somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪ বছর ২৮ দিন পর জয়, সিডন্সের সময়ে টি২০ তে কোনো জয় পায়নি বাংলাদেশ!!!

১২ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধীরে ধীরেই পরিস্কার হতে থাকবে যে গতো চার বছরে বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে পড়েছে। সিডন্সের পিঠ বাচিয়ে চলার নীতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আরও চার বছর।
গতো চার বছর হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদে বেশীরভাগ ম্যাচেই ব্যাটিং এ ব্যার্থ ছিলো বাংলাদেশ। পুরো টিম ব্যাটিং এ ব্যার্থ হলেও সাকিব-তামিম ছিলো সফল। মূলত তাদের হাত ধরে এবং বোলারদের নৈপূন্যে অনেকগুলো জয় পেয়েছে বাংলাদেশ। এইসব জয়গুলোই ব্যাটিং ব্যার্থতাকে ঢেকে রেখেছিলো।

পিঠ বাচিয়ে চলতে গিয়ে কি হলো? আমরা উপভোগ করলাম জুনায়েদ এবং রকিবুলের ব্যাটিং, আমাদেরকে দেখতে হলো ৫৮ আর ৭৮ রানে অলআউট হওয়া!

যাই হোক, বাংলাদেশ ডেভ হোয়াটমোরকে মনে রাখবে আজীবন, কিন্তু ঠিকই ভুলে যাবে জেমি সিডন্সকে । সিডন্স কতখানি পিছিয়ে দিয়ে গেলো তা আগামী দুই বছরে হারে হারে টের পাওয়া যাবে। একটা অগোছালো টিম রেখে গেছে সিডন্স। একটা ব্যালন্সড টিম চার বছরেও গড়তে পারেনি! বিশ্বকাপে এমন একটা অবস্থা শেষ পর্যন্ত দাড়ালো যে বাংলাদেশের প্রথম চারজনই ওপেনার!! চার বছরে সে তিন এবং চার নম্বরে খেলার মতো কোনো খেলোয়ারই তৈরী করতে পারলো না, শুধু তিন এবং চারই নয়, ছয় এবং সাতে খেলার মতো কোনো খেলোয়ারও সে তৈরী করতে পারেনি! অথচ ডেভের সময়ে আমরা সাকিব, তামিম, মুশফিক, রাজ্জাক, আফতাব, নাফিস, নাজিমউদ্দিনের মতো খেলোয়ারদেরকে দলে দেখেছি। ডেভ হোয়াটমোর আশরাফুলকেও কাজে লাগাতে পেরেছিলেন। আর সিডন্স আশরাফুলের খেলাটাই নষ্ট করেছেন। এক আশরাফুলের উদাহরন দিয়েই সিডন্সকে একজন ব্যার্থ কোচ হিসেবে অভিহিত করা যায়

বাংলাদেশ দলে খেলোয়ারদের মধ্যে প্রতিযোগিতা তৈরী করতে হবে। স্টুয়ার্ট ল সেই কাজটাই করছেন। বিসিবি এবং নির্বাচক কমিটিও তাকে সহায়তা করছেন। আশা করা যায় দুই বছরের মধ্যে আমরা আমাদের সেরা খেলোয়ারদের নিয়েই একটা ব্যালন্সড টিম পাবো। এখন হয়তো কিছু পরীক্ষা-নীরিক্ষা এবং অদল বদল হতেই পারে।

সেরা দল পাওয়ার আগ পর্যন্ত দর্শক হিসেবে আমাদের ধৈর্য ধরা উচিৎ। আর অামরাতো প্রথম টি২০ ম্যাচটা জিতেই গেলাম... অসাধারন খেলেছে মুশফিক.. চার বছর ২৮ দিন পর জয়.. মুশফিকসহ বাংলাদেশ দলকে অভিনন্দন...
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×