পারসোনা সমাচার
তোমরা কি এখনো বুঝতে পারছোনা!
আমি সেই বিখ্যাত নারী রূপচর্চা কেন্দ্র “পারসোনা”।
গোপন ভিডিও ক্যামেরায় অতি যত্নে বন্দী করি
তোমাদের কিঞ্চিত নগ্ন আনাগোনা।
সুন্দরী নারী কিংবা কুমারী, হয় যদি বিবসনা
স্বয়ংক্রিয় ক্যামেরা মুহূর্তে ঘুরে দাঁড়ায় সেদিকে
ওঁৎ পেতে থাকে ক্যামেরার দৃষ্টি, মানুষের চোখের মতো
এক মুহূর্তের জন্যেও পলক পড়েনা।
আমি “পারসোনা”, সম্ভ্রান্ত পরিবারের নারী কিংবা মডেল
কিংবা কোন সেলিব্রেটি, আমাদের হাতের মুঠোয় বন্দী,
আপত্তিকর ভিডিও ফুটেজ দেখিয়ে তাদের সাথে
সুযোগ বুঝে বিরাট অংকে করি সন্ধি।
দেশের সস্তা বাজারে সচারচর বিকোয়না আমাদের
হাই রেজ্যুলেশন ভিডিও ফুটেজ,
দেশের বাইরে বেচাকেনায় আছে বিরাট এ্যডভেন্টেজ।
নাঙ্গা ভুখার দেশে যারা শখের বশে হাজার টাকা খরচ করে
প্রসাধনের মতো আমি তাদেরকেই পণ্য করি বুদ্ধির জোড়ে।
আমার মালিক কানিজ আলমাস, এই শহরের বুকে
ঐশ্বর্য আর আভিজাত্যের আড়ালে করে পর্ণোগ্রাফীর চাষ।
হে সৌন্দর্য সচেতন নারী, যদি বিকোতে না চাও নিজের সম্ভ্রম,
আমাকে পরিত্যাগ করো, আমাকে ঘৃণা করো;
আমার নামের আড়ালে যারা তোমাদের বেআব্রু করে
তাদের কষে লাথি মারো। ভুলে যেওনা ঘৃণ্য পাকবাহিনী
একবার তোমাদের কলুষিত করার সুযোগ পেয়েছিল
অস্ত্র আর ক্ষমতার দাপটে। এই স্বাধীন দেশে আর কত
কলুষিত হবে তোমরা অর্থলিপ্সু কতিপয় বিকৃত মানসিকতার
ব্যভিচারীদের হাতে। আর কত শোষনের শিকার হবে তোমরা?
চীৎকার করে বলো “পারসোনা” নিষিদ্ধ হোক চিরতরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



