somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমান্টিক মৃত্যু

২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোমান্টিক মৃত্যু

আমি একট মৃত্যু চাই। দারুন রোমান্টিক একটা মৃত্যু। কেউ জানবেনা। কেউ টের পাবেনা। কেউ বুঝতেও পারবেনা। এমন একটা নিঃশব্দ মৃত্যু চাই। রাতের গোছল শেষে বিছানায় শুয়ে পড়ো। বিছানার চাদর হবে ধবধবে সাদা ঠিক কাফনের কাপড়ের মতো। না কাফন পড়তে চাইনা। জীবিত মানুষ গায়ে কাফন জড়ালে সবাই সন্দেহ করবে। ভাববে আমি পাগল। সবাই আমার মৃত্যুবোধকে ঠাট্টা করবে। আমাকে তখন নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার মৃত্যু একটা হাসির বিষয় হয়ে দাঁড়াবে। আমি তা কখনই চাইনা। আমি নীরবে নিভৃতে সবার অজান্তে মরতে চাই। শান্তিপূর্ণ একটা মৃত্যু চাই। যেমন দূরে কোথাও বেড়াতে চলে গেলাম। একটা ঘর ভাড়া নিলাম। সেই ঘরেই আমার সেই কাঙ্ক্ষিত সেই রোমান্টিক মৃত্যুর প্রস্তুতি নিলাম।

সাদা চাদর, আতরে ভেজানো তুলো, গোলাপ জল, আগরবাতি সবই থাকবে। যা ছিটানোর ছিটাবো। যা জ্বালানোর জ্বালাবো। তারপর গোছল শেষ করে করে একটা নতুন সাদা পাঞ্জাবী আর সাদা পায়জামা পড়ে শুয়ে পড়বো সাদা চাদর বিছানো বিছানায়। রাতে শোবার আগে ঘরের ছিটকিনিটা ভাল করে লাগিয়ে দেবো যেন মৃত্যুর সময় আচমকা কেউ ঘরে ঢুকে না পড়ে। যারা জানবে, মানে- বাঙ্গলোর দারোয়ান/কেয়ারটেকার ভাববে আমি ঘুমিয়ে আছি। সেই ঘুমের মাঝেই আমার রোমান্টিক মৃত্যু হবে। কেউ জানবে না। এভাবেই রাত ভোর হবে। আমাকে কেউ ডাকবে না। সকাল গড়াবে, দুপুর গড়াবে আর একটি সন্ধ্যার অবসান ঘটবে। অবশেষে আরও একটি রাত। তখনও কেউ জানবেনা। তিনদিন পর দারোয়ান/কেয়ারটেকার টের পাবে বাঙ্গলোর আশেপাশের বাতাসটা কেমন জানি ভারি। কিসের যেন গন্ধ ভেসে বেড়াচ্ছে। ওরা এদিক ওদিক খুঁজবে। ভাববে ইঁদুর কিংবা বিড়াল মরেছে কোথাও আশে পাশে। কিছুই খুঁজে পাবেনা। তারপর টের পাবে গন্ধটা যেন ঘরের ভেতর থেকেই ভেসে আসছে। গত রাতের দমকা বাতাসের ঝাপটায় ঘরের একটা জানালা সামান্য খোলা। সেই জানালা দিয়েই কেমন একটা বোঁদকা পচা দুর্গন্ধ ভেসে আসছে।

দারোয়ান জানালার কাছে এসে দাঁড়ালো। ভেতরে সেই বাবুটি শুয়ে আছেন। কোন নড়া চড়া নেই। সাদা বিছানার চাদর কেমন লালচে ভাব। কিছু পোকা কিলবিল করছে। দারোয়ানের আর বুঝতে কিছু বাকি রইলো না। একটা আর্ত চীৎকার। দৌড়ে চলে এলো দরজার সামনে। দরজায় সজোড়ে ধাক্কা মারলো। কিছুতেই দরজা খুলছেনা। ভেতর থেকে লাগানো। হঠাৎ দারোয়ানের মনে হলো কারো অস্বাভাবিক মৃত্যু হলে সেটা পুলিশ কেস হয়। বাঙ্গলোর কাছেই পুলিশ ফাঁড়ি। পুলিশ এলো। দরজা ভাঙ্গা হলো। ভেতরে একজন মানুষের গলিত লাশ। পুলিশ দারোয়ানের জবানবন্দী নিল। ঘরের সবকিছু জব্দ করা হলো। সামনে একটা গ্লাসে সামান্য পানি। নীচে বেশ কিছু বড়ির খালি দুমরানো খালি পাতা। ঘুমের বড়ি। মোট চারটে খালি পাতা। গ্লাসের নীচে একটা ভাঁজ করা সাদা কাগজ। তাতে লেখা-

“একটা রোমান্টিক মৃত্যু চেয়েছিলাম। পেলাম কিনা বুঝতে পারলাম না। কারণ কেউ কোনদিন জানতে পারবে না আমার এই মৃত্যুটা কতটা রোমান্টিক ছিল। আপনারা বলবেন অস্বাভিক মৃত্যু, আত্মহত্যা আরো কত কী। খুঁজবেন মৃত্যুর পেছনে রহস্য কী। বিশ্বাস করুন কোন রহস্য নয়। আমি কোনদিন রোমান্টিক হতে পারিনি। আমার জন্মটাও রোমান্টিক কিছু নয়। সংসার, চাকরি কোন কিছুতেই রোমান্টিকতা খুঁজে পাইনি। আমি নিতান্তই নিরস একজন মানুষ। রোমান্টিক হবার খুব শখ ছিল। সেটাই পূরণের জন্য আমার এই কাঙ্ক্ষিত মৃত্যু। আপনারা কী এখনো বলবেন আমি রোমান্টিক নই"?

দরজায় কড়া নাড়ার শব্দ------রোমান্টিক ঘুমটা ভেঙ্গে গেল হঠাৎ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৩
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×