আর কাঁদাবি??
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ হঠাৎ বুকের মাঝে
কষ্ট বাজে....
ভীষন ব্যাথার চিনচিনে সূর
দূর বহুদূর, সুদূর হতে
কে যেন সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?চমকে উঠি
স্মৃতির ভীড়ে হাতড়ে খুঁজি
সেই চেনা মুখ, দস্যিপনায়
অবুঝ কিশোর,
তীক্ষকথার বাক্যবাণে
খুব আহত
ওষ্ঠ বিঁধুর....
ছলছলে চোখ
ব্যাথায় কাতর...
অবজ্ঞাতে এক কিশোরী
মুখ ফিরিয়ে গেছে চলে
চায়নি ফিরে পেছন পানে....
বারংবারে দুহাত জুড়ে
তার সে চাওয়া
অবহেলে গেছে দলে.....
তুচ্ছ করে .....
তুচ্ছতাকে তুচ্ছ করে
অবহেলা হেলায় ঠেলে
ফের শুধেছে
অবোধ কিশোর
আর কাঁদাবি? জবাব দেবার হয়নি সময়
সেই কিশোরী গরবিনী
নিজের মাঝেই মত্ত তখন
দেয়নি সাড়া ....
শতেক হাজার অনুরোধেও
মন গলেনি, ভোলেনি প্রান ....
অভিমানে হৃদয় পোড়ে
অবুঝ কিশোর
ওষ্ঠে তোলে গরল সুধা
যে প্রশ্ন সে পায়নি জবাব
আজ পেয়েছে নিজের কাছে....
সাত সকালে
ক্রদন ওঠে
সারা পাড়ায় জাগলো সাড়া
কোন সে অভিমানে কিশোর
হারিয়ে গেছে অনেক দূরে!
জবাবটা যার ছিলো জানা
সেই কিশোরী বাক্যহরা
ভীষন অবাক!
এমন করে যায় কি চলে
কেউ কখনও?
পেলো না সে তাহার জবাব.....
শুধুই
হঠাৎ আজও বুকের মাঝে
চিনচিনে সূর কষ্ট বাজে....
দূর বহুদূর, সুদূর হতে
আজও কে সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন