এক পিচ্চির পাল্লায় পড়ে বসলাম হিন্দি সিরিয়াল দেখতে । দেখলাম , শুনলাম , মজা পাইলাম , মাগার কিছুই বুঝলাম না । মনের চিপায় অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে । হয়তো এত উচ্চমানের জিনিস আমার স্বল্প ক্ষমতার মস্তিস্কে আপলোড নেয় না । পিচ্চির সাথে বসে আছি , চোখের সামনে ক্যামেরার কাটাকুটি চলছে বিরতিহীন । পরিচালক দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য সেকেন্ডে সেকেন্ডে সাই সাই করে ড্রামের বাড়ি দিচ্ছেন , একবার ডানপাশ থেকে তো আরেকবার বামপাশ থেকে । নায়িকা মন্দিরে এসেছে । মাসাল্লাহ , অতি সৌন্দর্য । পার্লারে যত প্রকার মাঞ্জা ছিল সব ডলাডলি করে মোটামুটি দেখার মত একখান ফেইস বানিয়েছে । বুঝলাম না মন্দিরে যেতে এত মাঞ্জার আবশ্যকতা কোথায় ? যাই হোক সেটা প্রশ্ন না , প্রশ্ন হল সারাদিন উপোষ থেকে এত মাঞ্জা মারার এনার্জি নায়িকার আসলো কোথা থেকে , আর সারাদিন লাফালাফি করার পর নায়ককে দেখার সাথে সাথে নায়িকার মাথা ঘুরতে শুরু করল কেন ? সেটাও নাহয় সহ্য করা গেল , কিন্তু নায়িকা যখন মাথা ঘুরে পড়তে লাগল তখন নায়ক দেখল কিভাবে ? নায়ক সাহেব তো পিছন ফিরে মোবাইলে কথা বলছিলেন । নায়ক বলে কি সৃষ্টিকর্তা তাকে পিছনের দিকে দুইটা অদৃশ্য চোখ দিয়েছেন ? এইটা চিন্তা করছি এমন সময় দেখি আরেক কাণ্ড , পড়ন্ত নায়িকাকে নায়ক খপ করে ধরে ফেলেছে । কিন্তু কিভাবে সম্ভব ? নায়ক প্রায় ৬০ মিটার দূরে ছিল । নায়কের গতি যদি উসাইন বোল্ট দেখত , লজ্জায় জীবনে আর ট্রাকে নামত কিনা কে জানে । এদিকে ধরল তো ধরলই , নায়ক তো আর নায়িকারে ছাড়ে না । পরিচালক ক্যামেরা সামনে , পিছনে , উপর , নিচে , চারপাশে ঘুরাতে ঘুরাতে কয়েক মিনিট চলে গেল । ভাবলাম নায়ক এর আগে ফেভিকলের মডেল ছিল হয়তো । আর কতক্ষণ ধরে রাখে সেটা দেখার একটা আগ্রহ ছিল , কিন্তু পরিচালকের বোধয় আর ধৈর্য ছিলনা । এপিসোড এখানেই শেষ । কিন্তু মনের ভেতর প্রশ্ন তখনও খোঁচাখোঁচি করছিল । জিজ্ঞাসা করতে গেলাম , পিচ্চি দিল ঝাড়ি । মন খারাপ করে ভাবতে লাগলাম ঝাড়ি খেয়েছি তো কি হয়েছে , আজ অনেক কিছু শিখলাম । জানলাম , সিরিয়ালের নায়ক নায়িকারা মনে মনে কিছু চিন্তা করতে পারেনা , সব চিন্তা মুখ ফসকে বেরিয়ে যায় । আর সেখান থেকেই শুরু হয় যত গণ্ডগোল । আরও বুঝলাম সিরিয়ালের পরিচালকদের মাথায় কিছুই নেই , পুরাই খালি । সোজা জিনিষের মাঝেও তারা কিভাবে কিভাবে গিট্টু খুঁজে পায় । আর সেই গিট্টু খোলার সহজ পথে না গিয়ে কেন জানি তারা বাকা পথে যায় আর আরও গিট্টু পাকায় । সাথে আরেকটা বিষয় বুঝলাম এইসব সিরিয়াল দেখতে এবং বুঝতে মাথায় প্রচুর জিলাপির গিট্টু থাকা দরকার , প্রতিভা দরকার । আমার নেই , তাই আমি দেখি না , আজ দেখেও কিছুই বুঝিনাই । মাঝখান থেকে মাথাটা আউলাইয়া গেল
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


