জীবন
জীবনটা তামা হয়ে গেলো
সোনা কোনদিনও হবেনা জানতাম
রূপা হলেও হতে পারতো
কাসা-পিতলে তেমন আস্থা নেই
এ্যালুমিনিয়াম হলেও কাজ চালিয়ে নিতে পারতাম
অবশেষে লৌহের একটা পেরেক হলেও ভাবছি
সুখের তক্তায় আস্ত ঠুকে দেবো
দুঃখের হাতুরিটাতো সাথেই আছে
উত্তপ্ত মনটাকে গড়ে পিটে সোজা করতে
ভালবাসাকেই হাপরের মতো নাচাবো
জীবন তুই কত জ্বলবি জ্বল্
মরণ হলে চিতায় জ্বলবি
সেই সাধ তোর কোনদিনও পূরণ হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


