কিছুই বুঝিনা!! শুধু পড়ে ভালো লাগে এটুকুই....!
সে রকম আপনার লেখাটাও রহস্যময় এবং ভালো লাগলো।
এত বড় মন্তব্যের জন্য সরি।
লেখক বলেছেন: এত বড় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
রবীন্দ্রনাথ নিজেও কম রহস্যময় নয়। তবে আরো বড় হও একটু আধটু বুঝতে শিখে যাবে। জীবনটাই বুঝিয়ে দেবে রবীন্দ্রনাথকে।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আদিগন্ত হাহাকার
______________________________________
" তোমারে যা দিয়েছিনু
সে তোমারি দান
গ্রহণ করেছো যতো
ঋণি ততো করেছো আমায়
হে বন্ধু, বিদায়..."
লেখক বলেছেন: বিদায় নেবার সময় আজি হলো
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো......
কাব্য বলেছেন:
এইডা কি করলেন?
বাংলাতে কবিতার ২-৩ লাইন তুইলা দিয়া, তার ব্যাখ্যা লিখতে হইতো, আপনে কি গানের ২-৩ লাইন সিলেক্ট কইরা তার ব্যাখ্যা করছেন?
লেখক বলেছেন: ঠিক বলিয়াছো বৎস। ইহা হইলো সঙ্গীত ব্যাখা। বিশিষ্ঠ সঙ্গীতগ্গ জনের কর্ম।![]()
শান্তির দেবদূত বলেছেন:
কবিগুরু আসলেই গুরু .....অনেক দিন পর আবার এই গানটা শুনলাম ... কবিগুরুর সেরা কিছু গানের একটা.....
"যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়
সবাই মিলে পথে চলা হলো আমার দায় গো
দুয়ার ধরে দাড়িয়ে থাকে, দেয় না সারা হাজার ডাকে
বাঁধনেতে সাধনো ধন ছিঁড়তে যে ভয় পায়"
এই গানটাতো নিশ্চই শুনেছেন ? আমার কেন যেন "যেতে যেতে চায় না যেতে" এই গানটাকে "আমার জীবন পাত্র" এই গানটার সিকুয়েল মনে হয়। একটার পড় আরেকটা শুনে দেখেন, কেমন অদ্ভুত মিল।
লেখক বলেছেন: হুম ঠিক বলেছো ভাইয়া।
শুনে দেখলাম। ঠিক তোমার মত করে।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আরে এইটা তো খেয়াল করিনাই... রবিন কাকু বেশ ভালো কথা বলছে.... জীবনপাত্র উচ্ছলিয়া... যার উছলায় নাই সে বুঝবেও না কোনদিন উনি কি কইল... বেশ ভাল্লাগলো
লেখক বলেছেন: খেয়াল করোনি বলেই জানোনাই জানোনাই রবিনকাকু কি পরিমান আমাদের মনের কথাগুলো বলেছেন।
অনেক ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য।
ইমন জুবায়ের বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন জুবায়ের।
দেবদূত বলেছেন:
বিদায় বেলায় বাঁধন ছিন্ন হয়। পিছু ফিরে তাকালে ফেলে আসা পথ তখনই চোখে পড়বে যদি পথ থেকে সরে আসা হয়। পথে থেকে কি পথের সাথে বাঁধন ছিন্ন করা যায়?
কবিগুরুর গানটি বড্ড একপেশে।
তাই না?
লেখক বলেছেন: জানিনা
মেহবুবা বলেছেন:
হাসিখুশী মিষ্টি মেয়ে অপসরা , তার লেখাতে কোথায় তাল কাটা সূর বাজছে । অনেক শুভকামনা তোমার জন্য ।
লেখক বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুনি।
অনেক অনেক খুশী হলাম পোস্টটা পড়ার জন্য।
নীল আলো বলেছেন:
অনেক দিন পর পড়লাম......তোমার সেই রকম লেখা যা আমার অনেক পছন্দ +++
লেখক বলেছেন: হুম এখানেই তো তোমার সাথে এক মিল খুঁজে পাই নীলআলোমনি।
আহমেদ রাকিব বলেছেন:
গান রিভিউ ব্যাপারটা চমৎকার। পড়তে পরতে হঠাৎ করে পাঞ্জেরী গাইডের কথা মনে পড়ে গেল। আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান,
তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই
তার মূল্যের পরিমান।
গানটা মেইল করে দিয়েন
লেখক বলেছেন: তুমি পড়েছিলে পান্জেরী আর আমি লিখবো এক গান্জেরী মানে গান নিয়ে।
আচ্ছা মন খারাপের ব্যাসততা কেটে গেলেই মেইল করে দেবো।![]()
![]()
![]()
ত্যাগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি
আমি পেয়েছি আঁধারও রাতে...
এই গানটি যতবারই শুনি ততবারই মুগ্ধতার সাথে কোথায় যেন এক দূর্বোধ্যতায় আচ্ছন্ন হই। কখনো সময় পেলে এই গানটি নিয়ে লিখোতো অপ্সরা। তোমার মত এত সুন্দর করে লিখতে পারিনা তাই তোমাকে অনুরোধ করছি।
আর এই লেখা? সরাসরি প্রিয়তে।
ভাল থেকো।
লেখক বলেছেন: না এই গান নিয়ে লিখবোনা আমি।
এহ তো না???????
এত দাম বাড়াতে পারবোনা তার।
তার চাইতে চুপিচুপি লিখে তোমাকে মেইল করে দিতে পারি।![]()
কাব্য বলেছেন:
লেখক বলেছেন: ঠিক বলিয়াছো বৎস।এইডা কি কইলেন
নিচের লাইনের মর্মার্থ কি হইবেক?
অস্তাচলে, সূর্য ডুবে গেলে
ফিরিয়ে তাকে,কি আনা যায়
লেখক বলেছেন: হুম আনা যায়। শুধু নতুন আরেকটা ভোরের জন্য ক্ষণিকের অপেক্ষা করতে হয়।
আহমেদ রাকিব বলেছেন:
আসছে মন খারাপের রানী, মন খারাপের ব্যস্ততা কমে গেলে নাকি মেইল দিবে। এখনি মেইল দেন। আর এত মন খারাপ কিসের? হইছে কি? ব্যাম্বু স্যুটে গিয়ে থাই স্যুপ খাইয়া আসেন। আর জেরীরে বলেন টমরে নিয়া টম এন্ড জেরী খেলা খেলতে, আইজ আবার তার জন্মদিন কিনা। লেখক বলেছেন: ওহ তুমি কি কক্সেসবাজারে???
বাহ বাহ । খুব ভালো।
আর জেরীকে টমের সাথে খেলতে হলে যেতে হবে উত্তরা ভুতের আডডা।
অপ্সরা@নন্দনকানন.কম এই ঠিকানায় পাঠাবো?
লেখক বলেছেন: হয়নি
অপ্সরা@স্বর্গদ্যান.কম![]()
বিবর্তনবাদী বলেছেন:
আমি বোর হয়ে আছি, তাই সব বোরিং লাগতেছে।
লেখক বলেছেন: আমিও । আমারো লাগতেসে। সব কিছু বোরিং বোরিং![]()
লেখক বলেছেন: কিছু হয়নিতো। এটা গান রিভিউ। বুঝোনা বোকা?? ![]()
লেখক বলেছেন: এন্টেনা আরো উপরে উঠাও।
লেখক বলেছেন:
![]()
মে ঘ দূ ত বলেছেন:
শেষের লাইন কটা বেশ। গানটা শুনছি আর এই মন্তব্যটা টাইপ করছি।রবিঠাকুরের এ এমনি একটা গান যে গান শুনতে শুনতে নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিদায় বেলার ক্ষণটা বড় নিষ্ঠুর!
লেখক বলেছেন: আমি কাল হতে এক হাজার বার শুনেছি এই গান।
লেখক বলেছেন: সত্যি অসাধারণ একটা গান!!
শোনার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কঠিন কেনো হবে??
গোপন ব্যথার নীরব রাত্রী হোক আজি অবসান।
এই গানটা শ্যামা গীতি নাট্যের।
শ্যামা প্রেমন্মাদ উত্তীয়। যখন তাকে শ্যামা এক ঘোর অন্যায় অনুরোধ করে বজ্রসেনকে বাঁচাতে তার জীবন দিয়ে। ভালোবাসায় পাগল উত্তীয় সেই অন্যায় অনুরোধ মেনে নেয়। শ্যামার সুখের জন্য।
তখনি সে গেয়েছিলো এই গান।
শ্যামা ছিলো তার সকল প্রেরনা, জীবনের মন্ত্রনা। সে না থাকলে উত্তীয়ের জীবনের অনেক কিছুই সফল হতনা। যদিও তা ছিলো এক তরফা ভালোবাসা। তবুও এই গানেই বোঝা যায়, তার জীবন দিয়েও উত্তীয় তার ভলোবাসার মূল্য রেখেছিলো।
যার মূল্য কখনও ছিলোনা শ্যামার কাছে।
তাই তো সে বলেছিলো সেই গোপন ব্যাথা তারই রইলো, সেই গোপন ব্যথার পরিসমাপ্তি ঘটুক তার মৃত্যুর সাথে সাথে। তার কষ্টরাত্রীগুলোরও অবসান হোক।
লেখক বলেছেন: তাহলে তো তোমার মহাফূর্তী!
আহমেদ রাকিব বলেছেন:
এই আপনার এই নিকেরতো দেখি খুব শিঘ্রই বছর পুর্তি হবে। কি খাওয়াবেন? এইবার ভার্চুয়ালে আর চলবে না। রিয়েল পার্টি চাই।
লেখক বলেছেন: হায় হায় বলে কি ??
তাহলে যে অপ্সরাকে ধরিত্রীতে নামতে হবে। অপ্সরা ধরণীতে নামলেই সর্বনাশ!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য । হ্যা ভালোই চলছে। তুমি কেমন আছো??
আরাফাত৫২৯ বলেছেন:
এটা তো একটা গানের রিভিউ...পেপার রিভিউ হয় জানতাম। গান হয় কিনা জানতাম না।তুমি ভালো লিখো। ভালো লাগল।
লেখক বলেছেন: হবেনা কেনো?? সব কিছুই রিভিউ হয়। গান কবিতা গল্প আবার এই জীবনের ফেলে আসা যতকিছু।
মনজুরুল হক বলেছেন:
গানটা অনেকের মুখেই শুনেছি, কিন্তু চিম্নয় অনবদ্য। মনে পড়ে, খুলনায় আমার বন্ধু রবীন গানটা ভাল গাইত। ওর বাড়িতে গেলে ও গাইত এটা, আর আমি গাইতাম "ধ্বণিল রে ধ্বণিল রে.....ধ্বণিল আহ্বান মধুর গম্ভির প্রভাত অম্বর মাঝে....দিকে দিগন্তরে ভূবন মন্দীরে শান্ত সঙ্গীত বাজে........"
পুরানো সেই দিনের কথা.....
লেখক বলেছেন: এতদিনে বুঝলাম কেনো তুমি এত গান পাগল!! নিজেই গান করো তাইনা??
বুঝতে পারছি অনেক ভালো গান গাও তুমি তোমার ভয়েসটা শুনতে পাচ্ছি গমগমে।![]()
লেখক বলেছেন: হুম আপু, গোপন ব্যথার রাত্রীর অবসান হোক।
মনজুরুল হক বলেছেন:
গান নিয়ে আর একদিন বলব। আর এই গানটা ৭ মাত্রার কারফা তালের একটা বিশেষ গান, নৈবেদ্য পর্বের। খুব সকালে প্রার্থনার মত শোনায়......
আমিও আগস্ট । জানলাম তুমিও আগস্ট। মেইল আইডি দিলাম। মেইল দিও তোমার জন্মদিনে পোস্ট দেব.....
monjuraul এ্যাট gmail.com
monjuraul এ্যাট yahoo.com
লেখক বলেছেন:
কারফা তালের বোল ভুলে গেছি।মনে পড়ছেনা কোন তাল?
মেইল দেবো। কিন্তু পোস্ট দেবে জন্মদিনে? হায়হায়হায়!! তার আগেই তো পালাবো ভাবছিলাম।
লেখক বলেছেন: দিনেরো অবসান হবে বন্ধু।
ছবিটাতে একটা মেয়ে তার গোপন ব্যাথার রাত্রীতে একা একা হেটে বেড়াচ্ছে প্রেত্নীনির মত। আর গানটাও গাইছে মনে হয়।![]()
আকাশ অম্বর বলেছেন:
উমম.....আমি এই রবীন্দ্র-কথনের অন্য কোন মানে থাকার ইঙ্গিত দিয়েছিলাম, আপু। আপনার চমৎকার ব্যাখ্যার প্রতি কোন ইঙ্গিত কিন্তু দেই নি। আমি দুঃখিত যদি ভুল বুঝে থাকেন।
আর 'রাগ'? সে তো ঊষালগ্নে দূর পাহাড়ের লালচে আভা! চাইলেও ছুঁতে পারি না!
অনেক ভালো থাকা হোক।
লেখক বলেছেন: তাহলে সেটা বুঝলাম নাতো। আমি আবার একটু বোকা আছি কিন্তু।
ভুল বুঝিনি তোমাকে কখনও। আর রাগ নেই তোমার জেনে খুব খুশী হলাম এখন থেকে যা মনে আসে বলে ফেলবো নিশ্চিন্তে।
ফেরারী পাখি বলেছেন:
এখন এখানে রাত আড়াইটা। আজ একটু অবসর ছিল বলে, এর ওর বাড়িতে ঢুঁ দিচ্ছিলাম। তারপর যথারীতি তোর ব্লগে। প্রার্থনা করি, তোকে যেদিন কেউ গভীর করে, সত্যিকার অর্থে ভালোবাসবে----------সে যেন এই গানটাই তোর জন্য প্রথমে বেছে নেয়।
বাছা তোর যে মাধুরী, তাতে তোকে মূল্যায়ন (আক্ষরিক অর্থে) করার মত লোকের খুব অভাব।
তোর জীবন পাত্র একদা ভালোবাসায় উছলে পড়ুক এই কামনাই করি।
লেখক বলেছেন: আবারো, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে......
তুমি এমন করে কথা বলো অথবা আমার জন্য এমন করে ফিল করো আমি সত্যি অবাক হয়ে যাই আপুনি!
আর একটা কথা বলি, রাগ নাকি জানিনা, অভিমান নাকি তাও জানিনা, কারো ভালোবাসা চাইনা আমি যে ভালোবাসার কথা বলেছো তুমি মন্তব্যে।
তবে তোমার ভালোবাসা চাই, যতই তাতে কান্না পাক।
অনন্ত দিগন্ত বলেছেন:
মন কি বেশী খারাপ ?
লেখক বলেছেন: নাহ!! একটু একটু...
সহেলী বলেছেন:
তুমি তোমার মধ্যে অন্য একজন !গান নিয়ে লেখা নিয়ে কতদূর যাবে ....
যেতে যেতে কত বাঁধা , কত পিছুটান !
ভাল থেকো অপসরা !
আমার জীবন পাত্র ..... আমারও খুব পছন্দের একটি গান ।
লেখক বলেছেন: আমাদের সবার মধ্যেই অন্য একজন বসত করে স হেলীমনি। তাই তো হঠাৎ অন্য একজনের ডাকে আমরা অন্য পথে পা বাড়াতে পারি।
গান নিয়ে আজীবন যাবো, মরণ পর্যন্ত।
বাঁধা , পিছুটান সেসব তো কতই ছিন্ন করলাম, কিছু এসে যায়না তাতে, অভ্যাস হয়ে গেছে।
জানতাম এটা তোমারও প্রিয় গান হতেই হবে।
লেখক বলেছেন: অনেক অনেক মেইল করা ডিউ হয়ে গেছে। আজকেই শেষ করে ফেলবো ভাইয়াটা।
একটু পরেই পাঠাচ্ছি।
লেখক বলেছেন: কি হয়েছে ভাইয়াটা???
কদিন হলো কিছুই করিনি । একটা পাগলামীও না। শুধুই গান শুনেছি একটার পর একটা।
লেখক বলেছেন: তাইলে ছবি আঁকো, একদম বাচ্চাদের মত লাল নীল বেগুনি রঙে।সব ঠিক হয়ে যাবে।
রুবেল শাহ বলেছেন:
পেত্নী লিংকু তো কাজ করে না................ ?
লেখক বলেছেন: কে বলেছে করেনা??
একশোবার করে।
দাড়াও আরেকবার দেখছি।
~জলতরঙ্গ~ বলেছেন:
চমৎকার শব্দচয়ন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
শাওন৩৫০৪ বলেছেন:
ইত্তা ভাব-সম্প্রসারন শিক্ষা লাভ নাই.....পরীক্ষায় কমন পড়তো না....মু হা হা...তুমার প্রশ্ন পড়বে...."একটি আধুনিক গান হিসেবে "একটা বুরকা ফড়া মেয়ে ফাগল করেচে"র স্বার্থকতা আলুচনা কর".......
লেখক বলেছেন: ইয়াকককককককককক!!! পারবোনা ঐ গান বিশ্লেষন করতে!
লেখক বলেছেন: গান গাবো?? বাতাসের চউক্ষেও যদি পানি আইয়া পড়ে??
জুল ভার্ন বলেছেন:
চমতকার লেখা পড়ে মুগ্ধতায় ভরে গেল মন-প্রান!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। তবে আমার মনটা সেদিন বেশী খারাপ ছিলো।
লেখক বলেছেন: আমার গানা জাতি শুনতে চায় নাকি আকাশ আর বাতাস শুনতে চায় ভাঙনমনি???![]()
পানকৌড়ি বলেছেন:
গান পেয়েছি । থিংকু থিংকু..............
লেখক বলেছেন: তোমাকেও।
লেখক বলেছেন: এই তো মিউ মিউ করি।![]()
লেখক বলেছেন: হায় হায় একজন ক্যাট একজন পেত্নী!!এইবার কে আবার এসে না বলে ডগ!!
অ্যামাটার বলেছেন:
দারুন!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আ্যামাটর!
মানবী বলেছেন:
খুব গভীরভাব উপলদ্ধি করে লেখা মনে হলো, শুধু রিভিউ এর জন্য লেখা মনে হলোনা!উচ্ছল উৎফুল্ল অপ্সরা'র মনটা যেন এমন খারাপ নাহয়।
লেখাটা মন ছুঁয় গেলো, ভালো থাকুন সব সময়।
লেখক বলেছেন: হুম তোমার সত্যি ই অনেক বুদ্ধি আপুনি। সেদিন মনটা আসলেই খারাপ ছিলো।
অনেক ধন্যবাদ তোমাকে লেখাটা পড়ার জন্য। সব সময় কি উচ্ছল উৎফুল্ল থাকা যায় বলো??
অনন্ত দিগন্ত বলেছেন:
নতুন আর কিছু বানাওনি ? ... মন খারাপ কে দুরে ঠেলে ফেলে দিয়ে কিছু বানিয়ে ফেল চট-জলদি, দেখবে যট্টুক মন খারাপের অবশিষ্ট আছে সব নিমিষে দুর হয়ে যাবে লেখক বলেছেন: না বানাইনি। তবে এখুনি বানাতে যাচ্ছি। সারারাত লেগে যাবে হয়তো।
আমার কেন জানি মনে হয়, মন খারাপ থাকলেই ভালো কিছুর সৃষ্টি সহজ হয়। তাই বলি বেশি বেশি করে আপনার মন খারাপ হোক
ভালো থাকবেন।
লেখক বলেছেন: হায় হায় কি বলো?? বেশী বেশী মন খারাপ। মরে যাবোতো দুঃখে!!
লেখক বলেছেন: কই ভেসে গেলে নৌকা নিয়ে????
লেখক বলেছেন: হাহাহাহা ঠিক বলেছো রবীঠাকুরের দুঃখ থেকে এমন সব গান না লিখলে কি আর আমরা পেতাম তার এসব অনবদ্য সৃষ্টি?
শত রুপা বলেছেন:
রজনীগন্ধা অগোচরে, যেমন রজনী স্বপনেভরে সৌরভেতুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই,
মরমে আমার ঢেলেছো তোমার গান।
লেখক বলেছেন: হুম!! পড়ার জন্য ধন্যবাদ শতরুপামনি।
ভাঙ্গন বলেছেন:
আপুনি শুনো, তোমার মুখে হঠাৎই 'তুমি' ডাক শুনে অনেকেই ভড়কে যায়। আমি বিভিন্ন ব্লগারের পোস্টে তোমার অনেক মন্তব্য দেখেছি। সেখানে দেখেছি 'তুমি' উচ্চারণ করায় অনেকে ভড়কে গেছে। তবে সবাই বেশ আনন্দের(?) সাথেই রিসিভ করেছে!..জয়তু...'তুমি'
লেখক বলেছেন: ছাই করে!! কত মানুষ এই নিয়ে কতকিছু বলেছে আমাকে। পরে শেষ মেষ আমার কাছে পরাস্থ হয়েই মেনে নিয়েছে।
বলবোনা অনেকেই পছন্দ করেনা তা, আমাকে তো বেশীভাগ ভাইয়া আপুনিরাই তুই করে বলে আমি তাতে অনেক অনেক খুশী হই । নিজের জীবনে এমন ভালোবাসা অনেক কমই পেয়েছি আমি যা তাদের কাছে পেলাম।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
''তোমারই চরণে সঁপেছিলাম আমার প্রাণ''''তুমি''টা যে কে তার তো কোন কূল কিনারা পাওয়া গেলো না !
আকাশ আর নীরব রাতের তারারা সব শুনে হজম করে ফেলে, কোন দিন কোন জবাব দেয় না। মানুষেরাই মানুষের কথা শোনে, মানুষের পাশে দাঁড়ায় !
লেখক বলেছেন: হাহাহাহা ভাইয়া, তুমিটা কে বলিনিতো কি করে কূলকিনারা পাবে??
মানুষেরাই শোনে , পাশে দাড়ায় সে কথা সত্যি । কিন্তু মানুষই তো "তুমি" হয় । মানুষই তো কষ্ট দেয় ওরা তো দেয়না।
আহা কি আকুতি!!!!!
আমার একটা কথা আছে এরকম
কবিতা উপলব্দির জিনিস।
শব্দার্থ দিয়ে তাকে বোঝা যায় না।
তাতে ছুঁতে হয় হৃদয় দিয়ে,
হাত দিয়ে নয়।।
অসংখ্য ধন্যবাদ।।।
লেখক বলেছেন: আমি হৃদয় দিয়েই ছুঁয়ে তারপর হাত দিয়ে লিখলাম।
মন বাড়িয়ে ছুঁই যে তাকেই হাত বাড়িয়েও ছুঁই।![]()
লেখক বলেছেন: লেখাটা পড়েই তারপর আসলাম।
অনেক ভালো হয়েছে।
লেখক বলেছেন: হুম।
তোমাকেও ধন্যবাদ গানটা শোনার জন্য।
মনজুরুল হক বলেছেন:
মনটা বিক্ষিপ্ত। মৌসুমী ভৌমিকের মত সুর করে যদি বলতে পারতাম...বলো নেবে তো আমায়...আমি কখনো যাইনি জলে..........
আজ কিভাবে যেন ব্লগে বছর পুরে গেল! এই এক বছরে কত চেনা মুখ অচেনা হলো..
কত অচেনা মুখ অকস্মাৎ আপন হলো, আবার পলকে পরও হলো...হিসেব মেলাতে চাইনা।
হ্যাঁ, মনটা বিক্ষিপ্ত। আজ আমার অতি শ্রদ্ধার এক মানুষের বিভৎস মৃত্যুর বছরপূর্তি হলো! এলিট ফোর্স তাকে বীরদর্পে ঠান্ডামাথায় গুলি করে মেরেছে....... আর কি ?
লেখক বলেছেন: মাইগড!! কার কথা বলছো ?? কাকে মেরেছিলো??
আমার মনটাও তো খারাপ হয়ে গেলো ভাইয়া।
মনজুরুল হক বলেছেন:
আমার এই গল্পের যে মা, নভেরা, তার এতমাত্র ছেলে-ডা.মিজানুর রহমান টুটুল।
Click This Link
লেখক বলেছেন: কালরাতে কখন এই মন্তব্য করেছিলে জানিনা ভাইয়া। মনে হয় চলে গিয়েছিলাম ততক্ষণে।এখুনি পড়ছি।
লেখক বলেছেন: কিছু হবেনা। একটু ভুল হলেও বুঝা যায়।
কাব্য বলেছেন:
"গোপন ব্যথার নীরব রাত্রী" ইহা আর কতদিন থাকবে, আপি?
নতুন কিছু দেন।বাগানের সামনের দেওয়ালে আকিবুকি করেন নাই?
লেখক বলেছেন: না এখন করা যাবেনা। বৃষ্টিতে সব ধুয়ে যাবে। কয়েকটা দিন অপেক্ষা করতে হব. শেষ হলেই পোস্ট।!!
আপাতত ড্রেস ডিজাইনিং নিয়ে আছি। নিজের ড্রেস অবশ্য।![]()
কাব্য বলেছেন:
আমার কয়টা টি-শার্ট আছে, শরীরের চাইতে বিশাল বড়। এইগুলারে ছুডু কইরা ভালো ডিজাইন কইরা দিতে পারবেন? আপনের তো মনে হয় কাজের অভাব,খুইজা পাইতেছেন না কি করবেন
লেখক বলেছেন: কাজের অভাব তবে অকাজের অভাব নেই। হিহিহি
আর ছুডু বড় সব ডিজাইন ইনশাল্লাহ পারবো। মানে কারো পছন্দ হোক না হোক আমার পছন্দ হবেই।![]()
সাইলেন্সার বলেছেন:
মাথার উপ্রে দিয়া গেল।
মাইনাস না প্লাস দিবো ভাবছি..... আম জনতা কি দিসে?
আমি আবার নারীবিদ্বেষী কিনা.......
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
জানতাম তোমার মাথাটাই এমন। কিচ্ছু মাথায় আটকায়না।
![]()
আম জনতা, কাঁঠাল জনতা তোমার দেখা লাগবেনা তবে তুমি প্লাস না দাও মাইনাস দিলে খবর আছে, আরো আরো বদদোয়া দেবো। ব্উমনিটা বাপের বাড়ী চলে যাবে। সাবধান!!
শাওন৩৫০৪ বলেছেন:
কমেন্ট পড়তে পড়তে তো খিদা লাইগা গেলো...খাওয়ার পোষ্ট কবে??
লেখক বলেছেন: খাওয়ার পোস্ট আসিতেছে।
এত অধীর হইওনা।
অসাবধানতার কারনে ব্যাথা লাগতে পারে।
শিশির যেমন ছুঁয়ে যায় ঘাসকে
রাতির নীরবে অতি যতনে,
তেমনি করে ছুঁতে হয় মনকে
নিজের থেকে অতি গোপনে।
লেখক বলেছেন: গোপনেই ছুঁয়েছি, যতনেও ..... তবুওও.....
লেখক বলেছেন: কিসের লিঙ্ক?? আগে দেখে আসি।
উদাসী স্বপ্ন বলেছেন:
ব্যালট বাক্স!
লেখক বলেছেন: কিসের??বুঝলাম না।
উদাসী স্বপ্ন বলেছেন:
এই গানটা শুনে শুনে চোখের পানিতে বুক ভাসিয়ে ডিঙ্গি নৌকা চালায় দিলাম ব্যালট বাক্সে!একটু পলিট্রিক্স লাগাই দিলাম!
লেখক বলেছেন: হাহাহাহাহা
এইবার বুঝেছি এতক্ষণে বুঝলাম তুমি নৌকায় উঠেছো হাসিনা নানুর সাথে।
তাদের সাথে নৌকায় উঠলে এই গান গাওয়া মানা।
লেখক বলেছেন: হুম!!
![]()
![]()
![]()
![]()
![]()
হেঁ তবুও আমরা জেনে গেছি, কারন কামডা গোপনে হয়নাই।
হাহাহাহহা
লেখক বলেছেন: কিছুই জানোনাই।
তুমি জানোনাই, তুমি জানোনাই.......
তার মূল্যের পরিমান!!
লেখক বলেছেন: হাই JR
আলী আরাফাত শান্ত বলেছেন:
অবসান হয় নাই?৩৫নম্বরটা আমার
আগেই পড়ছি
পোস্ট নিয়া কিছু বলার নাই
গানটা শুনি ইউটিউবে!
লেখক বলেছেন: উহু এখনও হয় নাই।![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
এই রকম গোপন ব্যাথা গোপন করে রাখ কিভাবে .........আমি তো পারি না! হায় রে জীবনে কিছুই শিখলাম না।
লেখক বলেছেন: কি করে রাখবে গোপন আপু?? আমি যে গোয়েন্দা!!
তুমি তো আর গোয়েন্দা না আমার মত!! ![]()
লেখক বলেছেন: তোমার বাড়ীও ঘুরে এলাম টোনাশু..![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ হেমায়েতপুরী।
লেখক বলেছেন: আহারে তাই না টোনাশু????![]()
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহহা
গোপন ব্যাথার নীরব রাতের হোক আজি অবসান
অদ্য প্রাতেই শুনাইবো তোমা নতুন কোনো গান!!
লেখক বলেছেন: জানিনা কিভাবে !!
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে!!
পাগলা হাওয়ার বাদলদিনে,
পাগল আমার মন জেগে ওঠে...
লেখক বলেছেন: ঠিক ঠিক।
হিমালয়৭৭৭ বলেছেন:
আফ্রোদিতি আপু, অনেকদিন আগে বোধহয় বলেছিলাম একদিন সব মজার গান নিয়ে একটা রিভিউ লিখতে....কিন্তু আপনি ঘুরেফিরে সেই "ব্যথা, বেদনা" বৃত্তেই চলে আসেন।।। এমন নয় যে, এগুলো পড়তে খারাপ লাগে, কিন্তু সমস্যা হচ্ছে পড়তে গেলেই মনে হয় এটা বোধহয় বিক্ষিপ্ত মানসিক অবস্থা প্রকাশ করছে......কয়েকটা আনন্দমুখর রিভিউ লেখেন, এরপর নাহয় দুঃখবলয় নিয়ে ভাবা যাবে.....আপনার পোস্টে ইদানীং "দ"-বর্ণটিকে দেখলেই শঙ্কিত হই...........আমার কী আর করা...
লেখক বলেছেন: আচ্ছা দ বর্ণ ছাড়াই সব গান নিয়ে হাজির হবো শুধু তোমার জন্য হিমালয় ভাইয়াটা।
তবে সত্যি সেদিন দ বর্ণ মাথায় চেপে বসেছিলো যে। দ বর্ণ মাথায় চাপলেই লেখা বের হয় এমন কিছু একটা আজগুবী হলেও।আর খ বর্ণ যেসব দিনে থাকে সেসবদিনে তো আমি নানা রকম কর্মকান্ডে ব্যাস্ত হয়ে যাই। আসলে গান মনে হয় আমি দ বর্ণটার জন্যই শুনি। আর নাচটা খ বর্ণের জন্য।![]()
অন্ধ দাঁড়কাক বলেছেন:
তোমার এই গোপন রাত্রীরে গোপন কইরা দিনে দুপুরের একটা পোস্ট দাও দেহি।ওয়েটিং......
লেখক বলেছেন: হাহাহাহাহাহা
কিন্তু এই দিনদুপুর থেকে লেখা শুরু করলে তো সেই রাত দুপুর হয়ে যাবে।
আচ্ছা শুরু করলাম।
কালপুরুষ বলেছেন:
এটাও পড়লাম। এক কথায় চমৎকার। ভালবাসা পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস। তাই বেশী বেশী করে আমাদের ভালবাসায় জড়াচ্ছিস। খুব ভাল লাগলো। অনেক অনেক ভাল থাকিস।
লেখক বলেছেন: হাহাহাহাহাহহা
অনেক হাসছি। আসলেই আমি মাথায় উঠেছি !!!
লেখক বলেছেন: তোনাকেও অনেক অনেক শুভেচ্ছা ঝুমী মনি।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
এই মেয়েটা এত মন খারাপ করাতে পারে!!!!!!!
লেখক বলেছেন: হাহাহাহাহা
কেমন আছো ভাইয়াটা???
আরিফুর রেজা বলেছেন:
এত কষ্ট লাগে কেন।
লেখক বলেছেন: কিছু হবেনা । কষ্টগুলোকে একটা সিন্দুকে বন্দী করে ফেলো।
মাঝে মাঝে বেশী জ্বালাতন করলে সিন্দুকের ডালা খুলে একটু দেখে নিও। নাহলে থাকুক তালাবদ্ধ।
আমারো একি প্রশ্ন!!!
লেখক বলেছেন: মাঝে মাঝে মনটা অবাধ্য হয়ে যায় আউলামনি!!![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)











