somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে বানাই মজাদার মুচমুচে জিলাপী!!!!!!!! (কাজেই নো মোর জিলাপীস ফ্রম শপ...:) )

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোজা বা রমজান, ইফতারের নানা পদ পেঁয়াজু, বেগুনী, ছোলা, কাবাব, আলু চপের সাথে জিলাপী এক অনিবার্য্য উপাদান। জিলাপী ছাড়া ইফতারের রেশ বুঝি কাটেইনা। আর তাই রমজান মাস আসলেই বড় বড় খাবারের দোকান থেকে শুরু করে রাস্তার পাশের ছোট ঠেলাগাড়িটির উপরেও ইফতারের নানা পদের সাথে এই জিলাপী শোভা পায় নানা রঙে নানা আকারে।

এই জিলাপী যদি ঘরেই বানানো যায় ঠিক আমার মত খুব সহজে তো কেমন মজা হবে!!!!!!!! :)

আমি এখন বলবো সেই কথাটাই যে উপায়ে আমি বানালাম মজাদার মুচমুচে অপ্সরিয়া স্পেশাল জিলাপী গুলি!!!!!! :)

আমি সব সময়ই বলে থাকি ইচ্ছা থাকলেই ঠেকায় কে? আর আজকালকার দিনে যদি থাকে একখানা ইউটিউব, কাজের সহযোগী ও টাকা তাহলেই সামান্য জিলাপী তো দূরের কথা পৃথিবীর যে কোনো খানাই বানানো কোনো ব্যাপারই না। যাইহোক আমার বানানো জিলাপী গুলি---

প্রথমেই জিলাপীর জন্য নিতে হবে
১ কাপ ময়দা
১ টেবিল চামচ টেম্পুরা ফ্লাওয়ার/ বেসন/ চালের গুড়ি
২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ টেবিল চামচ ঈস্ট
দেড় টেবিল চামচ টকদই
১ টেবিল চামচ চিনি
২ টেবিল চামচ তেল বা ঘি
১ কাপ হালকা গরম পানি।
সব কিছু মিশিয়ে একটা ঢাকনায় ২০ মিনিটস ঢেকে রাখতে হবে।

এইবার সিরার জন্য লাগবে-
১ কাপ চিনি
১ কাপ পানি
একটু লেবুর রস
২/৩ টা এলাচ
চুলায় জ্বাল দিয়ে ঘন করে ঢেকে রাখতে হবে।

২০ মিনিটস পরে জিলাপী ভাঁজার জন্য একটা সসের বোতলে মিশ্রনটা নিয়ে গোল গোল আড়াই/তিন প্যাঁচে দ্রুত গরম তেলে ভাঁজতে হবে। লালচে হয়ে এলে জিলাপীগুলো সিরায় এ পিঠ ও পিঠ ১০ সেকেন্ড করে চুবিয়ে তুলে নিতে হবে। ব্যাস হয়ে গেলো মুচমুচে মজাদার গরম গরম জিলাপী!!!!!!! :) :) :)




এখন থেকে বাসায় বানাই মজাদার মুচমুচে গরম গরম জিলাপী! সো, নো মোর জিলাপী ফ্রম শপস.......:) :) :)

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৩
৭২টি মন্তব্য ৮১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×