মচমচে লেখা চাই
২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মচমচে লেখা চাই
(হিমুর আবেদন)
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
টাটকা তাজা ঘি'য়ে ভাজা
লেখা হবে সব তরতাজা
মহাজনকে বানাও চোর
বকলম হোক মুখফোড়
হযবরল কী গোপাল ভাঁড়
এক লাফে হয় পগার পাড়
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
মেঘের কোলে হিমু দোলে
সুমন চোখের পট্টি খোলে
শমিত সাধক গাঁজা টানে
পথিক চায় আকাশ পানে
আনকমন সব লেখা চাই
মাদুর চটি'র বালাই নাই
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
শরৎ পিয়াল হাত খুলে
লাগাও মালিশ সব ভুলে
রাসেল ডট মধু ঢেলে
গালি সব খাচ্ছে গিলে
সুনীল সাদিক ব্যস্ত ভারি
শুনি তাদের আহাজারি
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
কৌশিকের টাইম লিমিট
বান্ধবী সব করবে ডিলিট
রাগ ইমনের মসলা পাঁপড়
ভালবাসার আস্ত ফাপড়
জলিলের কবিতা ক্ষেপে
রাস্তা চলে মেপে মেপে।
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
কালপুরুষের খবর নাই
প্রেমের ঘাট শুন্য তাই
আস্তমেয়ে ব্যস্ত ভারি
নেটের সাথে দিল আড়ি
মুখফোড় আর ঝড়ো হাওয়া
হালকা আঁচে গরম তাওয়া
লেখা চাই লেখা চাই
মচমচে সব লেখা চাই
আড্ডাবাজের ছুটির করচা
মিছেই শুধু সময় খরচা
অপবাক ডাকে না আর
মুখ তার বেজায় ভার
সাদিক শোমচৌর দেখা নাই
কোথায় গেল ঢাক পিটাই
মচ মচে কিছু লেখা চাই
নইলে কারও রক্ষা নাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন