তেল সমাচার - ২ (রম্য কবিতা)
প্রথম পর্ব অনেকেই বিশেষ পছন্দ করায় এই দ্বিতীয় পর্ব লেখার অপপ্রয়াশ।
প্রথম পর্ব- Click This Link
ডিজেল অয়েলের মতোই অদম্য শক্তির উৎস ছিল বরিশালের জয়িতা,
আমাদের বন্ধুত্বে ভয় পেতো সবাই, ফাঁসির দড়ি যদি হয় চুলের ফিতা!
অকটেনের মতোই বিশুদ্ধ প্রেমের খোঁজে ছিল নাটোরের মেয়ে শর্মিষ্ঠা,
তাল মিলিয়ে চলতে পারিনি তাই প্রত্যাখান করে চিঠি লিখেছিল দু’পৃষ্ঠা।
কদুর তেলের মতোই বেশ ঠান্ডা আর চাপা স্বভাবের মেয়ে ছিল মিতু,
আমি ভবঘুরে আর বাউন্ডেলে জেনে সেই অসম প্রেম আর হয়নি থিতু।
মবিল আয়েলের মতোই চালু আর স্মার্ট মেয়ে ছিল কুমিল্লার নীলাম,
ব্যাকফুটে আমি, কভার ড্রাইভ খেলার আগেই বলে “নো করে দিলাম”।
এ্যালমন্ড অয়েলের মতো আভিজাত্য আর দাপট নিয়ে চলতো ফারাহ্,
ক’দিন ওয়েস্টার্ণ গ্রীল আর কেএফসি করে আর কখনো দেয়নি সাড়া।
কর্ণ অয়েলের মতোই বিশুদ্ধ আর স্বাস্থ্য সচেতন মেয়ে ছিল নিবেদিতা,
হাত না ধুয়ে কিছুই ছোঁয়া যাবেনা তার একটাই শর্ত, মানতে পারিনি তা।
জোঁকের তেলের মতোই মোক্ষম এক মেয়ের খোঁজ পেলাম সুদূর পাবনায়,
জায়গার নাম হেমায়েতপুর শুনে ব্যাপক পরিবর্তন এলো আমার ভাবনায়।
তেল সমাচার আপাতত এখানেই শেষ,
এখন বসে ভাবি তৈলাক্ত দিনের যত রেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


