লম্বুরা বেশি সুখি: স্টাডি
খবরটা পইড়া মজা পাইলাম! এতদিন জানতাম লম্বুদের বুদ্ধি হাটুর নিচে থাকে কিন্তু তাতে কি? লম্বুরাইতো দেখি বেশি সুখি!!
খাটো মানুষদের জন্য অবমাননাকর কিছু তথ্য যোগ হচ্ছে সম্প্রতি সম্পাদিত ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ পরিচালিত নতুন এক স্টাডিতে। এ স্টাডি অনুসারে, গড়ে ৫ ফুট ১০ ইঞ্চির বেশি উচ্চতার পুরুষ এবং ৫ ফুট ৪ ইঞ্চির বেশি উচ্চতার নারীরা এর চেয়ে কম উচ্চতা লোকজনের তুলনায় বেশি সুখি। গড় উচ্চতায় এক ইঞ্চি ছোট পুরুষটি নিজেদের জীবনকে সবচেয়ে অসুখী বলে উল্লেখ করে। আবার গড় উচ্চতার আধা ইঞ্চি কম নারীটিকে গড়পড়তা নারীর তুলনায় বোঝা মনে করা হয়। লম্বা মানুষেরা বলে, তারা পরিতৃপ্ত এবং দুঃখবোধ ও শারিরীক ব্যাথা বেদনার মত নেতিবাচক আবেগ তাদের মধ্যে তুলনামূলকভাবে কম।
লম্বা মানুষেরা কেন সুখি হয়?
প্রিন্সটনের অর্থনীতিবিদ ও এ স্টাডির সহলেখক আনগাস ডেটন বলেন, সুখবোধই অনেক কিছু যা লম্বা মানুষদের বিভিন্ন দিক দিয়ে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা রাখে। ডেটনের বিশ্লেষণ অনুসারে, এ ফলাফলের ক্ষেত্রে শিক্ষা এবং আয়ের ব্যাপারটিও যুক্ত রয়েছে। স্টাডি থেকে দেখা যায়, লম্বা মানুষদের শিক্ষার প্রতি অনেক বেশি টান রয়েছে। এর ফলে খাটো মানুষের তুলনায় তাদের আয়ের স্তরও উচ্চ হয় । স্মার্ট ধনী লম্বা মানুষেরা উচ্চতায় খাটো স্বদেশী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি উজ্জ্বল। ডেটন বলেন, আনন্দ এবং উচ্চস্তরের জীবন যাপনের মূলে কাজ করে অর্থ। আবার একইসঙ্গে এটি মানসিক চাপ, ক্রোধ, দুশ্চিন্তা এবং কষ্ট বয়ে আনে। অর্থ উপার্জন হচ্ছে এমন জিনিসই বটে!
এ পরিসংখ্যানের প্রতিফলন হতে সত্যিকার শিক্ষা নিয়ে খাটো মানুষরাও সফল হতে পারে।
এর অন্যতম উপায় হলো খাটো মানুষদের প্রথমে স্মার্ট হতে হবে। স্টাডির নিদের্শনা অনুযায়ী খাটো কিন্তু স্মার্ট লোকেরা সুখি জীবনযাপনের মাধ্যমে টিকে আছে ভালভাবেই। তেমনই একজন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল অব বিজনেসের গ্র্যাজুয়েট মিল্টন লি। তার স্বপ্ন ছিল বাস্কেটবল কোচ হওয়া। স্মার্ট এবং প্রত্যয়ে দৃঢ় তিনি বর্তমানে বাস্কেটবলের বছরের সেরা বাছাইসহ অনেক সম্ভাবনাময় তারকাকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বলেন, আমি গড়পড়তা উচ্চতায় কম হতে পারি তবে সুখের দিক দিয়ে লম্বাদের তুলনায় এগিয়ে। তিনি আরো বলেন, ধনী এবং সুখি খাটো মানুষ প্রচুর দেখেছি আবার ধনী কিন্তু বিষাদগ্রস্ত এমন অনেক মানুষকেও দেখেছি। তবে একটি দিক দিয়ে লম্বারা সুখী বলে মন্তব্য করেন তিনি। লম্বা ব্যক্তিরা নারীদের কাছে অধিক মনোযোগ পায়।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



