বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষার জন্য মেসেঞ্জারের তুলনা হয়না। আমি এখনো সবসময়ই দরকার পড়লে বন্ধুদের ফোন দিয়ে বলি মেসেঞ্জারে আয়।
মেসেঞ্জারে সবসময়ই চেষ্টা করি ভিজিবল হয়ে সাইন ইন করার জন্য। কেননা আমার কাছে মনে হয় আমি যদি ইনভিজিবল হয়ে সাইন ইন করি তবে অনেকের সাথেই প্রতারণা করা হবে(এই ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ না। একান্তই আমার মতামত)। মাঝে মাঝে সমস্যা হয়। একই সাথে অনেককে সময় দেয়া সম্ভব হয়না! তবে আমার ধারণা আমাকে কেউ ভুল বুঝেনা। আর কেউ ভুল বুঝলে এটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার হয়ে দাড়াঁবে। আমি কখনোই তার ভুল ভাঙ্গাতে যাবোনা।
মাঝে মাঝে আমি খুব অবাক হই কিছু অ্যাড রিকোয়েস্ট পেয়ে। আমি বুঝতে পারি যে, যে আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছে সে আমাকে খুব ভালোভাবেই চেনে। কিন্তু সে তার পরিচয় আমাকে দিবেনা। সে একটা ভার্চুয়াল ক্যারেকটার তেরী করে। আমি তার রিকোয়েস্ট ডিনাই করে তাকে পরিচয় দিতে বলি, সে দেয়না। একরম শুধু একবার না, অনেকবার-ই হয়েছে। ছেলেমেয়েরা ভার্চুয়াল আইডি তৈরী করে খুব মজা পায়। যা ইচ্ছে হয় তাই বলা যাবে, কিছুই বলতে পারবেনা। হাঁ হাঁ হাঁ. . . অনেক মজা. . .!!আমি যখন ফেসবুক ব্যবহার করা শুরু করলাম তার কয়েকমাসের মধ্যে সেখানেও কিছু অজানা মানুষের অ্যড রিকোয়েস্ট আসলো, তবে এখানে বেশীরভাগ অ্যাড রিকোয়েস্ট এ ভার্চুয়াল ক্যারেকটার কম ছিল। তবে যাদেরকে মনে হয়েছিল ভার্চুয়াল ক্যারেকটার তাদের আমি মেসেজ করে বলেছি, ’আমার মতে, ভার্চুয়ালিজম এক ধরনের ক্রিমিনালিজম।’ ভার্চুয়াল ক্যারেকটারগুলো আবার মেসেজের উত্তর ও দিতো। একজন তো একবার গালি দিয়েই বলেছিলো বেশী বুঝো মনে হয় তাইনা? আমি উত্তরে বলেছিলাম বেশী বুঝি কিনা জানিনা, তবে আমার অনুভূতিতে বলে যে এটা এক ধরনের ক্রিমিনালিজম। ভার্চুয়াল ক্যারেকটার কেন তৈরী করা হয়? মানুষকে শুধু শুধু কি বিভ্রান্তিতে ফেলা হয় না?
যাই হোক, ব্লগে কতগুলো ভার্চুয়াল ক্যারেকটার আছে?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



