আলো প্রত্যাশী
প্রত্যাশায় যে তুমি কখনোই অনুজ্জ্বল নও,
প্রাপ্তিতে সেই তুমিই অনেকটাই ম্রিয়মান।
চাঁদের আলোয় যে তুমি অপূর্ব দীপ্তিময়,
সূর্যের আলোয় সেই তুমিই অত্যন্ত নিষ্প্রভ।
প্রদীপের আলোয় যে তুমি অস্পষ্ট, মায়াবী;
জোনাকির আলোয় সেই তুমিই নেচে ওঠো
অপূর্ব মূর্চ্ছণায়। আলেয়ার আলোর মতোই
তুমি শুধু নেভো আর জ্বলো- আমি বিমূঢ়
বিষ্ময়ে কেবলই দৃষ্টিহীন হয়ে পড়ি তোমার
অলৌকিক ভঙ্গিমায়। ভালবাসায় নিপাতিত
বোধের আলোয় ফিরে পাক হৃদয়ের ঔজ্জ্বল্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


