somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্ম থেকে জ্বলছি মাগো!

২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির শৈশব কৈশোর বেশ ভালই কেটে যাচ্ছিল, হাসিখুশি উচ্ছল জীবন। কিন্তু কৈশোরের শুরুতেই নিজের অজান্তে কখনো কখনো একটা পাপবোধ তার সারা হৃদয়ে ছড়িয়ে যেত, তাও সে এক অদ্ভুদ কারনে! বাবার দিকে তাকালেই তার এই পাপবোধ তাকে ঘিরে ফেলত, নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে হত। তখন সারাদেশ স্বাধীনতার জন্য উত্তাল, ৭১ এর মার্চের অগ্নিঝরা দিন। অথচ বাবা তখনও বাংলাদেশ বা বাংলা নামটা পর্যন্ত স্বীকার করতেন না, তার অন্তরে বাহিরে তখনও শুধুই পাকিস্থান! ঘৃনা হত রাগ হত বাবার জন্য! তারপর কখন চলে এল স্বাধীনতা যুদ্ধ, আকাশে বাতাসে হাহাকার, বুলেট আর লাশের গন্ধ একাকার! কিন্তু তাদের ঘরে আনন্দের বন্যা। কত কত পাকিস্থানি অফিসাররা আসত, বাবার বুদ্ধি পরামর্শ নিত কিন্তু ছেলেটি কিছুই মানতে পারত না! বাবার প্রতি ঘৃনা আরো বাড়তেই লাগলো! একসময় দেশ স্বাধীন হল, বাবা হয়ে গেলেন সবার চোখে এক ঘৃনার নাম, দেশের সবচেয়ে বড় রাজাকার! দূরন্ত ছেলেটি এখন আর সমাজে মাথা তুলে দাড়াতে পারে না, চারদিক থেকে বাবার মুখে এত থুতু পড়ে যে তার অনেকটাই তার উপর এসেও পড়ে!

এক সময় মামা খালারা ছুটে আসে, বাবার দেয়া নামটা চেন্জ করার অনুনয় বিননয় করে, এ নাম যে কুকুরের চেয়ে অধম! মীরজাফর মরে বেঁচে গেছে কিন্তু এই নাম সাথে থাকলে যে বেচে থেকেও মৃত! সকলের অনুরুধে শেষ পর্যন্ত আযম কে বদলিয়ে আযমী করা হয়, তাও যদি কিছুটা রক্ষা হয়! কিন্তু তবু কি আর ইতিহাস লুকানো যায়? পদে পদে বাবার প্রতি ঘৃনার থুতু ছেলেটির উপর এসে পরে! মেধাবি ছেলেটি বারবার লুকাতে চেয়েছে জীবন থেকে কিন্তু পারেনি! কারন মেধার একটা মূল্য যে থাকতেই হয়। একসময় মেধার জোড়ে সকলের আগোচোরে ছেলেটি ঢুকে পড়ে ৫ম বি এম এ লং কোর্সে, তাও কত ঝাক্কি ঝামেলা, একরকম বাবাকে অস্বীকার করেই ঢুকে পড়তে হয় সেনাবাহিনীর নিভৃত এক জীবনে! ভেবেছিল এবার বুঝি মুক্তি মিলবে! বাবার প্রতি ঘৃনার রেশ ধরে কেউ বুঝি আর থুথু ছিটাবে না! কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক!

অদম্য মেধাবী ছেলেটি ২ বছরের বি এম এ লং কোর্সে সোর্ড অফ অনার ছাড়াও একাডেমিক কৃতিত্বের জন্য স্বর্নপদক লাভ করে! কিন্তু অবহেলা আর অপমানের জ্বালা তাকে একবারের জন্যও ছেড়ে যায়নি! হয়নি সময়মত প্রমোশন, পায়নি কোন সম্মান! তবু জীবন, বেচে থাকতে হয়, কিন্তু বেচে থাকা আর হল কই! অবশেষে চাকরি জীবন থেকেও ঘাড় ধরে বের করে দিল শুধু এক বাবার জন্যই! ৩০বছরের চাকরি জীবনে নেই কোন কলংক, কিন্তু এক বাবার জন্যই পৃথিবীটা এত নিষ্ঠুর? তার মানে বাবা কি এরচেয়ে নিষ্ঠুর?

-একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

×