somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারদের গালি দিলে পাপ হয়না, হিন্দু নারীকে ধর্ষণ করলে সওয়াব হয় (কতটা যুক্তিসংগত)

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গঃ শহীদমিনার
অনুরোধঃ শুধু শিরোনাম পড়ে মন্তব্য না করার অনুরোধ রইলো। অনুরোধ করলাম, রাখা না রাখা আপনাদের ব্যাপার। আশাকরি রাখবেন।

আমরা রক্ত দিয়েছি দেশের জন্য। আমরা রক্ত দিয়েছি ভাষার জন্য।
মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেক গর্ব। আর তাইতো যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তাদের আমরা প্রচন্ড ঘৃণা করি। তাদের প্রতি আমাদের অনেক ক্ষোভ। অনেক. . .
গত কয়েকদিন ব্লগে নিয়মিত ছিলাম।
বিভিন্ন ব্লগারের লেখা আর মন্তব্যগুলো পড়ছিলাম। মন্তব্যগুলো পড়তে পড়তে একসময় অনেক গালির ব্যবহার চোখে পরলো। একজন আর একজনকে বাহারী রঙের গালি দিচ্ছেন। অনেকেই আবার সমর্থনও করছেন। যারা সমর্থন করছিলেন তাদের যুক্তি ছিলো, ”রাজাকারদের গালি দিলে পাপ হয়না!”

আমরা রাজাকারদের গালি দিচ্ছি তারা যুদ্ধাপরাধী বলে। কিন্তু আমরা তাদেরকে কোন ভাষায় গালি দিচ্ছি? এ ভাষার জন্যই কি সালাম-রফিক-জব্বার শহীদ হয়েছিলো? এ ভাষা কার? এ ভাষা আমার, আমার মায়ের, আমাদের মায়ের। আমার এবং আমাদের প্রথম বুলিই হচ্ছে ’মা’। আর আমরা পরিণত বয়সে এসে এই মধুর শব্দটির সাথে ’দার..’ যুক্ত করে গালি দেই! ছিঃ আমাদের ভেতরটা এতো কুৎসিত! এই আমরাই আবার মায়ের জন্য আহার যোগার করি, মায়ের জন্য একটুকরো কাপড় কিনে নিয়ে যাই।

যে শব্দগুলো (গালি) আমি আমার মায়ের সামনে উচ্চারণ করতে পারবোনা, যে শব্দগুলো আমি আমার আদরের ছোটো ভাই অথবা বোনের সামনে উচ্চারণ করতে পারবোনা, সে শব্দগুলো কেনো তাদের আড়ালে উচ্চারণ করবো?

রাজাকারদের গালি দিলে কোনো সওয়াব হয়না, এটা শুধু ব্যাক্তি ক্ষোভের বহিঃপ্রকাশই মাত্র।

আমি ’হুমায়ূন আজাদের’ ”পাক সার জমিন সাদবাদ” এর ৩৩ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। সেখানে একটা লাইন ছিলো, যার মর্মার্থ এরকম ’হিন্দু নারীকে ধর্ষণ করলে পাপ হয়না, সওয়াব হয়’। যে এ কথাটি বলেছিলো সে ছিলো একজন জিহাদী এবং ধর্মান্ধ ব্যক্তি। সে হিন্দু নারী এবং মুসলীম নারীকে আলাদা করে ফেলেছিলো। যে যুক্তির ভিত্তিতে হিন্দু নারীকে ধর্ষণের ব্যপারটাকে সওয়াবের সাথে তুলনা করা হয়েছে, অনেকটা ঠিক সেই রকম যুক্তিতে আমরা রাজাকারকে গালি দেওয়ার ব্যাপারটিকেও পূণ্যের সাথে তুলনা করছি।

হিন্দু নারী এবং মুসলীম নারী, উভয়ই নারী এবং মানুষ।
আর রাজাকার এবং সাধারণ মানুষ, উভয়ই মানুষ।

রাজাকারদের আমিও ঘৃণা করি। আমিও চাই তাদের শাস্তি হোক এবং তাদেরকে শাস্তি দেয়ার পরপরই যেনো সেইসব লোকদেরকেও শাস্তি দেয়া হয় যারা গত ৩৮ বছর ধরে দুর্নীতি করে দেশ ও জাতিকে পিছিয়ে রেখেছেন। হোক তারা জীবিত অথবা মৃত। তাদের শাস্তি হতেই হবে।

শেষকথাঃ ’গালি সবসময়ই গালি হিসেবে বিবেচ্য, সেটা যার উপরই প্রয়োগ করা হোক না কেনো এবং ধর্ষণ সবসময়ই ধর্ষণ হিসেবে বিবেচ্য, সেটা হিন্দু নারীকেই করা হোক অথবা মুসলিম নারীকেই করা হোক না কেনো।’

আসুন আমরা ভাষার গান গাই, আসুন প্রতিমাসে একবার শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই, শহীদ মিনারের বড় মিনারটির দিকে তাকিয়ে হৃদয় হতে একফোঁটা রক্ত ঝরাই। মস্তিষ্কের নিউরন কোষে খোদাই করে রচিতো করি ”আমি এই বাংলায় আমার মায়ের ভাষায় আর কখনোই কাউকে গালি দিবো না, আমি যে পুরোপুরি সফল হবো তা নয়, তবে আমি চেষ্টা করবো, আমাকে চেষ্টা করতেই হবে। তোমরা, ভাষা শহীদরা যদি রক্ত দিতে পারো ভাষার জন্য, তবে আমরা কেনো আমাদের ক্রোধকে নিয়ন্ত্রন করতে পারবোনা ভাষার সুষ্ঠু ব্যবহারের জন্য।”
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ রাত ১:২৯
৭৫টি মন্তব্য ১৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×