আমার ভাবনা গেছে চুরি
আমার ভাবনা গেছে চুরি,
সেই ভাবনায় সূতো কাটে নিত্য চাঁদের বুড়ি;
এখন কি যে আমি করি! আমার ভাবনা গেছে চুরি।
জোছনা রাতে দাওয়ায় বসে একলা চাঁদের বুড়ি,
মুঠো মুঠো আলো ছড়ায় নেই কোন তার জুড়ি,
ভাবনাহারা এই আমি আজ চাঁদের আলোয় পুড়ি।
আমি ভেবেই শুধু মরি, ভাবনা আমার স্বপ্নঘুড়ি,
উড়ে উড়ে ঘুরে বেড়ায় ঘুমের নিঝুমপুরী।
ইচ্ছে নাটাই নেয় ছিনিয়ে দুষ্টু চাঁদের বুড়ি,
এখন কি যে আমি করি! আমার ভাবনা গেছে চুরি।
তারার ফুলে সাজাই আমি আমার মনের ঝুড়ি,
সাদা মেঘের পালকী চড়ে আকাশটা দেই পাড়ি,
ঘোমটা খুলে দাঁড়িয়ে থাকে লাজুক চাঁদের বুড়ি,
বলে হেসে, এই যে দেখো বয়স আমার কুড়ি।
আমার ভাবনা গেছে চুরি, আমি বুঝতে সবই পারি।
ঘুমের দেশে তাইতো আমি ছদ্মবেশে ঘুড়ি,
ভাবনা আমার এমনি করেই হয় যে শুধু চুরি।
(আমার নেইতো কোন জুড়ি,
কালপুরুষের লেখা আমি নিত্য করি চুরি;
চোর হয়ে সাধুর বেশে এই ব্লগে ঘুড়ি,
আমার নেইতো কোন জুড়ি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


