আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
অপ্সরীয়া স্পেশাল ডিশেস উইথ রেসিপি
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪
অনেকদিন যাবৎ খানাপিনা পোস্ট দেওয়া হয়না। ভাইয়া আপুনিরাও দেখি আজকাল কেউ খানাপিনা পোস্ট দেয়না।সবাই মনে হয় ডায়েটিং করা শুরু করেছে।
আমার এই দিকে উল্টো অবস্থা। দাওয়াৎ খেতে খেতে আমার ডায়েটিং এর উল্টো কিছু যদি থাকে ১০০% তাই হয়েছে।এখন আবার নতুনবাড়ীতে রাঁধুনীগিরির পরীক্ষা দেবার প্রয়োজন পড়েছে। সেই পরীক্ষা দিতেই আমিও যে কম নই তাই দেখিয়ে দিতে, সাত দুগুণে চৌদ্দ পদ মাছ মাংসে মোগলাই খানা, চৌদ্দ দুগুণে আঠাশ পদ ভর্তা ভাজি কোনোটাই বাদ রাখিনি আর।
আমি যে রন্ধনপটিয়সী তা প্রমান করতে সবার আগে বানিয়ে ফেললাম
আমার সেই অতি প্রিয় চিকেন কেশ্যুনাট সালাড। এটার রেসিপি আমি আগেও দিয়েছি আবারও দিলাম।
শশা- ২টি
টম্যাটো-২টি
ক্যাপসিক্যাম-২টি
পেয়াজ- ২টি গোল চাকা করে কাঁটা
কাঁচা মরিচ ধনেপাতা কুঁচি করে কাঁটা- আন্দাজমত
চিকেন কিউব-২ কাপ
রসুন কুচি -২ কাপ
টম্যাটো সস-২ কাপ
সয়াসস- আধা কাপ
চিনি-আধা কাপ
কেশুনাট-৫০০ গ্রাম
চিকেন কিউবগুলো টেম্পুরা ফ্লাওয়ারে মাখিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে রাখতে হবে।
ফ্রাইপ্যানে রসুন কুচি লালচে করে ভেজে তাতে টম্যাটো সস, সয়াসস আর চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ।সসটা হয়ে গেলে তাতে কেশুনাট, চিকেন কিউব আর শশা টম্যাটো পেয়াজ মরিচ ধনেপাতা সব একসাথে মাখিয়ে নিতে হবে।
এইযে আমার প্রিয় চিকেন কেশ্যুনাট সালাদের দুই পাশে দেখা যাচ্ছে সাদাটে পেয়াজের চাঁকা আর কাঁচামরিচ বসানো হাড়িকাবাব আর আরেক পাশে ধনে পাতা ছড়ানো কড়াই মাংস।
হাড়ি কাবাব রেসিপি
থেতো করা মাংস- গরু ১/২ কেজী
পেয়াজ কুঁচি ১ কাপ
গুড়া মরিচ ১ টেবল চামচ
গুড়া ধনে ১ চা চামচ
আদা রসুন বাটা এক টেবল চামচ করে
টকদই ১ কাপ
গোলমরিচ ১৫/১৬ টা
লবন ও তেল যে যেমন খাবে।
গোলমরিচ গুড়া, লবন আর মাংস মিশিয়ে রাখতে হবে আধা ঘন্টা। অল্প তেলে মাংস গুলো হালকা করে দুই পিঠ ভাজতে হবে। স্যসপ্যানে গরম তেল করে পেয়াজ বাটা মসলা , গুড়া মসলা দিয়ে কষিয়ে টকদই দিয়ে ফুটাতে হবে। তারপর মাংস টা ঢেলে দিতে হবে। মৃদু আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে মোটা করে কাঁটা পেয়াজ গোলমরিচ আস্ত ও কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামাতে হবে।
ধনে পাতা ছড়ানো স্পেশাল কড়াই গোস্ত
১ কেজি খাসীর মাংস
পেয়াজ কুঁচি ৪ কাপ
সরিষা তেল ১/৪ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন কুঁচি ১ চা চামচ
শুকনা মরিচ ৮/১০টা
সরিষা বাটা ১ টে চামচ
জিরা, মরিচ, হলুদ,গোলমরিচ গুড়া এ চা চামচ করে
গরম মসলা গুড়া ও এক চা চামচ
কারি পাউডার ১ চা চামচ
সিরকা তিন টেবল চামচ
টম্যাটো সস ২ টে চামচ
তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ
মেথি অল্প
ঘি আর এক কাপ মটরশুটি
ছোটো কাঁটা মাংস ধুয়ে পানি ঝরাতে হবে।গরম মসলা গুড়া আর কারি পাউডার রেখে দিয়ে অন্য সব মসলা সিরকায় দিতে হবে।তেল গরম করে শুকনা মরিচ ও রসুন লাল করে ভেজে তাতে সিরকা মেলানো মসলা কষাতে হবে। এইবার মাংস ও পেয়াজ দিতে অল্প আঁচে রান্না।তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেড়ে দিতে হবে। সিদ্ধ হলে টম্যাটো সস, মটরশ্যুটি, কাঁচা মরিচ, গরম মসলা গুড়া, কারি পাউডার দিতে হবে। ঘি গরম করে মেথির ফোঁড়ন দিতে হবে। একদম শেষে পেয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে সাজি্য়ে দিতে হবে।![]()
এছাড়াও করেছিলাম বাসায় বানানো নানরুটি ও জর্দা তবে দোকান থেকে মালাই চাপটা। আমি এখনও বানাতে শিখিনি।
তবে বাসায় বানানো ফিরনীটা এককোনায় দেখা যাচ্ছে সেটা আমিই বানিয়েছি।
আরো করেছিলাম চিকেন বল, সিজলিং বিফ আর ফ্রুট চার্ট। কিন্তু রেসিপি লিখতে গিয়ে আমি রান্না করার চাইতেও টায়ারড হটে গিয়েছি। পরে আবার দেবো।
রেসিপি গুলো কালপুরুষ ভাইয়া, কৌশিক ভাইয়া, মনজুরুল ভাইয়া পাঁকা রাধুনীদের জন্য আরো বড় অপ্সরীয়া রাঁধুনী হইতে উৎসর্গীত হইলো।
চাচামিয়া ভাইয়া , দূভার্ষী ভাইয়া আর শান্তির দেবদূত ভাইয়াদের জন্য
ভাবীরা রাগ করে রান্না ঘরে না গেলে মান ভাঙাতে রেঁধে খাওয়াবার জন্য দেওয়া হইলো।
আর কাব্য পেটুক এর জন্য সবার বাড়ী গিয়ে খেয়ে আসার পরে স্বর্গ রাজ্যে সব ভাইয়াআপুনিদেরকে সাথে করে আনবার জন্য আমন্ত্রন রহিলো।
সবাই ভালো থেকো।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
See you nextলেখক বলেছেন: তোমার দাওয়াত। তবে আগে ভাইয়াদের বাড়ী থেকে ঘুরে এসে আমার স্বর্গরাজ্যে ভাইয়া।![]()
লেখক বলেছেন: আরে খেয়ে ফেলো সবগুলো। কোনো খিধে থাকবেনা আর!!!! ![]()
লেখক বলেছেন: থ্যাংকস !!!!!!!!!!!! আপুনিমনি!!!!!!!!!!!!!!!
লাল নীল দীপাবলী বলেছেন:
আপুনি তোমাকে মাইনাচ। এ অসময়ে ক্ষিধে পাইয়ে দেয়ার জন্যে।ভাল কথা দাওয়াত কবে দিচ্ছ?
লেখক বলেছেন: ![]()
লাল নীল দীপাবলী বলেছেন:
আপুনি তোমাকে মাইনাচ। এ অসময়ে ক্ষিধে পাইয়ে দেয়ার জন্যে।ভাল কথা দাওয়াত কবে দিচ্ছ?
লেখক বলেছেন: আরে আজকেই তো দাওয়াৎ!!!!
মাইনাসের জন্য
পারভেজ মাসুদ বলেছেন:
মা মনি, আমার জন্যে কিছু নাই?
লেখক বলেছেন: তোমার জন্য তো সব!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বাবামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: আরে আব্বু কি বলো????????? সবই তো তোমার জন্য !!! রাগ করো কেনো???
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
সব যদি আজ বদলে যেত বলেছেন:
আর খাওয়ার উপায় নাই। সুন্দরবন ট্যুরে যেয়ে সেইরকম খাওয়া দিছি।আগামী একমাস পানি আর শশা ছাড়া কিছু মুখে দিবো না।
তবে রেসিপিগুলো কাজে দিবে। আমি আবার উঠতি প্রতিভাবান রাধুঁনে
লেখক বলেছেন: গুড গুড!!! প্রতিভাবান রাধুঁনের কথা শুনে আমার বড়ই আনন্দ লাগছে।
তবে তুমি নিশ্চয় গাইড ট্যুরে সুন্দরবন গেছিলে। ওদের স্বাদু খানা পিনা আর আইটেম স্টাইলে আমি মুগ্ধ!!!
অজানা এক পথিক বলেছেন:
এইভাবে ব্লগে খাওয়া দিলে চল্পে না। শুধু দেখেই মন ভরতে হয় বাসায় কবে দাওয়াত দিবা সেইটা বল আপুনি।
চিকেন ক্যাসুনাট সালাদ আমারও খুব পছন্দের। আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে অইখানে গেলেই ফার্স্ট আইটেম থাকে এইটা
লেখক বলেছেন: বাসায় দাওয়াত দেবার আগে সবার জন্য একজোড়া করে পাখা অর্ডার দিয়েছি ভাইয়া!!! জানোতো আমার বাড়ী স্বর্গরাজ্যে। ্উড়ে আসতে হবে। হাহাহাহাহাহা
আর চিকেন ক্যাসুনাট সালাদ সবচাইতে মজার মানে আমি যেখান থেকে শিখেছি সেটা হলো জিয়ামিন রেস্টুরেন্ট।ধানমন্ডিতে।![]()
![]()
![]()
খেপচুরিয়াস বলেছেন:
১ কেজি খাসীর মাংসপেয়াজ কুঁচি ৪ কাপ
সরিষা তেল ১/৪ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন কুঁচি ১ চা চামচ
শুকনা মরিচ ৮/১০টা
সরিষা বাটা ১ টে চামচ
জিরা, মরিচ, হলুদ,গোলমরিচ গুড়া এ চা চামচ করে
গরম মসলা গুড়া ও এক চা চামচ
কারি পাউডার ১ চা চামচ
সিরকা তিন টেবল চামচ
টম্যাটো সস ২ টে চামচ
তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ
মেথি অল্প
ঘি আর এক কাপ মটরশুটি
এগুলো কি আলাদাভাবে খেতে হবে? এটাতো অসম্ভব ব্যাপার। এক কেজি খাসীর মাংস খাব কিভাবে? আমি কি বাঘ? আর যেগুলোর নাম দিয়েছেন ওগুলোতো আরো অখাদ্য। বিশেষ করে সিরকা তিন টেবল চামচ খাওয়াটা মোটেও ভালো কিছু হবেনা।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা
ভাইয়া !!!!!!!!! কড়াই গোস্ত খুবি মজার একটা খানা। তুমি মোটেই রান্না জানোনা। রেসিপিতে মনে হয় কোনোদিন চোখ বুলিয়েও দেখোনি বুঝেছি মায়ের আর বোনেদের আদরের কোনো ভাইয়া হবে। নাহ তোমার জন্য দেখছি স্বর্গ থেকে আমাকেই রেঁধে পাঠাতে হবে।![]()
লেখক বলেছেন: হাহাহাহাহহাহা আমি ছোট বেলায় চুলা না জালিয়েই রাধতাম।
একটা গান শুনো
পাকা রাঁধুনী আমি পাকা রাঁধুনী
যত রকম রাননা আছে সব আমাকে শিখিয়েছে
আমার মামনি।
আগুন ছাড়াই রাঁধতে পারি মাছ মাংস ডিম
সজনে ডাঁটার চচ্চড়ি আর আলু পটল সিম ....... হিহিহিহি দেখো তোমার মত।
লেখক বলেছেন: খেয়ে ফেলো !!!!!!!!!!!!! ভাইয়া !!!!!!!!!!!![]()
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
তাহলে কাব্যের সাথে চলে এসো স্বর্গরাজ্যে।
লেখক বলেছেন: তোমার জন্য বানাবো ভেজিটেবল পিজ্জা!
লেখক বলেছেন: হিহিহিহি খাই দাই গান গাই তাইরে নাইরে না।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
আর এই পিচকি ভাইয়াকে রেখে একা একা সব সাবাড় করবে !!!
আপনার পেটে ইয়াাাাাাাাাাাাাা বড় এক পিলে হবে কিন্ত!!!! (আসলে মিথ্যা, আমি কখনোই আমার প্রিয় মানুষদের অমঙ্গল চাইনা)।
তবে খাবারগুলো বেশ লোভনীয়।
তা আজ বাদে কবে আসব ???
***(প্রথমটা মুছে দিবেন, নেটের অতিস্প্রীডজনিত সমস্যা)
লেখক বলেছেন: মুছে দিলাম প্রথমটা!!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এমন কমেন্টের জন্য!!!
লেখক বলেছেন: আবার খেতে বসে যাও!!!!!!!!!!!!!!!!!!!!!![]()
![]()
![]()
- দাওয়াত না হয় নাই পেলাম, সুখবরটা পেলাম না কেন ? নাকি আমারই চোখ এড়িয়ে গেছে বিয়ের খবরটা !!!
লেখক বলেছেন: হায়হায় ভাইয়া !!!!! এত পোস্ট দিলাম ইনিয়ে বিনিয়ে লাজলজ্জার মাথা খেয়ে আর তোমার চোখে পড়লোনা??????
সব তোমার দোষ !! তোমারই চোখ এড়িয়েছে।![]()
অজানা এক পথিক বলেছেন:
আমার বোনের কথা মনে পড়ে গেলো তোমার রান্না দেখে। ও সবসময় বাসায় গেলেই আমার জন্য রান্না করত অনেক মজার মজার খাবার। এখন আমার বোনটা অনেক দূরে সাত সমুদ্রের ওপারে থাকে। লেখক বলেছেন: আহারে ভাইয়াটা। দেখো বোন অনেক দূরে চলে গেছে ঠিকি কিন্তু রেখে গেছে স্মৃতিটা ঠিকঠিক এই দেখো আমার মত বোনদের মাঝে।
মন খারাপ করোনা একদম। ![]()
মে ঘ দূ ত বলেছেন:
উহুঁ উহুঁ না, কক্ষোণো না। নিজে নিজেকে রন্ধনপটিয়সী দাবী করা মোটেও সঙ্গত হচ্ছে না। এমন ছবি লাগিয়ে তো আরো অন্যায় করেছেন। যদ্দিন না হাতে নাতে ছেকে দেখিয়ে প্রমাণ করতে পারছেন তদ্দিন আপনাকে রন্ধনপটিয়সী স্বীকার করে নিতে বয়েই গিয়েছে। ছবিগুলো দেখতে দেখতে একটা ভাবনা উদয় হচ্ছিল। বলেই ফেলি। আগের স্বর্গপুরীতে না হয় দেবীর এই রঙ বেরঙের শখের ছবি উঠানোর সেবক অনেক ছিল, এখন এই নতুন স্বর্গপুরীতে ছবিগুলো কাহা কর্তৃক উঠানো হইয়াছে? নাকি স্বর্গরাজ্যের দেবধিরাজকেই ক্যামেরাম্যানের কাজে লাগিয়ে দেয়া হয়েছে। হেহে
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা না না দেবাধীরাজ এমনিতেই আমার আগের স্বর্গপুরীতে চারিদিকে ছবি সমারোহে আর একটু হলে টাসকি খেয়ে মরে যেত তাকে দিয়ে কি আর ছবি তুলাই আর!!!!!!!!!!!
এসব নতুন স্বর্গপুরীর নতুন সেবক দলের প্রশিক্ষনের নমুনা।
আর রন্ধনপটিয়সী স্বীকার করে নেবেনা মানে???????? নিতেই হবে। এমনি এমনি কি আর রেসিপি বলতে পারলাম???
চাচামিঞা বলেছেন:
For being last 12 days am at beijing........in Bangladesh we take chinise food........but here original chinice is Yak...........I wish i could eat ur special dishesলেখক বলেছেন: ভাইয়া!!! আমি কিন্তু সত্যি খুবি শখ করে রান্না শিখেছি। যদিও রেগুলার করিনা তবে স্পেশাল আইটেমগুলো স্পেশাল দিন গুলোয় নিজের হাতেই রাঁধি সব সময়।
কাজেই আসলেই special dishes কিন্তু মজার মনে হয়!!! আমার আবার নিজের রান্না নিজেরই সবচাইতে মজা লাগে।![]()
তোমার মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাংকস!!!অনেক ভালো থেকো।
মনজুরুল হক বলেছেন:
"রেসিপি গুলো কালপুরুষ ভাইয়া, কৌশিক ভাইয়া, মনজুরুল ভাইয়া পাঁকা রাধুনীদের জন্য আরো বড় অপ্সরীয়া রাঁধুনী হইতে উৎসর্গীত হইলো। "
আমরাও উৎসর্গীকৃত উপাদেয় দ্রব্যাদি আহারান্তে প্রীত হইলাম, তবে তৎসঙ্গে মুখরোচক তাম্বুলরাগে চর্চিত হইবার তাম্বুর পত্র ইত্যাদির অভাবে কিঞ্চিৎ অনুশোচনা রহিয়াই গেল!!!!
লেখক বলেছেন: না না না অনুশোচীত রহিয়োনা ভাইয়া। তোমার জন্য কল্পতরুর তাম্বুলপত্র আনিবার অর্ডার দেওয়া হইয়াছে।![]()
![]()
![]()
কালপুরুষ বলেছেন:
তোর এই রান্নার পোস্ট দেখে মুখে টিস্যু পেপার চেপে ধরেছি। এমনিতেই অনেকেইই আমাকে লুল বলে, এখন জিভের পানি দেখে তোর ভাবিও আমাকে বলবে তোমার মুখে লুল কেন? এখন কি করি বলতো। টিস্যু ছাড়া কী কোন উপায় আছে? আহা কি স্বাদের সব রান্না! একবার চেখে দেখতে পারলে ভাল হতো। দাওয়াত করবি কবে বল? তবে একবার সবাইকে দাওয়াত দে, তুই আর আমি মিলে রান্না করবো। এলাহি কারাবার হবে। আর ওটাই হবে ব্লগের একমাত্র ঘরোয়া পিকনিক। ভাল থাকিস।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা ভাইয়া। কালকে কৌশিক ভাইয়ার রেসিডেন্ট ভাড়ের কথা শুনে আর আজকে তোমার লুল শুনে আমি হাসতে হাসতে মরে গেলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পিকনিকের দিনটা ঠিক করার আগে সবার জন্য পাখা অর্ডার দিতে হবে তো ভাইয়ামনি!!!!!!!!!!!! আগে সেটা করে নেই তারপর পিকনিক!!!!!!!!!![]()
লেখক বলেছেন: দেখে এসেছিলাম কাল রাতেই।
লালসালু ভাইয়ার কবিতা পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!
লেখক বলেছেন: দেখে এসেছিলাম কাল রাতেই।
লালসালু ভাইয়ার কবিতা পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!
ত্রিভুজ বলেছেন:
ভাগ্যিস ডিনার করে এসে পোস্টটা পড়লাম। নয়তো .....
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
ভাগ্যিস নয়তো মনিটর কামড়ে খেয়ে ফেলতে তাইনা?????????
কেমন আছো ভাইয়ামনি?????![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
রান্নার পুষ্ট মানেই মাইনাচ!! কুনু কতা নাই!!! আপুনিরা খালি খিদা বাড়ায়া দেয়!! আম্মুর রান্না খুবই ভাল। কিন্তু পরিবেশন করার সময় তেমন পান না ,বিশেষ অকেশন ছাড়া। পরিবেশিত খাবার এর মজাই আলাদা।
লেখক বলেছেন: ঠিক বলেছো।পরিবেশিত খাবার এর মজাই আলাদা।
আমি রান্না করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলি। এটা আমার মজার একটা খেলা।
তবে আম্মুদের রান্না কি আর পরিবেশন লাগে?? এমনিতেই তা স্বর্গের চাইতেও সুস্বাদু!!!!
অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি!!!
সায়েম মুন বলেছেন:
পরী দেশীয় রকমারী রান্না খাবার বড় শখ। আবার সন্দেহ, পেট ভরবে তো--হাওয়া হাওয়া (বাতাশ) লাগবে না লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
না না পরীর দেশের খানা পিনা হাওয়া বাতাসে বানানো নাতো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: খাই খাই করো কেনো? এসো বসো আহারে।
খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে......
হাহাহাহাহা ![]()
কেমন আছো ভাইয়া????????????????
পোলাপান বলেছেন:
(জিভ দিয়ে পানি পরার ইমোটিকন)
লেখক বলেছেন: আহালে ভাইয়াটা!!!!!!!!!
স্বর্গরাজ্যে দাওয়াৎ তোমার!!!!
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
এত রাতে এসব কি রান্না করিস ভাইডি?
লেখক বলেছেন: রান্না করবো নাতো কি গান গাবো??????????
আমায় এত রাতে কেনে ডাক দিলি রে স্বপনচারীয়া ??????????
হাহাহাহাহাহা মরে গেলাম হাসতে হাসতে তোমার কথা শুনে????![]()
আবার যেন রাগ করোনা পিচ্চি ভাইয়া!!!!!!!!!!!!
নীল ভোমরা বলেছেন:
ছবি দেখেই খিদে পেয়ে গেছে! বাট..... ছবিতে কি খিদে মেটে?! মাইনাস!
লেখক বলেছেন: ইশ !!!!!!!!!!!!!তুমি মাইনাস দেবে? মরে গেলেও বিশ্বাস করিনা!!!!!!!!!!
তবুও মাইনাস দিলে, তোমাকে মাইনাস দিয়ে একটা পুডিং বানিয়ে খাইয়ে দেবো।
![]()
সকল উৎসাহ ভক্ষনে...........
এই পোষ্টে উহা সম্ভব হইল না বিধায়, সজ্ঞানে মাইনাস---
লেখক বলেছেন: ইশ ইশ ইশ !!! আমার অতি প্রিয় ভাইয়াটা বলে কি????????
আচ্ছা যাও রাঁধতে হবেনা কষ্ট করে, স্বর্গরাজ্যে তোমার জন্য স্পেশাল দাওয়াৎ রহিলো।![]()
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা !!!
ঠিক ঠিক
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনী ফাঁদে ( খাবার রান্নার ফাঁদে) ![]()
কঁাকন বলেছেন:
অপ্সরা তুমি কী আমার জন্য পরোটা বানানোর রেসিপি দিতে পারো কতটুকু ময়দায় কতটুকু জল,তেল লবণ- চিনি ইত্যাতি? কতক্ষন ময়দা মথতে হয় কতক্ষন ময়দা মাখিয়ে রেখে দিতে হয় খুটিনাটি সহ?
লেখক বলেছেন: কাঁকনমনি। তোমার জন্য কি পরোটা চাই বলো? মোগলাই থেকে প্লেইন পরোটা সবই আমার জানা আছে এছাড়াও অন্য কিছু চাইলে আমার সিদ্দিকা নানু আছেনা??
আমি সবকিছু জানিয়ে তোমাকে আমার অপ্সরীয়া স্টাইল মুখরোচক পরোটা রেসিপি দিচ্ছি কিছু পরে। ![]()
![]()
![]()
লেখক বলেছেন: বাহ !! তুমিও পারো!!!!!!!
তবে এটা কি কাঁচাকলায় ইলিশঝোল?? একটু কালচে লাগছে কিন্তু!! হিহিহিহিহি হিংসামী করে বললাম!!!!!!!!!
ইলিশ আমার খুবি প্রিয়!!! ভরতা, ভাজি, সরিষা ইলিশ, কোরমা , ইলিশ পোলাও, স্মোকড হিলশা সব সব !!!!!!!!!!!!!!!!!!!![]()
ধ্রুব তারা বলেছেন:
আমি বেসিক লেভেল কুক। ভাবছি হাড়ি কাবাব করব আপনার রেসিপি দেখে। তিনটি প্রশ্ন আছে-১. থেতলানো মাংসের বদলে কিমা নেওয়া যাবে কি-না?
২. কষানো মানে কি?
৩. মাংস সিদ্ধ হয়েছে বুঝব কি করে?
লেখক বলেছেন: না কিমা নেওয়া যাবেনা ভাইয়া। মাংস পাতলা স্লাইস করে কেটে স্লাইসগুলো পাটায় থেতলে নিতে হবে।
কষানো মানে তেলের মধ্যে মসলা দিলে কিছুপরে মসলা র উপরে তেল উঠে আসে একটু পানি দিতে হয় অবশ্য। এটাই কষানো। আমিও আগে বুঝতাম না।
তবে নাড়তে হবে কিন্তু নইলে মসলা ধরেও যেতে পারে।
মাংসের মধ্যে কাঁটা চামচ বা ছুরির আগা বিঁধিয়ে দিয়ে বুঝে যাবে সিদ্ধ হয়েছে কিনা। অবশ্য চিবিয়েও দেখতে পারো এক টুকরো তুলে । হাসি পেলেও আমি এটাই করি। মাঝে মাঝে কাঁচা থাকতেই ......... ইয়াক.......... হাহাহাহাহাহা
ভালো থেকো অনেক অনেক। ইনশাল্লাহ টরাই করো । পারবেই।
লেখক বলেছেন: খেয়ে ফেলো আপুনি!!!!!!!!!!!![]()
আকাশ_পাগলা বলেছেন:
ওরে চরম।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা ভাইয়া !!!!!! কমেন্ট পড়ে হাসছি!!!![]()
ইমন জুবায়ের বলেছেন:
++
লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!! স্বর্গরাজ্যে দাওয়াৎ!!!!![]()
![]()
![]()
তুষারকনা বলেছেন:
দারুন।এই সপ্তাহে বাড়ি যাবো।কেশ্যুনাট সালাড রেস্টুরেন্ট খাইছি কিন্তু রেসিপিটা জানা ছিলোনা।বাড়ি যেয়েই বানাবো।এবার ঈদ এ কড়াই গোস্ত বানিয়েছিলাম,কিন্তু টেস্ট হয়নি তেমন লেখক বলেছেন: আচছা আরো রেসিপি দেবো আপুনি মনি। শিক্ষা দিতে আমার কোনোই কার্পন্য নেই। আমার নাচের গুরু, গানের গুরু, ছবি আকার গুরু, কবিতার গুরু , সাজুগুজুর গুরু সবার উপদেশ শিক্ষা লুকিয়ে রাখার জন্য নহে। ছড়িয়ে দেবার জন্য।
তবে রান্নার কিছু কিছু গুরু বলেছিলো এই ধরো পাঁচমিশালী ডাল শেখানোর সময় লবনটা বলবেনা টকবেগুন রাননায় মরিচটা বলবেনা এই রকম সব আরকি।
আমি কিন্তু এসব করিনা একদম।তোমাকে সব বলে দেবো।
অনেক অনেক ধন্যবাদ আপুনিমনি এত সুন্দর কমেন্টের জন্য।
আরিয়ানা বলেছেন:
এই মেয়ে খিদেয় তো আমার অবস্থা খারাপ!!
লেখক বলেছেন: আহালে আপুনি!!!!!!!!! তুমিও তো পেটুক ছিলে ভুলেই গেছিলাম তাইলে কাব্যের সাথে নাম জুড়ে দিতাম তোমারও!!!!!!!!!!!!! ধ্যাৎ তাড়হুড়ায় কত রাঁধুনী কত পেটুক ভাইয়া আপুনিদের নাম বাদ পড়ে গেলো!!![]()
লেখক বলেছেন:
ভাইয়া হুম এর জন্য আর আমার রান্নাগুলো দেখার জন্য অনেক অনেক থ্যাংকস!!!
সহেলী বলেছেন:
ছবিগুলো কেন দিলে ?কি যে কর !
এডিট করে ঝাপসা করে দিতে পার -- যেন ঠিক বস্তুগুলো চেনা না যায় ।
আর ঘ্রান ? সেটা আমি জানি না ।
আমি যে ঘ্রান পাচ্ছি সেটা অবশ্য বাসী খাবারের !
অলরেডী ৪২ জন খেয়ে নিয়েছে , আমার ভাগে আর কতটা !
লেখক বলেছেন: হা হা হা হা সহেলী মনি।
এডিট করে ঝাপসা করে দিলে কি করে বুঝবে আমি কত বড় রাঁধুনী??????? আমি যে রন্ধনবিদ্যা পটিয়সী সে কথা জানাতে হবেনা??????????
যদিও তুমি জানো, মানে যারা এখনও জানেনা আরকি।
৪২ জন খেলেই কি তোমার জন্য আলাদা করে সব লুকানো আছে জানোনা?????????![]()
![]()
![]()
ইচ্ছে বলেছেন:
না ভেবেছিলাম সামু থেকে রান্না বান্না পোষ্ট কিছুদিনের জন্য পালিয়েছে, যাক আপনি আবার ফিরিয়ে আনলেন... আপনার রেসিপি গুলো দেখেই রান্না করতে ইচ্ছে করছে...
আচ্ছা এটা ঠিক বুঝলাম না "এখন আবার নতুনবাড়ীতে রাঁধুনীগিরির পরীক্ষা দেবার প্রয়োজন পড়েছে।" ?
তা পরীক্ষক নিষ্চই সন্তুষ্ট?
লেখক বলেছেন: সন্তুষ্ট হবে না মানে ?????????????? না হলে রক্ষা থাকবে আর।
জানোনা?? আমি কতবড় পাকা রাঁধুনি!!!!!!!!!!!!!
সেই নার্সারী্ থেকে............
আমিগান গাই
পাঁকা রাঁধুনী আমি , পাকা রাঁধুনী
যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছে আমার মামনি....।![]()
লেখক বলেছেন: কেনোরে ভাইয়া??????????????????????
তোমার জন্য বানাচ্ছি আজকে স্পেশাল মোগলাই পরোটা উইথ ধনেপাতা আর টম্যাটো চাটনী।
লেখক বলেছেন: ওহ ভুলে গেছিলাম তুমিও যে আরেকজন বিখ্যাত রাঁধুনী!! প্যানকেক বানাও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! নাহ তোমার জন্য স্পেশাল ইংলিশ ডিশ নিয়ে আসছি অচীরেই।
শাওন৩৫০৪ বলেছেন:
যারে, তোর পেট ব্যাথা করবো....আমরাও মেলা কিছু রান্তে পারি...আমাগো রান্না খাইয়া বিদেশিরা বাংলাদেশি রান্নার প্রশংসা করে, বান্ধবীরে নিয়া আবার খাইতে আসে, এইরাম অবস্থা....
লেখক বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
প্রমান চাই প্রমান!!! উইথ রেসিপি!!!!!!!!!!!!!!!
মিছা কথায় অপ্সরা( চিড়া) গলেনা !!!!![]()
লেখক বলেছেন: ইশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! লান্না বাতি খেলিনা । রান্না করি বুঝেছো???? আর পিচ্চি বলো যে আমি কত্ত বড় জানো???????
আমার সব ভাইয়া আপুনিদের মধ্যে তুমি আর তায়েফ ভাইয়া এই দুজন আমার অন্যরকম প্রিয় বুঝেছো???আর তাই অবশ্য আমি পিচ্চি হয়েই থাকতে চাই।নো প্রবলেম দত খুতি পিত্তি বলো![]()
অপ্রয়োজন বলেছেন:
এটা মাঝে মাঝে বানাই, শুধু চিকেনের জায়গায় ক্রুটন দিয়ে দেই।পান্কো ক্রাস্ট দিয়ে আরো মজার হয় লেখক বলেছেন: হায় হায় ক্রুটন, পান্কো ক্রাস্ট এসব তো আমার কাছে সব ভীন গ্রহী ভাষা ভাইয়া। কিছুই তো চিনিনা । দাদার জনমে নামও শুনিনি। একটু বুঝিয়ে বলো প্লিজজজজজ । নেক্সট টাইম ট্রাই করে সবাইকে আবার চমকে দেবো।
চমকাচমকি খেলা আমাটর খুবি ভালো লাগে।![]()
শাওন৩৫০৪ বলেছেন:
ফডু আছে, আর আমারটি রেসিপি স্পেশাল, এডি তো ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় যাবো, সেডি তুমারে কৈয়া দেই আর তুমি এদিক সেদিক কৈরা পরিষ্কার জিত্যা ফেলাও?? শখ দেখি ভালোই...নিজেরটাই কর
খাইট্টা খা....
লেখক বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!!!!
চাপাবাজী , লাফালাফি খুব বাড়াবাড়ি
সাবধান সাবধান ফেটে যাবে হাড়ি!!!!! ![]()
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
সিদ্দিকা কবীর অপ্সরা (হা হা হা) আপনার রেসেপি দেখিয়া যারপর নাই আনন্দ হইল, খেতে দিলে না জানি কি হতো?রান্না টান্না না বুঝলেও, রান্না বিষয়ক যে কোনো লেখা বা রেসেপি দেখলে মনে হয় এটা ভালো হবে-ই।
খেতে গেলে হিসেব যদিও পাল্টে যায় মাঝে মাঝে...
তবে আধুনিক রান্না বান্নায়...'চিকেন কেশ্যুনাট সালাড' টাইপের খাবারের নাম পড়েই দাঁত পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়।
সেক্ষেত্রে খাওয়ার সময় পর্যাপ্ত দাঁত না থাকার সম্ভাবনাই প্রবলভাবে দেখা দেয়...
আপনাকে ধন্যবাদ...কীপ বলগিং, কীপ রান্না বান্নাইং...
লেখক বলেছেন: হায় হায় ভাইয়া !!!!!!!! তুমি দেখি আমার নানুর( অবশ্য পাড়াতো নানু) নাম করলে !!!!!!!!!!!!!!!
জানো উনি আমাকে কত রান্না হাতে কলমে ফোনে শিখিয়েছেন????
তবে 'চিকেন কেশ্যুনাট সালাড' অতীব সুস্বাদু এক প্রকার খাবার। দাঁত পড়ে যাবার মোটেও কোনো ভয় নেই। আহা তোমাকে খাইয়ে ভুল ভাঙাতে পারলে সত্যি খুশী হতাম আমি।
ধ্রুব তারা বলেছেন:
ধন্যবাদ সাহায্যের জন্য। হুমমম টরাই করে দেখি। আমার যা রান্নার জ্ঞান তাতে চিবিয়েই সিদ্ধ হয়েছে কি-না দেখতে হবে। এমনিতেও টায়ার্ড লাগলে আধা কাঁচা মাংস আমি অনেক খেয়েছি। মানে সেমি প্রিপেয়ার্ড ফুড সে ভাবেই খেয়ে ফেলা। newy thnks 4 d hlp আপু. u tlk n such a swt manner
লেখক বলেছেন: হাহাহাহাহা ভাইয়া টরাই আর ট্রাই এ কিন্তু পার্থক্য আছে। ট্রাই সবাই করে আর টরাই করতে হয় একদম মন দিয়ে।
শুনো আমাকে এত প্রশংসা করোনা আমার মিষ্টকথায় ভুলে। জানোতো দুষ্টু লোকের মিষ্ট কথা । এ্যাটলিস্ট আমার এমনই মনে হয় নিজেকে।
অনেক অনেক ধন্যবাদ এত প্রশংসার জন্য ভাইয়ামনি। অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: ইশ !! নো মাইনাস!!!
খাইবার মন চাইলে খেয়ে ফেলো গপাগপ!!!! এত খানাপিনা দিলাম তো!!!
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
ভাইডি, খালি রেসিপি দিলে তো হৈবে না। একদিন দাওয়াত কইরা খাওয়াইতে হৈবে কিন্তু.......
লেখক বলেছেন: স্বর্গরাজ্যে দাওয়াত তোমার স্বপ্নচারী !!!!!!!!!!!
স্বপ্নে ভেসে চলে আসো একদিন!!!![]()
স্পেলবাইন্ডার বলেছেন:
আমার বউটা খুব অলস। কি করা যায় বলুন তো?এতো মজার মজার খাবারের রেসিপি দেখে মনটা খারাপ হয়ে গেল
লেখক বলেছেন: ভাবীজীকে আমার কাছে পাঠিয়ে দাও ভাইয়া। আমি শিখিয়ে দেবো।
এমন মজা করে শিখাবো!!!!!!!!!!! তখন দেখবে দিনরাত রান্না করছে।![]()
লেখক বলেছেন: একদিনে বানিয়েছি তবে অনেক গুলো হেল্পার ছিলো। ![]()
খেতে হেল্প ও করেছে অনেকগুলো হেলপারাই।![]()
![]()
![]()
কৌশিক বলেছেন:
খাবারের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলা বেশী ভালো হয় নাই। লবন একটু বেশী হয়েছে, বুট পুড়ে গেছে, মশলার অনুপাতও ঠিকমত হয় নাই। গন্ধটাও ভালো না। আপনাকে আরো ভাল রান্না শিখতে হবে। তবে আদৌ ভালো শিখতে পারবেন কিনা কে জানে? সবার সবকিছু অবশ্য হয় না। মনে কষ্ট নিবেন না।
লেখক বলেছেন: ঐ ভাইয়া। মাথা ফাটায় দেবো!!! বুট পেলে কোথায় কানা?????
আমাকে শিখতে হবে না??????? নিজে একটু কালীমাংস রেঁধে নিজেই খেতে পারোনা আবার আমার রান্নার বদনাম করো না???????
যতই রান্না করো মনে রেখো আমি তোমাদের সবার চাইতে বড় রাঁধুনী!!! ![]()
![]()
![]()
কঁাকন বলেছেন:
ধন্যবাদ অপ্সরাআমার নরমাল পরোটার রেসিপি দরকার; বাড়িতে যেটা করে ঘরোয়া পরোটা আর কি; মাঝে মাঝে খেতে ইচ্ছে করে কয়েকবার বানিয়েছি কিন্তু পরোটা শক্ত হয়, ময়দা আর পানির পরিমানটা গন্ডোগোল করি মনে হয়
তোমার রেসিপির জন্য ওয়েট করছি
লেখক বলেছেন: ওকে নরমাল পরোটা রেসিপি নাও
৩ কাপ ময়দা/ আটা( অবশ্যই রান্নার মেজরিং কাপ)
১/২ কাপ পানি
১/২ কাপ সয়াবিন তেল
লবন ১/২ চা চামচ
আটা/ময়দা লবন আর তেল একসাথে নিয়ে মাখাও। এটাকে ময়ান /ময়াম( জানিনা ঠিকঠাক) বলে।
তারপর আধা কাপ পানি দিয়ে মথ।
১০ ভাগ করে এক এক ভাগে পাতলা রুটি বেলো। রুটিটার উপর তেল লাগিয়ে চার ভাজ করো। এভাবে সব বানানো হলে ছোটো ছোটো চারভাজ গুলো আটা/ ময়দা ছিটা দিয়ে বেলে বড় করো।
তাওয়া বা ফ্রাইপ্যানে দুপিঠ সেকে নিয়ে তারপর দু চামচ তেল দিয়ে দিয়ে বাদামী করে সবগুলো ভেজে নিও।![]()
![]()
![]()
![]()
এইবার তো
সই ভালো করে বিনোদ বেনী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনী ফাঁদে ..........মাস্ট!!! ![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন: Click This Link
এখানে আমার ঈদের দিনে বানানো স্পেশাল মুখোরোচক পরোটা ছবি আছে। তুমি চাইলে এই রেসিপি দেবো। খুবি মজার পরোটা এটা।ডিম দিয়ে বানাতে হয়।
একটা কথা তোমাকে অনেক মিস করি কাঁকনমনি। আগের মত দেখিনা আর।![]()
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
রান্না করা যত সহজ, ছবিসহ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা তত কঠিন। সেই কঠিন কাজটি সহজভাবে করার জন্য ধন্যবাদ আপনাকে। লেখক বলেছেন: ঠিক বলেছো আমি তো লিখতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম!!
দেখো কেউ সেটা বুঝলোনা !!!
অনেক অনেক ধন্যবাদ তোমাকে বুঝার জন্য।
ভাঙ্গন বলেছেন:
আলুভর্তা,পাতলা ডাল আর সাদাভাত> এগুলোর কমন রেসিপিতেই চলে ব্যাচেলরদের কিচেন ম্যানেজমেন্ট।মাঝে মাঝে ডিম ভেজেও খাই।
লেখক বলেছেন: আহালে ভাইয়া!!!
তোমার জন্য এরপর ভর্তা রেসিপি আনবো ওকে???
শাওন৩৫০৪ বলেছেন:
এহে, চাপাবাজী, লাফালাফি? এডি যে তুমি রান্ছো, না অন্য কারো রান্নার ফডু তুইলা কৈয়ালছো নিজের নামে, তার কোনো প্রমান আছে?
লেখক বলেছেন: ইশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি হেন আমি তেন আমি অপ্সরী
কি পারিনা তাহা বলো?(নইলে)
নাকে দেবো দড়ি।
ব্যাপার কি হলো কিছু রাঁধা দুই দন্ড
এত বড় কথা মোরে কেটে করি খন্ড!! ( তোমাকে
)
কঁাকন বলেছেন:
পরোটার পানি বা তেল কোনটা কী গরম করে নিতে হবে?ডিমের পরোটার রেসিপিটাও দাও
পরোটা বানিয়ে খেয়ে দেখি তুমি কেমন রাঁধুনি
যদি পরোটা ভালো হয় তাহলে বুঝতে হবে আমি ভালো ছাত্রী আর খারাপ হলে বুঝতেঝবে তুমি শিক্ষক হিসেবে সুবিধার না
লেখক বলেছেন: না কাঁকনমনি আমি গরম করে নেইনা তবে অনেকে শুনেছি গরম পানি করে নেয় এতে নাকি পরোটা নরম হয়।
আচ্ছা ডিমের রেসিপিটাও দেবো।
আমি শিক্ষক হিসেবে অনেককককককককককককককক ভালো!!!!!!!!!!!! তুমি পারবেই । শুধু একটু মন দিয়ে চেষ্টা করো!!![]()
লেখক বলেছেন: এখানে তো এখনও বড় বিলাই আপু আসেনি। তুমি কাকে বলো????
শাওন৩৫০৪ বলেছেন:
আমিও সেডাই বুঝাইতে চাইছি @ কঁাকন, তুমি তাইলে ৪৬ আর ৪৯ কমেন্ট দেখো...
লেখক বলেছেন: ওহ এই তাইলে বিলাই।
মাছ ভাজলে সামলে রাকতে হবে।![]()
লেখক বলেছেন: এই নাও বিলাই তোমার জন্য
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
কাইলকাই পোষ্ট দেখছি। ঢুকি নাই। বার বার আপনের ব্লগ ঘুরে যাই আর দেখি খাওনের ছবি। তাই আর না ঢুইকা পারলাম না। খাইতে পারি না। খালি ছবি দেইখা কি হৈবো!!এই পোষ্টের তেব্র প্রতিবাদ জানাই।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
ছবি ও তো খাওয়া যায় ভাইয়া !!!!!!!!!! জানোনা???
লেখক বলেছেন: অল্প কেনো??? বেশী বেশীই ই ই দিলাম পিচকি ভাইয়া!!!
লেখক বলেছেন: আচ্ছা স্বর্গরাজ্যে দাওয়াৎ রইলো। ডানা লাগিয়ে যেকোনো সময় উড়ে এসো ভাইয়া!!!!!!!!![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
সকাল সকাল এমন পোষ্ট দেখলে কেমন লাগে বলোতো ? ... তবে যাই বলো তোমাকে বিশেষ একটা কারনে ধন্যবাদ দিতেই হবে ... (কানে কানে বলি -- পেটুক উপাধীটা কাব্য কে দিয়ে আমায় বিরাট উপকার করেছ ) লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহা
তবে কাব্য তো আজকে অগ্গান হয়ে আছে। এখনও দেখেনি এই পোস্ট।![]()
লেখক বলেছেন: ইশ !!! ভালো হবেনা মানে ?? একশোবার হবে। এক হাজার বার হবে। পুংঙ্খানুপুঞ্খ বর্ণনা দেওয়া হয়েছে রন্ধনের।
শুধু একটু মন দিয়ে রেঁধেই দেখোনা!!!
নীল-দর্পণ বলেছেন:
আপুনিঈঈঈঈঈঈঈ দিলেন ত লোভ লাগিয়ে। আপনার রান্না ত খেতে পারব না। রেসিপিই নিয়ে গেলাম যদিও মজা হবেনা তার পরেও ট্রাই করার মত দুঃসাহস দেখিয়ে ফেলব একদিন।
লেখক বলেছেন: মজা হবেই!!!!!!!!!!
মন দিয়ে করলে সবকিছুতেই ১০০ তে ১০০ পাওয়া যায় আপুনিমনি!!!!!!!!!
লেখক বলেছেন: ঐ কানা !!!!
এত দেরীতে খানা পিনা শেষ !!! ![]()
তাজা কলম বলেছেন:
রান্নায় আমি একদম আনাড়ি। বউটা আরো বেশী। তাই রেসিপি দিয়া হইবো না। কবে খাওয়াইবা হেই কতা কও!
লেখক বলেছেন: তোমাকে আর ভাবীজিকে দুজনকেই স্বর্গরাজ্যে নিমন্ত্রন রহিলো। পিঠে দু জোড়া ডানা লাগিয়ে উড়ে আসার অপেক্ষা মাত্র ভাইয়া!!!![]()
![]()
![]()
রেজোওয়ানা বলেছেন:
আপনার আগের রেসিপি দেখে কেশ্যুনাট সালাড বানিয়েছিলাম। ভালই হয়েছিল।রন্ধনে আপনাকে দ্রৌপদি উপাধি দিয়ে দেয়া হলো
জর্দার ডিশের পাশে সাদা গোল গোল ঐ খাবারটার নাম কি?
ওটা খেতে ইচ্ছা করছে।
লেখক বলেছেন: ওটা মালাইচাপ। আমি বানাইনি কিন্তু। কিভাবে বানায় জানিওনা। রস মিষ্টির দোকানে পাওয়া যায়।![]()
আর উপাধির জন্য অনেক অনেক থ্যাংকস আপুনি!!!![]()
![]()
![]()
আমার জন্য আছে তো? নাকি সব শেষ! আমি খাব!!!!!!!!!!!!
লেখক বলেছেন: আরে তোমার জন্য আবার থাকবেনা??????
তাই কি হয়??????????????????
আলাদা করে লুকানো আছে।![]()
![]()
![]()
বড় বিলাই বলেছেন:
আমি আসলেই ডায়েটিং এ আছি, আমি শুধু সালাদটা আর ফ্রুট টার্ট না চার্ট কি জানি আছে ঐটা খাবো। বাকিগুলো থেকে জোর করে চোখ সরিয়ে রাখলাম।
লেখক বলেছেন: ডায়েটিং এ থাকলে মোজাম ভাইয়ার ফ্রুট জ্যুস আপুনি। হাহাহাহাহাহা
আর আমার ফ্রুট চার্ট তো আছেই।![]()
![]()
![]()
নীল-দর্পণ বলেছেন:
আপু কিছু ব্যাপার একটু বুঝিয়ে বলবেন? ১।কেশুনাট সালাদে ক্যাপসিকাম কিভাবে কাটতে হবে? টমেটোর মত ছোট কিউব করে?
২।হাড়ি কাবাবের মধ্যে গোল মরিচগুলো কি আস্ত দিতে হবে?
৩। কারি পাউডার কি? ওটা কি ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে? আগোরা, নন্দনে পাওয়া যাবে নিশ্চই?
৪। মালাই চাপটা কি? একটা মজাদার খাবার বোঝাই যাচ্ছে। ওটা কোথায় পাওয়া যাবে?
বিরক্ত করার জন্য সত্যিই দু্খিত। না পারলেও রান্নার ব্যাপারে অনেক আগ্রহ। তাই....
লেখক বলেছেন: হ্যা।টমেটোর মত ছোট কিউব করে।
হ্যা।হাড়ি কাবাবের মধ্যে গোল মরিচগুলো কি আস্ত দিতে হবে?
হ্যা কারি পাউডার ডিপার্টমেন্টাল স্টোরে মানে আগোরা, নন্দনে পাওয়া যাবে।
মালাই চাপটা এক রকম মিষ্টি। মজাদার খাবার অবশ্যই। ওটা রস মিষ্টির দোকানে পাওয়া যাবে?
বিরকত হইনি আপুনিমনি। আমার শুধু রান্না না দুনিয়ার সবকিছুতেই আগ্রহ কাজেই আমি বিরক্ত হইনা।
মোঃমোজাম হক বলেছেন:
ছবি দেখেই বানানো যায় এই ভেজিটেবল জুস যা তোমাকে আজীবন স্লীম রাখবে।কারো কাছ থেকে মুটিয়ে যাওয়ার অপবাদ শুনতে হবেনা।
আর গয়নার বায়না ধরলে এই ডিজাইন গুলা মনে রাখবে।
Click This Link
লেখক বলেছেন: বাহ!! অনেক অনেক ধন্যবাদ জ্যুস গুলোর জন্য ভাইয়া। আরো বেশী ধন্যবাদ গয়নার ডিজাইন গুলোর জন্য!!
লেখক বলেছেন: আহালে ভাইয়াটা!!!!!!!!!!!!!! ![]()
ততততততততততততততত বলেছেন:
খুব ভাল হয়েচে
লেখক বলেছেন: তাই নাকি???
সন্দেহ লাগছে তোমার কথায় ভাইয়া!!!![]()
লেখক বলেছেন: শেষ হয়নি!!!!!!!!!!!!!!!!
বাসনকোষন ডিশ ওয়াশার মাজবে !!! ![]()
![]()
নো চিন্তা !!![]()
![]()
![]()
মনুমনু বলেছেন:
ছুট্টু একটা তথ্য জানতে চাই- ভালো / মাঝারি মানের ক্যসুনাট এর দামটা কত করে কেজি, আর দেশে কোথায় পাওয়া যায়।পোষ্ট প্রিয়তে নিতে ভুলিনি।
লেখক বলেছেন: ৭০০ করে কেজি গুলশান ২ মার্কেটে ভাইয়া।
দামটা একটু বেশী।
তবে নিউমার্কেটের দিকে মনে হয় ৬০০ করে পাওয়া যেতে পারে।
অনেক অনেক খুশী হলাম আমার রান্না গুলো প্রিয়তে নেবার জন্য।রেঁধে খাওয়াতে না পারলেও তুমি রান্না করে খেয়ে দেখো কত মজার রান্না পারি আমি!!!
মনুমনু বলেছেন:
অনেক ধন্যবাদ। তোমার রেসিপি মজার, আমার রান্না এতটা মজা নাও হতে পারে। ( কেশুনাটগুলো কি দেশি নাকি বাইরের )
লেখক বলেছেন: বাইরের আপুনি।
কেশুনাট= কাজুবাদাম ![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমার ও ডায়েটিং ভেস্তে গেছে...... আমার বাসার গৃগকর্মীটি আমাকে বলল আমি নাকি পুরা গোল হয়ে গেছি, সাথে একগাদা ঝাড়ি দিল বলল হাঁটতে যান। আমি বলি .....আরে মাত্র জ্বর থেকে উঠলাম না, হাঁটতে বলিস কেন!সেজন্য তোমার খানাপিনার পোস্টে চোখ বন্ধরেখে কমেন্ট করলাম।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা আমি চোখ খুলে দিলাম তোমার!!!!!!!!!![]()
![]()
![]()
লেখক বলেছেন: কার???????????????????
তোমার নাতো??????????? ![]()
রান্না ব্যপারটা আমার ভালোই লাগেনা।আমার করতেই ইচ্ছা করেনা।কি যে করি!!!!
আচ্ছা এই রান্না খেয়ে সবাই কেমন ইমপ্রেসড হলো বললে না যে?
লেখক বলেছেন: ওকে সবগুলো রেসিপি দেবো এক এক করে। তবে রান্না করতে, সাজাতে আমার খুবি ভালো লাগে যদিও রোজ রোজ করিনা তাই হয়তো। শখ করে করতে কোনো কিছুতেই আপত্তি নেই আমার।![]()
সবাই অনেকঅনেক ভালো বলেছে ( মুখে মুখে, ভেতরে কি বলেছে জানিনা। ) তবে আমার নিজের রান্না নিজের সবচাইতে পছন্দ সেটাই বা কম কি বলো???![]()
নীরজন বলেছেন:
ব্যাপকহারে মাইনাস..............তুমি জানো?? হলে ওঠার পর থেকে শুধু সবজি খেয়ে খেয়ে পেটে ভেজিটেবল ফার্ম হয়ে গেছে..........আর শুধু ব্রেড আর বিস্কুট............
আর তুমি এই রকম লোভ দেখাত পারো না............মাইনাস.....
লেখক বলেছেন: আরে আপুনি!!!!!!!!!! তাইতো এসব রেসিপি দিলাম । রান্না করে ফেলো ঝটপট চুপিচুপি রুমের কোনায় হিটার জ্বালিয়ে।![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
রেসিপির জন্য থ্যাংকু। বাকীগুলোও দিয়ে দিও।
লেখক বলেছেন: আত্তা বাকীগুলোও দিয়ে দেবো আপুনি!!![]()
![]()
![]()
তবে একটা কথা সত্যি রান্নার চাইতেও রেসিপি বুঝিয়ে লেখা কষ্টের অনেক অনেক!!!
লেখক বলেছেন: আহালে ভাইয়াটা!!
খেয়ে ফেলো ঝটপট !!! ![]()
ক্লান্ত দুচোখ বলেছেন:
ঠিকাসে... ট্রাই করতাসি কড়াই গোস্ত--------------------------------------------------
১ কেজি খাসীর মাংস
পেয়াজ কুঁচি ৪ কাপ
সরিষা তেল ১/৪ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন কুঁচি ১ চা চামচ
শুকনা মরিচ ৮/১০টা
সরিষা বাটা ১ টে চামচ
জিরা, মরিচ, হলুদ,গোলমরিচ গুড়া এ চা চামচ করে
গরম মসলা গুড়া ও এক চা চামচ
কারি পাউডার ১ চা চামচ
সিরকা তিন টেবল চামচ
টম্যাটো সস ২ টে চামচ
তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ
মেথি অল্প
ঘি আর এক কাপ মটরশুটি
---------------------------------------------------
এইগুলা কি একটা একটা করে খাইলেই চলবে, নাকি সবগুলা একসাথে খাইতে হবে??
লেখক বলেছেন: এই গুলা যা সব লিখেছো সেসব দিয়ে কড়াই গোসত রান্না করলে খাওয়া চলবে। তবে একটা একটা করে এই সব খেলে সেসব হবে অন্যকিছু।![]()
আর আমি অন্য যেসব খানা পিনার কথা বলেছি সেসব অন্য দিন এক এক করে রাঁধলেই চলবে।![]()
![]()
![]()
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
অপ্সরা............রেসিপি !
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: খেয়ে ফেলো ঝটপট!!! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: রেসিপিগুলোও তো মজা !!! আমি কত খাই!!!!!!!!!!!!!![]()
![]()
![]()
আহমেদ রাকিব বলেছেন:
খাবার রাধলেন, কিন্ত দাওয়াত দিলেন না? এইটা কেমন কথা? খাইতে চাই। একটা পোষ্ট আপনাকে উৎসর্গ করছি। দেইখা আইসেন।
Click This Link
লেখক বলেছেন: আরে কে বলে দাওয়াৎ দিলাম না ??????????
পরীরাজ্যে তোমার দাওয়াৎ ভাইয়া!!!!!!!!!!!! একজোড়া পাখা অর্ডার দিয়েছি ।পাঠিয়ে দিলেই উড়ে এসো ভাইয়াট!!!!!!!!
আর পোস্ট টা এখুনি দেখতে যাচ্ছি!!!
খানাদানা এখনও কিছু আছে। থাকলে কও। এত দেরিতে আইলাম।পামু বইলা তো মনে হয়না।
লেখক বলেছেন: দোয়া করি অনেক অনেক । একজন রন্ধনপটিয়সী বউ জুটুক কপালে।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
আছে আছে লুকানো আছে ভাড়ারঘরে।![]()
![]()
![]()
কাব্য বলেছেন:
দেরীতে আইসা তো ভালোই হইছে।আমি জানি আমার জন্য তুমি আলাদা কইরা কিছু রাইখ্যা দিছো
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
আচ্ছা যাই ফ্রিজের পিছন থেকে বের করি গিয়ে।
আশরাফ মাহমুদ বলেছেন:
উরে.....আমার নিমন্ত্রণ কবে?
লেখক বলেছেন: আজকে !!!!!! এখুনি!!!! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: পেটে তোমার পিলে হবে কুড়িকুষ্টি মুখে
হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে।![]()
লেখক বলেছেন: কি সর্বনাশ!!! কি দোয়া দিলে, সেদিন থেকে মুখে ফুল চন্দন পড়ছেই শুধু!!!!!!!!!!!!!!!![]()
লেখক বলেছেন: অবশ্যই খেতে ভালো হয়েছে !!!!!!!!!!!!!!!!
না বিশ্বাস হলে টেস্ট করে দেখতে পারো।![]()
![]()
![]()
বিবর্তনবাদী বলেছেন:
খাবারগুলো খেতে কেমন জানি না। তবে পরিবেশন সুন্দর ভাবেই করা। খাবার ভাল লাগবার পূর্বশর্ত এটা দেখতে ভাল হতে হবে, তারপর ঘ্রান ভাল আসতে হবে। তোমার খাবারগুলো আপাতত দেখতে ভালই।
লেখক বলেছেন: তুমি যে দর্শনধারী সে আমি আগেই জানি বন্ধু!!!
তবে খেতে খারাপ খাবারগুলো দেখতেও খারাপ হয় জানোনা????
লেখক বলেছেন: আমিও ডায়েটিং শুরু করেছি নাইলে দাওয়াৎ খেতে খেতে আমাকে আর পাওয়া যাবেনা!!!!!![]()
লেখক বলেছেন: হিহিহিহিহিহিহিহি থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!
পোস্ট দেখতে যাচ্ছি এখুনি।
মেহবুবা বলেছেন:
এটা কোন অপসরীয় পোষ্ট নয় , ভোজন পোষ্ট ।খাবারগুলো খেতে কেমন জানি না। তবে পরিবেশন সুন্দর ভাবেই করা। খাবার ভাল লাগবার পূর্বশর্ত এটা দেখতে ভাল হতে হবে, -- বিবর্তনের এ কথার সাথে একমত ।
তাই তোমার পোষ্টে ++++
লেখক বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!
শুধু পরিবেশনাই না আমার রান্নাও মজার!!![]()
![]()
চেখে দেখো !!!!!!!!! ![]()
সায়েম মুন বলেছেন:
পরীরে তো এখন আর খুব একটা দেখা যায় না!বলগে আসলে আমর ছবি মার্কা পোষ্টখানা দেখে আইসো, ভাল লাগবে: Click This Link
লেখক বলেছেন: পরীরা কি সবসময় মর্ত্যে থাকে। মাঝে মাঝে আকাশে উড়াল দিতে হয়তো!!!
এখুনি দেখতে যাচ্ছি। ![]()
নীরবতা নীল বলেছেন:
কষ্ট করে রেঁধে খেতে মন চায়না।
তবে রেডিমেট রান্না করা থাকলে তা খেতে আমার বেশী সময় লাগে না।
লেখক বলেছেন: রেডিমেড রান্না করাই আছে তো ভাইয়া!!! খেয়ে ফেলো ঝটাপট!!! ![]()
![]()
![]()
চাচামিঞা বলেছেন:
সেই দিন পিকিউএসএ নারিকেলের দুধ বিক্রী করতে দেখলাম। খুব লোভ হচ্ছে ওটা দিয়ে মজার মজার কোনো রান্না খাই (চিংরী ছারা).......
আপনার কাছে যদি এসম্পর্কীয় কোনো রেসিপি থাকলে দিন......গীন্নীকে বলি রেধা খাওয়াতে।
লেখক বলেছেন: আমি যশোরের মেয়ে ভাইয়া। মানে দাদাবাড়ী যশোর ছিলো। নারকেল আর নারকেল রেসিপি মনে হয় বাদ নেই কিছু আমার মায়ের জানতে। তবে আমার ঐ চিংড়ির মালাইকারী ছাড়া আর কিছু ভালো লাগেনা।
তবে আমি দেখেছি নারকেল আনারস, নারকেল ডিম, এমনকি মুরগী আর ইলিশ মাছেও নারকেল দুধ দিয়ে রাঁধতে।
তবে আমার কাছে মজা লাগে নারকেল দুধে পালংশাক আর ইলিশ মাছের মাথা। এটা কচু দিয়েও করা যায়। রান্নাটা ভালো জানিনা কি করে করতে হয়। আমি জেনে নিয়ে তোমাকে জানাবো ভাইয়া।
চাচামিঞা বলেছেন:
পোলাউ কোর্মা টাইপের কিছু দিয়েন........সাকসবজি ঘাষলতা ভালো পাইনালেখক বলেছেন: তাইলে ইলিশ নারকেল কোরমা।
চাচামিঞা বলেছেন:
চলেগা........একটু চেক করে দেখেন......পলাউএর সাথে ঐটা মিক্স করার কোনো উপায় আছে কি না।
লেখক বলেছেন: আচ্ছা আমার সিদ্দিকা নানুকে ফোন দিতে হবে আর কি। নানুর আবার জ্বর!!![]()
লেখক বলেছেন: তুমি তো ভুলেই গেছো আমাদেরকে । একদম দেখা যায়না। বাংলাদেশে আছো জেনে ভালো লাগছে। হাজার হোক এতদিন পরে দেশের মাটিতে .............
অনেক অনেক ভালো থেকো। ![]()
![]()
![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
তোমার হাড়ি কাবাবের রেসিপিতে মরিচ টা কি ১ টেবিল চামচ হবে ? নাকি চা চামচ হবে?১ টেবিল চামচ দিয়া তো ঝালে আমার পাগল হওয়ার দশা।
বাকীগুলার রেসিপি কই????
লেখক বলেছেন: এক চা চামচ আপুনি!!!!!!!!!!!!!!!!!
হায় হায় এতদিন গিন্নী হয়েছো এতটুকুও বুঝে নিতে পারোনা???
কি যে করি তোমাকে নিয়ে!!!!!!!
আর তুমি ঝাল খেতে শিখোনি কেনো??? কাঁচামরিচ খাবে আজ রাত থেকে চিবিয়ে। তার পর এক টে চামচ কেনো ? একশো চামচেও নো প্রবলেমো!!!!![]()
![]()
![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
ভুল রেসিপি দেয়ার জন্য তোমাকে এখন ঐ পাগলা ঝালের হাড়ি কাবাবটা কুরিয়ার করে দিচ্ছি।
লেখক বলেছেন: নো প্রবলেমমমমম!!!!!!!!!! স্বর্গে পৌছুতে পৌছুতে এই হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় ঝাল জুড়িয়ে জল হয়ে যাবে আপুনিমনি!!! হিহিহিহি
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
রাজপুত্ররে সাথে নিয়া খাইও।
লেখক বলেছেন: এক ফোটা ঝালে রাজপুত্র অক্কা পায়!!!!
তুমি কি চাও ????????????.............?????????........????????![]()
![]()
![]()
লেখক বলেছেন: ঠিক বলেছো। কাঁচামরিচ আর লাল টকটকে শুকনামরিচ ভর্তা বানানো হবে কালকেই।![]()
![]()
![]()
লেখক বলেছেন: আগে তবুও একটু রেজাল্ট ভালো করেছো আপুনি। রোল নং ২৩১ এ আছে। লাস্ট পরীক্ষার রেসাল্টের খুবই খারাপ অবস্থা!
দিনদিন একি হচ্ছে তোমার!!!![]()
লুদ্ধক বলেছেন:
পেটে ক্ষিধে নিয়ে হোটেলের সামনে দিয়ে হাঁটার সময় যদি যদি খাবারের গন্ধ পাই তবে মনে মনে হোটেলের মালিককে গালাগাল দেই, অভিশাপ দেই। টিভিতে খাবারের রেসিপি দেখালেও মেজাজ খারাপ লাগে।তবে আপনি বেঁচে গেছেন, এখন পেটে ক্ষিধে নাই...
খাবার গুলো দেখতে খুব ভালো হয়েছে, যদিও গত চার বছর ধরে ভালো খাবার খাওয়া আমার কাছে অপচয় মনে হয়... আমি শুধু বেঁচে থাকার জন্য খাই...
লেখক বলেছেন: আহালে ভাইয়াটা!!!!!!!!!!
পরীরাজ্য থেকে সোজা তোমার সামনে এক বাক্স খাবার ফেলে দেবো একদিন দেখো। রাস্তা দিয়ে হাটতে হাটতে দেখবে এক বাক্স মজাদার অপ্সরীয়া স্পেশাল ডিশখাবার নেমে আসলো তোমার সামনে টুপ করে!!!![]()
লেখক বলেছেন: কেনো কেনো?? অনেক মোটু হয়ে গেছো নাকি?????????????????
লেখক বলেছেন: হাহাহাহাহা
তাইলে খাও । মোটু হলে নো প্রবলেম!!![]()
শাহ্ নাজ বলেছেন:
আপনার চিকেন কেশ্যুনাট সালাড রেসিপি দেখে সালাডটা ( কেশ্যুনাট ছাড়া ) বানালাম ।এখন যখনি চান্স পাই বানিয়ে ফেলি। অনেক ধন্যবাদ এইরকম মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য ।
লেখক বলেছেন: বাহ বাহ খুব মজাদার হয়েছে দেখতে। তবে চিকেন গুলো আর একটু লালচে মুচমুচে হলে মনে হয় বেশী ভালো লাগে।
![]()
![]()
![]()
জাপানিজ ব্রেড ক্রাম্বকে প্যানকো বলে।
আর ক্রুতন/ ক্রুটন হল পাউরুটির ছোট ছোট মচমচে টুকরা। সালাদ কিংবা স্যুপ র সাথে খাওয়া হয়। পাউরুটিকে ছোট ছোট কিউব করে কেটে সামান্য অলিভ অয়েল/সয়াবিন তেল, খুব অল্প রসুন বাটা/ ফাইনলি গ্রেটেড রসুন দিয়ে মাখিয়ে ওভেন এ মচমচে করে বেক করে নিলে ক্রুটন হবে। নন-স্টিক ফ্রাইপ্যান এ খুব কম আঁচে ও করা যায়। সালাদ এ খুব ইউজ করে ইতালিয়ানরা। পাশ্চাত্যের সব দেশেই কম বেশি খায় স্যুপ অথবা সালাদের সাথে।
লেখক বলেছেন: ভাইয়া তোমার ক্রুতন রেসিপির জন্য অনেক অনেক ধন্যবাদ । অনেক মজার একটা খাবার হবে মনে হচ্ছে। আজ রাতেই ট্রাই করে ফেলবো।![]()
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: হায় হায় আপুনি। নামটা শুনে আসলেই মিসটেক হয়ে গেছে। স্যরি।
বেবিটা কি তোমার?
সুরঞ্জনা বলেছেন:
বাব্বাহ! দ্রোপদী এখন রান্না ভুলে গেছে? লেখক বলেছেন: কে বলেছে রান্না ভুলেছি আপুনি?
নিজের রান্নার ভক্তদের রান্না ভুললে চলবে?
ঢেঁকী স্বর্গে গেলেও যেমন ধান ভানে, অপ্সরারা স্বর্গে গেলেও নিজের রান্না ছাড়া আরো কারো রান্না পছন্দ করেনা। ![]()
লেখক বলেছেন: পরীদের শেষকৃত্য হয় নাকি বোকা ভাইয়া?
এক্স বলেছেন:
রাধিকারে কইষা মাইনাস .... এই রাতে উঠায়া দিল মাথায় খাওনের ভেড়া, অহন আমি কই যাই থুড়ি কই খাই....
লেখক বলেছেন: রাধিকা বলে?
যে রান্না করে তাকে বলে রাঁধুনী। রাঁধুনীকে মাইনাস দিলে তোমার কপালে আর খানা পিনা জুটবেনা ভাইয়া । সাবধান। ![]()
ডিস্কো ঘোড়া বলেছেন:
গেছিলেন কই?
লেখক বলেছেন: আরে কই আবার!
পরীরাজ্যে।
জানোনা ভাইয়া?
লেখক বলেছেন: তুন্দল বেবী আপুনি!!!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো?????????????????
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























.jpg)


.jpg)






