রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ। এই পদে এমন ব্যাক্তিকে নিয়োগ দেয়া উচিত যার নিজস্ব মতামত থাকতে পারে। দেশ নিয়ে যে ভিন্নরকম চিন্তভাবনা করার মানসিকতা রাখেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা জল্লুর রহমান। তাই বলে কি রাষ্ট্রপতির পদটি তাকে দিতে হবে? ওনাকে দেখলে আমার খুবই খারাপ লাগে। খুব মায়া হয় এবং হঠাৎ একটু হাসি পায় এই ভেবে যে তিনি আমাদের রাষ্ট্রপতি। ক’দিন আগে তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। তিনি কি এখনও অসুস্থ নন? আচ্ছা, তিনি কি দেশ নিয়ে চিন্তা-ভাবনা করতে পারেন অথবা করেন? যদি করতেন, তাহলেতো ওনার বেঁচে থাকার কথা না! যেভাবে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে তাতে ওনার হার্ট-এ সমস্যা হওয়ার কথা (আমি বা আমরা কখনোই এটা চাইনা)। কিন্তু আমার মনে হয় জিল্লুর রহমান এর উচিৎ ছিল নিজের উদ্যোগেই রাজনীতি থেকে সরে দাড়ানো।
আমার মতে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত রাজনীতি করা প্রয়োজন। তবে বয়সের মাপকাঠি দিয়ে পরিমাপ না করে অন্যভাবেও ভাবা যেতে পারে। অনেকের বয়স অনেক বেশী হয়ে যাবার পরও তাদের অনেক উদ্দোমি মনে হয়। কিন্তু আমাদের আগের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ এবং বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে কি সেরকম মনে হয় বা হয়েছিল? নাকি তাদেরকে দেখলেই মনে হয় যে তারা ভয়ে আছেন? ((কিসের ভয়?? এই বুঝি মারা গেলাম!!))
এভাবে রাষ্ট্রপতির পদকে পঙ্গু করে রাখার মানে হয়না!!!
বিঃ দ্রঃ নেতাকে, নেতার মতোই হওয়া উচিৎ।
আজ
আমাদরে রাষ্ট্রপতিগুলো কেন এমন হয়? আর এই পদটা কি সরকার ইচ্ছাকৃতভাবে পঙ্গু করে রাখে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

