আকাশ ছোঁয়া
সাধ্য কী আর আকাশ ছোঁবো-
ছুঁতে যে চাই তোমার হৃদয়,
অনুভবের প্রতি ছোঁয়ায় বুঝতে পারি-
আর কিছু নয়, সেখানে এক আকাশ রয়।
হতাম যদি আকাশ আমি, মেঘবালিকা হতে তুমি-
তোমার ছায়ায়, নীলের মায়ায়, দিগন্তে নাহয় দিতাম পাড়ি।
নীল বেদনার কষ্ট যে নীল- নীল সাগরে পাই খুঁজে মিল,
লোনা জলের স্বাদ যে লোনা, অশ্রুজলের স্বাদও লোনা,
কান পেতে রই তোমার বুকে, কান্নার সুর যায় কী শোনা?
বৃষ্টি হয়ে ঝরতে যদি দু’হাত পেতে নিতাম মেখে-
তোমার ছোঁয়ায়, স্নিগ্ধ মায়ায়- আকাশ ছোঁবার স্বপ্ন আমার;
হয়তো এবার পূরণ হবে, তুমি কী আমার আকাশ হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


