মশারিটা টানিয়ে ঘুমুতে যাচ্ছিলাম . . . হঠাৎ মেঝেতে একটা পোঁকা দেখতে পেলাম। অনেকটা বিছার মতো. . একটু ভয় পেলাম। কিন্তু কি করব ঠিক বুঝতে পারছিলাম না। একবার মনে হলো মেরে ফেলি, আবার মনে হলো কেনো মারবো? ওর অপরাধটা কি? আর যদি অপরাধ করেও থাকে তবে কি মেরে ফেলতে হবে? পোকাটা ধীরে ধীরে আমার বিছানার দিকে যাচ্ছে। আমি ভাবছি কি করা যায়। ওকে যদি ছেড়ে দিই ও আমার বিছানায় যাবে। তারপর. . .?
অবশ্য, অন্য কোথাও ও যেতে পারে. . . কিন্তু, ও কি আমার ক্ষতি করবে? আচ্ছা, ক্ষতি করলেও কি ও বুঝতে পারবে? ওর কি অতটুকু বোঝার ক্ষমতা আছে?
হঠাৎ আমি দৌড়ে রান্নাঘর এ গেলাম। ময়লার ঝুড়িটা ভালো করে দেখলাম। একটা ভারী পাথর দিয়ে ঝুড়িটাকে ঢেঁকে রাখা হয়েছে. . .
লেখাটা যখন লিখছি তখন ঐ পোকাটা ঐ ময়লার ঝুড়ির ভেতর. . . আচ্ছা, পোকাটা এখন কি করছে? ও বেঁচে আছেতো?
পোঁকাটার একটা নাম দিলে কেমন হয়?
ওর গায়ের রং ছিলো সবুজ. . . . গ্রীংকেল. . আজ গ্রীংকেলের জন্ম হলো, হয়তো আজই ওর মৃত্যু. . .
২২ ফেব্রুয়ারী, ভোর ৪.৫৫
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

