ছোট্ট বাবু সামীর. . .
২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি চেয়ারে বসে ছিলাম। সামীর বারবার রুমে উঁকি দিচ্ছিলো। আমি কারণটা বুঝতে পারছিলাম না। সামীর সাধারণতো এমন করেনা। মাঝে মাঝে আমাকে খোচা দিয়ে দৌড় দেয়। আজ কেনো এমন করছে। বেশকিছুক্ষন সামীরের দেখা নাই। হঠাৎ রুমে আসলো আর খুব দ্রুত বললো, ”আমি স্কুলে গিয়েছিলাম”। আমি ব্যাপারটা বুঝতে পারলাম। গতকাল ও প্রথম স্কুলে গিয়েছিলো। ওর চোখে মুখে অনেক আনন্দ। অনেক ভালো লাগলো। আমি ওর কিছু ছবি তুললাম। আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো।স্কুলের প্রথম দিনের তেমন কোনো স্মৃতিই মনে নেই। তবে এটুকু মনে পড়ে আমি জানালার কাছে গিয়ে জানালার শিক ধরে কাঁদছিলাম, আর আব্বু ভেবেছিলো আমি হয়তো জানালা দিয়ে বাইরে কিছু দেখছি।
সামীরের মতো ছোটো ছোটো বাচ্চাদের খুব আদর করতে ইচ্ছে হয়। ছোটো বাচ্চাগুলো সবসময়ই আদরের।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন