স্কুল কলেজগুলোতে কি পড়াশুনা হয়?
পদার্থ বিগ্গানের স্যার এসে সবাইকে অপদার্থ বলে গালি দেন আর রসায়নের স্যার এসে রসময় আলাপ করেন। গনিতের স্যার এসে বলেন, "তোরাতো সব পারিস"। না, ঠিক পারে না!! আপনি হয়তো বাসায় বসে হাঁস-মুরগী অথবা খরগোশের ডিম পারেন, কিন্তু আপনার ছাত্র-ছাত্রীরা এতোটা বুদ্ধিমান/বুদ্ধিমতি হয়ে উঠেনি....
তাহলে কি করা যায়?
জনৈক হেডমাস্টার/হেডমিসট্রেস/প্রিন্সিপালালের কাছে শিক্ষনগন গেলেন।
এইসব অপদার্থ, রসহীন এবং গনিতের স্যার যোগ করলেন ডিম পারতে না জানা শিক্ষার্থীদের নিয়ে কি করা যায়?
কি আর করবেন! স্কুলেই একটা কোচিং সেন্টার খুলে ফেলুন....
শিক্ষকগনঃ বিনে পয়সায়? না না, বিনে পয়সায় অপদার্থগুলোকে পদার্থ বানানো সম্ভব নয়!
কিন্তু আপনাদেরতো বেতন দেয়া হচ্ছে...
শিক্ষকগনঃ হ্যাঁ, কিন্তু সেটাতো স্কুলে ক্লাস নেয়ার জন্য, কোচিং এর জন্য নয়!
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
স্কুল কলেজগুলো খোলা রেখে কি লাভ? স্কুল কলেজগুলোতে যদি পড়াশুনাই না হয় তবে একজন শিক্ষার্থীর জীবন থেকে দিনের ২৪ ঘন্টার ৭ টি ঘন্টা কেড়ে নেয়ার অধিকার স্কুল/কলেজ/শিক্ষকের আছে কি?
--------------------------------------------------------------------------------
আমাদের শিক্ষকেরা শিক্ষকতা পেশাটাকে নোংরা করে ফেলেছেন! তাদের একটা উচিৎ শিক্ষা দেয়া প্রয়োজন। তারা তাদের নিজের বাসায় যে ব্যাবসায়িক কেন্দ্র গড়ে তুলেছেন তা তাদের নিচুতারই বহিঃপ্রকাশ মাত্র।
একজন ব্যাবসায়ীর মনোভাব এবং একজন শিক্ষকের মনোভাবের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

