somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের বড় কর্তার নাম সিরাজ-উদ্-দৌলা. . . এবং জনৈক পুলিশের শেষ ইচ্ছা. .

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরে ভাবছি লিখবো, ভাবছি লিখবো, ভাবছি লিখবো............
কিন্তু কি লিখবো?
এসেছিলাম হঠাৎ ছোটো ছোটো কাব্য লিখবো বলে। হঠাৎ ছোটো ছোটো কাব্য লিখতে হয় হঠাৎই, কিন্তু আমি পরিকল্পিতভাবে লিখতে চাচ্ছিলাম, তাই আর লেখা হলো না! কিন্তু ঠিক করলাম ব্লগে আজ একটা পোষ্ট দিবই। যতো ফালতুই হোক না কেনো!

একটা কবিতা লেখা শুরু করেছিলাম, সেটারও দ্বিতীয় লাইনে গিয়ে আর লিখতে ইচ্ছে হচ্ছে না! "পথের বালুকনায় ধুলি বিসাক্তময়, তোমার হাতের ছোঁয়ায়". .. . তারপর কি?

নেশায় নেশায় নেশা জাগলে জিতবো আমি নিশ্চিত, তোমার চোখদুটোয় ভাঙন ধরবে, তারপর কি?? কিছু ভেবে লিখতে ইচ্ছে হচ্ছেনা! তার উপর iron maiden এর fear of the dark শুনছি. . . কিছুক্ষন পর পর মাথা নেড়ে নেড়ে উঠে অনিচ্ছায় অথবা ইচ্ছায়...

ইদানিং লেখা হচ্ছেনা, তাই এই পোষ্টটা দিলাম। আমি আসলে ব্লগে আছি, এই পোষ্টটা তারই একটা জ্বলজ্যান্ত উদাহরন। ইদানিং পেপার পড়া বাদ দিছি, আগে খেলার পাতাটা দেখতাম, এখন তাও দেখা হচ্ছে না! পেপার পড়ে প্রতিদিনই আলোচনা সমালোচনার ভিত্তিতে ৪-১০টা পোষ্ট দেয়া সম্ভব। আমাদের রাজনীতিবীদদের কর্মকান্ড নিয়ে ৪-১০টা পোষ্ট প্রতিদিন দেয়া সম্ভব। আমাদের মিডিয়ার দৈনিক কাজকর্ম নিয়ে ৪-১০টি পোষ্ট দেয়া সম্ভব। আরও অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে কমপক্ষে ৫০ টি পোষ্ট প্রতিদিন দেয়া সম্ভব। সামহ্যোয়ারে প্রতি ৩০ মিনিটে দুটো পোষ্ট দেয়া যায় সুতরাং ২৪ ঘন্টায় ৯৬ টা পোষ্ট দেয়া সম্ভব। জানিনা একদিনে সর্বাধিক পোষ্ট দেয়ার রেকর্ডটা কার, তবে যুগটা যেহেতু রেকর্ডের তাই ভাবতেছি খুব শিঘ্রই কাউকে সুযোগ না দিয়ে রেকর্ডটা করে ফেলবো!!:D মাত্র ২৪ টা ঘন্টাইতো! X(( একদিন=৫০ ঘন্টযে কোনো হইলোনা!! তাহলেতো সেনচুরিটাও করার সুযোগ থাকতো B-)

----------------------------------------------------------------
যাই হোক, একটা ব্যাপার শেয়ার করি। ইদানিং রাস্তায় দেখি বহুত ট্রাফিক পুলি আজাইরা দড়াইয়া থাকে। কেউ কেউ আবার দাড়াইয়া দাড়াইয়া ঘুমায়। কেউ কেউ আবার যানজট কমাইতে গিয়া সব আউলাইয়া রোডগুলা ডেডলক কইরা দেয়!! গতোকালও পলাশীর মোড়টায় ডেডলক কইরা ফেলছে।। এক ট্রাফিক পুলিশরে দেখলাম দাড়াইয়া দাড়াইয়া সিরাজ-উদ্-দৌলার সেই বিখ্যাত ডায়ালগটা দিচ্ছে. . .:P আর একজনতো বন্দুক হাতে এমন একটা ভাব নিয়া দাড়াইয়া ছিলো মনে হয় যেনো পলাশীর প্রান্তরে তখনো যুদ্ধ হইতাছে. . .X((
---------.........................--------------------........................
সেদিন বিডিআর ১নং গেটের সামনে দিয়ে হাইটা যাচ্ছিলাম। আমি যখন হাঁটি আশেপাশে একটু কমই তাকাই! তবে সামনে চোখ পরেছিলো, দেখছিলাম এক পুলিশ ঘুমাইয়া ঘুমাইয়া কবিতা পাঠ করতাছে. . . সম্ভবত আমার লেখা কোনো কবিতা হবে হয়তো;)। আমি সামনে যেতেই তার ঘুম ভেঙে গেলো, সে আমাকে আটকে বললো, "কি করেন?"
আমি চট করে বললাম, "আপনি এখানে দাড়াইয়া দাড়াইয়া কি করেন?"
আমার প্রশ্ন শুনে সে বিব্রত এবং চমোকিতো!! সে বললো "আমি জানতে চেয়েছি আপনি কি করেন?" বুঝতে পারলাম সে কিছুটা সিরিয়াস। আমি বললাম, "পড়াশুনা করি"।
"কোথায় পড়েন?"
কোথায় পড়ি সেটা বললাম. . . তারপর বললো ও আচ্ছা যান. . .

----------------------------------------------------------------
আসলে বাংলাদেশের পুলিশগো কাজকাম একটু কম। আর ট্রাফিক পুলিশগো?
মৃত্যুর পূর্বে একজন বাংলাদেশী পুলিশের শেষ ইচ্ছাটা লিখেই এই আবোল-তাবোল পোষ্টটির সমাপ্তি টানছি. ..

পুলিশের বড় কর্তার নাম সিরাজ-উদ্-দৌলা. .
সিরাজ-উদ্-দৌলাঃ বাংলা বিহার উড়িষ্যার মহান পুলিশ, মৃত্যুর পূর্বে তোমার শেষ ইচ্ছা কি?
জনৈক পুলিশঃ স্যার, আমার দীর্ঘ ২০ বছরের পুলিশি জীবনে (পুলিশি জীবন!:D) কোনোদিন জানতেই পারলাম না যে আমার প্রিয় বন্দুকটা থেকে গুলি বের হয় কিনা!! মৃত্যুর পূর্বে একবার যদি ঐ বন্দুকটা থেকে একটা গুলি বের করতে দিতেন....
সিরাজ-উদ্-দৌলাঃ কা কা কাকে গুলি করবা? তাছাড়া তোমার পুলিশি জীবন ২০ বছরের আর আমারটা ৩০ বছরের, সুতরাং আফসোসটা তোমার চেয়ে . . . . . .

--------------------------------------------------------
অনেকক্ষন লিখলাম..
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×